ঢাকা, শুক্রবার   ১৩ ফেব্রুয়ারি ২০২৬

মালয়েশিয়ায় অগ্নিকাণ্ডে এক বাংলাদেশি নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪০, ২৯ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ১৫:১৫, ৩০ সেপ্টেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

মালয়েশিয়ার পাহাং প্রদেশের একটি উৎপাদন কারখানায় আগ্নিকাণ্ডে এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। বুধবার পাহাং প্রদেশের ক্যামেরুন হাইল্যান্ডের জালান উলু রিংলেট এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।

নিহত বাংলাদেশি শ্রমিকের নাম মোহাম্মদ হানিফ কাজী (৩৬)।  ক্যামেরুন হাইল্যান্ডের ফায়ার সার্ভিসের প্রধান হাজিক হাজমি এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, আগুনে কারখানায় থাকা বিভিন্ন যন্ত্রপাতিসহ প্রায় ১৫ লাখ রিংগিত মূল্যের মালামাল পুড়ে যায়। 

হাজিক হাজমি আরো জানান, ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলের ধ্বংসস্তূপ থেকে হানিফ কাজীর লাশ উদ্ধার করেছে।

এম/এআর


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি