সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন মানসুরা আক্তার
প্রকাশিত : ১৮:৩৫, ২০ এপ্রিল ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য ৩৬ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি।
সোমবার (২০ এপ্রিল) প্রকাশিত এ তালিকায় স্থান পেয়েছেন নেত্রকোণার পূর্বধলা উপজেলার মানসুরা আক্তার, যিনি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
মানসুরা আক্তারের রাজনৈতিক পথচলা শুরু ছাত্ররাজনীতি থেকে। ইতোমধ্যেই তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ, সাংগঠনিক দক্ষতা এবং কেন্দ্রীয় নেতৃত্বের আস্থার ভিত্তিতেই তাঁকে মনোনয়ন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলীয় নেতারা।
মানসুরা আক্তার পূর্বধলা উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের জামুদ গ্রামের হাফেজ মো. শাহজাহানের মেয়ে। ১ ভাই ও ৪ বোনের মধ্যে তিনি বড়। বর্তমানে তিনি পূর্বধলা উপজেলা সদরে বালিকা বিদ্যালয় রোডে পিতামাতার সাথে বসবাস করছেন। এলাকাবাসীর সঙ্গে দীর্ঘদিনের সম্পৃক্ততা তাকে তৃণমূল পর্যায়ে একটি পরিচিত মুখে পরিণত করেছে।
মনোনয়ন পাওয়া অন্য প্রার্থীরা হলেন—সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আর আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা।
এমআর//
আরও পড়ুন










