শহীদ জিয়া ও খালেদা জিয়ার কবরে মির্জা আব্বাসের শ্রদ্ধা
প্রকাশিত : ১০:১৩, ৪ ফেব্রুয়ারি ২০২৬
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এবং বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিনগত রাতে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এ সময় তাদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
শ্রদ্ধা নিবেদনের সময় মির্জা আব্বাসের সঙ্গে বিএনপির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমআর//
আরও পড়ুন










