সন্ধ্যায় চরমোনাইর পীরের সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমান
প্রকাশিত : ১৪:৩৩, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান আজ মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
সোমবার সন্ধ্যায় তাদের মধ্যে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাক্ষাৎকারটি সন্ধ্যা ৭টায় রাজধানীর ৫৫/১ সিদ্ধেশ্বরী রোড, রমনা, ঢাকা-১২১৭ এলাকায় অবস্থিত রুপায়ন স্বপ্ন নিলয়ে অনুষ্ঠিত হবে।
এর আগে গতকাল রোববার জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন তারেক রহমান। জাতীয় সংসদ নির্বাচনের পর এটিই তাদের প্রথম বৈঠক। ওইদিন সন্ধ্যা ৭টার দিকে জামায়াত আমিরের বসুন্ধরার বাসায় পৌঁছান বিএনপি চেয়ারম্যান।
একই দিন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নাহিদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় তিনি বেইলি রোডের বাসভবনে গেলে তাকে স্বাগত জানান নাহিদ ইসলাম।
এএইচ
আরও পড়ুন










