‘জয়ের নেতৃত্বের অপেক্ষায় আগামীর বাংলাদেশ’
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে ডিজিটাল বাংলাদেশ গড়ার নেপথ্যের কারিগর হিসাবে উল্লেখ করে বলেছেন, আগামীর বাংলাদেশ তাঁর নেতৃত্বের জন্য অধীর আগ্রহে প্রতীক্ষা করছে। তিনি বলেন,‘ তথ্য প্রযৃক্তিকে পাথেয় করে একটি সমৃদ্ধ স্বদেশ বিনির্মাণে নিরন্তর কাজ করছেন প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তিনি কোটি কোটি তরুণের স্বপ্ন সারথী, ডিজিটাল বাংলাদেশ গড়ার নেপথ্যের কারিগর। আগামীর বাংলাদেশ তাঁর নেতৃত্বের জন্য অধীর আগ্রহে প্রতীক্ষা করছে।’
০৪:১৪ পিএম, ২৮ জুলাই ২০২১ বুধবার
বৃষ্টিতে তলিয়ে গেছে মোংলার সাড়ে ৪শ’ চিংড়ি ঘের
উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে টানা বৃষ্টিতে মোংলায় প্রায় সাড়ে ৪শ’ চিংড়ি ঘের তলিয়ে গেছে। ভেসে গেছে ঘেরের বাগদা চিংড়ি ও সাদা মাছ। এ তথ্য নিশ্চিত করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম।
০৪:১২ পিএম, ২৮ জুলাই ২০২১ বুধবার
শতাধিক ভূঁইফোড় সংগঠন নিয়ে বিব্রত আওয়ামী লীগ (ভিডিও)
নামের শেষে লীগ জুড়ে দিয়ে গজিয়ে উঠেছে শতাধিক ভূঁইফোড় সংগঠন। শুধু লীগই নয় কোথাও আবার শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়ের নামও ব্যবহার করছে সুযোগসন্ধানীরা। পাড়া, মহল্লা, গ্রামে, গঞ্জে এখন এরকম সংগঠনের অভাব নেই। এদের অনেকেই আবার নিজেদের আওয়ামী লীগের সহযোগী সংগঠনও দাবি করে।
০৪:০১ পিএম, ২৮ জুলাই ২০২১ বুধবার
মাছ ধরতে গিয়ে ঢলের পানিতে ভেসে গেল ৩ যুবক
কক্সবাজারের ঈদগাঁও উপপজেলায় ঢলের পানিতে ভেসে গিয়ে ৩ যুবক নিখোঁজ হয়েছে। পাহাড়ি ঢলের পানিতে মাছ শিকার করতে গিয়ে তারা নিখোঁজ হন। ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স বিভাগের রেসকিউ টিমের ডুবুরিরা নিখোঁজদের উদ্ধারে তৎপরতা চালিয়ে যাচ্ছেন।
০৩:৩৫ পিএম, ২৮ জুলাই ২০২১ বুধবার
করোনায় ঝালকাঠির বিচারক সানিয়া আক্তারের মৃত্যু
করোনায় আক্রান্ত হয়ে ঝালকাঠির সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোসম্মৎ সানিয়া আক্তার (২৯) মৃত্যুবরণ করেছেন। তাঁর স্বামী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট এইচএম ইমরানুর রহমানও করোনায় আক্রান্ত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা জজ আদালতে নাজির আবুল কালাম আজাদ।
০৩:২১ পিএম, ২৮ জুলাই ২০২১ বুধবার
জীবনের সুরক্ষাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশে করোনায় মৃত্যুর হার প্রতিবেশী ভারতের চেয়ে বেশি। এমন বাস্তবতায় মানুষের জীবনের সুরক্ষাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার। তাই সংক্রমণ রোধকল্পে নিজ নিজ অবস্থান থেকে দলমত নির্বিশেষে সচেতনতা তৈরির পাশাপাশি সবাই সরকারকে সহযোগিতা করুন।
০৩:০১ পিএম, ২৮ জুলাই ২০২১ বুধবার
মুন্সীগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণে অনিয়ম দুর্নীতি (ভিডিও)
মুজিববর্ষে প্রধানমন্ত্রীর দেয়া উপহারের ঘর নির্মাণ শেষ হওয়ার আগেই ভেঙে পড়ছে দেয়াল। যত্রতত্র ছড়ানো ইট-বালু-কাঠ। কাজ রেখে লাপাত্তা মূল ঠিকাদার। এই সুযোগে পুকুর চুরিতে নেমেছে শ্রমিক-মিস্ত্রিরা। ভূক্তভোগীদের অভিযোগ, টিনের পুরুত্ব যেমন ঠিক নেই তেমনি মানা হয়নি নকশা।
০২:৪৭ পিএম, ২৮ জুলাই ২০২১ বুধবার
করোনার নমুনা দিতে গিয়ে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় করোনাভাইরাসের নমুনা দিতে গিয়ে লাইনে দাঁড়ানোর সময় ইকবাল হোসেন (৪৩) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার মৃত্যু বিষয়টি নিশ্চিত করেন ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সোলায়মান মিয়া।
০২:২৭ পিএম, ২৮ জুলাই ২০২১ বুধবার
খুলনা বিভাগে কমেছে করোনায় মৃত্যু ও শনাক্ত
খুলনা বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু ও শনাক্তের সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৩১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে পজিটিভ শনাক্ত হয়েছে ৮৬৬ জন। গতকাল বিভাগে ৪৬ জনের মৃত্যু এবং ১ হাজার ৪৩৫ জনের করোনা শনাক্ত হয়েছিল।
০২:০০ পিএম, ২৮ জুলাই ২০২১ বুধবার
বঙ্গবন্ধুর স্মরণে তুরস্কে ডাকটিকেট অবমুক্ত
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে একটি ডাকটিকেট অবমুক্ত করেছে তুরস্কের ডাকবিভাগ।
০১:৪৮ পিএম, ২৮ জুলাই ২০২১ বুধবার
বরিশালে করোনায় মৃত্যু ১৮, আক্রান্ত ৮৫৪
বরিশালে করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্য ভয়াবহ আকার ধারণ করেছে। অথচ লকডডাউন চলছে ঢিলেঢালাভাবে। গত ২৪ ঘন্টায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ বরিশাল বিভাগে করোনায় মৃত্যু হয়েছে ১৮ জনের। একই সময়ে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৮৫৪ জন।
০১:০৬ পিএম, ২৮ জুলাই ২০২১ বুধবার
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের অর্ধ-বার্ষিক উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ অঞ্চলের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোঃ আলী সভাপতিত্ব করেন।
১২:৪২ পিএম, ২৮ জুলাই ২০২১ বুধবার
মহেশখালীতে পাহাড় ধসে বৃদ্ধ নিহত
কক্সবাজারের মহেশখালীতে পাহাড় ধসে আলী হোসেন (৯০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। এসময় একটি গরু ও একটি ছাগল মাটি চাপা পড়ে মারা যায়।
১২:৩৪ পিএম, ২৮ জুলাই ২০২১ বুধবার
ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে এ বছর ৯৭০ অভিবাসীর মৃত্যু
লিবীয় উপকূলে সর্বশেষ ৫৭ অভিবাসীর মৃত্যুর মধ্যদিয়ে চলতি বছর প্রাণ হানির সংখ্যা বেড়ে প্রায় ৯৭০ জনে দাঁড়িয়েছে। ভূমধ্যসাগর অতিক্রম করে ইউরোপের কোন দেশে পাড়ি জমাতে গিয়ে এসব অভিবাসীর মৃত্যু হয়।
১২:২৭ পিএম, ২৮ জুলাই ২০২১ বুধবার
সৌদির কোভিড আইন ভঙ্গ করলে ৩ বছরের নিষেধাজ্ঞা
করোনাভাইরাস ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার কারণে কালোতালিকাভূক্ত দেশগুলোতে সৌদির নাগরিকরা বেড়াতে গেলে তারা দেশে ফেরার পর তিন বছরের ভ্রমণ নিষেধাজ্ঞার মুখে পড়বে।
১২:১১ পিএম, ২৮ জুলাই ২০২১ বুধবার
রাজশাহী মেডিকেলে করোনায় আরও ১৮ জনের মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে একদিনে ১৮ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ছয়জন পজিটিভ শনাক্ত এবং করোনার উপসর্গ নিয়ে মারা যান আরও ১২ জন। এ নিয়ে চলতি মাসে এ হাসপাতালের মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫২৩ জনে।
১২:০০ পিএম, ২৮ জুলাই ২০২১ বুধবার
ইভ্যালিতে ১ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে যমুনা গ্রুপ
দেশের শীর্ষ ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালিতে এক হাজার কোটি টাকা বিনিয়োগ করতে যাচ্ছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ যমুনা গ্রুপ। প্রাথমিকভাবে ২শ’ কোটি টাকা বিনিয়োগ করবে যমুনা। ধারাবাহিকভাবে বিভিন্ন পর্যায়ে মোট এক হাজার কোটি টাকা বিনিয়োগের কথা রয়েছে প্রতিষ্ঠানটির।
১১:৪৮ এএম, ২৮ জুলাই ২০২১ বুধবার
খুলনার তিন হাসপাতালে আজও ১২ জনের মৃত্যু
খুলনার তিনটি হাসপাতালে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে ৮ জন ও উপসর্গে চারজনের মৃত্যু হয়েছে। খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে ৫ জন, শহীদ শেখ আবু নাসের হাসপাতালের করোনা ইউনিটে তিনজন এবং গাজী মেডিকেল হাসপাতালে ৪ জন মারা যায়।
১০:৪৫ এএম, ২৮ জুলাই ২০২১ বুধবার
আজ কমরেড মণি সিংহের জন্মবার্ষিকী
সিপিবির অন্যতম প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি, ব্রিটিশবিরোধী সংগ্রামী, টঙ্ক আন্দোলনের মহানায়ক, মুক্তিযুদ্ধের সংগঠক এবং মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের উপদেষ্টা কমরেড মণি সিংহের ১২০তম জন্মবার্ষিকী আজ। ১৯০১ সালের ২৮ জুলাই অবিভক্ত ভারতের কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি।
১০:২৮ এএম, ২৮ জুলাই ২০২১ বুধবার
ভিকারুননিসার অধ্যক্ষের ফোনালাপ নিয়ে তদন্ত কমিটি
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কামরুন নাহারের একটি ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে কমিটিকে।
১০:১৩ এএম, ২৮ জুলাই ২০২১ বুধবার
আহমদ ছফার ২০তম মৃত্যুবার্ষিকী আজ
একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত লেখক, সাহিত্যকর্মী ও সংগঠক আহমদ ছফার ২০তম মৃত্যুবার্ষিকী আজ। বহুমাত্রিক প্রতিভার অধিকারী কীর্তিমান এ লেখক ২০০১ সালের ২৮ জুলাই ইন্তেকাল করেন।
০৯:৫৩ এএম, ২৮ জুলাই ২০২১ বুধবার
বিশ্ব হেপাটাইটিস দিবস আজ
বিশ্ব হেপাটাইটিস দিবস আজ। ২০০৮ সালের ২৮ জুলাই বিশ্ববাসীকে সচেতন করতে হেপাটাইটিস দিবস পালনের উদ্যোগ নেয় ‘বিশ্ব হেপাটাইটিস অ্যালায়েন্স’। ২০১১ সালে বিশ্বস্বাস্থ্য সংস্থা বিশ্ব হেপাটাইটিস দিবসটিকে স্বীকৃতি দেয়। এরপর থেকে প্রতিবছর ২৮ জুলাই দিবসটি পালন করা হচ্ছে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হবে।
০৯:৪০ এএম, ২৮ জুলাই ২০২১ বুধবার
টেকনাফে পাহাড় ধসে একই পরিবারের ৫ জন নিহত
কক্সবাজারের টেকনাফে পাহাড় ধসে একই পরিবারের পাঁচজন নিহত হয়েছে। উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে দুই পরিবারের পাঁচজন নিহত হওয়ার ১৫ ঘণ্টার মাথায় এই দুর্ঘটনা ঘটলো।
০৯:১৫ এএম, ২৮ জুলাই ২০২১ বুধবার
সাবেক অর্থমন্ত্রী আবদুল মুহিত করোনায় আক্রান্ত
সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আবুল মাল আবদুল মুহিত করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি বাসায় চিকিৎসাধীন আছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
০৮:৩১ এএম, ২৮ জুলাই ২০২১ বুধবার
- নারীসহ কয়েকজনকে পেটালেন ইউপি চেয়ারম্যান, ভিডিও ভাইরাল
- বন্ধ রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষের নির্দেশ প্রধানমন্ত্রীর
- বিমানবন্দর এলাকায় পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ৮২ ভবঘুরে
- দুর্নীতি করলেই চাকরিচ্যুত, বদলিতে বিশ্বাস করি না: স্বাস্থ্যমন্ত্রী
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে প্রত্যয়
- ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি
- খামেনির শেষ বিদায়ে তেহরান জনসমুদ্র, পশ্চিমাদের শক্ত বার্তা
- সব খবর »
- মোটরযানের মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএর জরুরি নির্দেশনা
- যাব টুঙ্গিপাড়ায়, জানতামই না আমি দেশের বাইরে যাচ্ছি: শেখ হাসিনা
- পে-স্কেল নিয়ে কমিটির সুপারিশ, যেভাবে হবে বাস্তবায়ন
- সংবাদ উপস্থাপকসহ ৩ পদে নিয়োগ দেবে একুশে টেলিভিশন
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদে আলোচনায় ড. ইউনূস
- শিশু রামিসা হত্যা: গ্রেপ্তার সোহেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
- যুক্তরাষ্ট্রে লিমন-বৃষ্টি হত্যার রহস্য উন্মোচন, লোমহর্ষক বর্ণনা
- পদোন্নতি পেয়ে সচিব হলেন ২ কর্মকর্তা
- সরকারি চাকরি পেয়েও বেকার তারা: নিরানন্দ ঈদ ১৪ হাজার পরিবারের
- পদ্মায় জেলের জালে ২৫ কেজির পাঙ্গাশ, ৭১ হাজার টাকায় বিক্রি
- যে কোনো সময় কমিটির ঘোষণা, ঢাকা উত্তর যুবদলের কমিটিতে আলোচনায় যারা
- পে-স্কেল বাস্তবায়ন দুই ধাপে, ১ জুলাই থেকে মূল বেতন
- তরুণীকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণের পর হাত-পা বেঁধে ফেলে যায় ধানক্ষেতে
- একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
- গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
- সুখবর পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, বরাদ্দ বাড়ছে বাজেটে
- ঘরে ছেলের, রেললাইনে মিললো বাবার মরদেহ
- যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ দেশে ফেরত আনার দাবি বাবার
- নরসিংদীতে ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু, স্বামী পলাতক
- বগুড়া পুলিশ লাইন্সে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
- মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার পুলিশ, আটক ৭
- স্বর্ণের ভরিতে কমলো ৯ হাজার টাকা, ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার
- ৮০০ কোটি ইউরো পাচারের অভিযোগ, সাইপ্রাসে এস আলমের সম্পত্তি জব্দ
- পশ্চিমবঙ্গ সফরে মোদী, বক্তব্যে বাংলাদেশ সীমান্ত প্রসঙ্গ
- জামায়াত এমপির ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বাবা এখনও জীবিত, দুঃখ প্রকাশ
- ঢাকা দক্ষিণ যুবদলের সম্ভব্য কমিটিতে আলোচনায় সোহাগ ভূঁইয়া
- নতুন প্রজন্মকে দেশীয় ফলের সঙ্গে পরিচয় করাতে ফরিদপুরে ফল মেলা
- আসন্ন বাজেট নিয়ে (২০২৬-২৭ ) যত চ্যালেঞ্জ ও প্রত্যাশা
- অবসরের ভাবনা প্রত্যাখ্যান করলেন শেখ হাসিনা
- আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে প্রতিহত করুন: নাসীরুদ্দীন পাটওয়ারী























