ঢাকা, মঙ্গলবার   ১০ ফেব্রুয়ারি ২০২৬

হাসপাতালে ভর্তি রুহুল কবির রিজভী, দেশবাসীর কাছে চাইলেন দোয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২১, ১০ ফেব্রুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) তাঁর ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

এদিন বিকেলে রাজধানীর স্কয়ার হাসপাতালে রিজভীকে ভর্তি করা হয়েছে বলে জানান আরিফুর। তিনি আরও জানান—জ্বর, ঠান্ডা ও শ্বাসকষ্টের কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সুস্থতার জন্য রিজভী দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলেও জানান আরিফুর রহমান।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি