গাজীপুরে চালু রয়েছে তৈরি পোশাক কারখানা
গাজীপুরে স্বাস্থ্যবিধি ও নিজস্ব ব্যবস্থাপনায় চালু রাখা হয়েছে তৈরি পোশাক কারখানা। সকাল থেকে এসব কারখানায় স্বাস্থ্যবিধি মেনে প্রবেশ করে কাজ শুরু করে শ্রমিকরা। দূরদূরান্তের কর্মকর্তা ও স্টাফদের জন্য নিজস্ব পরিবহনের ব্যবস্থা করে কারখানা কর্তৃপক্ষ।
১১:৪৫ এএম, ১ জুলাই ২০২১ বৃহস্পতিবার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী লীলা রায়
লীলা রায়। বিপ্লবী অগ্নিকন্যা তিনি। বাংলার অনগ্রসর, অন্ধকারে নিমজ্জিত নারী সমাজের অগ্রদূত। এই মহীয়সী নারী ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী। তার হাত ধরেই ঢাবিতে নারী শিক্ষার সূচনা হয়। একাধারে তিনি ছিলেন একজন সাংবাদিক, জনহিতৈষী ও রাজনৈতিক আন্দোলনে সক্রিয় ব্যক্তিত্ব। ব্রিটিশবিরোধী আন্দোলনে বিপ্লবী অগ্নিকন্যা, বাংলার নারী আন্দোলনের অন্যতম পথিকৃৎ তিনি।
১১:৩৪ এএম, ১ জুলাই ২০২১ বৃহস্পতিবার
সরাইলে প্রতিপক্ষের হামলায় নিহত ১
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে প্রতিপক্ষের হামলায় আবদুল কাদির (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বিদেশে যাওয়ার জন্য দেয়া টাকা ফেরত চাইতে গেলে তার উপর হামলা চালায় প্রতিপক্ষরা। পরে গুরুতর আহতাবস্থায় হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
১১:২৭ এএম, ১ জুলাই ২০২১ বৃহস্পতিবার
মোবাইলের নতুন হ্যান্ডসেট নিবন্ধন শুরু
অবৈধ ও নকল হ্যান্ডসেট বন্ধের প্রক্রিয়ার অংশ হিসেবে বুধবারের মধ্যেই দেশে গ্রাহকের হাতে থাকা সব চালু হ্যান্ডসেট স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হয়ে গেছে। আজ বৃহস্পতিবার থেকে যেসব নতুন হ্যান্ডসেট নেটওয়ার্কে যুক্ত হবে, তার মধ্যে কোনটি অবৈধ হয়ে থাকলে গ্রাহককে জানিয়ে তিন মাস সময় দেয়া হবে। ওই তিন মাসের মধ্যে গ্রাহক তার মোবাইল ফোনটি বৈধ করে নিলে স্বয়ংক্রিয়ভাবে সেটি নিবন্ধিত হয়ে যাবে। তিন মাস পর অবৈধ হ্যান্ডসেটে কোন সিমই কাজ করবে না। এ নিয়ে সরকার পরবর্তী সিদ্ধান্ত নেবে।
১১:২২ এএম, ১ জুলাই ২০২১ বৃহস্পতিবার
মাদারীপুরে কঠোর লকডাউনে রাস্তাঘাট ফাঁকা
কঠোর লকডাউনের প্রথম দিনে মাদারীপুর রাস্তাঘাট ফাঁকা। শুনশান নিরাবতা শহর জুড়ে। মোড়ে মোড়ে বসানো হয়েছে পুলিশ চেকপোস্ট। বাজারগুলোতে কিছু সংখ্যক মানুষ দেখা গেলেও তেমন ভীড় নেই। ফার্মেসী ছাড়া বন্ধ রয়েছে শহরের সমস্ত দোকানপাট।
১১:১৬ এএম, ১ জুলাই ২০২১ বৃহস্পতিবার
রাজশাহীতে করোনায় আরও ২২ মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে একদিনে রেকর্ড ২২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পাঁচজনের করোনা পজিটিভ ছিলেন। বাকিরা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এদের মধ্যে ১২ জন পুরুষ ও ১০ জন নারী।
১০:৫৮ এএম, ১ জুলাই ২০২১ বৃহস্পতিবার
বিশ্বজয়ীর বিষাদময় বিদায়
ইউরো চ্যাম্পিয়নশিপ রাঙানোর স্বপ্ন ছিল তার। সেই স্বপ্ন স্বপ্নই থেকে গেল। শেষ ষোলোর নক আউটে ইংল্যান্ডের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেল জার্মানরা। আর তাতেই ইতি ঘটলো ১৫ বছরের এক অধ্যায়ের। নির্বাসনে চলে যাচ্ছেন জার্মানদের বিশ্বকাপ জয়ী কোচ জোয়াকিম লো।
১০:৪৫ এএম, ১ জুলাই ২০২১ বৃহস্পতিবার
ই-কমার্স কেনাকাটায় নতুন মাত্রা ইভ্যালির টি১০
গ্রাহকদের সুবিধার্থে ই-কমার্স কেনাকাটায় নতুন মাত্রা যোগ করেছে দেশের জনপ্রিয় মার্কেটপ্লেস ইভ্যালি। প্রতিষ্ঠানটি নিয়ে এসেছে নতুন ক্যাম্পেইন টি১০। এই ক্যাম্পেইনের আওতায় বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক প্রণীত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুসরণ করে গ্রাহক ও ভোক্তাদের সেবা দেবে ইভ্যালি ডট কম ডট বিডি।
১০:৩৭ এএম, ১ জুলাই ২০২১ বৃহস্পতিবার
এবার নিজের সম্পদের বর্ণনা দিলেন পরী
ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমনি। বোট ক্লাব কাণ্ডে শোবিজ অঙ্গনে আলোচনার কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছেন তিনি। আলোচনার পাশাপাশি সমালোচনাও কম হয়নি তাকে নিয়ে। নায়িকার বিলাসবহুল জীবন নিয়ে প্রশ্ন ওঠে সর্ব মহলে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি আলোচনায় আসে। এমনকি তার কর্মক্ষেত্রের পরিচিতজনেরাও আড়ালে এ বিষয়ে বিস্ময় প্রকাশ করেছেন। এবার সেই কথার জবাব দিলেন নায়িকা।
১০:৩৩ এএম, ১ জুলাই ২০২১ বৃহস্পতিবার
বার্সায় মেসি যুগের অবসান!
লিওনেল মেসির সঙ্গে চুক্তি হলো না বার্সেলোনার। এর ফলে অন্য কোনও ক্লাবে খেলার ক্ষেত্রে আর কোনও বাধা রইল না মেসির। তিনি এখন মুক্ত। তবে এখনও আশাবাদী বার্সেলোনা, নতুন করে সই করিয়ে মেসিকে ক্লাবে রাখতে পারবে তারা। কিন্তু অনেকেই মনে করছেন, এটা কার্যত অসম্ভব। ফলে ধরেই নেয়া যাচ্ছে যে, বার্সেলোনায় মেসি যুগের অবসান হতে চলেছে।
১০:১৫ এএম, ১ জুলাই ২০২১ বৃহস্পতিবার
আজ থেকে আবারও প্রথম ডোজের টিকা দেওয়া শুরু
আবারও সারা দেশে প্রথম ডোজের টিকা কার্যক্রম শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (১ জুলাই) থেকে এ কার্যক্রম শুরু হচ্ছে। এমনটি জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর এবং টিকা কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক।
১০:০৯ এএম, ১ জুলাই ২০২১ বৃহস্পতিবার
ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তানজিন তিশা
প্রিমিয়াম স্মার্টফোন ইনফিনিক্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন জনপ্রিয় মডেল এবং অভিনেত্রী তানজিন তিশা। সম্প্রতি তিশার সঙ্গে চুক্তি সম্পাদন করে প্রতিষ্ঠানটি। চুক্তি অনুসারে ইনফিনিক্স ব্র্যান্ডের মোবাইল ও বিভিন্ন ডিভাইসের প্রচারে তানজিন তিশাকে অংশ নিতে দেখা যাবে।
১০:০৫ এএম, ১ জুলাই ২০২১ বৃহস্পতিবার
৩৮ বছরে জয়া
বয়স তার কাছে শুধুই একটা সংখ্যা মাত্র। নিজের রূপ সৌন্দর্যে ৩৮ বছরেও তিনি অষ্টাদশী। যিনি আর কেউ নন, মডেল ও অভিনেত্রী জয়া আহসান। দেখতে দেখতে জীবনের ৩৭টি বসন্ত পেরিয়ে আজ ৩৮-এ পা দিলেন এই তারকা। দুই বাঙলার জনপ্রিয় এই অভিনেত্রীর জন্মদিন আজ।
০৯:৫৪ এএম, ১ জুলাই ২০২১ বৃহস্পতিবার
করোনায় ঝরলো আরও ৯ হাজার প্রাণ
মহামারী করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ কয়েকটা দিন কিছুটা স্তিমিত হলেও গত দুই দিনে তা আবারও তাণ্ডব চালিয়েছে। টিকা কার্যক্রম চললেও তাই থামছে না মৃত্যুর মিছিল। যে মিছিলে গত ২৪ ঘণ্টায় শামিল হয়েছে আরও ৯ হাজার প্রাণ। যার মধ্যে সর্বোচ্চ ২ হাজার ১২৭ জনের মৃত্যু হয়েছে ব্রাজিলে। এই সময়ে বিশ্বে শনাক্ত হয়েছে আরও ৪ লাখ ৬ হাজার জন।
০৯:৪৫ এএম, ১ জুলাই ২০২১ বৃহস্পতিবার
করোনায় শরীরে অক্সিজেন কমে গেলে যা করতে পারেন
০৯:৩৯ এএম, ১ জুলাই ২০২১ বৃহস্পতিবার
বিশিষ্ট শিল্পপতি লতিফুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ
বিশিষ্ট শিল্পপতি লতিফুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গত বছরের আজকের এই দিনে বার্ধক্যজনিত কারণে তিনি কুমিলল্গার চৌদ্দগ্রামের বাড়িতে মারা যান। আমৃত্যু ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান পদে অধিষ্ঠিত ছিলেন লতিফুর রহমান।
০৯:১০ এএম, ১ জুলাই ২০২১ বৃহস্পতিবার
হলি আর্টিজান হামলার ৫ বছর আজ
আজ গুলশানে হলি আর্টিজান বেকারি ও রেস্টুরেন্টে ভয়াবহ জঙ্গি হামলার ৫ বছর। ২০১৬ সালের আজকের এ দিনে গুলশান ২ নম্বরে হলি আর্টিজান রেস্টুরেন্ট জিম্মি করে দেশি-বিদেশি ২০ জনকে হত্যা করে জঙ্গিরা। বিশ্বব্যাপী আলোচিত ভয়াবহ ওই ঘটনার পাঁচ বছর হলেও মামলার বিচার কাজ এখনো শেষ হয়নি।
০৯:০৫ এএম, ১ জুলাই ২০২১ বৃহস্পতিবার
শতবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়
‘প্রাচ্যের অক্সফোর্ড’খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় শত বছর পূর্ণ করে আজ বৃহস্পতিবার (১ জুলাই) ১০১ বছরে পা দিয়েছে। প্রতিষ্ঠার শুরু থেকেই বিশ্ববিদ্যালয়টি রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক দিক থেকে অবদান রেখে চলছে। সেই সঙ্গে অবদান রাখছে শিক্ষা ও গবেষণায়।
০৮:৩৭ এএম, ১ জুলাই ২০২১ বৃহস্পতিবার
করোনা মোকাবেলায় প্রয়োজন সঠিক খাদ্যাভ্যাস
দিনকে দিন বেড়েই চলছে করোনা ভাইরাসের প্রকোপ। একইসঙ্গে চলছে ভাইরাসটির দ্বিতীয় ঢেউ মোকাবিলার প্রস্তুতিও। করোনা প্রতিরোধে ধাপে ধাপে দেয়া হচ্ছে লকডাউন। নেয়া হচ্ছে বিভিন্ন ধরণের বিধিনিষেধ। যতই লকডাউন দেয়া দেয়া হোক না কেন, আমরা নিজেরা যদি সচেতন না হই, এই মহামারি ঠেকানো যাবে না কোনওভাবেই।
০৮:৩৭ এএম, ১ জুলাই ২০২১ বৃহস্পতিবার
নালিতাবাড়ি ও ঝিনাইগাতী উপজেলার ৫০ গ্রাম প্লাবিত
টানা তিনদিনের প্রবল বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে শেরপুর জেলার ঝিনাইগাতী ও নালিতাবাড়ি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পাহাড়ী ঢলের পানিতে নদীর দুই কোল উপচে ঝিনাইগাতীর ৩০টি গ্রামের কয়েক শত মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এদিকে, নালিতাবাড়ির শহররক্ষা বাঁধ ভেঙে অন্তত ২০টি গ্রাম প্লাবিত হয়েছে।
০৮:২৭ এএম, ১ জুলাই ২০২১ বৃহস্পতিবার
কঠিন লকডাউন শুরু, সশস্ত্র বাহিনী মোতায়েন
দেশে করোনাভাইরাস সংক্রমণ ও মৃত্যুর হার বেড়ে যাওয়ায় আজ ১ জুলাই সকাল ৬টা থেকে এক সপ্তাহের জন্য কঠিন লকডাউন শুরু হয়েছে। এ সময়ের জন্য ২১টি কঠোর বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। অতি জরুরি প্রয়োজন ব্যতীত বাড়ির বাইরে বের হলে ‘আইনানুগ ব্যবস্থা’ গ্রহণ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
০৭:৫৭ এএম, ১ জুলাই ২০২১ বৃহস্পতিবার
লক্ষ্যমাত্রার তুলনায় বেড়েছে ঋণ মঞ্জুরি ও বিতরণ
১২:১৩ এএম, ১ জুলাই ২০২১ বৃহস্পতিবার
৭০ বছর লড়াইয়ের পরে চীন ম্যালেরিয়া মুক্ত ঘোষণা
৭০ বছর মশা বাহিত রোগ নির্মূল চেষ্টার পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা বুধবার চীনকে ম্যালেরিয়ামুক্ত বলে প্রত্যয়ন করেছে। ১৯৪০ সালে দেশটিতে প্রতি বছর সংক্রামক এই রোগটির ৩০ মিলিয়ন সংক্রমণ দেখা গেছে তবে দেশটিতে সাম্প্রতিক পরপর চার বছর এ রোগের আর কোনো অস্তিত্ব মেলেনি।
১১:৫৯ পিএম, ৩০ জুন ২০২১ বুধবার
দুইটি বিলে রাষ্ট্রপতির সম্মতি প্রদান
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ একাদশ জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনে পাস হওয়া দুইটি বিলে সম্মতি প্রদান করেছেন।
১১:৫৫ পিএম, ৩০ জুন ২০২১ বুধবার
- রাঙামাটির সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, ভ্রমণ নিষিদ্ধ
- পাবলিক পরীক্ষায় ডিজিটাল কারসাজির সাজা ৫ বছরের কারাদণ্ড, বিল পাস
- চক্ষুস্বাস্থ্য বিষয়ক বৈশ্বিক শীর্ষ সম্মেলনে কো-হোস্ট বাংলাদেশ
- কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে ফ্যাসিস্ট সরকার: নাহিদ
- ফরিদপুরে দুই মণ পঁচা মাংস জব্দ, ২০ হাজার টাকা জরিমানা
- নারীকে সংঘবদ্ধ ধর্ষণ: তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ড
- বাংলাদেশের জন্য উন্মুক্ত মালয়েশিয়ার শ্রমবাজার: মন্ত্রী
- সব খবর »
- মোটরযানের মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএর জরুরি নির্দেশনা
- যাব টুঙ্গিপাড়ায়, জানতামই না আমি দেশের বাইরে যাচ্ছি: শেখ হাসিনা
- পে-স্কেল নিয়ে কমিটির সুপারিশ, যেভাবে হবে বাস্তবায়ন
- সংবাদ উপস্থাপকসহ ৩ পদে নিয়োগ দেবে একুশে টেলিভিশন
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদে আলোচনায় ড. ইউনূস
- শিশু রামিসা হত্যা: গ্রেপ্তার সোহেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
- যুক্তরাষ্ট্রে লিমন-বৃষ্টি হত্যার রহস্য উন্মোচন, লোমহর্ষক বর্ণনা
- পদোন্নতি পেয়ে সচিব হলেন ২ কর্মকর্তা
- সরকারি চাকরি পেয়েও বেকার তারা: নিরানন্দ ঈদ ১৪ হাজার পরিবারের
- পদ্মায় জেলের জালে ২৫ কেজির পাঙ্গাশ, ৭১ হাজার টাকায় বিক্রি
- যে কোনো সময় কমিটির ঘোষণা, ঢাকা উত্তর যুবদলের কমিটিতে আলোচনায় যারা
- পে-স্কেল বাস্তবায়ন দুই ধাপে, ১ জুলাই থেকে মূল বেতন
- তরুণীকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণের পর হাত-পা বেঁধে ফেলে যায় ধানক্ষেতে
- গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
- একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
- নরসিংদীতে ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু, স্বামী পলাতক
- সুখবর পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, বরাদ্দ বাড়ছে বাজেটে
- স্বর্ণের ভরিতে কমলো ৯ হাজার টাকা, ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার
- বগুড়া পুলিশ লাইন্সে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
- মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার পুলিশ, আটক ৭
- ৮০০ কোটি ইউরো পাচারের অভিযোগ, সাইপ্রাসে এস আলমের সম্পত্তি জব্দ
- জামায়াত এমপির ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বাবা এখনও জীবিত, দুঃখ প্রকাশ
- পশ্চিমবঙ্গ সফরে মোদী, বক্তব্যে বাংলাদেশ সীমান্ত প্রসঙ্গ
- ঢাকা দক্ষিণ যুবদলের সম্ভব্য কমিটিতে আলোচনায় সোহাগ ভূঁইয়া
- নতুন প্রজন্মকে দেশীয় ফলের সঙ্গে পরিচয় করাতে ফরিদপুরে ফল মেলা
- অবসরের ভাবনা প্রত্যাখ্যান করলেন শেখ হাসিনা
- সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জামায়াতের ৪ জনকে বহিষ্কার
- স্ত্রীর অধিকারের দাবিতে চিকিৎসক স্বামীর বাড়িতে আমরণ অনশন
- আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে প্রতিহত করুন: নাসীরুদ্দীন পাটওয়ারী
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: মুন্না সভাপতি, নয়ন সা.সম্পাদক























