আজ বাংলাদেশ-আফগান অনুর্ধ্ব-১৯ ওয়ানডে সিরিজ শুরু
শুরু হচ্ছে বাংলাদেশ-আফগানিস্তান অনুর্ধ্ব-১৯ ক্রিকেট দলের মধ্যকার পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ সকাল ৯টায় শুরু হবে প্রখম ওয়ানডে।
০৮:৩৫ এএম, ১০ সেপ্টেম্বর ২০২১ শুক্রবার
দেশে ৩ কোটি ৩৬ লাখ ৯১ হাজার ৫১৫ ডোজ টিকা প্রয়োগ
দেশে এ পর্যন্ত ৩ কোটি ৩৬ লাখ ৯১ হাজার ৫১৫ ডোজ করোনা করোনা (কোভিড-১৯) টিকার প্রয়োগ হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ২ কোটি ৪ লাখ ৩৭ হাজার ১১৪ এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ কোটি ৩২ লাখ ৫৪ হাজার ৪০১ জন মানুষ।
০৮:২৯ এএম, ১০ সেপ্টেম্বর ২০২১ শুক্রবার
জলবায়ু ইস্যুতে সম্মিলিত প্রচেষ্টার ওপর জোর এডিসি’র
আসিয়ান ঢাকা কমিটির (এডিসি) চেয়ারম্যান বাংলাদেশে মালয়েশিয়ার হাইকমিশনার হাজনা মো. হাশিম বলেছেন, জলবায়ু পরিবর্তনের সমস্যাগুলোর একটি টেকসই সমাধান খুঁজতে সরকারের ভূমিকা গুরুত্বপূর্ণ।
০৮:২৬ এএম, ১০ সেপ্টেম্বর ২০২১ শুক্রবার
আবারো ৬ বলে ৬ ছক্কা, রেকর্ড বুকে জসকরন
চলছিল পাপুয়া নিউগিনি ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ। ৪৯তম ওভার শেষে যুক্তরাষ্ট্রের স্কোর ৯ উইকেটে ২৩৫ রান। তবে ৫০তম ওভার শেষেই দলীয় রান হয়ে গেল ২৭১/৯। অর্থাৎ আবারো ছক্কা বৃষ্টি দেখলো ক্রিকেট বিশ্ব। ইনিংসের শেষ ছয় বলে টানা ছয়টি ছক্কা হাঁকিয়ে ক্রিকেটের এই এলিট ক্লাবে যুক্ত হলেন যুক্তরাষ্ট্রের উইকেটরক্ষক ব্যাটসম্যান জসকরন মালহোত্রা!
১০:০০ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২১ বৃহস্পতিবার
‘শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অভূতপূর্ব অগ্রগতি হয়েছে’
ভারতের লোকসভার স্পিকার ওম বিরলা বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অভূতপূর্ব অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতি হয়েছে।
০৯:৫২ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২১ বৃহস্পতিবার
‘আফগানিস্তানের ব্যাপারে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ’
পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন আজ বলেছেন, বাংলাদেশ স্বাধীনভাবে আফগানিস্তানের বিষয়ে তার পররাষ্ট্র নীতির সিদ্ধান্ত নেবে, অন্য কোন দেশের দ্বারা প্রভাবিত হবে না। ইউরোপে ত্রিদেশীয় সফর শেষে আজ বিকালে পররাষ্ট্র মন্ত্রনালয়ে এক ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের বলেন, “আমরা এখনো আফগানিস্তান ইস্যুতে কোন সিদ্ধান্ত নিতে পারিনি।”
০৯:২৯ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২১ বৃহস্পতিবার
প্রকল্পের কাজ সময়মত শেষ করতে স্থানীয় সরকার মন্ত্রীর নির্দেশ
ঢাকা ওয়াসাসহ স্থানীয় সরকার বিভাগের অধীন প্রতিষ্ঠানসমূহের চলমান সকল প্রকল্পের কাজ যথাসময়ে শেষ করার নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।
০৮:৫৮ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২১ বৃহস্পতিবার
ইসলামী ব্যাংকের প্রিপেইড কার্ডে স্মার্টফোন অফার
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের রয়েছে ভিসা-ব্রান্ডযুক্ত ডুয়্যাল কারেন্সি প্রিপেইড কার্ড। প্লাস্টিক ও ভার্চুয়াল (সেলফিন) দুই ফরম্যাটের এ কার্ড ব্যাংকে অ্যাকাউন্ট ছাড়াই ব্যবহার করা যায়। এ কার্ড দিয়ে টাকা ও বিদেশী মুদ্রায় লেনদেন করা যায়, দেশী-বিদেশী যেকোন ই-কমার্স সাইটে পেমেন্ট দেয়া যায়। বিশ্বের যেকোন দেশ থেকে ভিসা ডিরেক্ট সার্ভিসের মাধ্যমে তাৎক্ষণিক রেমিট্যান্স ও ফ্রিল্যান্সিংয়ের পেমেন্ট গ্রহণ করা যায়। এখন ইসলামী ব্যাংকের ডুয়্যাল কারেন্সি প্রিপেইড কার্ডে বিদেশী মুদ্রায় সর্বোচ্চ লেনদেনকারীরা পাবেন স্মার্টফোন। আর ডুয়্যাল কারেন্সি বা বিদ্যমান সেলফিন প্রিপেইড কার্ডে বিদেশ থেকে রেমিট্যান্স বা পেমেন্ট জমা হলে পাওয়া যাবে ১% ক্যাশব্যাক। এ অফার ৩০ অক্টোবর ২০২১ পর্যন্ত চলবে।
০৮:৩৫ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২১ বৃহস্পতিবার
রূপগঞ্জে আরও একজনের মাথার খুলি ও হাড় উদ্ধার
নারায়ণগঞ্জের রূপগঞ্জের হাশেম ফুডস অ্যান্ড বেভারেজ লিমিটেডের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় তল্লাশি চালিয়ে আরও একজনের মাথার খুলি, দেহের হাড়-কঙ্কাল উদ্ধার করেছে সিআইডি। নিহত ওই শ্রমিকের দেহাবশেষটি নারায়ণগঞ্জ জেনারলে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
০৮:২৫ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২১ বৃহস্পতিবার
গ্লোবাল ইসলামী ব্যাংকের ১৩ উপশাখার উদ্বোধন
আধুনিক ব্যাংকিং সেবার প্রতিশ্রুতি নিয়ে ৯ সেপ্টেম্বর, ২০২১ গ্লোবাল ইসলামী ব্যাংকের মোট তেরোটি উপশাখার উদ্বোধন করা হয়। ঢাকার নামাপাড়া, মিরপুর চিড়িয়াখানা রোড, ঘাটারচর ও গোমাইল বাংলাবাজার-এ চারটি, রাজশাহীর বায়া মোড় ও দারুশা বাজার-এ দুইটি, পাবনার একদন্ত ও হাজীরহাট-এ দুইটি, মুন্সীগঞ্জের কনকসার, যশোরের উপশহর, খুলনার মোহাম্মদ নগর, বরিশালের এম এ জলিল এবং চাঁপাইনবাবগঞ্জের রাণীহাটি-তে একটি করে সর্বমোট তেরটি উপশাখার উদ্বোধন করা হয়।
০৮:২৫ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২১ বৃহস্পতিবার
আইপি ৬প্লাস ভার্সন হবে ডিজিটাল রূপান্তরে গুরুত্বপূর্ণ সহায়ক
সম্প্রতি, ’কনসোলিডেট ইলাস্টিক টার্গেট নেটওয়ার্ক, আনলকিং নিউ ডিজিটাল ভ্যালু’ প্রতিপাদ্যে অনলাইনে অনুষ্ঠিত হয়েছে এশিয়া প্যাসিফিক টার্গেট নেটওয়ার্ক সম্মেলন। হুয়াওয়ে আয়োজিত এই সম্মেলনে সরকারি বিভিন্ন সংস্থা, মান নির্ধারক প্রতিষ্ঠান, এন্টারপ্রাইজ, ক্যারিয়ার প্রতিষ্ঠান ও খাত সংশ্লিষ্ট ভেন্ডরদের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।
০৮:১৮ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২১ বৃহস্পতিবার
আগামী নির্বাচনের প্রস্তুতির সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ
আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু করার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। এ লক্ষ্যে নির্বাচনি ইশতেহার আপডেট করতে উপ কমিটিগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
০৮:০৮ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২১ বৃহস্পতিবার
ভারত দলে করোনার হানা, পঞ্চম টেস্ট নিয়ে শঙ্কা!
স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের পঞ্চম টেস্টে মাঠে নামার আগের দিন ফের করোনা হানা দিয়েছে ভারতীয় শিবিরে। করোনা সংক্রমণের জেরে ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজের পঞ্চম টেস্ট ম্যাচটি আদৌ অনুষ্ঠিত হবে কিনা, সে বিষয়ে নিশ্চিত নন সৌরভ গাঙ্গুলি।
০৭:৫৯ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২১ বৃহস্পতিবার
ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
জেলার রাণীশংকৈলে উপজেলার মীরডাঙ্গী বাজার সংলগ্ন পাকা সড়কে বৃহস্পতিবার দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় সায়েদা বেগম (৬৫) নামে এক বৃদ্ধার প্রাণ গেল।
০৭:৫৭ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২১ বৃহস্পতিবার
বাংলাদেশ-ইইউ’র সম্পর্ক আরো জোরদারের আশা প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ আশা প্রকাশ করেছেন যে- ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরো জোরদার হবে। আজ সকালে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের দূত রেনসে টিরিঙ্ক প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে তাঁর সাথে বিদায়ী সাক্ষাত করতে গেলে তিনি একথা বলেন।
০৭:৫৪ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২১ বৃহস্পতিবার
‘শেখ হাসিনার নেতৃত্বে ব্যাপক উন্নয়ন কাজ চলমান রয়েছে’
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আওয়ামী লীগ সরকার দেশে উন্নয়নের মাইলফলক সৃষ্টি করেছে। দেশে যে পরিমান উন্নয়ন হয়েছে, স্বাধীনতার পরবর্তী সময়ে এতো উন্নয়নযজ্ঞ কেউ বাস্তবায়ন করতে পারেনি।
০৭:৪২ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২১ বৃহস্পতিবার
সশস্ত্র বাহিনীর সমন্বিত প্যারেড কন্টিনজেন্ট মেক্সিকো যাবে
৯ সেপ্টেম্বর ইউনাইটেড স্টেট অব মেক্সিকোর স্বাধীনতার ২০০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিশেষ কুচকাওয়াজে অংশগ্রহণের জন্য মেক্সিকো সরকারের আমন্ত্রণে বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে সশস্ত্র বাহিনীর ৩৯ সদস্য বিশিষ্ট একটি সামরিক কন্টিনজেন্ট শুক্রবার (১০-৯-২০২১) ক্যাপ্টেন শেখ শাহীদ আহমেদ এর নেতৃত্বে মেক্সিকো গমন করবে।
০৭:৪০ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২১ বৃহস্পতিবার
বাংলাদেশ-আফগান ওয়ানডে সিরিজ শুরু শুক্রবার
শুক্রবার (১০ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের মধ্যকার পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সকাল ৯টায় শুরু হবে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ।
০৭:৩৬ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২১ বৃহস্পতিবার
ভারতে সরকারি সফর শেষে দেশে ফিরলেন সেনা প্রধান
ভারতে সরকারি সফর শেষে ৮ সেপ্টেম্বর ২০২১ দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। সফরকালে তিনি ভারতের রাষ্ট্রীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, প্রধানমন্ত্রীর কার্যালয়ে রাষ্ট্রীয় সুরক্ষা পরিষদ সচিবালয়ের সামরিক উপদেষ্টা লে. জেনারেল (অবঃ) ভিনোদ জি খান্ডারে, প্রতিরক্ষা সচিব অজয় কুমার, চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত, ভারতের সেনাবাহিনী প্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে এবং বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল রাকেশ কুমার সিং ভাদুরিয়া এর সাথে সাক্ষাৎ করেন। এছাড়াও তিনি ভারতীয় সেনাবাহিনীর ৫০ স্বতন্ত্র প্যারাশুট ব্রিগেড, ওয়ারগেমিং ডেভলপমেন্ট সেন্টার, ডিফেন্স ইমেজ প্রসেসিং এন্ড এনালাইসিস সেন্টার এবং ভারতের ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) পরিদর্শন করেন।
০৭:২৭ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২১ বৃহস্পতিবার
আইসিএমএবি’র নতুন পাঠ্যসূচি উন্মুক্তকরন উৎযাপন
দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) এর নতুন পাঠ্যসূচি উন্মুক্ত করন উদযাপন অনুষ্ঠান বুধবার ৮ সেটেম্বর ২০২১ আইসিএমএবি রুহুল কুদ্দুস অডিটরিয়াম, ঢাকায় অনুষ্ঠিত হয়েছে।
০৭:১২ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২১ বৃহস্পতিবার
৪২তম বিসিএস: ৪ হাজার চিকিৎসক নিয়োগের সুপারিশ
৪২তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বিকেলে পিএসসির ওয়েবসাইটে উত্তীর্ণদের তালিকা প্রকাশ হয়েছে। এই তালিকা থেকে মেধাক্রম অনুসারে চার হাজার চিকিৎসককে নিয়োগের সুপারিশ করা হয়েছে।
০৭:০২ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২১ বৃহস্পতিবার
অসচ্ছল মেধাবী সিএ শিক্ষার্থীদের বিনা সুদে ঋণ দেবে আইসিএবি
অধ্যয়নকালীন সহায়তার অংশ হিসেবে কর্জ-এ-হাসানা নামের একটি প্রকল্পের অধীনে বর্তমান এবং কোর্স সম্পন্নকারী শিক্ষার্থীদের বিনা সুদে ঋণ দেবে দি ইনস্টিটিউট অব চার্টার্ড একাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)। আজ বুধবার ( ৮ সেপ্টেম্বর, ২০২১) রাজধানীর সিএ ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ এই প্রকল্প উদ্বোধন করেন। নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে একাডেমিক পরীক্ষার ফলাফল এবং পারিবারিক সচ্ছলতার বিবেচনা করে এ ঋণ দেয়া হবে।
০৬:৫৬ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২১ বৃহস্পতিবার
অন্যের জীবন রক্ষা করতে গিয়ে প্রাণ গেল রুশ মন্ত্রীর
অন্যের জীবন রক্ষা করতে গিয়ে জীবন গেল রাশিয়ার এক মন্ত্রীর। দেশটির জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রী ইয়েভগেনি জিনিচেভ স্থানীয় সময় বুধবার (৮ সেপ্টেম্বর) আর্কটিক অঞ্চলে বেসামরিক প্রতিরক্ষা বিষয়ক এক মহড়া চলাকালে তার মৃত্যু হয়। বুধবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ খবর দিয়েছে।
০৬:৫৩ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২১ বৃহস্পতিবার
‘ব্লকচেইন: গেমিং এন্ড কল্যুশন-এ রিডিং ইন পলিটিকাল ইকোনোমি’
"ব্লকচেইন: গেমিং এন্ড কল্যুশন - এ রিডিং ইন পলিটিকাল ইকোনোমি" আন্তর্জাতিক পলিটিকাল ইকোনোমি অঙ্গনে ব্লকচেইন এর আর্থ-রাজনৈতিক ইন্টারফেসের ওপর প্রথমবারের মতো প্রকাশিত কোন পূর্ণাঙ্গ বই।
০৬:৫০ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২১ বৃহস্পতিবার
- সালাহউদ্দিন নোমান চৌধুরী হলেন পররাষ্ট্র সচিব
- ডিসেম্বরে মিলছে টানা চার দিনের ছুটি
- কোনো দলের প্রতি সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয়: প্রধানমন্ত্রী
- ২০৩০ সালের মধ্যে সর্বজনীন চক্ষুসাস্থ্য সেবা নিশ্চিতে মাল্টিসেক্টরাল পদক্ষেপের আহ্বান
- সংসদের চতুর্থ অধিবেশন চলবে ১৮ নভেম্বর পর্যন্ত
- পাকিস্তানের ৪ প্রদেশ ভেঙে ১২টি করার পরিকল্পনা, হতে পারে গণভোট
- অক্টোবরেই গণপিটুনিতে নিহত ৩২
- সব খবর »
- এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা
- পুলিশে সরাসরি ১৪ হাজার এসআই-কনস্টেবল নিয়োগের সিদ্ধান্ত
- মধ্যবর্তী নির্বাচনে হার, দল থেকে সরে দাঁড়াচ্ছেন ট্রাম্প
- মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে
- সৌদিতে গ্রেপ্তারের আগে যে আক্ষেপের কথা লিখেছিলেন নজরুল
- গাজী নজরুলের বাসায় পাওয়া মরিয়মের শেষ চিঠিতে যা লেখা
- ডিজিটাল লেনদেনে সর্বোচ্চ ১০ হাজার টাকা ঋণ দেওয়ার উদ্যোগ
- গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ডের গেজেট প্রকাশ করলো সরকার
- বয়ফ্রেন্ডের সঙ্গে কক্সবাজার, কুমিল্লায় ফিরেই প্রাণ হারায় তাজমিন
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জরুরি নির্দেশনা
- সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড, গোপন নথিতে যা জানা গেল
- বাসায় ডেকে ধর্ষণের পর রক্তক্ষণে প্রেমিকার মৃত্যু, প্রেমিক গ্রেপ্তার
- শাহজালালে ৮০টি স্বর্ণের বারসহ বিমানের দুই কর্মী আটক
- স্কুলছাত্রী জান্নাতুল হত্যার রহস্য উদঘাটন, চাঞ্চল্যকর তথ্য অটোচালক সুমনের
- সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপ ১২ নভেম্বর
- তাহসিফের মৃত্যু: আরও তিনজনের সম্পৃক্ততার তথ্য
- মোটরসাইকেলের নম্বরপ্লেট সংক্রান্ত বিধিমালা সংশোধন, জটিলতা কাটলো
- সৌদিতে মৃত্যুদণ্ডের ২ দিন আগে পরিবারের সঙ্গে কথা হয় নজরুলের
- নতুন পে-স্কেল বাস্তবায়ন যেভাবে, অবসরভোগীরা যতো পাবেন
- সাবেক শিক্ষামন্ত্রীর স্ত্রী ইমা বার্টনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- নতুন বেতন স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি চাকরিজীবী
- প্রধানমন্ত্রী নিউইয়র্ক সফরসঙ্গী হচ্ছেন চার মন্ত্রীসহ ৩৫ জন
- অপ্রতিম হত্যার দিন তুহিনের গতিবিধি নিয়ে যা জানালেন মা
- বঙ্গোপসাগরে নিম্নচাপে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৫ দিন বৃষ্টির আভাস
- পুলিশ কর্মকর্তা আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত
- কড়া নিরাপত্তায় দেশে ফিরলো ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ
- ছাত্রদলের বিক্ষোভের মুখে অভিযান, মিলল তিন হাজার বস্তা সার
- ‘আমার দুধের শিশুকে অপরাধী বানানোর চেষ্টা মেনে নেব না’
- দিবস পালনে নতুন পরিপত্র জারি, বাড়ছে ছুটি
- নিখোঁজ সেই দুই কিশোরী কক্সবাজার থেকে উদ্ধার, যা জানা গেল























