রাষ্ট্রপতির বক্তব্য নিয়ে জামায়াত আমিরের প্রশ্ন
প্রকাশিত : ২২:১৩, ২৪ ফেব্রুয়ারি ২০২৬
২০২৪ সালের ৫ আগস্ট সংক্রান্ত রাষ্ট্রপতির বক্তব্যে অসঙ্গতির অভিযোগ তুলে জামায়াতের আমির বলেছেন, ‘কোটি-কোটি মানুষ যা শুনল এবং সেদিন তিনি যা বললেন, আর এখন যা বলছেন, তার হিসেব রাষ্ট্রপতি মিলিয়ে দেবেন কি?’
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেয়া পোস্টে তিনি রাষ্ট্রপতির বক্তব্য নিয়ে প্রশ্ন তুলেছেন।
তিনি লিখেছেন, “৫ই অগাস্ট ২০২৪ বিষয়ে রাষ্ট্রপতি অনেক কিছুই চেপে গিয়েছেন। পতিত পলাতক প্রধানমন্ত্রীর পদত্যাগের বিষয়ে উনি উপস্থিত নেতৃবৃন্দকে যা বলেছিলেন এবং পরবর্তীতে জাতিকে যা জানিয়েছিলেন তার বর্তমান বক্তব্যে তিনি তা স্বীকার করেননি। আর এখন যা বলছেন সেদিন তার কিছুই তিনি বলেননি।
জামায়াত আমির বলেন, “জাতি অবুঝ নয়। রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে এ রকম আচরণ অগ্রহণযোগ্য।”
উল্লেখ্য, সম্প্রতি বাংলাদেশের দৈনিক কালের কণ্ঠ পত্রিকাকে দেওয়া একটি সাক্ষাৎকারে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অন্তর্বর্তী সরকারের সময়কার বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন। সেখানে তিনি কিছু ক্ষোভও প্রকাশ করেন। তিনি বলেছেন, তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল, তবে বিএনপি ও সামরিক বাহিনী সমর্থন না দেওয়ায় সেটা সম্ভব হয়নি।
এমআর//
আরও পড়ুন










