ঢাকা, সোমবার   ১৬ ফেব্রুয়ারি ২০২৬

যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহাগ আটক 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২০, ১১ নভেম্বর ২০২৪ | আপডেট: ২২:৪৫, ১১ নভেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

হত্যা মামলায় যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান সোহাগকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। 

সোমবার (১১ নভেম্বর) রাজধানীর বনানী তেকে তাকে গ্রেফতার করা হয়। 

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সরোয়ার গ্রেফতার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ১২ সেপ্টেম্বর বনানী থানায় করা একটি হত্যাচেষ্টার মামলায় সোহাগকে গ্রেপ্তার করা হয়েছে।

শামীম আল সাইফুল সোহাগ দ্বাদশ সংসদীয় নির্বাচনে পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন। নির্বাচনে নৌকার টিকিট না পাওয়ায় উপজেলা চেয়ারম্যান পদে তিনি নির্বাচন করেন।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি