মহানগর পশ্চিম ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি, নেতৃত্বে আসলেন শাহরিয়ার
প্রকাশিত : ১৯:৪২, ৬ মে ২০২৬
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিমের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে স্থান পেয়েছেন টাঙ্গাইলের হেমনগরের বাসিন্দা শাহরিয়ার হোসেন তাহমিদ।
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের স্বাক্ষরে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
দীর্ঘদিন ধরে ছাত্ররাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত তাহমিদ সংগঠনের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করে আসছেন। বিশেষ করে জুলাইয়ের আন্দোলনে তিনি মহানগর পশ্চিম ছাত্রদলের সভাপতি রবিন খানের নেতৃত্বে মিরপুর-১০সহ আশপাশের এলাকা এবং মোহাম্মদপুরে ঝুঁকি নিয়ে সক্রিয় ভূমিকা রাখেন।
শিক্ষাজীবনে তিনি হেমনগর শশীমূখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ঢাকার শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। পরে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্সে বিএসসি ডিগ্রি অর্জন করেন।
স্কুলজীবন থেকেই ছাত্ররাজনীতির সঙ্গে যুক্ত তাহমিদ কলেজে উঠে মহানগর ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় হন এবং স্বৈরাচারবিরোধী বিভিন্ন আন্দোলনে অংশগ্রহণ করেন।
নতুন দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় তাহমিদ বলেন, এ দায়িত্ব তাকে আরও অনুপ্রাণিত করবে। তিনি ছাত্রদলকে সাধারণ শিক্ষার্থীদের কাছে আরও গ্রহণযোগ্য করে তুলতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এছাড়া দায়িত্ব পালনে সংগঠনের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের সহযোগিতা কামনা করেন তিনি।
এমআর//
আরও পড়ুন










