ঢাকা, শুক্রবার   ২৪ জুলাই ২০২৬

ব্রাজিলে আরও ৬২২ জনের মৃত্যু 

ব্রাজিলে আরও ৬২২ জনের মৃত্যু 

ব্রাজিলে ফের বেড়েছে করোনার দাপট। সংক্রমণের পাশাপাশি দীর্ঘ হচ্ছে লাশের মিছিল। যেখানে গত একদিনেও ৬২২ জনের প্রাণ কেড়েছে ভাইরাসটি। এতে করে মৃতের সংখ্যা ১ লাখ ৬১ হাজার পেরিয়েছে। সুস্থতা বাড়লেও আগের দিনের তুলনায় কম। এছাড়া পেরু ও চিলিতে কিছুটা নিয়ন্ত্রণে আসলেও সংকটাবস্থায় আর্জেন্টিনা ও কলম্বিয়া।

১০:২৪ এএম, ৫ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার

ভোট গণনা বন্ধে ট্রাম্প শিবিরের মামলা

ভোট গণনা বন্ধে ট্রাম্প শিবিরের মামলা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচারণা শিবির গুরুত্বপূর্ণ কয়েকটি রাজ্যে ভোট গণনা বন্ধে মামলা দায়ের করেছে। ভোট ‘কারচুপির’ অভিযোগ তুলে এসব রাজ্যে গণনা বন্ধের প্রতিজ্ঞা করেছিলেন ট্রাম্প। যদিও নিজের দাবির স্বপক্ষে কোনও প্রমাণ তুলে ধরতে পারেননি তিনি।

১০:১৬ এএম, ৫ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার

আজ বসতে পারে পদ্মা সেতুর ৩৬তম স্প্যান 

আজ বসতে পারে পদ্মা সেতুর ৩৬তম স্প্যান 

আজ বসতে পারে পদ্মা সেতুর ৩৬তম স্প্যান। এটি বসানো হলে দৃশ্যমান হবে সেতুর ৫ হাজার ৪০০ মিটার। ‘ওয়াব-বি’ নামের স্প্যানটি বসানো হবে সেতুর মাওয়া প্রান্তের ২ ও ৩ নম্বর পিলারের উপর। অনুকূল আবহাওয়া আর কারিগরি জটিলতা দেখা না দিলে আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) কিংবা শুক্রবার (৬ নভেম্বর) স্প্যানটি বসানো হবে। 

০৯:৫৪ এএম, ৫ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার

এখনো সম্ভাবনা আছে ট্রাম্পের!

এখনো সম্ভাবনা আছে ট্রাম্পের!

হোয়াইট হাউসের নিয়ন্ত্রণের কাছে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। তারপরও সম্ভাবনা ফুরিয়ে যায়নি ক্ষমতাসীন রিপাবলিক্যান প্রার্থী বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তাই ঝুলে থাকা চারটি রাজ্যের ফলের দিকে মুখিয়ে রিপাবলিকানরা। এখন পর্যন্ত বাইডেন ২৬৪ ও ট্রাম্প ২১৪টি ইলেক্টোরাল ভোট পেয়েছেন। 

০৯:২৮ এএম, ৫ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার

ঐক্যের ডাক দিলেন বাইডেন

ঐক্যের ডাক দিলেন বাইডেন

নির্বাচনে এগিয়ে থেকে ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন ঐক্যের ডাক দিয়েছেন। তিনি জনগণকে পেছনের সব ভুলে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন। ভোটগ্রহণ শেষে তার সদর দফতরে দেওয়া ভাষণে এই আহ্বান জানান বাইডেন।

০৯:২০ এএম, ৫ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার

ওবামাকেও ছাড়িয়ে গেলেন বাইডেন

ওবামাকেও ছাড়িয়ে গেলেন বাইডেন

এমনিতেই মার্কিন ইতিহাসে এ নির্বাচন অনেক কিছুতেই রেকর্ড ছুঁয়েছে। এর মধ্যে আরেক রেকর্ড গড়লেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। ভোটপ্রাপ্তির দিক থেকে একই দলের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাকেও ছাড়িয়ে গেলেন তিনি। 

০৮:৫৩ এএম, ৫ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার

ঘরের মাঠে বার্সার জয়

ঘরের মাঠে বার্সার জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগে টানা তৃতীয় জয় পেলো বার্সেলোনা। লিওনেল মেসি ও জেরার্ড পিকের গোলে কিয়েভকে ২-১ গোল ব্যবধানে হারিয়েছে রোনাল্ড কোম্যানের দল। এই জয়ে ‘জি’ গ্রুপ থেকে নকআউট পর্বে যাওয়ায় অনেকটা এগিয়ে গেলো কাতালানরা।

০৮:৫০ এএম, ৫ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার

করোনার জাতীয় পরামর্শক কমিটির সভাপতি করোনায় আক্রান্ত

করোনার জাতীয় পরামর্শক কমিটির সভাপতি করোনায় আক্রান্ত

করোনা মহামারি বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভাপতি ও বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ শহীদুল্লাহ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে নিজ বাসায় থেকেই চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছেন।

০৮:৪৭ এএম, ৫ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার

খায়রুল ইসলাম র‌্যাবের নতুন গোয়েন্দা প্রধান 

খায়রুল ইসলাম র‌্যাবের নতুন গোয়েন্দা প্রধান 

র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন- র‌্যাবের গোয়েন্দা শাখার পরিচালকের দায়িত্ব পেয়েছেন লে. কর্নেল মুহাম্মদ খায়রুল ইসলাম। তিনি সদ্য বিদায়ী লে. কর্নেল সারওয়ার-বিন-কাশেমের স্থলাভিষিক্ত হলেন। সারওয়ার পূর্বের কর্মস্থল বাংলাদেশ সেনাবাহিনীতে ফিরে গেছেন।

০৮:৩৩ এএম, ৫ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার

হোয়াইট হাউস থেকে ৬ পা দূরে বাইডেন

হোয়াইট হাউস থেকে ৬ পা দূরে বাইডেন

ক্ষণে ক্ষণেই পাল্টে যাচ্ছে যুক্তরাষ্ট্রের নির্বাচনের চিত্র। যদিও বেশিরভাগ ইলেকটোরাল কলেজ ভোটের ফলাফল হাতে এসেছে। এতে দেখা যাচ্ছে এখন পর্যন্ত ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন পেয়েছেন ২৬৪টি ইলেকটোরাল ভোট। অপরদিকে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের হাতে আছে ২১৪টি ভোট। এক কথায় জয়ের খুব কাছে বাইডেন। চমক দেখিয়ে তিনি পা রাখতে যাচ্ছেন হোয়াইট হাউসে।

০৮:১২ এএম, ৫ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার

ফলাফল নিয়ে জটিলতা কীভাবে আদালত পর্যন্ত গড়াতে পারে

ফলাফল নিয়ে জটিলতা কীভাবে আদালত পর্যন্ত গড়াতে পারে

আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ফলাফলের দিকে এখন সারা বিশ্বের নজর। কিন্তু এখনও অনেক ভোট গোণা বাকি রয়েছে। এরই মধ্যে ডোনাল্ড ট্রাম্প নিজেকে বিজয়ী ঘোষণা করেছেন এবং তার প্রতিপক্ষের বিরুদ্ধে নির্বাচনী জালিয়াতির অভিযোগ এনেছেন। 

১১:২৩ পিএম, ৪ নভেম্বর ২০২০ বুধবার

‘প্রযুক্তির কারণে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বেড়েছে’

‘প্রযুক্তির কারণে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বেড়েছে’

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, প্রযুক্তির কারণে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বেড়েছে। পুলিশ বর্তমানে যেকোনো অপরাধ রোধ করতে সক্ষম। কারণ, তারা প্রযুক্তির সদ্ব্যবহার জানে।

১০:৫৫ পিএম, ৪ নভেম্বর ২০২০ বুধবার

১২০ বছরের মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে এবার

১২০ বছরের মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে এবার

ষোল কোটির বেশি ভোটার এবার ভোট দিয়েছেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে, গত একশ বিশ বছরের মধ্যে যা সর্বোচ্চ। ইউএস ইলেকশন প্রজেক্ট বলছে, এবারে ভোটের হার ৬৬.৯ শতাংশ- যা ১৯০০ সালের পর থেকে সর্বোচ্চ।

১০:২৮ পিএম, ৪ নভেম্বর ২০২০ বুধবার

১৩৮ প্রতিষ্ঠানকে প্রায় ৭ লাখ টাকা জরিমানা

১৩৮ প্রতিষ্ঠানকে প্রায় ৭ লাখ টাকা জরিমানা

রাজধানী ঢাকাসহ সারাদেশে আজও আলু, চাল, পেঁয়াজ, সয়াবিন তেলসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের পাইকারি ও খুচরা বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এতে ১৩৮টি প্রতিষ্ঠানকে ৬ লাখ ৮১ হাজার টাকা জরিমানা করা হয়। 

১০:০২ পিএম, ৪ নভেম্বর ২০২০ বুধবার

হোয়াইট হাউসে যে-ই আসুক বাংলাদেশের সমস্যা নেই: মোমেন

হোয়াইট হাউসে যে-ই আসুক বাংলাদেশের সমস্যা নেই: মোমেন

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন মার্কিন পররাষ্ট্রনীতি ব্যক্তি-নির্ভর নয় উল্লেখ করে বলেছেন, ডোনাল্ড ট্রাম্প বা জো বাইডেন যে-ই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জিতে হোয়াইট হাউসে আসুক তাতে বাংলাদেশের কোনো সমস্যা নেই।

