ঢাকা, শুক্রবার   ০৬ ফেব্রুয়ারি ২০২৬

শহীদ হাদি হত্যার বিচার চাওয়া কি অপরাধ?-প্রশ্ন আসিফ মাহমুদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০৩, ৬ ফেব্রুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

ইনকিলাব মঞ্চের সদস্যদের ওপর পুলিশের হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ ঘটনার নিন্দা জানান।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ঘটনাটিকে ‘ন্যাক্কারজনক’ আখ্যা দিয়ে প্রশ্ন তোলেন, “শহীদ হাদি হত্যার বিচার চাওয়া কি অপরাধ?”

এদিকে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, শহীদ শরীফ ওসমান বিন হাদীর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আয়োজিত সংগঠনটির কর্মসূচিতে পুলিশের হামলায় সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন। বিষয়টি সংগঠনটির পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানানো হয়।

পোস্টে আরও দাবি করা হয়, এ ঘটনায় সংগঠনের নেত্রী জুমা ও শান্তাকে আঘাত করা হয়েছে।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি