ঢাকা, সোমবার   ১৬ ফেব্রুয়ারি ২০২৬

মুসলিমলীগ হায়দারাবাদ-কাশ্মীরের নরক যন্ত্রণা থেকে মুক্তি দিয়েছে: শামসুদ্দীন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৪৪, ১৫ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ২৩:৫১, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

মুসলিম লীগ প্রতিষ্ঠার ১২০ বছর উপলক্ষে রাজধানীর শাহবাগে আয়োজিত এক আলোচনা সভায় নাগরিক পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দীন বলেন, মুসলিম লীগ আমাদের হায়দারাবাদ আর কাশ্মীরের নরক যন্ত্রণা থেকে মুক্তি দিয়েছে। স্বাধীন বাংলাদেশের ইতিহাস মুসলিম লীগের ইতিহাসেরই ধারাবাহিকতা বলেও তিনি মন্তব্য করেন।

রোববার (১৫ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে শাহবাগের হাদি চত্বরে ওয়ার্ল্ড মুসলিম মোহাযির রাইটস আয়োজিত এ সভায় প্রধান বক্তা হিসেবে তিনি আরও বলেন, 

সভায় তিনি বলেন, শহীদ জাতীয় বীর ওসমান হাদির খুনি এবং ফ্যাসিস্ট হাসিনার অনুসারীরা কখনো বাংলাদেশের বন্ধু হতে পারে না। ৫ আগস্টের আন্দোলনে শহীদ ও আহতদের রক্তের সঙ্গে বেঈমানি করে শপথ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানো হলে তা প্রতিরোধ করা হবে বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির চেয়ারম্যান আবদুল ওয়াহেদ। বক্তব্য দেন নবাব সলিমুল্লাহ একাডেমির চেয়ারম্যান আবদুল জাব্বার, অ্যাডভোকেট মোস্তফা জামাল ভুইয়া, বাংলাদেশ মুসল্লি কমিটির সভাপতি আমীর আলী হাওলাদার, মুসলিম লীগের স্ট্যান্ডিং কমিটির সদস্য আবদুল হান্নান নুর, এবি পার্টির নেতা মাহবুব শামীমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা শহীদ হাদির হত্যাকারীদের বিচার এবং জুলাই আন্দোলনের খুনিদের দেশে ফিরিয়ে আনার দাবি জানান।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি