ঢাকা, রবিবার   ২৬ এপ্রিল ২০২৬

ব্রাজিলে প্রাণহানি ১ লাখ ৪৫ হাজার পেরিয়েছে 

ব্রাজিলে প্রাণহানি ১ লাখ ৪৫ হাজার পেরিয়েছে 

লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে করোনার অব্যাহত তাণ্ডবে আরও ৬শ’র বেশি মানুষের মৃত্যু হয়েছে। এতে করে প্রাণহানি বেড়ে ১ লাখ ৪৫ হাজার পেরিয়েছে। থেমে নেই সংক্রমণও। দেশটিতে আক্রান্ত বেড়ে ৪৯ লাখের দোরগোড়ায়। তবে কমেছে সুস্থতা। অবস্থার উন্নতি নেই এ অঞ্চলের পেরু, কলম্বিয়া, চিলি ও আর্জেন্টিনার মতো দেশগুলোতেও। 

০৯:৫৮ এএম, ৩ অক্টোবর ২০২০ শনিবার

জো বাইডেন ও তার স্ত্রী করোনা নেগেটিভ

জো বাইডেন ও তার স্ত্রী করোনা নেগেটিভ

করোনা নেগেটিভ হয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেন ও তার স্ত্রী জিল বাইডেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাইডেনের চিকিৎসক কেভিন ও’কনোর। খবর সিএনএনের।

০৯:০৯ এএম, ৩ অক্টোবর ২০২০ শনিবার

বরগুনায় ইয়াবাসহ ১৩ মামলার আসামি গ্রেফতার 

বরগুনায় ইয়াবাসহ ১৩ মামলার আসামি গ্রেফতার 

বরগুনায় হত্যা ও মাদকসহ ১৩ মামলার আসামি মাদক ব্যবসায়ী ওমরসানি ওরফে সানিকে ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। এ সময় সানি নিজেকে ছাত্রলীগের কর্মী বলে নির্দোষ দাবি করেন।

০৯:০২ এএম, ৩ অক্টোবর ২০২০ শনিবার

যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছে, যে কোন ধরনের ভুল হিসাব-নিকাশ ইরানি জনগণের শত্রুদের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে। খবর পার্স টুডে’র। 

০৯:০১ এএম, ৩ অক্টোবর ২০২০ শনিবার

জাহাঙ্গীর কবির নানকের করোনা পজিটিভ  

জাহাঙ্গীর কবির নানকের করোনা পজিটিভ  

দুই দফা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক এলজিআরডি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানকের। তার ব্যক্তিগত সহকারী মাসুদুর রহমান বিপ্লব শুক্রবার (২ অক্টোবর) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

০৮:৪৭ এএম, ৩ অক্টোবর ২০২০ শনিবার

আট বিভাগেই বৃষ্টি হতে পারে

আট বিভাগেই বৃষ্টি হতে পারে

রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরণের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারী ধরণের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এমনটি জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

০৮:৪২ এএম, ৩ অক্টোবর ২০২০ শনিবার

ট্রাম্প হাসপাতালে

ট্রাম্প হাসপাতালে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্থানীয় সময় শুক্রবার বিকেলে হাসপাতালে ভর্তি করা হয়েছে। করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর ২৪ ঘণ্টা না পেরোতেই তাকে জাতীয় সামরিক চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়। আগামী কয়েকদিন তাকে হাসপাতালে কাটাতে হবে এমনটাই জানানো হয়েছে হোয়াইট হাউজের পক্ষ থেকে। খবর বিবিসি ও গার্ডিয়ান’র।

০৮:৩৯ এএম, ৩ অক্টোবর ২০২০ শনিবার

যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় ৮শ’ মৃত্যু, শনাক্ত অর্ধলক্ষ 

যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় ৮শ’ মৃত্যু, শনাক্ত অর্ধলক্ষ 

মার্কিন যুক্তরাষ্ট্রে অব্যাহত রয়েছে করোনার তাণ্ডব। যেখানে গত একদিনেও ৮শ’র বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। এতে করে মৃতের সংখ্যা ২ লাখ ১৩ হাজার ছাড়িয়ে গেছে। একইসঙ্গে বেড়েছে সংক্রমণ। নতুন করে দেশটিতে অর্ধ লক্ষাধিক মানুষের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা পৌনে এক কোটি ছাড়িয়েছে। যার অধিকাংশই ক্যালিফোর্নিয়া, টেক্সাস, ফ্লোরিডা, নিউ ইয়র্ক ও নিউ জার্সির বাসিন্দা। 

০৮:২৫ এএম, ৩ অক্টোবর ২০২০ শনিবার

নিউ ইয়র্কে ধর্ষণ ও দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত 

নিউ ইয়র্কে ধর্ষণ ও দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত 

ধর্ষণ ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার নিউ ইয়র্কের জ‍্যাকসন হাইটস্ এ বাংলাদেশ ক্লাব যুক্তরাষ্ট্রের আয়োজনে ধর্ষণ ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

১২:০২ এএম, ৩ অক্টোবর ২০২০ শনিবার

অধ্যাপক নুরুল ইসলাম চৌধুরী’র ২৫তম মৃত্যু বার্ষিকীতে শ্রদ্ধা 

অধ্যাপক নুরুল ইসলাম চৌধুরী’র ২৫তম মৃত্যু বার্ষিকীতে শ্রদ্ধা 

৩ অক্টোবর ২০২০ইং অধ্যাপক নুরুল ইসলাম চৌধুরী’র ২৫তম মৃত্যু বার্ষিকী। অধ্যাপক নুরুল ইসলাম চৌধুরী ১৩ই জানুয়ারী ১৯২৭ সালে চট্টগ্রাম জেলার পটিয়া থানার গোবিন্দর খীল গ্রামের সম্ভ্রান্ত হাদু চৌধুরী বংশে জন্ম গ্রহণ করেন। তাঁর পিতা মরহুম আবদুস ছমদ চৌধুরীর সরকারী চাকুরির সুবাদে দেশের বিভিন্ন অঞ্চলে তাঁর লেখাপড়ার সুযোগ ঘটে। 

১১:৪২ পিএম, ২ অক্টোবর ২০২০ শুক্রবার

টিকা বাজারে আসতে যেসব ধাপ পেরোতে হয়

টিকা বাজারে আসতে যেসব ধাপ পেরোতে হয়

সারাবিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত এবং মৃতের সংখ্যা যেভাবে বাড়ছে এমন অবস্থায় সবার মনে প্রশ্ন একটাই। কবে নাগাদ এই ভাইরাসের প্রতিষেধক বাজারে আসবে। কিন্তু যেকোনো রোগের প্রতিষেধক বাজারে ছাড়ার আগে সেটা মানবদেহে প্রয়োগ সম্পূর্ণ নিরাপদ কিনা সেটা কয়েক ধাপের পরীক্ষায় নিশ্চিত করা হয়। এরপর বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা টিকাটি যে দেশ আবিষ্কার করেছে তাদের নিয়ন্ত্রক প্রতিষ্ঠান মানবদেহে প্রয়োগের অনুমোদন দিয়ে থাকে। খবর বিবিসি’র। 

১১:৩৭ পিএম, ২ অক্টোবর ২০২০ শুক্রবার

আত্রাই নদীর পানি বিপদসীমার উপরে, দুর্ভোগে বানভাসিরা

আত্রাই নদীর পানি বিপদসীমার উপরে, দুর্ভোগে বানভাসিরা

নাটোরের নদ-নদী, চলনবিল ও হালতি বিলের বন্যার পানি কমতে শুরু করলেও বানভাসিদের মাঝে আতংক কাটেনি। গত বৃহস্পতিবার রাত থেকে আজ শুক্রবার বিকেল পর্যন্ত গড়ে ৫৬ সেন্টিমিটার পানি কমেছে। আত্রাই নদীর পানি সিংড়া এলাকায় বিপদসীমার ৫১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অপরদিকে নলডাঙ্গার বারনই নদীর পানি বিপদসীমার ৩৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 

১১:৩৬ পিএম, ২ অক্টোবর ২০২০ শুক্রবার

খাদ্য অধিকার আইন প্রণয়নের দাবিতে মাসব্যাপী প্রচারাভিযান

খাদ্য অধিকার আইন প্রণয়নের দাবিতে মাসব্যাপী প্রচারাভিযান

সকল নাগরিকের জন্য পুষ্টিকর খাদ্য, খাদ্য ক্রয়ের জন্য পর্যাপ্ত আয় এবং চাহিদা মতো প্রয়োজনীয় খাদ্য যোগান নিশ্চিত করতে খাদ্য অধিকার আইন প্রণয়ন করার দাবিতে অক্টোবর মাসজুড়ে দেশব্যাপী প্রচারাভিযান করছে খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক (খানি) বাংলাদেশ। 

১১:৩৫ পিএম, ২ অক্টোবর ২০২০ শুক্রবার

সানেম ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কনফারেন্স ২০২০ শুরু

সানেম ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কনফারেন্স ২০২০ শুরু

সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম)-এর উদ্যোগে সানেম ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কনফারেন্স ২০২০ গতকাল পয়লা অক্টোবর বাংলাদেশ সময়ে বিকাল ৫টায় শুরু হয়েছে। এই সম্মেলনের প্রতিপাদ্য “কোভিড-১৯ এবং উন্নয়নের চ্যালেঞ্জ”। অনলাইনে ওয়েব কনফারেন্স অ্যাপ জুম এর মাধ্যমে এই সম্মেলন আয়োজিত হচ্ছে। সানেম এর ফেসবুক পাতা এবং ইউটিউব চ্যানেল থেকেও সম্মেলনটি সরাসরি সম্প্রচারিত হয়। 

১১:২৪ পিএম, ২ অক্টোবর ২০২০ শুক্রবার

পটুয়াখালীর হাসপাতালে গৃহবধূর মৃতদেহ রেখে সটকে পড়েন স্বজনরা

পটুয়াখালীর হাসপাতালে গৃহবধূর মৃতদেহ রেখে সটকে পড়েন স্বজনরা

পটুয়াখালীর বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক গৃহবধূর মৃতদেহ রেখে সেখান থেকে সরে পড়েন তার স্বাজনরা। গতকাল বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। মৃত গৃহবধূর নাম শাহীনুর বেগম (২৬)। তিনি বিলবিলাস গ্রামের জুয়েল খানের স্ত্রী।

১০:৫৯ পিএম, ২ অক্টোবর ২০২০ শুক্রবার

মেহেরপুরে `আন্তর্জাতিক অহিংস দিবস` পালিত

মেহেরপুরে `আন্তর্জাতিক অহিংস দিবস` পালিত

মেহেরপুরের গাংনীতে 'আন্তর্জাতিক অহিংস দিবস' পালিত হয়েছে। “সংঘাত নয় সম্প্রীতি” স্লোগানে মেহেরপুরের গাংনীতে আন্তর্জাতিক অহিংসা দিবস উপলক্ষে পিএফজি আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন। 

১০:৫৫ পিএম, ২ অক্টোবর ২০২০ শুক্রবার

ভ্যাকসিন মূল্যায়নের বৈশ্বিক নেটওয়ার্কে আইসিডিডিআর,বি

ভ্যাকসিন মূল্যায়নের বৈশ্বিক নেটওয়ার্কে আইসিডিডিআর,বি

এযাবত আবিষ্কৃত করোনার ভ্যাকসিনগুলোর কার্যকারিতা মূল্যায়নের জন্য একটি বৈশ্বিক নেটওয়ার্ক গঠন করেছে কোয়ালিশন ফর এপিডেমিক প্রিপেয়ার্ডনেস ইনোভেশন (সিইপিআই)। সেই নেটওয়ার্কে যুক্ত বাংলাদেশে আন্তর্জাতিক উদারাময় গবেষণা কেন্দ্র আইসিডিডিআর,বি।

১০:০০ পিএম, ২ অক্টোবর ২০২০ শুক্রবার

প্রতারণার অভিযোগে পুলিশের এসআইসহ আটক ৩

প্রতারণার অভিযোগে পুলিশের এসআইসহ আটক ৩

নওগাঁর বদলগাছীতে প্রতারণা করতে গিয়ে পুলিশের এক এসআইসহ আরও ৩ যুবক আটক হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় বদলগাছী থানা পুলিশ তাদের আটক করে। নওগাঁর পুলিশ সুপার আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

০৯:৫৭ পিএম, ২ অক্টোবর ২০২০ শুক্রবার

কুয়েতের আমিরের মৃত্যুতে শোক বইয়ে পররাষ্ট্রমন্ত্রীর স্বাক্ষর

কুয়েতের আমিরের মৃত্যুতে শোক বইয়ে পররাষ্ট্রমন্ত্রীর স্বাক্ষর

কুয়েতের আমির সাবাহ আল-আহমদ আল-জাবের আল-সাবাহ'র মৃত্যুতে শোক বইয়ে স্বাক্ষর করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মো‌মেন। শুক্রবার ঢাকাস্থ কুয়েতের দূতাবাসে রাখা শোক বইয়ে স্বাক্ষর করেন পররাষ্ট্রমন্ত্রী।

০৯:৪২ পিএম, ২ অক্টোবর ২০২০ শুক্রবার

বেনাপোল দিয়ে ফিরে গেলেন রিভা গাঙ্গুলী দাশ

বেনাপোল দিয়ে ফিরে গেলেন রিভা গাঙ্গুলী দাশ

বেনাপোল চেকপোষ্ট দিয়ে আজ শুক্রবার বিকালে বাংলাদেশে নিযুক্ত ভারতের বিদায়ী হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাশ নিজ দেশ ভারতে ফিরে গেছেন। তিনি ঢাকা থেকে বিমান যোগে যশোর আসেন। এরপর সড়ক পথে বেনাপোল হয়ে ভারতে প্রবেশ করেন বলে নিশ্চিত করেন বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব। 

০৯:২৫ পিএম, ২ অক্টোবর ২০২০ শুক্রবার

মধুমতি নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

মধুমতি নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

নড়াইলের নড়াগাতি থানার চরডুমুরিয়া এলাকায় মধুমতি নদী থেকে অজ্ঞাত এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (২ অক্টোবর) দুপুরে নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

০৮:৫৪ পিএম, ২ অক্টোবর ২০২০ শুক্রবার

অপহরণের অভিযোগে কারাভোগ: পুলিশসহ ৮ কর্মকর্তাকে তলব 

অপহরণের অভিযোগে কারাভোগ: পুলিশসহ ৮ কর্মকর্তাকে তলব 

নারায়ণগঞ্জে অপহরণ ও হত্যার অভিযোগে এক নারীর দেড় বছর কারাভোগ, ৬ বছর পর আদালতে যুবক হাজিরের ঘটনায় পুলিশ, ডিবি, ও সিআইডির ৮ কর্মকর্তাকে তলব করেছেন আদালত। বৃহস্পতিবার বিকেলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আফতাবুজ্জামানের আদালত এই নির্দেশ দেন।

০৮:৪৮ পিএম, ২ অক্টোবর ২০২০ শুক্রবার

মাল্টা চাষে ভাগ্য বদলের স্বপ্ন ব্রাহ্মণবাড়িয়ার কৃষকদের

মাল্টা চাষে ভাগ্য বদলের স্বপ্ন ব্রাহ্মণবাড়িয়ার কৃষকদের

ব্রাহ্মণবাড়িয়ায় সাড়া জাগিয়েছে মাল্টার চাষ। দিন যতই যাচ্ছে ততই জনপ্রিয় হয়ে উঠছে মাল্টা চাষ। সে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মাল্টা বাগানের সংখ্যা। জেলায় ৪টি বাগান দিয়ে মাল্টা চাষের সূচনা হলেও এখন ছোট-বড় মিলিয়ে প্রায় ১৮'শ টি মাল্টার বাগান রয়েছে। ইতিমধ্যে সাইট্রাস জাতীয় এই ফল চাষ করে আত্মকর্মসংস্থানের পথ খুঁজে পেয়েছেন অনেকেই। 

০৮:২৬ পিএম, ২ অক্টোবর ২০২০ শুক্রবার

ছয় মাসে দেশে ফিরেছেন ১ লাখ ৬৬ হাজার প্রবাসী

ছয় মাসে দেশে ফিরেছেন ১ লাখ ৬৬ হাজার প্রবাসী

গত ৬ মাসে দেশে ফিরে এসেছেন ১ লাখ ৬৫ হাজার ৬৫৮ জন প্রবাসী বাংলাদেশি। গত ১ এপ্রিল থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্বের ২৯টি দেশ থেকে এসব প্রবাসী বাংলাদেশিরা দেশে ফিরেছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক সূত্রে এ তথ্য জানা গেছে।

০৮:২৩ পিএম, ২ অক্টোবর ২০২০ শুক্রবার

সব খবর

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি