ঢাকা, মঙ্গলবার   ০৭ এপ্রিল ২০২৬

সিঙ্গাপুর নয়, থাইল্যান্ড গেলেন ড. কামাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৯, ২৭ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

জাতীয় ঐক্য প্রক্রিয়ার আহ্বায়ক ড. কামাল হোসেন চিকিৎসার জন্য থাইল্যান্ড গেছেন। বুধবার দিবাগত রাত ২টায় থাই এয়ারওয়েজের একটি বিমানে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। তার সঙ্গে স্ত্রী হামিদা হোসেনও রয়েছেন।

ড. কামাল হোসেনের পরিবারের একটি ঘনিষ্ঠ সূত্রে এসব তথ্য জানা গেছে।

এর আগে ড. কামাল হোসেন সিঙ্গাপুর যাওয়ার কথা বললেও পরে তা পরিবতির্ত হয়।

বুধবার তিনি জানান, হাঁটুর চিকিৎসার জন্য তিনি থাইল্যান্ড যাচ্ছেন। আগামী ৬ বা ৭ অক্টোবর তার দেশে ফেরার কথা রয়েছে।
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি