ঢাকা, শুক্রবার   ১৭ জুলাই ২০২৬

মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ পাওয়াদের তথ্য চেয়েছে মন্ত্রণালয়

মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ পাওয়াদের তথ্য চেয়েছে মন্ত্রণালয়

ভুয়া মুক্তিযোদ্ধা সনদে সরকারি চাকরি নেওয়াদের ধরতে পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। তৃতীয় ও চতুর্থ শ্রেণির পদে এ পর্যন্ত মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত জনবলের পূর্ণাঙ্গ তথ্য চেয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।

১০:২৩ এএম, ১৬ আগস্ট ২০২৪ শুক্রবার

বেনজীরকে দেশ ছাড়তে সহায়তা করা নারী পুলিশ কর্মকর্তার বদলি

বেনজীরকে দেশ ছাড়তে সহায়তা করা নারী পুলিশ কর্মকর্তার বদলি

পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদকে সিঙ্গাপুর যেতে সহায়তা করা নারী পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। ওই পুলিশ কর্মকর্তার নাম শাহেদা সুলতানা। র‍্যাব থেকে বদলি করে তাকে রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

০৯:০৮ এএম, ১৬ আগস্ট ২০২৪ শুক্রবার

রিমান্ডে দুই মন্ত্রীকে দুষলেন আনিসুল

রিমান্ডে দুই মন্ত্রীকে দুষলেন আনিসুল

০৯:০৩ এএম, ১৬ আগস্ট ২০২৪ শুক্রবার

পদত্যাগ করবেন বিসিবি সভাপতি পাপন

পদত্যাগ করবেন বিসিবি সভাপতি পাপন

অবশেষে বিসিবি সভাপতির পদ থেকে পদত্যাগ করতে রাজি হয়েছেন নাজমুল হাসান পাপন। তবে গঠনতন্ত্র অনুযায়ী তাকে লিখিতভাবে পদত্যাগপত্র দিতে হবে এবং তা বোর্ড সভায় অনুমোদন হতে হবে।

০৮:৪৭ এএম, ১৬ আগস্ট ২০২৪ শুক্রবার

নতুন চার উপদেষ্টা শপথ নিচ্ছেন আজ

নতুন চার উপদেষ্টা শপথ নিচ্ছেন আজ

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে আরো চারজন উপদেষ্টা যুক্ত হচ্ছেন। এ নিয়ে মোট উপদেষ্টার সংখ্যা দাঁড়াবে ২২ জনে। নতুন উপদেষ্টাদের আজ শুক্রবার (১৬ আগস্ট) বিকেল ৪টায় বঙ্গভবনে শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রপতির প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছে।

০৮:৩৫ এএম, ১৬ আগস্ট ২০২৪ শুক্রবার

‘ফোন চেক করা, নিরপরাধ ব্যক্তির ওপর চড়াও হওয়া নিন্দনীয়’

‘ফোন চেক করা, নিরপরাধ ব্যক্তির ওপর চড়াও হওয়া নিন্দনীয়’

সাধারণ মানুষের মোবাইল ফোন তল্লাশি করা এবং নিরস্ত্র-নিরপরাধ ব্যক্তির ওপর চড়াও হওয়া ‘নিন্দনীয়’ বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. নাহিদ ইসলাম।

০৯:১৩ পিএম, ১৫ আগস্ট ২০২৪ বৃহস্পতিবার

‘দেশের ক্রাইসিসে পাশে থাকতে পারিনি, এটা আমাকে ভোগাবে, পোড়াবে’

‘দেশের ক্রাইসিসে পাশে থাকতে পারিনি, এটা আমাকে ভোগাবে, পোড়াবে’

বৈষম্যবিরোধী আন্দোলন নিয়ে কোনো মন্তব্য না করায় সমালোচনা শুনতে হয়েছে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে। মানুষের প্রত্যাশা পূরণে নিজের ব্যর্থতাও স্বীকার করে নিলেন তিনি। এছাড়া, নড়াইলে তার বাড়িঘর পুড়িয়ে দেওয়া নিয়ে কোনো অভিযোগ বা ক্ষোভ নেই বলেও জানিয়েছেন মাশরাফি। 

 

০৯:০১ পিএম, ১৫ আগস্ট ২০২৪ বৃহস্পতিবার

ইতিহাস বড় নির্মম, ক্ষমতা চিরস্থায়ী নয়: মির্জা ফখরুল

ইতিহাস বড় নির্মম, ক্ষমতা চিরস্থায়ী নয়: মির্জা ফখরুল

ছাত্র-জনতার প্রবল গণবিস্ফোরণে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে ইঙ্গিত করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ইতিহাস বড় নির্মম, আল্লাহতালার বিচার বড় নির্মম। আল্লাহতালা চোখের সামনে দেখিয়ে দিলেন যে ক্ষমতা চিরস্থায়ী নয়, ক্ষমতা ক্ষণস্থায়ী।

০৮:৪৮ পিএম, ১৫ আগস্ট ২০২৪ বৃহস্পতিবার

‘হাসিনার রাজনৈতিক জীবনে পালিয়ে যাওয়া ছাড়া আর বীরত্বের কিছু নেই’

‘হাসিনার রাজনৈতিক জীবনে পালিয়ে যাওয়া ছাড়া আর বীরত্বের কিছু নেই’

স্বৈরাচারী, ফ্যাসিস্ট শেখ হাসিনার রাজনৈতিক জীবনে পালিয়ে যাওয়া ছাড়া আর বীরত্বের কিছু দেখা যায়নি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। 

০৭:৩৩ পিএম, ১৫ আগস্ট ২০২৪ বৃহস্পতিবার

প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর অভিনন্দন

প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর অভিনন্দন

ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার পদে অধিষ্ঠিত হওয়ায় নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন। তিনি শান্তিপূর্ণভাবে একটি অন্তর্ভুক্তিমূলক ও গণতান্ত্রিক ভবিষ্যত উত্তরণে তাঁর ও সরকারের সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন। 

০৭:১৯ পিএম, ১৫ আগস্ট ২০২৪ বৃহস্পতিবার

জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় ৩৭২ মৃত্যু

জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় ৩৭২ মৃত্যু

সারা দেশে গেল জুলাই মাসে ৩৩৬টি সড়ক দুর্ঘটনায় ৩৭২ জন নিহত ও ৫৪৩ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার যাত্রী কল্যাণ সমিতির মাসিক দুর্ঘটনাসংক্রান্ত প্রতিবেদনে এমন তথ্য জানা গেছে।

০৭:০২ পিএম, ১৫ আগস্ট ২০২৪ বৃহস্পতিবার

এবার কূটনৈতিক অঙ্গনে বড় রদবদল

এবার কূটনৈতিক অঙ্গনে বড় রদবদল

অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর দেশের সব অঙ্গনে চলছে রবদবল। এবার কূটনৈতিক অঙ্গনে বড় রদবদল করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। 

০৭:০১ পিএম, ১৫ আগস্ট ২০২৪ বৃহস্পতিবার

প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের অভিনন্দন

প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের অভিনন্দন

প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করায় অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিংহে। 

০৬:৫১ পিএম, ১৫ আগস্ট ২০২৪ বৃহস্পতিবার

হাইকোর্টে ৫০ বেঞ্চ গঠন, রোববার থেকে চলবে বিচারকাজ

হাইকোর্টে ৫০ বেঞ্চ গঠন, রোববার থেকে চলবে বিচারকাজ

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বিচারকাজ পরিচালনার জন্য ৫০টি বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

০৬:৪৮ পিএম, ১৫ আগস্ট ২০২৪ বৃহস্পতিবার

গুজব থেকে সাবধান

গুজব থেকে সাবধান

চারদিকে গুজব। ব্যাক্তিস্বার্থ, রাজনৈতিক স্বার্থসহ নানা স্বার্থে যে যার মতো ছড়িয়ে দিচ্ছেন গুজবের ডালপালা। যা আতংকিত করছে সাধারণ মানুষকে। 

০৬:২০ পিএম, ১৫ আগস্ট ২০২৪ বৃহস্পতিবার

অন্তর্বর্তী সরকারে যুক্ত হচ্ছেন আরও ৫ জন, শপথ শুক্রবার

অন্তর্বর্তী সরকারে যুক্ত হচ্ছেন আরও ৫ জন, শপথ শুক্রবার

অন্তর্বর্তী সরকারে আরও পাঁচজন উপদেষ্টা যুক্ত হচ্ছেন। এ নিয়ে মোট উপদেষ্টার সংখ্যা দাঁড়াবে ২২ জনে। আগামীকাল শুক্রবার (১৬ আগস্ট) বিকেল ৪টায় বঙ্গভবনে নতুন উপদেষ্টাদের শপথ অনুষ্ঠিত হবে।

০৫:২৭ পিএম, ১৫ আগস্ট ২০২৪ বৃহস্পতিবার

এস আলম ও তার পরিবারের সব সদস্যের ব্যাংক হিসাব তলব

এস আলম ও তার পরিবারের সব সদস্যের ব্যাংক হিসাব তলব

দেশজুড়ে ব্যাপক সমালোচিত ব্যবসায়ী এস আলম ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এনবিআরের আয়কর বিভাগের রাজধানীর কর অঞ্চল-১৫ থেকে বৃহস্পতিবার এ–সংক্রান্ত চিঠি সব ব্যাংকে পাঠানো হয়েছে।

০৪:৫৭ পিএম, ১৫ আগস্ট ২০২৪ বৃহস্পতিবার

নওগাঁয় বিএনপি কার্যালয় ভাংচুর, মামলায় আসামি ৩ শতাধিক

নওগাঁয় বিএনপি কার্যালয় ভাংচুর, মামলায় আসামি ৩ শতাধিক

নওগাঁয় বিএনপি'র দলীয় কার্যালয়ে হামলা ও ভাংচুরের ঘটনায়  ৯২ জনের নাম উল্লেখসহ ৩ শতাধিক আওয়ামী লীগের নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। 

০৪:০৮ পিএম, ১৫ আগস্ট ২০২৪ বৃহস্পতিবার

টুকু-পলক-সৈকতের ১০ দিন করে রিমান্ড মঞ্জুর

টুকু-পলক-সৈকতের ১০ দিন করে রিমান্ড মঞ্জুর

রাজধানীর পল্টনে এক রিকশাচালককে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে। মামলার তদন্তের জন্য এই তিনজনের প্রত্যেকের ১০ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

০৪:০৬ পিএম, ১৫ আগস্ট ২০২৪ বৃহস্পতিবার

সব শিক্ষা প্রতিষ্ঠান খুলছে রোববার

সব শিক্ষা প্রতিষ্ঠান খুলছে রোববার

রোববার (১৮ আগস্ট) থেকে বিশ্ববিদ্যালয়সহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বৃহস্পতিবার এ নির্দেশনা দিয়ে আদেশ জারি করেছে।

০৪:০৬ পিএম, ১৫ আগস্ট ২০২৪ বৃহস্পতিবার

স্থগিত এইচএসসি পরীক্ষার সূচি প্রকাশ

স্থগিত এইচএসসি পরীক্ষার সূচি প্রকাশ

স্থগিত এইচএসসি ও সমমান পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করা হয়েছে। প্রকাশিত সূচি অনুযায়ী ১১ সেপ্টেম্বর থেকে পরীক্ষা শুরু হবে।

০৩:৫৮ পিএম, ১৫ আগস্ট ২০২৪ বৃহস্পতিবার

শেখ হাসিনার বিরুদ্ধে এবার শিশু হত্যা মামলা

শেখ হাসিনার বিরুদ্ধে এবার শিশু হত্যা মামলা

মোহাম্মদপুরের শিক্ষার্থী জোবায়েদ হোসেন ইমন (১২) হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

০৩:১৯ পিএম, ১৫ আগস্ট ২০২৪ বৃহস্পতিবার

নোয়াখালীতে ওসিসহ ৭ পুলিশের বিরুদ্ধে মামলা

নোয়াখালীতে ওসিসহ ৭ পুলিশের বিরুদ্ধে মামলা

প্রতিহিংসার জেরে এক আইনজীবীকে ধরে থানায় এনে নির্যাতন করার অভিযোগে নোয়াখালী সুধারাম মডেল থানার ওসি মীর জাহেদুল হক রনিসহ সাত পুলিশকে আসামি করে আদালতে মামলা করা হয়েছে। 

০৩:০১ পিএম, ১৫ আগস্ট ২০২৪ বৃহস্পতিবার

রাষ্ট্রপতির পদত্যাগের খবর ভুয়া: আসিফ নজরুল

রাষ্ট্রপতির পদত্যাগের খবর ভুয়া: আসিফ নজরুল

‘রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন’- এমন খবর মিথ্যা ও গুজব বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

০২:৪৮ পিএম, ১৫ আগস্ট ২০২৪ বৃহস্পতিবার

সব খবর

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি