ঢাকা, বৃহস্পতিবার   ৩০ এপ্রিল ২০২৬

মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার পুলিশ, আটক ৭

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১০:৪১, ৩০ এপ্রিল ২০২৬

Ekushey Television Ltd.

গাজীপুরের টঙ্গীতে মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশের ৪ জন সদস্য। এ ঘটনায় ৭ জনকে আটক করা হয়েছে।

বুধবার রাতে এ ঘটনা ঘটে।

জানা যায়, টঙ্গী পূর্ব থানার কেরানীরটেক বস্তিতে মাদক বিরোধী অভিযান চালাতে গেলে ১০-১২ জনের একটি দল অতর্কিতভাবে পুলিশের উপর হামলা চালায়। এতে ডিবি পুলিশের ৪ সদস্য আহত হন। 

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৪ রাউন্ড সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং ঘটনাস্থল থেকে ৭ জনকে গ্রেপ্তার করে। 

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মোঃ মেহেদী হাসান জানান, গ্রেফতারকৃদের  বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে, টঙ্গী পশ্চিম থানার মাজার বস্তি এলাকায় পৃথক অভিযানে আরও ২১ জন মাদককারবারি ও সেবীকে আটক করা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি