ঢাকা, সোমবার   ২৭ এপ্রিল ২০২৬

আন্তর্জাতিক অঙ্গনে চট্টগ্রাম বন্দরের সুনাম বৃদ্ধি (ভিডিও)

আন্তর্জাতিক অঙ্গনে চট্টগ্রাম বন্দরের সুনাম বৃদ্ধি (ভিডিও)

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর এখন অপরাধমুক্ত জলসীমা। অথচ দেড়দশক আগেও এই এলাকার পরিচিত ছিল ডাকাতপ্রবণ হিসেবে। কোস্টগার্ড ও বন্দর কর্তৃপক্ষের পদক্ষেপে এখন আর চুরি-ডাকাতি নেই। এর ফলে আন্তর্জাতিক অঙ্গনে সুনাম বেড়েছে বন্দরের।

১২:২৯ পিএম, ১৬ নভেম্বর ২০২০ সোমবার

বস্তিবাসীর জন্য ফ্ল্যাট প্রকল্পে ধীরগতি (ভিডিও)

বস্তিবাসীর জন্য ফ্ল্যাট প্রকল্পে ধীরগতি (ভিডিও)

বস্তিবাসীর জন্য ফ্ল্যাট প্রকল্পের অগ্রগতি একেবারেই কম। ডিসেম্বরে কাজ শেষ হওয়ার কথা থাকলেও অগ্রগতি মাত্র ৩০ থেকে ৩৫ শতাংশ। কর্তৃপক্ষ বলছে, করোনাসহ নানা কারণে প্রকল্পের কাজ বিলম্বিত হচ্ছে। ১১৭ কোটি টাকা ব্যয়ে এই ৫৩৩টি ফ্ল্যাট বস্তিবাসীরা কবে বুঝে পাবেন, তার উত্তর অনেকেরই অজানা। 

১২:২৭ পিএম, ১৬ নভেম্বর ২০২০ সোমবার

রাজবাড়ীতে স্বাস্থ্য বিধি না মানায় জরিমানা

রাজবাড়ীতে স্বাস্থ্য বিধি না মানায় জরিমানা

রাজবাড়ীতে মাস্ক না পরে স্বাস্থ্য বিধি ভঙ্গ করায় এবং অতিরিক্ত দামে আলু বিক্রির দায়ে ব্যবসায়ীসহ ৮ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

১২:২২ পিএম, ১৬ নভেম্বর ২০২০ সোমবার

সিরাজগঞ্জে ট্রেনের ধাক্কায় ১ জনের মৃত্যু

সিরাজগঞ্জে ট্রেনের ধাক্কায় ১ জনের মৃত্যু

সিরাজগঞ্জের কামারখন্দে ট্রেনের ধাক্কায় ১ জনের মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৫০ বছর। নিহতের পরিচয় পাওয়া যায়নি। তার লাশ সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

১২:২০ পিএম, ১৬ নভেম্বর ২০২০ সোমবার

‘আপনি ক্রিকেটার, হিন্দুদের ধর্মগুরু নন’

‘আপনি ক্রিকেটার, হিন্দুদের ধর্মগুরু নন’

সব উৎসবেই বিশেষ বার্তা দেন তারকারা। দেশবাসীকে শুভেচ্ছা জানান সেই বার্তায়। কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় জানান শুভেচ্ছা। আবার কেউ দেন ভিডিও বার্তা। তবে এবার পুরো বিশ্বের পরিস্থিতি একেবারেই আলাদা। কারণ হচ্ছে- করোনা। এর কারণে মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত। দীর্ঘদিন লকডাউনে থাকার ফলে মানসিক অবস্থাও বেশ খারাপ। তারপরেও উত্সবের মৌসুমে প্রিয়জনদের সঙ্গে আনন্দে মেতে ওঠেন কেউ কেউ। ভারতে করোনার কারণে এবারের দীপাবলি খুব একটা ঝলমলে হয়ে ওঠেনি। আতশবাজি ফাটানোর ব্যাপারে সরকারী নিষেধাজ্ঞা জারি করা হয়। ফলে আলোর উত্সবে অন্ধকার হানা দেয়। এরই মধ্যে সরকারের এই নির্দেশ মানতে সবার কাছে আবেদন করেছিলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। একটা বছর দেশবাসীকে বাজি না পোড়ানোর আবেদন করেছিলেন তিনি। কিন্তু তার এই উপদেশ মেনে নিতে পারেনি কেউ। বরং অনেক কটু কথা শুনতে হয়েছে এই ক্রিকেটারকে।

১২:১৪ পিএম, ১৬ নভেম্বর ২০২০ সোমবার

সাবেক ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা শওকত আলী আর নেই

সাবেক ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা শওকত আলী আর নেই

আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম অভিযুক্ত, নবম জাতীয় সংসদের ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অবঃ) শওকত আলী আর নেই। তিনি আজ সকাল ৯টা ৩০ মিনিটের দিকে মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। ৮৪ বছর বয়সী এ সাবেক ডেপুটি স্পিকার ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) লাইফ সাপোর্টে ছিলেন।

১১:৫৩ এএম, ১৬ নভেম্বর ২০২০ সোমবার

একটি বট গাছের মৃত্যু

একটি বট গাছের মৃত্যু

সবাইকে কাঁদিয়ে চলে গেলেন বাঙালির অহংকার সৌমিত্র চট্টোপাধ্যায়। তাঁর জীবন ও অভিনয় থেকে যাবে বাঙালির সংস্কৃতির প্রবহমানতার ইতিহাসে। সৌমিত্র একই সঙ্গে অভিনেতা, নট ও নাট্যকার, বাচিক শিল্পী এবং কবি। তাঁর দীর্ঘ শিল্পী জীবনে তাঁকে বহু পরিচালকের সঙ্গে কাজ করতে হয়েছে। সেই সত্যজিৎ থেকে সৃজিত। সৃজিত এই সময়ের এক প্রতিভাবান পরিচালক। তাঁর সঙ্গে একটি সিনেমাতেই কাজ করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। সৌমিত্রের মৃত্যুতে স্বাভাবিকভাবেই তাই সৃজিত খুবই আবেগপ্রবণ হয়ে পড়েছেন। জানিয়েছেন তাঁর অনুভূতি। 

১১:৩১ এএম, ১৬ নভেম্বর ২০২০ সোমবার

১৬ কোটি টাকা দামের কবুতর

১৬ কোটি টাকা দামের কবুতর

প্রায় কুড়ি লাখ মার্কিন ডলার অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় ১৬ কোটি টাকারও বেশি দামে নিলামে বিক্রি হয়েছে একটি কবুতর। দুই বছর বয়সী মেয়ে কবুতরটির নাম ‘নিউ কিম’।

১১:১১ এএম, ১৬ নভেম্বর ২০২০ সোমবার

নবান্ন উৎসবে শিল্পকলা একাডেমির নানান আয়োজন

নবান্ন উৎসবে শিল্পকলা একাডেমির নানান আয়োজন

আজ পহেলা অগ্রহায়ণ। বছর ঘুরে আবার এসেছে নবান্ন উৎসব। প্রতি বছরের মতো এবারেও জাতীয় নবান্ন উৎসব উদযাপন পর্ষদের উদ্যোগে জাতীয় শিল্পকলা একাডেমির কফি হাউস চত্বরে উন্মুক্ত মঞ্চে আজ বিকাল ৪টা ১৫ মিনিটে যন্ত্রসঙ্গীতের মধ্য দিয়ে ২২তম ‘নবান্ন উৎসব-১৪২৭’ এর শুভসূচনা হবে। 

১০:৫১ এএম, ১৬ নভেম্বর ২০২০ সোমবার

বাঙালির নবান্ন উৎসব

বাঙালির নবান্ন উৎসব

মাঠে মাঠে সোনালী ধানের সমারোহ, বাতাসে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন। নতুন আমন ধানের মৌ মৌ ঘ্রাণ। চলছে ধান কাটা ও মাড়াইয়ের ধুম। ফলন যেমনই হোক, কৃষকের মুখে ধানকাটার গান মনে করিয়ে দেয় নবান্ন উৎসবের কথা।

১০:৩৪ এএম, ১৬ নভেম্বর ২০২০ সোমবার

১৩ লাখ ২৪ হাজারের বেশি মানুষের প্রাণ নিয়েছে করোনা

১৩ লাখ ২৪ হাজারের বেশি মানুষের প্রাণ নিয়েছে করোনা

করোনার লাগামহীন তাণ্ডবে বিপর্যস্ত পৃথিবী। ইতিমধ্যেই ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা ৫ কোটি ৪৮ লাখ ৯ হাজার ছাড়িয়েছে। আর এ মহামারিতে আক্রান্ত হয়ে বিশ্বের ১৩ লাখ ২৪ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে।

১০:২৪ এএম, ১৬ নভেম্বর ২০২০ সোমবার

পিএসএলের ফাইনালে তামিমের লাহোর

পিএসএলের ফাইনালে তামিমের লাহোর

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনালে জায়গা করে নিয়েছে তামিম ইকবালদের দল লাহোর কালান্দার্স। এলিমিনেটর-২ ম্যাচে মুলতান সুলতানসকে ২৫ রানে হারিয়ে প্রথমবারের মতো টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করেছে লাহোর। মঙ্গলবার ফাইনালে করাচি কিংসের বিপক্ষে খেলবে তারা।

১০:০৭ এএম, ১৬ নভেম্বর ২০২০ সোমবার

বাগেরহাটে ঘুমন্ত বাবা-মা’র কোল থেকে নবজাতক চুরি

বাগেরহাটে ঘুমন্ত বাবা-মা’র কোল থেকে নবজাতক চুরি

বাগেরহাটের মোরেলগঞ্জে ঘুমন্ত বাবা-মা’র কোল থেকে সোহানা নামের ১৭ দিনের এক নবজাতক চুরি হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) মধ্যরাতের কোন এক সময় মোরেলগঞ্জ উপজেলার খাউলিয়া ইউনিয়নের গাবতলা গ্রামে এ চুরির ঘটনা ঘটে।

০৯:৫৮ এএম, ১৬ নভেম্বর ২০২০ সোমবার

দ্বিতীয় বর্ষে স্বেচ্ছাসেবক লীগের নতুন নেতৃত্ব

দ্বিতীয় বর্ষে স্বেচ্ছাসেবক লীগের নতুন নেতৃত্ব

০৯:৫২ এএম, ১৬ নভেম্বর ২০২০ সোমবার

১৬ নভেম্বর : ইতিহাসের আজকের এই দিনে

১৬ নভেম্বর : ইতিহাসের আজকের এই দিনে

আজকের দিনটি কাল হয়ে যায় অতীত। এই প্রতিটি দিনই এক একটি ইতিহাস। আজ ১৬ নভেম্বর ২০২০, সোমবার। এক নজরে দেখে নিন ইতিহাসের আজকের এই দিনে কি কি ঘটেছিল। কে কে জন্ম নিয়েছিলেন ও মৃত্যুবরণ করেছিলেন।

০৯:১৪ এএম, ১৬ নভেম্বর ২০২০ সোমবার

খোলা হয়েছে আজিজুল হাকিমের লাইফ সাপোর্ট

খোলা হয়েছে আজিজুল হাকিমের লাইফ সাপোর্ট

শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় করোনায় আক্রান্ত অভিনেতা আজিজুল হাকিমের লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়েছে। নগরীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন তিনি। 

০৯:০৭ এএম, ১৬ নভেম্বর ২০২০ সোমবার

ইংলিশদের স্বপ্নভঙ্গ করলো বেলজিয়াম

ইংলিশদের স্বপ্নভঙ্গ করলো বেলজিয়াম

উয়েফা নেশন্স লিগের সেমিফাইনাল নিশ্চিত করেছে বেলজিয়াম। তারা ২-০ গোলে হারিয়েছে ইংল্যান্ডকে। এমন হারে স্বপ্ন শেষ হয়ে গেল ইংলিশদের। শুধু তাই নয় টানা দুই ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে নেমে গেছে গ্যারেথ সাউদগেটের দলটি।

০৮:৫৮ এএম, ১৬ নভেম্বর ২০২০ সোমবার

আর্ত মানবতার সেবক দানবীর রণদা প্রসাদ সাহা

আর্ত মানবতার সেবক দানবীর রণদা প্রসাদ সাহা

দানবীর রণদা প্রসাদ সাহার জন্মদিন আজ। মাত্র সাত বছর বয়সে রণদার চোখের সামনে তার মায়ের মৃত্যু হয়। বিনা চিকিৎসায় আর অবহেলায় মারা যান তার মা। উচ্ছ্বল শৈশব থমকে যায় মা’র অকাল মৃত্যুতে। ডানপিটে বালক জীবনের কঠিনতম সময়ে শুরু করেন তখন থেকেই। এই মৃত্যুই সাত বছরের বালকের জীবনের দর্শন বদলে দেয়। মনে মনে সংকল্প করেন- মানুষের জন্য, মানবতার জন্য কিছু করতে হবে।

০৮:৫৭ এএম, ১৬ নভেম্বর ২০২০ সোমবার

বাকশিল্পাচার্য নরেন বিশ্বাসের জন্মবার্ষিকী আজ

বাকশিল্পাচার্য নরেন বিশ্বাসের জন্মবার্ষিকী আজ

লেখক, গবেষক, আবৃত্তি শিল্পী এবং মুক্তিযোদ্ধা নরেন বিশ্বাসের জন্মবার্ষিকী আজ। আবৃত্তি চর্চায় তার নিপুণতা এবং বিভিন্ন গবেষণামূলক বই লেখার জন্য তাকে বাকশিল্পাচার্য বলা হয়ে থাকে।

০৮:৪৯ এএম, ১৬ নভেম্বর ২০২০ সোমবার

সুভাষ দত্তের মৃত্যুবার্ষিকী আজ

সুভাষ দত্তের মৃত্যুবার্ষিকী আজ

কিংবদন্তি চলচ্চিত্রকার সুভাষ দত্তের মৃত্যুবার্ষিকী আজ। তিনি ২০১২ সালের ১৬ নভেম্বর মৃত্যুবরণ করেন।

০৮:৪১ এএম, ১৬ নভেম্বর ২০২০ সোমবার

আইসোলেশনে ব্রিটেনের প্রধানমন্ত্রী

আইসোলেশনে ব্রিটেনের প্রধানমন্ত্রী

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনকে ‘সেলফ আইসোলেশনে’ নেওয়া হয়েছে। করোনায় আক্রান্ত এক সংসদ সদস্যের সঙ্গে বৈঠক করায় তাকে সেলফ আইসোলেশনে থাকতে পরামর্শ দিয়েছে দেশটির জাতীয় স্বাস্থ্য বিভাগ (এনএইচএস)। 

০৮:৩৫ এএম, ১৬ নভেম্বর ২০২০ সোমবার

বীরবিক্রম জগৎজ্যোতি দাসের প্রয়াণ দিবস আজ  

বীরবিক্রম জগৎজ্যোতি দাসের প্রয়াণ দিবস আজ  

আজ জগৎজ্যোতি দাসের প্রয়াণ দিবস। তিনি ১৯৭১ সালের আজকের এই দিনে ২২ বছর বয়সে দেশ স্বাধীন হওয়ার ঠিক এক মাস আগে নিজের বাড়ির খুব কাছে ‘খইয়া গোপী’ বিলে শত্রুর বুলেটে মারা যান।

০৮:৩৩ এএম, ১৬ নভেম্বর ২০২০ সোমবার

আন্তর্জাতিক সহনশীলতা দিবস আজ

আন্তর্জাতিক সহনশীলতা দিবস আজ

আজ ১৬ নভেম্বর, আন্তর্জাতিক সহনশীলতা দিবস। ইউনেস্কো ঘোষিত এই দিবস পালনের লক্ষ্য হচ্ছে- বহুমুখী সমাজে সহনশীলতা শিক্ষার মাধ্যমে পৃথিবীর সব মানুষের সুষম ও শান্তিপূর্ণভাবে জীবনযাপন নিশ্চিত করা।

০৮:২৭ এএম, ১৬ নভেম্বর ২০২০ সোমবার

নানা অভিযোগ তুলে অবশেষে হার স্বীকার ট্রাম্পের

নানা অভিযোগ তুলে অবশেষে হার স্বীকার ট্রাম্পের

নানা অভিযোগ তুলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে প্রথমবারের মতো নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের জয়কে স্বীকার করেছেন তিনি।

০৮:২২ এএম, ১৬ নভেম্বর ২০২০ সোমবার

সব খবর

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি