ঢাকা, সোমবার   ০৫ অক্টোবর ২০২৬

গোপালগঞ্জে রাস্তা পার হতে গিয়ে বাস চাপায় স্বামী-স্ত্রী নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৬:০৮, ৫ অক্টোবর ২০২৬

Ekushey Television Ltd.

গোপালগঞ্জের কাশিয়ানীতে রাস্তা পারাপারের সময় যাত্রীবাহী বাসের চাপায় এক দম্পতি নিহত হয়েছে। 

আজ সোমবার দুপুরে ঢাকা খুলনা মহাসড়কে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মাঝিগাতী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

পুলিশ জানায়, ঢাকা থেকে এসে কাশিয়ানীর মাঝিগাতী বাসস্ট্যান্ডে একটি যাত্রীবাহী বাস থেকে নামেন ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার দেওলা গ্রামের সোলাইমান মোল্লা ও তার স্ত্রী শাহিদা বেগম। পরে রাস্তা পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনা অভিমুখী দ্রুতগামী অজ্ঞাত একটি বাস তাদেরকে চাপা দিলে ঘটনাস্থলেই দু'জন নিহত হন। 

আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানায় পুলিশ।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি