ঢাকা, বৃহস্পতিবার   ০৯ এপ্রিল ২০২৬

চীনা রকেটের ধ্বংসাবশেষ পড়ল মালদ্বীপের কাছে

চীনা রকেটের ধ্বংসাবশেষ পড়ল মালদ্বীপের কাছে

বিশ্বজুড়ে কয়েকদিনের শ্বাসরুদ্ধকর অপেক্ষার পর অবশেষে স্বস্তি মিলেছে। চীনের ‘লং মার্চ ৫-বি’ নামের ২১ টন ওজনের রকেটটির ধ্বংসাবশেষ পৃথিবীতে ফিরে এসেছে এবং তা মালদ্বীপের কাছে ভারত সাগরে আছড়ে পড়েছে। 

১০:২২ এএম, ৯ মে ২০২১ রবিবার

সাদিক খান ফের লন্ডনের মেয়র

সাদিক খান ফের লন্ডনের মেয়র

দ্বিতীয়বারের মতো লন্ডনের মেয়র নির্বাচিত হয়েছেন সাদিক খান। কনজারভেটিভ পার্টির প্রার্থী শন বেইলিকে হারিয়েছেন তিনি। লেবার পার্টির প্রার্থী সাদিক ৫৫ দশমিক ২ শতাংশ ভোট পেয়েছেন, আর বেইলি ৪৪ দশমিক ৮ শতাংশ ভোট। 

১০:১৩ এএম, ৯ মে ২০২১ রবিবার

কদরের রাতেও ফিলিস্তিনি মুসল্লিদের ওপর হামলা, আহত ৮০

কদরের রাতেও ফিলিস্তিনি মুসল্লিদের ওপর হামলা, আহত ৮০

শুক্রবার জুমাতুল বিদার দিনে হামলার পর শনিবার পবিত্র লাইলাতুল কদরের রাতেও ফিলিস্তিনি মুসল্লিদের ওপর হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৮০ জন আহত হয়েছে। যাদের মধ্যে ১৪ জন গুরুত্বর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। 

১০:০৪ এএম, ৯ মে ২০২১ রবিবার

লেওয়ানডস্কির হ্যাটট্রিকে ৯ম শিরোপা বায়ার্নের

লেওয়ানডস্কির হ্যাটট্রিকে ৯ম শিরোপা বায়ার্নের

শনিবার রাতে ৩-২ গোলে বরুশিয়া ডর্টমুন্ডের কাছে হেরে যায় পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা আরবি লিপজিগ। অপর ম্যাচে রবার্ট লেওয়ানডস্কির হ্যাটট্রিকে বরুশিয়া মনশেনগ্লাডবাখের বিপক্ষে ৬-০ গোলের জয় তুলে মাঠ ছাড়ে বায়ার্ন মিউনিখ। এতে তিন ম্যাচ হাতে রেখেই বুন্দেসলিগায় টানা নবম শিরোপা জিতে নেয় জার্মান জায়ান্টরা।

০৯:৪৫ এএম, ৯ মে ২০২১ রবিবার

ভারতে করোনার মধ্যে বাড়ছে ‘ব্ল্যাক ফাঙ্গাস’ সংক্রমণ

ভারতে করোনার মধ্যে বাড়ছে ‘ব্ল্যাক ফাঙ্গাস’ সংক্রমণ

করোনা সংক্রমণে দিশেহারা ভারত। দেশটিতে অক্সিজেনের সংকট প্রকট। তারই মধ্যে দেখা দিয়েছে আরেকটি বিপদ। আক্রান্তদের শরীরে ঘটছে এক প্রকার ছত্রাকের সংক্রমণ। তাতে এ পর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে এবং ২৮০ জনেরও বেশি লোকের শরীরে দেখা গেছে এই রোগটি। 

০৯:৩১ এএম, ৯ মে ২০২১ রবিবার

কাবুলের স্কুলে গাড়ি বোমা বিস্ফোরণ, নিহত ৫৮

কাবুলের স্কুলে গাড়ি বোমা বিস্ফোরণ, নিহত ৫৮

আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি বালিকা বিদ্যালয়ে (গার্লস স্কুল) গাড়ি বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এতে কমপক্ষে ৫৫ জনের প্রাণহানি হয়েছে, যার বেশিরভাগই ওই স্কুলের শিক্ষার্থী। এছাড়া শিক্ষার্থীসহ আহত হয়েছে আরও দেড় শতাধিক মানুষ। 

০৯:০৯ এএম, ৯ মে ২০২১ রবিবার

মরিচের বস্তায় লুকানো ১০ কেজি গাঁজাসহ আটক ৩

মরিচের বস্তায় লুকানো ১০ কেজি গাঁজাসহ আটক ৩

নাটোরে গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। আটককৃতরা ৪ লাখ টাকা মুল্যের ১০ কেজি গাঁজা অভিনব কায়দায় মরিচের বস্তায় ভরে বহন করছিল।

০৮:৫১ এএম, ৯ মে ২০২১ রবিবার

পবিত্র লাইলাতুল কদর আজ

পবিত্র লাইলাতুল কদর আজ

আজ রোববার পবিত্র লাইলাতুল কদর। এদিন সন্ধ্যার পর থেকে শুরু হবে লাইলাতুল কদরের রজনী। এ রাত ‘হাজার মাসের চেয়েও উত্তম’। কারণ, পবিত্র আল-কোরআন লাইলাতুল কদরে নাযিল হয়। 

০৮:৪৩ এএম, ৯ মে ২০২১ রবিবার

নাইজেরিয়ায় বন্দুকধারীদের গুলিতে ৭ পুলিশ কর্মকর্তা নিহত

নাইজেরিয়ায় বন্দুকধারীদের গুলিতে ৭ পুলিশ কর্মকর্তা নিহত

নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে তেলসমৃদ্ধ একটি রাজ্যে বন্দুকধারীদের সিরিজ হামলায় অন্তত ৭ জন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। হামলাকারীদের মধ্যে দু’জনকে হত্যা করেছে পুলিশ। শুক্রবার রাতভর এসব হামলার ঘটনা ঘটে। তবে হামলায় দায়ীদের এখনও চিহ্নিত করতে পারেনি দেশটির নিরাপত্তা বাহিনী।

০৮:৩৬ এএম, ৯ মে ২০২১ রবিবার

ফের সুযোগ হাতছাড়া করলো বার্সেলোনা

ফের সুযোগ হাতছাড়া করলো বার্সেলোনা

স্প্যানিশ লা লিগার মহাগুরুত্বপূর্ণ ম্যাচ। সাবেক দুই চ্যাম্পিয়নের মহারণ। যে লড়াইকে লিগ মীমাংসার ম্যাচ হিসেবেও ভেবেছিলেন কেউ কেউ। কিন্তু বাস্তবতা যে বড্ড কঠিন। এমনই ম্যাচে ধাক্কা খেল দুই দলই। গোলই উপহার দিতে পারল না ন্যু ক্যাম্পের বার্সেলোনা-অ্যাতলেটিকো মাদ্রিদ হাইভোল্টেজ ম্যাচটা। যাতে পয়েন্ট ভাগাভাগি করে এখন এক ও দুইয়ে অবস্থান করছে দল দুটি।

০৮:২৭ এএম, ৯ মে ২০২১ রবিবার

এশিয়ার ৭ দেশের নাগরিকদের মালদ্বীপে প্রবেশে নিষেধাজ্ঞা

এশিয়ার ৭ দেশের নাগরিকদের মালদ্বীপে প্রবেশে নিষেধাজ্ঞা

করোনার সংক্রমণরোধে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার সাত দেশের নাগরিকদের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে মালদ্বীপ। 

০৮:১৩ এএম, ৯ মে ২০২১ রবিবার

কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

পটুয়াখালীর বাউফলে আয়শা আক্তার মনি (১৮) নামে এক কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। সে নওমালা গ্রামের ইসমাইল পেশকারের মেয়ে। উপজেলার নওমালা আব্দুর রশিদ খান ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। 

০৮:০১ এএম, ৯ মে ২০২১ রবিবার

দেশবরেণ্য পরমাণু বিজ্ঞানী ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকী আজ

দেশবরেণ্য পরমাণু বিজ্ঞানী ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকী আজ

দেশবরেণ্য পরমাণু বিজ্ঞানী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ড. এম এ ওয়াজেদ মিয়ার ১২তম মৃত্যুবার্ষিকী আজ রোববার। প্রতিবছর দিবসটি পালনে পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও আওয়ামী লীগের সকল সহযোগি সংগঠন, মহাজোটের শরীক দলসমুহ এবং ড. এমএ ওয়াজেদ ফাউন্ডেশন বিজ্ঞানীর কবরে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলী, ফাতেহা পাঠ ও জিয়ারত, স্মৃতিচারণ, মিলাদ মাহফিল ও গরিবদের মাঝে খাবার বিতরণসহ নানাবিধ কর্মসুচী পালন করে থাকে।

১০:০৫ পিএম, ৮ মে ২০২১ শনিবার

করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩৪ লক্ষাধিক মানুষ

করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩৪ লক্ষাধিক মানুষ

দেশে এ পর্যন্ত ৩৪ লক্ষাধিক মানুষ করোনা টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন। টিকার এই ডোজ গ্রহণকারীর সংখ্যা ৩৪ লাখ ১ হাজার ৫৩১। এরমধ্যে পুরুষ ২১ লাখ ৯৩ হাজার ৪৫ এবং নারী ১২ লাখ ৮ হাজার ৪৮৬ জন। এদিকে টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন ৫৮ লাখ ১৯ হাজার ৮৫৬ জন। এরমধ্যে ৩৬ লাখ ৮ হাজার ৯২৭ জন পুরুষ এবং নারী ২২ লাখ ১০ হাজার ৯২৯।

০৯:৫৯ পিএম, ৮ মে ২০২১ শনিবার

সোহরাওয়ার্দী উদ্যানে ১ হাজার গাছ লাগানো হবে

সোহরাওয়ার্দী উদ্যানে ১ হাজার গাছ লাগানো হবে

সোহরাওয়ার্দী উদ্যানে মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণে মহাপরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে এখানে প্রায় ১ হাজার গাছ লাগানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ঢাকাস্থ সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের পরিচালক ও সরকারের যুগ্মসচিব মো. হাবিবুল ইসলাম আজ এ কথা জানান।

০৮:৫৯ পিএম, ৮ মে ২০২১ শনিবার

করোনার পর রপ্তানি প্রবৃদ্ধি পুরনো ধারায় ফিরবে: বাণিজ্যমন্ত্রী

করোনার পর রপ্তানি প্রবৃদ্ধি পুরনো ধারায় ফিরবে: বাণিজ্যমন্ত্রী

রপ্তানি পণ্য ও বাজার বহুমুখীকরণের ওপর গুরুত্বারোপ করে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের চ্যালেঞ্চ মোকাবেলায় রপ্তানি পণ্য ও সেবা বহুমুখীকরণ এবং বাজার সম্প্রসারণের বিকল্প নেই। তিনি আরো বলেন, তবে কোভিড অতিমারির কারণে রপ্তানি প্রবৃদ্ধিতে যে ধীরগতি দেখা যাচ্ছে, কোভিড পরবর্তীতে সেটা সহসা কেটে যাবে। এছাড়া চলতি অর্থবছর ৪১ বিলিয়ন মার্কিন ডলারের রপ্তানির যে লক্ষ্যমাত্রা রয়েছে, সেই লক্ষ্য পুরোপুরি অর্জন না হলেও কাছাকাছি পৌঁছাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

০৮:২৬ পিএম, ৮ মে ২০২১ শনিবার

করোনায় একদিনে মৃত্যু ৪৫ জন

করোনায় একদিনে মৃত্যু ৪৫ জন

দেশে করোনাভাইরাস শনাক্তের ৪২৭তম দিনে ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৪৫ জন। একই সময়ে নতুন করে এ রোগে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৮৫ এবং সুস্থ হয়েছেন ২ হাজার ৪৯২ জন। ২৪ ঘন্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে পুরুষ ২৬ ও নারী ১৯ জন। আজ স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

০৭:৫১ পিএম, ৮ মে ২০২১ শনিবার

মা দিবসে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মাতৃত্ব ও মা দিবস’

মা দিবসে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মাতৃত্ব ও মা দিবস’

করোনাকালে এক বৃদ্ধা মায়ের সন্তানকে কাছে পাওয়ার আকুতি নিয়ে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মাতৃত্ব ও মা দিবস’। মা দিবসকে কেন্দ্র করে খালিদা তালুকদারের গল্পে এটি পরিচালনা করেছেন হাসিব রহমান। রোববার (৯ মে) অনলাইন প্ল্যাটফর্মে প্রকাশ হবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি। 

০৭:৫০ পিএম, ৮ মে ২০২১ শনিবার

চীনের সিনোফার্মের টিকার অনুমোদন দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

চীনের সিনোফার্মের টিকার অনুমোদন দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিএইচও) চীনের সিনোফার্মের উদ্ভাবিত করোনাভাইরাসের টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে। আর এর মধ্য দিয়ে এই প্রথম চীনের করোনার কোন টিকা ডব্লিএইচও’র সবুজ সংকেত পেল।

০৭:৩২ পিএম, ৮ মে ২০২১ শনিবার

সব খবর

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি