ঢাকা, রবিবার   ১৯ এপ্রিল ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ চায় বিএনপি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২৭, ৭ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিষয়ে আগামী রোববার স্বরাষ্টমন্ত্রীর সাক্ষাৎ চায় দলটি। 

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

শায়রুল কবির বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের ১০ জন স্থায়ী কমিটির সদস্য আগামী রোববার দুপুরে স্বরাষ্টমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে দেখা করতে চান।

এ বিষয়ে গতকাল (বৃহস্পতিবার) বিএনপি চেয়ারপারসনের একান্ত সহকারী আব্দুস সাত্তার স্বাক্ষরিত একটি চিঠি পাঠানো হয়েছে।

তবে শুক্রবার সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে বলেন, আজ স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ চেয়ে চিঠি দেয়া হবে।

টিআর/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি