হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টা, ৬ জাহাজ থামিয়ে দিল ইরান
প্রকাশিত : ১৪:৫৬, ২৭ জুলাই ২০২৬
হরমুজ প্রণালী দিয়ে চলাচলের চেষ্টা করা ছয়টি জাহাজ থামিয়ে দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নৌ ইউনিট। এসব জাহাজ ইরানি কর্তৃপক্ষ অনুমোদিত রুট ব্যবহার না করে প্রণালী পার হওয়ার চেষ্টা করছিল।
সোমবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
রাষ্ট্রীয় টেলিভিশনের এক সংবাদদাতা উপসাগরীয় অঞ্চল থেকে জানান, ‘গত রাতে ছয়টি জাহাজ নির্ধারিত পথের পরিবর্তে অন্য একটি রুট দিয়ে হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টা করলে আইআরজিসি নৌবাহিনী সতর্কতামূলক গুলি ছুড়ে তাদেরকে থামিয়ে দেয় ও ফিরে যেতে বাধ্য করে।’
এর আগে রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছিল, একটি জাহাজকে ঘিরে একটি ‘ঘটনা’ ঘটেছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
শনিবার ইরানের বিপ্লবী গার্ড জানিয়েছিল, সতর্কতামূলক গুলি ছোড়ার পর হরমুজ প্রণালীর দক্ষিণ এলাকা দিয়ে চলাচলের চেষ্টা করা চারটি জাহাজকে তারা থামিয়ে দিয়েছে।
ফেব্রুয়ারির শেষ দিকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইরান কার্যত হরমুজ প্রণালীতে অবরোধমূলক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে।
এএইচ
আরও পড়ুন