০৯:৪১ পিএম, ৪ নভেম্বর ২০২০ বুধবার

মুজিববর্ষের উপহার হিসেবে ঠাকুরগাঁওয়ে ষ্ট্রীট লাইটের উদ্বোধন

মুজিববর্ষের উপহার হিসেবে ঠাকুরগাঁওয়ে ষ্ট্রীট লাইটের উদ্বোধন

মুজিববর্ষের উপহার হিসেবে ঠাকুরগাঁও জেলা শহরের পুরাতন বাসষ্ট্যান্ড হতে স্টেশন রোড পর্যন্ত ৬ কিলোমিটার রাস্তার মাঝে সদ্য স্থাপিত স্ট্রিট লাইট-সড়কবাতি প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

০৯:৩৩ পিএম, ৪ নভেম্বর ২০২০ বুধবার

‘দোদুল্যমান’ মার্কিন নির্বাচনের ফলাফল

‘দোদুল্যমান’ মার্কিন নির্বাচনের ফলাফল

মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপ্রধান নির্বাচনের ফলাফল এখন একটি দোদুল্যমান অবস্থায়। বর্তমানে ছ’টি অঙ্গরাজ্যে- আরিজোনা, জর্জিয়া, মিশিগান, পেনসেলভানিয়া, উইসকনসিন ও নর্থ ক্যারোলাইনায় লড়াইটা এমনই হাড্ডাহাড্ডি যে, পাল্লা যে কোনও দিকে ঝুঁকতে পারে। গতকালের ভোটপ্রদান ও ভোটের ফলাফল দেখে আমার পাঁচটি কথা মনে হয়েছে। 

০৯:২৬ পিএম, ৪ নভেম্বর ২০২০ বুধবার

ঠাকুরগাঁওয়ে ওসি’র বিরুদ্ধে সাংবাদ সম্মেলন

ঠাকুরগাঁওয়ে ওসি’র বিরুদ্ধে সাংবাদ সম্মেলন

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী থানার ওসি হাবিবুল হক প্রধানের বিরুদ্ধে চাঁদাদাবী ও মিথ্যা মামলা দেয়াসহ নানান হয়রানির অভিযোগে সাংবাদ সম্মেলন করেছে উপজেলার বেলসাড়া গ্রামের অসীম হায়াত পাঞ্জাব ও তার পরিবার। 

০৮:৪৬ পিএম, ৪ নভেম্বর ২০২০ বুধবার

মিশিগানেও এগিয়ে গেলেন বাইডেন

মিশিগানেও এগিয়ে গেলেন বাইডেন

প্রায় ৯৫ শতাংশ ভোট গণনা শেষে দেখা যাচ্ছে- গ্রুত্বপূর্ণ ব্যাটলগ্রাউণ্ড হিসেবে পরিচিত মিশিগানেও কিছুটা এগিয়ে আছেন জো বাইডেন। এপি’র দেয়া সর্বশেষ তথ্যে গতবারের প্রেসিডেন্ট ট্রাম্পের থেকে মাত্র দশমিক ২ শতাংশ এগিয়ে গেলেন ডেমোক্রেট প্রার্থী। রাজ্যটিতে ইলেকটোরাল ভোট রয়েছে ১৬টি। 

০৮:২৬ পিএম, ৪ নভেম্বর ২০২০ বুধবার

পরীক্ষার দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান শিক্ষার্থীদের

পরীক্ষার দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান শিক্ষার্থীদের

স্বাস্থ্যবিধি মেনে স্নাতক শেষ বর্ষের চূড়ান্ত পরীক্ষা গ্রহণের দাবিতে প্রশাসনিক ভবনে তালাবদ্ধ ও ভাইস-চ্যান্সেলরের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৬তম ব্যাচের শিক্ষার্থীরা।

০৮:২২ পিএম, ৪ নভেম্বর ২০২০ বুধবার

উইসকনসিনে এগিয়ে আছেন বাইডেন

উইসকনসিনে এগিয়ে আছেন বাইডেন

প্রায় ৯৯ শতাংশ ভোট গণনা শেষে দেখা যাচ্ছে জো বাইডেন কিছুটা এগিয়ে আছেন ব্যাটলগ্রাউণ্ড হিসেবে পরিচিত উইসকনসিনে। ২০১৬ সালের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প অপ্রত্যাশিতভাবে এ রাজ্যে প্রায় ত্রিশ হাজার ভোটের ব্যবধানে হিলারি ক্লিনটনকে হারিয়েছিলেন।

০৮:০৪ পিএম, ৪ নভেম্বর ২০২০ বুধবার

১৪ মাসের মধ্যে রিজার্ভ হবে ৫০ বিলিয়ন ডলার: অর্থমন্ত্রী

১৪ মাসের মধ্যে রিজার্ভ হবে ৫০ বিলিয়ন ডলার: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, আগামী ১৪ মাস পর ২০২১ সালের ডিসেম্বরে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৫০ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হবে। আজ বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনলাইন বৈঠকের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

০৭:৫৬ পিএম, ৪ নভেম্বর ২০২০ বুধবার

সব খবর

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি