কলেজছাত্রীকে ধর্ষণ, ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা
রাজশাহীর বাঘায় ছাত্রলীগ নেতার বিরুদ্ধে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় ওই ছাত্রী বাদী হয়ে বাঘা থানায় মামলা দায়ের করেছেন।
১১:১৯ পিএম, ২২ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার
মুক্তি পেল সোহাগের লাল শাড়ী ২
জমকালো আয়োজনের মধ্য দিয়ে মুক্তি পেল কন্ঠশিল্পী সোহাগের লাল শাড়ী ২। তৈরী পোশাক কোম্পানি ব্লু ড্রিমের ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বিকাল ৫ টায় ব্লু ড্রিমের অফিসে কেক কেটে এর শুভ উদ্বোধন ঘোষণা করেন ব্লু ড্রিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক স্বপ্নীল চৌধুরী সোহাগ।
১১:১১ পিএম, ২২ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার
‘জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় সক্ষম হচ্ছে দেশ’
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগে প্রথম দেশ হিসেবে সরকারের নিজস্ব অর্থায়নে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড গঠন বিশ্বে এক অনন্য নজীর।
১০:৩৩ পিএম, ২২ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার
১২ ডিসেম্বর উদযাপিত হবে ডিজিটাল বাংলাদেশ দিবস
এবারের ডিজিটাল বাংলাদেশ দিবস- ২০২০ এর প্রতিপাদ্য হচ্ছে ‘যদিও মানছি দূরত্ব, তবুও আছি সংযুক্ত’। এই প্রতিপাদ্য নিয়ে আগামী ১২ ডিসেম্বর জেলা-উপজেলাসহ দেশব্যাপী উদযাপিত হবে ডিজিটাল বাংলাদেশ দিবস।
০৯:৫৯ পিএম, ২২ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার
এবারেও ঠাকুরগাঁওয়ের রশিক রায় জিউ মন্দিরে ১৪৪ ধারা
ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর এলাকায় শ্রী শ্রী রশিক রায় জিউ মন্দিরে এবারেও দূর্গা পূজায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
০৯:৫৫ পিএম, ২২ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার
ফের বাড়ছে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি
চলমান করোনা পরিস্থিতির মধ্যে শিক্ষার্থীদের সুরক্ষা ও নিরাপত্তার কথা চিন্তা করে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও বাড়ানো হবে এবং শিক্ষার্থীদের অনলাইন, টেলিভিশিন, রেডিও পাঠদান কার্যক্রম অব্যাহত থাকবে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
০৯:৫৫ পিএম, ২২ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার
কবর থেকে ৩৫ দিন পর গৃহবধূর লাশ উত্তোলন
নারায়ণগঞ্জ বন্দরে মৃত্যুর একমাস ৫দিন পর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কবর থেকে রোজিনা আক্তার রোজি (৩৩) নামে এক গৃহবধূর লাশ উত্তোলন করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর ) দুপুরে আদালতের নির্দেশে বন্দরের কল্যান্দি কবরস্থান থেকে ওই গৃহবধূর লাশ উত্তোলন করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে পিবিআই কর্মকর্তারা। যার মামলা নং-৩২৪ ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রয়েছে। ওই সময় বন্দর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আসমা সুলতানা শারমিন নির্বাহী ম্যাজিষ্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন।
০৯:৪৩ পিএম, ২২ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার
বঙ্গবন্ধুর শাসন ব্যবস্থা নিয়ে গবেষণার আহ্বান
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসন ব্যবস্থার দিকনির্দেশনা নিয়ে গবেষণা করতে সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
০৯:৩১ পিএম, ২২ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার
স্বাস্থ্যসেবা দিতে পালস’র সাথে স্যামসাং
সম্প্রতি, টেলিমেডিসিন প্ল্যাটফর্ম পালস হেলথকেয়ার সার্ভিসের সাথে চুক্তিবদ্ধ হয়েছে স্যামসাং বাংলাদেশ। এ চুক্তির আওতায়, মাই গ্যালাক্সি ব্যবহারকারীরা অনলাইন ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে পালস হেলথকেয়ার সার্ভিস থেকে ভিডিও কনসালটেশন ও কাস্টমাইজড বার্ষিক হেলথকেয়ার প্যাকেজ গ্রহণে ছাড় সুবিধা পাবেন। পালস হেলথ কেয়ার সার্ভিসের বিশেষজ্ঞ চিকিৎসকেরা অনলাইনে রোগীদের এ সেবা প্রদান করবেন। আজ থেকে এ অফারটি চালু হয়েছে।
০৯:২৪ পিএম, ২২ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার
বেজার ওএসএস সেন্টার হতে নতুন ১১টি অনলাইন পরিষেবা উদ্বোধন
বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ এর ঢাকা কার্যালয়ে স্থাপিত ওএসএস সেন্টার হতে "নতুন ১১টি অনলাইন পরিষেবা উদ্বোধন, জমি বরাদ্দে চুক্তি এবং বঙ্গবন্ধু শিল্পনগরে পানি শোধনাগার স্থাপনে পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ ও পানি সরবরাহ ব্যবস্থা পরিচালনায় সমঝোতা স্মারক স্বাক্ষর" সংক্রান্ত বিষয়ে আজ দুপুরে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস ১১টি অনলাইন সার্ভিসের উদ্বোধন ঘোষণা করেন। উল্লেখ্য ইতোপূর্বে ২১টি সেবা বেজার ওএসএস সেন্টার হতে অনলাইনে প্রদান করা হতো যা বর্তমানে ৩২ এ উন্নতি হলো।
০৯:০৮ পিএম, ২২ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার
ভ্যাকসিন অনুমোদিত হলে দেশে আনতে বিলম্ব হবে না: স্বাস্থ্যমন্ত্রী
করোনা ভ্যাকসিন আনতে সরকার অন্যান্য দেশের সাথেও আলোচনা অব্যাহত রেখেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
০৮:৫২ পিএম, ২২ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার
‘দেশ মানে এক লোকের পাশে অন্য লোক’
গান ছেড়ে দিয়ে লিখতে বসেছিলাম। লোপামুদ্রা মিত্রের গান- আমার খুব প্রিয় শিল্পী। লিখতে লিখতে টের পাই, পরিচিত গানগুলো শিল্পী গেয়ে ফেলেছেন। এই যেমন- ‘মালতী বালিকা বিদ্যালয়’ কিংবা ‘সাঁকো’ অথবা ‘দু’বোনের গল্প’। শুনতে থাকি, তিনি পেরিয়ে যাচ্ছেন ‘যে যায়, সে যায়’ কিংবা ‘তর্কে মাতো, তর্কে মাতো’ অথবা ‘এ ঘর যখন ছোট্ট ছিলো’। গানগুলোর কথা, সুর আর শিল্পীর গায়কী আচ্ছন্ন করে রাখে আমাকে।
০৮:৫০ পিএম, ২২ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার
রাঙ্গাবালীতে স্পিডবোট ডুবি: জীবিত উদ্ধার ১৩, নিখোঁজ ৫
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার কোড়ালিয়া থেকে পানপট্টির উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী স্পিডবোট ডুবির ঘটনা ঘটেছে। এতে এক চালকসহ ১৩ যাত্রীকে জীবিত উদ্ধার করা গেলেও পাঁচজন নিখোঁজ রয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার আগুনমুখা নদীতে এ দূর্ঘটনা ঘটনা ঘটে।
০৮:২৩ পিএম, ২২ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে র্যাবের নিরাপত্তা ব্যবস্থা জোরদার
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাবের) মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্যাপনের লক্ষ্যে রাজধানী ঢাকাসহ সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
০৮:১২ পিএম, ২২ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার
নারায়ণগঞ্জে তিন পরিবারের মানববন্ধন
নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সহ সভাপতি শাহরিয়ার রেজা হিমেলের বিরুদ্ধে এবার তিন পরিবারের লোকজন মানববন্ধন করেছে। ২২ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে ওই মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
০৮:০৯ পিএম, ২২ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার
ভ্যাটের হিসাবপত্র ছাড়া ব্যবসা: ‘মি. বেকার’র ব্যাংক হিসাব তলব
‘মি. বেকার’ এর টঙ্গী ও গাজীপুরের হেডঅফিসে (কারখানা) ভ্যাট গোয়েন্দা অভিযান পরিচালনা করেছে। এতে গোয়েন্দা দল ব্যাপক ভ্যাট ফাঁকির প্রমাণ পায়। অধিকতর তদন্তের জন্য ‘মি. বেকার’ এর ব্যাংক অ্যাকাউন্টের লেনদেনের হিসাব তলব করা হয়েছে। প্রতিষ্ঠানটির রাজধানীতে পেস্ট্রি শপের ২৯টি ও সুইটমিটের ৫টি বিক্রয়কেন্দ্র রয়েছে। এই হেডঅফিসের ঠিকানায় তাদের কারখানাও অবস্থিত।
০৭:৩৭ পিএম, ২২ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার
বিরামহীন বৃষ্টি, বিপর্যস্ত বাগেরহাটের জনজীবন
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘু চাপের প্রভাবে মোংলা সমুদ্র বন্দরসহ উপকূলীয় অঞ্চলে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোর থেকেই জেলার বেশিরভাগ এলাকায় মুষলধারে বৃষ্টি হয়েছে। দুপুর নাগাদ বৃষ্টির পরিমাণ কমলেও দেখা মেলেনি সূর্যের। হঠাৎ এমন বৃষ্টিতে সমস্যায় পড়েছে অফিসগামী ও খেটে খাওয়া সাধারণ মানুষ।
০৭:২৭ পিএম, ২২ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার
রোহিঙ্গাদের দুর্দশায় মুখ ফিরিয়ে না নিতে যুক্তরাজ্যের আহ্বান
যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন বিষয়ক পররাষ্ট্রমন্ত্রী ডোমিনিক রাব রোহিঙ্গাদের ‘দুর্দশায় মুখ ফিরিয়ে না নিতে’ বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, যুক্তরাজ্য রোহিঙ্গাদের জীবন রক্ষায় সহায়তা দিতে অঙ্গীকারবদ্ধ।
০৭:১৯ পিএম, ২২ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার
চাচীকে ধর্ষণ, ৪ দিনের রিমাণ্ডে যুবলীগ নেতা
নোয়াখালীর চাটখিলের নোয়াখলায় প্রাবাসীর স্ত্রীকে (২৯) ধর্ষণের পর নগ্ন ছবি ধারণের ঘটনায় অভিযুক্ত মজিবুর রহমান শরীফকে (৩২) ৪ দিনের রিমাণ্ড মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার (২২ অক্টোবর) জেলার ৭নং আমলী আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাঈদীন নাঁহীয়ের আদালতে শুনানী শেষে দুটি মামলায় তাকে ৪ দিনের রিমাণ্ডের আদেশ দেন বিচারক।
০৬:৫২ পিএম, ২২ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার
প্রতিষ্ঠানকে তৎপর কর্মী তৈরিতে সহায়তা করবে ভিএমওয়্যার
এন্টারপ্রাইজভিত্তিক সফটওয়্যার তৈরি খাতের শীর্ষস্থানীয় উদ্ভাবক প্রতিষ্ঠান ভিএমওয়্যার ইনকরপোরেট আজ তাদের সিকিউরিটি বা নিরাপত্তা বিষয়ক নতুন অগ্রগতি নিয়ে আসার ঘোষণা দিয়েছে। এর ফলে, নতুন ডিজিটাল প্রেক্ষাপট ও বাস্তবতায় বাংলাদেশের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো সুরক্ষিতভাবে তাদের ব্যবসা পরিচালনা করতে পারবে এবং সব জায়গা সহ প্রাইভেট ও পাবলিক ক্লাউডেও কর্মীদের কাজ সহজ করবে।
০৬:৪১ পিএম, ২২ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার
কুকুরের কামড়ে প্রাণ গেল যুবকের
নওগাঁর নিয়ামতপুর হাসপাতালে কুকুর কামড়ে প্রাণ গেল পলাশ মন্ডল (২৭) নামে দুই সন্তানের এক জনকের। সঠিক ভ্যাকসিন না থাকায় এবং কবিরাজের ভুল চিকিৎসায় গত ২০ অক্টোবর নিয়ামতপুর উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের দারাজপুর গ্রামে প্রাণহানির ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ।
০৬:৩৭ পিএম, ২২ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার
দু’দল গ্রামবাসীর সংঘর্ষে পুলিশসহ আহত ২৫, আটক ৭
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্ব বিরোধের জের ধরে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ৫ পুলিশসহ উভয়পক্ষের ২৫ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে উপজেলার গোকর্ণ ইউনিয়নের নূরপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
০৬:১৩ পিএম, ২২ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার
ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরামের ৫৮ তম সভা
ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরাম (আইবিসিএফ) এর ৫৮তম ভার্চুয়াল সভা ২১ শে অক্টোবর ২০২০ বুধবার অনুষ্ঠিত হয়। সভায় ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরাম এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বোর্ড অব ডিরেক্টর এর চেয়ারম্যান প্রফেসর নাজমুল হাসান পিএইচডি সভাপতিত্ব করেন।
০৬:০৯ পিএম, ২২ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার
‘বঙ্গবন্ধু জীবনমুখী শিক্ষার ওপর গুরুত্ব দিয়েছিলেন’
শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধু ব্যবহারিক ও জীবনমুখী শিক্ষার ওপর গুরুত্ব দিয়েছিলেন। তিনি বিভিন্ন বক্তৃতার মাধ্যমে কৃষি ও কারিগরি শিক্ষায় শিক্ষিত হতে যুবসমাজের প্রতি আহ্বান জানিয়েছিলেন।
০৬:০৮ পিএম, ২২ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার
- ৩০ এপ্রিলের পর সারা দেশে মাদক বিরোধী অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী
- মুহূর্তে ভাইরাল হাসনাত আবদুল্লাহর ‘লাল কার্ড’ পোস্ট
- উত্তরার বারে পুলিশের অভিযানে চিত্রনায়ক গ্রেপ্তার
- জুলাই সনদকে ‘আননেসেসারি’ বলায় সংসদে উত্তেজনা, হইচই
- সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ডা. জিয়াউর রহমান
- এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করতে ইসিকে হাইকোর্টের নির্দেশ
- সুনামগঞ্জে এত বজ্রপাত হয় জানলে ওখানে বিয়েই করতাম না: স্পিকার
- সব খবর »
- এসএসসি পরীক্ষার প্রবেশপত্র নিয়ে জরুরি নির্দেশনা বোর্ডের
- চাঁদা না পেয়ে তাণ্ডব, একুশের প্রতিবেদনে নড়েচড়ে বসলো প্রশাসন
- পে-স্কেল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত
- নরসিংদীর সেই কিশোরীকে হত্যা করেছিল সৎপিতা, আদালতে জবানবন্দি
- চাঞ্চল্যকর তথ্য দিলেন রাষ্ট্রপতি, যেভাবে ব্যর্থ হয় অপসারণের চেষ্টা
- সংসদে সরকারি চাকরি বিল পাস, নতুন বয়সসীমা নিধারণ
- পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়ে পদ হারালেন জামায়াত আমিরের উপদেষ্টা
- সংরক্ষিত আসনে জামায়াতের প্রার্থী প্রায় চূড়ান্ত, তালিকায় ১২ নেত্রী
- সংরক্ষিত নারী আসনে জামায়াতের প্রার্থী তালিকা চূড়ান্ত
- ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ
- কৃষকের ক্ষতিগ্রস্ত পেঁয়াজ ক্ষেত পরিদর্শন করলেন এমপি হারুন
- গুরুত্বপূর্ণ ৫ মন্ত্রণালয় নিজের অধীনে রেখেছেন প্রধানমন্ত্রী
- পরাজিত প্রার্থীর বাড়িতে ফুল নিয়ে হাজির এমপি খায়রুল কবির
- পদ হারানোর পর ঢাবি ছাত্রদলের হামিমের স্ট্যাটাস, মুহূর্তেই ভাইরাল
- সখিপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেল সাড়ে তিন হাজার রোগী
- কিশোরগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি ৯, আ.লীগ ৫
- যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, ঘাতক গ্রেপ্তার
- বিমানমন্ত্রী আফরোজা খানমের মায়ের ইন্তেকাল
- ১ বিলিয়ন ডলার ও সবচেয়ে সুন্দরী নারীকে স্ত্রী হিসেবে দাও: তুরস্ককে উগান্ডার সেনাপ্রধান
- সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৩ দিনের ছুটি
- বিনোদন শাখায় তিন পদে জনবল নিয়োগ দিচ্ছে একুশে টেলিভিশন
- ২৪ ঘণ্টার মধ্যেই পুলিশের ছিনতাই হওয়া পিস্তল উদ্ধার, আটক ৩
- সৌদিতে মিসাইল হামলায় কিশোরগঞ্জের প্রবাসী যুবক নিহত
- মিসাইল হামলায় সৌদিতে নিহত মোশারফের বাড়িতে শোকের মাতম
- নতুন মন্ত্রীরা কে কোন মন্ত্রণালয় পেলেন
- রিকশায় চড়ে অনুষ্ঠানে যোগ দিলেন সংস্কৃতিমন্ত্রী ও প্রতিমন্ত্রী
- মঙ্গল শোভাযাত্রা স্থায়ীভাবে বন্ধে হাইকোর্টে রিট
- ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন পাচারের শিকার ৩৩ বাংলাদেশি
- মাদক সেবনকারীদের হাতে সৌদি প্রবাসীর ছেলে নিহত
- আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলনকারী ছাত্রলীগ নেতাকে ত্যাজ্যপুত্র ঘোষণা























