ঢাকা, শনিবার   ২৮ ফেব্রুয়ারি ২০২৬

মহিউদ্দিন চৌধুরীকে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৭, ১৬ নভেম্বর ২০১৭ | আপডেট: ১২:২৮, ১৬ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে। আজ বিকাল ৪টায় এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুর নেওয়া হবে। চট্টগ্রাম মহানগর যুবলীগের আহবায়ক মহিউদ্দিন বাচ্চু একুশে টেলিভিশন অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বর্ষীয়ান আওয়ামীলীগ নেতা মহিউদ্দিন চৌধুরী বর্তমানে রাজধানীর স্কয়ার হাসপাতাল চিকিৎসাধীন রয়েছেন। এর আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়ার পর গত ১১ নভেম্বর রাতে তাকে চট্টগামের মেহেদীবাগের একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসকদের পরামর্শে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে গত রোববার স্কয়ার হাসপাতালে নিয়ে আসা হয়।

 

এমআর


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি