১ লাখ ৯৫ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে প্রবাসী নিবন্ধনকারীদের মধ্যে ১ লাখ ৯৪ হাজার ৯১৪টি পোস্টাল ব্যালট ইতোমধ্যে বাংলাদেশে এসে পৌঁছেছে।
০৪:০৮ পিএম, ২ ফেব্রুয়ারি ২০২৬ সোমবার
জামায়াত এই দেশটাকে আফগানিস্তান বানাতে চায়: মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘জামায়াতে ইসলাম এই দেশটাকে আফগানিস্তান বানাতে চায়। ওরা বাংলাদেশকে পেছনের দিকে নিয়ে যেতে চায়। ওরা এমন একটা দল যারা আমাদের সামনের দিকে যেতে বাধা দেয়। আমরা পেছনে যেতে চাই না, সামনে যেতে চাই।’
০৩:৪৬ পিএম, ২ ফেব্রুয়ারি ২০২৬ সোমবার
প্লট বরাদ্দে জালিয়াতি: শেখ হাসিনার দশ বছর ও টিউলিপের চার বছরের কারাদণ্ড
রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর পৃথক দুই মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঁচ বছর করে দশ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
০৩:৩১ পিএম, ২ ফেব্রুয়ারি ২০২৬ সোমবার
অভিবাসীদের অধিকার রক্ষায় যৌথ উদ্যোগের আহ্বান উপদেষ্টা আসিফ নজরুলের
শ্রম অভিবাসনের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।
১১:১১ পিএম, ১ ফেব্রুয়ারি ২০২৬ রবিবার
নির্বাচন উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি ব্যাংক বন্ধ থাকবে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।
১০:৫৪ পিএম, ১ ফেব্রুয়ারি ২০২৬ রবিবার
জনগণের সম্পদে হাত দেওয়া হবে না: মিরপুরে ডা. শফিকুর রহমান
জনগণের সম্পদে কখনো হাত না দেয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দুর্নীতি আমাদের চরিত্র ও খাসলতের সঙ্গে যায় না। বরং জনগণের যে আমানত লুণ্ঠিত হয়েছে, তা তাদের কাছে ফিরিয়ে দেয়াই আমাদের দায়িত্ব।
১০:৫০ পিএম, ১ ফেব্রুয়ারি ২০২৬ রবিবার
বিশ্বকাপে অংশ নিলেও ভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে পাকিস্তান ক্রিকেট দল। তবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
১০:৩৪ পিএম, ১ ফেব্রুয়ারি ২০২৬ রবিবার
১২ ফেব্রুয়ারির নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ হবে: পররাষ্ট্র উপদেষ্টা
আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণভাবে হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
০৮:৫৫ পিএম, ১ ফেব্রুয়ারি ২০২৬ রবিবার
হাদি হত্যার দায় স্বীকার, আদালতে জবানবন্দি দিলেন রুবেল
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি মাসুদ করিম ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী রুবেল আহমেদ আদালতে দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
০৮:৪৭ পিএম, ১ ফেব্রুয়ারি ২০২৬ রবিবার
দেশ রূপান্তরের সম্পাদক হলেন মুস্তাফিজ শফি
জাতীয় দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সম্পাদক হিসেবে যোগ দিয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক ও বহুমাত্রিক লেখক মুস্তাফিজ শফি।
০৮:২০ পিএম, ১ ফেব্রুয়ারি ২০২৬ রবিবার
একমাসে ৪০ হাজার কোটি টাকা লেনদেনের রেকর্ড নগদের
চলতি বছরের শুরুতে ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা নগদ একমাসে সর্বোচ্চ লেনদেনে রেকর্ড করেছে। জানুয়ারি মাসে নগদ ৪০ হাজার ৩০১ কোটি টাকা লেনদেন করেছে, যা এখন পর্যন্ত প্রতিষ্ঠানটির একমাসে সর্বোচ্চ লেনদেন।
০৮:০৭ পিএম, ১ ফেব্রুয়ারি ২০২৬ রবিবার
সিইসির সঙ্গে বৈঠক করলো জামায়াতের নারী নেত্রীরা
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে প্রথমবারের মতো বৈঠক করেছেন জামায়াতের নারী শাখার চার গুরুত্বপূর্ণ প্রতিনিধি।
০৭:৫৮ পিএম, ১ ফেব্রুয়ারি ২০২৬ রবিবার
৪৮তম বিসিএসে নিয়োগপ্রাপ্ত ৩ হাজার ২৬৩ চিকিৎসকের যোগদান
৪৮তম বিশেষ বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে নতুন নিয়োগ পাওয়া ৩ হাজার ২৬৩ জন চিকিৎসক যোগদান করেছেন। তাদের মধ্যে ২ হাজার ৯৮৪ জন সহকারী সার্জন এবং ২৭৯ জন সহকারী ডেন্টাল সার্জন পদে যোগ দিয়েছেন।
০৭:৩৭ পিএম, ১ ফেব্রুয়ারি ২০২৬ রবিবার
নতুন বাজেটে বাংলাদেশের জন্য ৭৪ শতাংশ বরাদ্দ বাড়াল ভারত
নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বাংলাদেশের জন্য বরাদ্দ ৭৪ শতাংশ বাড়িয়েছে ভারত। আগামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রস্তাবিত এই বাজেটে বাংলাদেশের জন্য সহায়তা বা অনুদান বাবদ বরাদ্দ প্রস্তাব করা হয়েছে ৬০ কোটি ভারতীয় রুপি।
০৭:২৮ পিএম, ১ ফেব্রুয়ারি ২০২৬ রবিবার
ভোটের দিন ইন্টারনেট বন্ধ করলে আইনি ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ইন্টারনেটের ব্যবহার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, ‘আমাদের পরিকল্পনা হল এটা খোলা থাকবে। ইন্টারনেট যদি কেউ বন্ধ করে, তাকে আইনের আওতায় আনা হবে।
০৬:০০ পিএম, ১ ফেব্রুয়ারি ২০২৬ রবিবার
ইইউ’র সঙ্গে দ্রুত এফটিএ নিয়ে আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে দ্রুত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনা শুরুর আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
০৫:৫৫ পিএম, ১ ফেব্রুয়ারি ২০২৬ রবিবার
জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক দাবি কতটা যৌক্তিক: মাহদী আমিন
জামায়াত আমির ডা. শফিক রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাক দাবি কতটুকু যৌক্তিক তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা ও দলের মুখপাত্র মাহাদী আমিন।
০৫:৪৬ পিএম, ১ ফেব্রুয়ারি ২০২৬ রবিবার
ভোটার মাইগ্রেশন বিষয়ে ইসিকে জানানো হয়েছে: নজরুল ইসলাম খান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সামনে রেখে দেশের কিছু এলাকায় অস্বাভাবিক ভোটার মাইগ্রেশনের বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান।
০৫:২৫ পিএম, ১ ফেব্রুয়ারি ২০২৬ রবিবার
শেখ হাসিনা-টিউলিপের দুর্নীতির দুই মামলার রায় সোমবার
রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে ২০ কাঠা সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে স্বৈরাচারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিকসহ ৩৬ জনের বিরুদ্ধে করা পৃথক দুই মামলার রায় আগামীকাল সোমবার (২ ফেব্রুয়ারি) ঘোষণা করা হবে।
০৫:১০ পিএম, ১ ফেব্রুয়ারি ২০২৬ রবিবার
র্যাবের গুলিতে পা হারানো লিমনকে ২ কোটি ৬০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে রুল
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) গুলিতে পা হারানো ঝালকাঠির লিমন হোসেনকে ২ কোটি ৬০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
০৪:৪৬ পিএম, ১ ফেব্রুয়ারি ২০২৬ রবিবার
পটুয়াখালীতে নুর ও মামুনের সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ১৫
পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিএনপি জোটের প্রার্থী নুরুল হক নুর এবং ‘বিদ্রোহী’ প্রার্থী হাসান মামুনের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
০৪:৩৪ পিএম, ১ ফেব্রুয়ারি ২০২৬ রবিবার
ইতর শ্রেণির লোক এক্স অ্যাকাউন্ট হ্যাক করে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে: জামায়াত আমির
এক ধরনের ইতর শ্রেণির লোক এক্স অ্যাকাউন্ট হ্যাক করে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
০৩:৫৯ পিএম, ১ ফেব্রুয়ারি ২০২৬ রবিবার
পক্ষপাতিত্বের প্রমাণ পেলে পরিণতি খুব খারাপ হবে : নির্বাচন কমিশনার
বরিশালে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, যদি কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া যায় তাহলে তার পরিণতি খুব খারাপ হবে। নির্বাচনে স্বচ্ছতা নিয়ে কাজ করবেন এবং অন্যায় ও পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে মিডিয়ায় প্রচার করে দেবেন।
০৩:৪৩ পিএম, ১ ফেব্রুয়ারি ২০২৬ রবিবার
আপিলও খারিজ, নির্বাচন করতে পারবেন না মঞ্জুরুল মুন্সী
প্রার্থিতা ফিরে পেতে কুমিল্লা–৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর করা লিভ টু আপিল (আপিল করার অনুমতি চেয়ে আবেদন) খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। ফলে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করতে পারছেন না।
০৩:৩২ পিএম, ১ ফেব্রুয়ারি ২০২৬ রবিবার
- আইসিসির মে মাসের সেরা ক্রিকেটার মুশফিকুর রহিম
- বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড মেসির দখলে
- ২৫ কোটি গাছ রোপণ: বিলিয়ন ডলার আয়ের সুযোগ বাংলাদেশের
- একযোগে ২২ বিচারককে বদলি
- প্রাথমিকে শিক্ষক বদলি ও নবনিয়োগদের পদায়নে চার স্তরে কমিটি
- বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগের আনন্দ মিছিল
- ‘রুফটপ সোলার পাওয়ার প্ল্যান্ট’ চালু করল এশিয়ান পেইন্টস
- সব খবর »
- যাব টুঙ্গিপাড়ায়, জানতামই না আমি দেশের বাইরে যাচ্ছি: শেখ হাসিনা
- পে-স্কেল নিয়ে কমিটির সুপারিশ, যেভাবে হবে বাস্তবায়ন
- সংবাদ উপস্থাপকসহ ৩ পদে নিয়োগ দেবে একুশে টেলিভিশন
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদে আলোচনায় ড. ইউনূস
- শিশু রামিসা হত্যা: গ্রেপ্তার সোহেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
- শিশু আতিকা হত্যায় প্রধান অভিযুক্ত নাঈম গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্রে লিমন-বৃষ্টি হত্যার রহস্য উন্মোচন, লোমহর্ষক বর্ণনা
- পদোন্নতি পেয়ে সচিব হলেন ২ কর্মকর্তা
- সরকারি চাকরি পেয়েও বেকার তারা: নিরানন্দ ঈদ ১৪ হাজার পরিবারের
- মাদারীপুরে বাঁশগাড়ি ইউপি চেয়ারম্যানকে অব্যাহতি
- রাজবাড়ীতে মাইক্রোবাসে তুলে সংঘবদ্ধ ধর্ষণ ঘটনায় গ্রেপ্তার ২
- পদ্মার ২৫ কেজির কাতল সাড়ে ৪২ হাজার টাকায় বিক্রি
- সংসদে ৩৬ নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
- যে কোনো সময় কমিটির ঘোষণা, ঢাকা উত্তর যুবদলের কমিটিতে আলোচনায় যারা
- ছাগল চুরির অভিযোগে নারীসহ ২ জনকে গণপিটুনি, থানায় সোপর্দ
- পদ্মায় জেলের জালে ২৫ কেজির পাঙ্গাশ, ৭১ হাজার টাকায় বিক্রি
- তরুণীকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণের পর হাত-পা বেঁধে ফেলে যায় ধানক্ষেতে
- একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
- কিশোরীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, যুবক গ্রেপ্তার
- ঘরে ছেলের, রেললাইনে মিললো বাবার মরদেহ
- সুখবর পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, বরাদ্দ বাড়ছে বাজেটে
- টাঙ্গাইলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক-হেলপার নিহত
- বগুড়া পুলিশ লাইন্সে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
- মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার পুলিশ, আটক ৭
- গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
- ৮০০ কোটি ইউরো পাচারের অভিযোগ, সাইপ্রাসে এস আলমের সম্পত্তি জব্দ
- যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ দেশে ফেরত আনার দাবি বাবার
- ঢাকা দক্ষিণ যুবদলের সম্ভব্য কমিটিতে আলোচনায় সোহাগ ভূঁইয়া
- আসন্ন বাজেট নিয়ে (২০২৬-২৭ ) যত চ্যালেঞ্জ ও প্রত্যাশা
- অবসরের ভাবনা প্রত্যাখ্যান করলেন শেখ হাসিনা























