ঢাকা, বুধবার   ১৭ জুন ২০২৬

পদোন্নতি পেয়ে সচিব হলেন ২ কর্মকর্তা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩১, ১৭ জুন ২০২৬

Ekushey Television Ltd.

অতিরিক্ত সচিব পদমর্যাদার দুই কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

আজ বুধবার এ বিষয়ে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) শরফ উদ্দিন আহমদ চৌধুরীকে সচিব পদে পদোন্নতি দিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে, সরকারি যানবাহন অধিদপ্তরের পরিবহন কমিশনার (অতিরিক্ত সচিব) মো. খায়রুল কবীর মেননকে সচিব পদে পদোন্নতি দিয়ে জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির (এনএপিডি) মহাপরিচালক (ডিজি) হিসেবে পদায়ন করা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি