ঢাকা, বুধবার   ১৬ সেপ্টেম্বর ২০২৬

হাসিনাকে ঘিরে চক্রান্তের জাল তৈরি করছে ভারত: রিজভী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৯, ১৬ সেপ্টেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

শেখ হাসিনাকে কেন্দ্র করে চক্রান্তের জাল তৈরি করছে ভারত, এমন অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ব্রিকসে যোগ না দিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে শক্তিশালী করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন৷ 

অভিযোগ করে রুহুল কবির রিজভী বলেন, ব্রিকসে না যাওয়ার সিদ্ধান্তের পরদিনই একটি ইউনিট বিকল হওয়ার অযুহাতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয় আদানি। ঘাটতি দেখা দেয় দেশের বিদ্যুৎ খাতে৷ সরকার বিদ্যুৎ ও জ্বালানি সঙ্কট সমাধানে কাজ করছে বলেও জানান তিনি৷ 

বাংলাদেশকে যারা একাত্তরের পূর্বাপর জায়গায় নিয়ে যেতে চায়, তাদের সেই প্রতিশোধের নেশা এ দেশের মুক্তিযুদ্ধকামী জনগণ প্রতিহত করবে বলেও জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। 

তিনি দাবি করেন, বিএনপি সরকারের সমালোচনার কারণে কেউ গুম-খুনের শিকার হয়নি৷

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি