শাহবাগে পুলিশের হামলায় গুরুতর আহত এমপি প্রার্থী
প্রকাশিত : ২২:২৩, ৬ ফেব্রুয়ারি ২০২৬
জুলাইযোদ্ধা শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবিকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠেছে রাজধানীর শাহবাগ মোড় এলাকা।
আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠিচার্জে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী মহিউদ্দিন রনি গুরুতরভাবে আহত হয়েছেন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে তিনি এ হামলার শিকার হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাতে ওসমান হাদির হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের আহ্বানে শাহবাগে এসেছিলেন মহিউদ্দিন রনি। এ সময় পুলিশ লাঠিচার্জ করতে শুরু করে।
এক পর্যায়ে ৫-৭ জন পুলিশ মহউদ্দিন রনিকে পেটাতে থাকে। এ সময় রনিকে বাঁচাতে তার এক সহযোগী এগিয়ে এলে তাকেও বেধরক পেটায় পুলিশ।
এক পর্যায়ে তারা আহত হয়ে সড়কে পড়ে গেলে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয় ইনকিলাব মঞ্চের কর্মীরা। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন রনি।
তার ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে জানানো হয়েছে, ‘শাহবাগে পুলিশের হামলায় গুরুতর আহত মহিউদ্দিন রনি। সবাই দোয়া করেন।’
এমআর//
আরও পড়ুন










