নওগাঁয় দুঃস্থ-অসহায়দের মধ্যে প্রধানমন্ত্রীর চেক বিতরণ
নওগাঁর নিয়ামতপুরে দুঃস্থ-অসহায়দের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে আর্থিক সাহায্যের ১৪ লাখ ২০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) বিকেলে নিয়ামতপুর উপজেলার শিবপুর খাদ্যমন্ত্রীর বাসভবনে এ চেক বিতরণ করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি।
০৩:৩১ পিএম, ২৫ অক্টোবর ২০২০ রবিবার
দরজা ভেঙে অস্ত্রেরমুখে কিশোরীকে ধর্ষণের অভিযোগ
নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনার রেস কাটতে না কাটতে এবার বেগমগঞ্জের চৌমুহনী পৌর এলাকায় বসতঘরের দরজা ভেঙে এক কিশোরীকে (১৬) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার রাতে বেগমগঞ্জ থানায় কিশোরীর বাবা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
০৩:১৭ পিএম, ২৫ অক্টোবর ২০২০ রবিবার
বাউফলে পানিতে ডুবে যুবকের মৃত্যু
পটুয়াখালীর বাউফলের নাজিরপুর গ্রামে আজ রোববার (২৫ অক্টোবর) সকালে পানিতে ডুবে মৃত্যু হয়েছে তারেক গাজী (২৮) নামের এক যুবকের। তার বাবার নাম সোলায়মান গাজী। সে রাজধানী ঢাকার একটি ওয়ার্কসপে কাজ করতেন।
০৩:০১ পিএম, ২৫ অক্টোবর ২০২০ রবিবার
মিথিলাকে মণ্ডপে নিয়ে বিপাকে সৃজিত
মিথিলাকে নিয়ে পূজার মণ্ডপে গিয়ে বিপাকে পড়লেন পশ্চিমবঙ্গের চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়। স্থানীয় সময় শনিবার বেলা সাড়ে ১১টার দিকে দক্ষিণ কলকাতার সুরুচি সংঘের পূজামণ্ডপে মহাষ্টমীর অঞ্জলি দেন তারা। মণ্ডপে তাদের ঢাকের তালে নাচতেও দেখা যায়। আর এতেই আইনি জটিলতায় পড়তে যাচ্ছেন সৃজিত।
০২:৫২ পিএম, ২৫ অক্টোবর ২০২০ রবিবার
বাগেরহাটে টানা বর্ষণে পানিবন্দি অর্ধলক্ষাধিক মানুষ
ভারি বর্ষণে বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে প্রায় অর্ধলক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। ভেসে গেছে হাজার হাজার মৎস্য ঘের ও পুকুর। বিশেষ করে জেলার মোরেলগঞ্জ ও শরণখোলার প্রায় চল্লিশ হাজার মানুষ পানি বন্দি রয়েছে।
০২:৪৪ পিএম, ২৫ অক্টোবর ২০২০ রবিবার
নিষেধাজ্ঞার মধ্যে ইলিশ ধরায় ২৫ জেলের কারাদণ্ড
সিরাজগঞ্জের বেলকুচিতে যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ২৫ জেলেকে ১২ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
০২:৩৫ পিএম, ২৫ অক্টোবর ২০২০ রবিবার
স্যামসাং চেয়ারম্যান লি কুন হি আর নেই
বিশ্বসেরা ইলেকট্রনিকস কোম্পানি স্যামসংয়ের চেয়ারম্যান লি কুন হি মারা গেছেন। তিনি আজ রোববার (২৫ অক্টোবর) সকালে মারা যান। তবে ঠিক কী কারণে ৭৮ বছর বয়সি লি কুন হির মৃত্যু হয়েছে- তা নিশ্চিত করে জানা যায়নি।
০২:২০ পিএম, ২৫ অক্টোবর ২০২০ রবিবার
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ : সেতুমন্ত্রী
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আপনারা জানেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। আমরা কারো প্রতিপক্ষ নই। আমরা প্রতিবেশি, আমরা একে অপরের সহমর্মি। আমরা একই দেশের নাগরিক হিসেবে রাষ্ট্রের সংবিধানে আপনার যে অধিকার-আমারও সেই অধিকার।’
০১:৫২ পিএম, ২৫ অক্টোবর ২০২০ রবিবার
রাজশাহীর তাহেরপুরে ঐতিহাসিক মন্দির (ভিডিও)
একসময় দুর্গোৎসব ছিলো পারিবারিক। ৫৪০ বছর আগে রাজশাহীর তাহেরপুরের রাজা কংস নারায়ন রায় প্রথম এই পূজাকে সার্বজনীন করেন। নিয়ে যান পারিবারিক গন্ডির বাইরে। কালের টানে বাংলায় দূর্গাপূজা শারদ উৎবের রূপ পায়।
০১:৪৭ পিএম, ২৫ অক্টোবর ২০২০ রবিবার
করোনামুক্ত হলেন তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ড. হাছান মাহমুদ করোনাভাইরাস সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন। আজ রোববার (২৫ অক্টোবর) তার করোনা টেস্টের ফল নেগেটিভ এসেছে বলে জানিয়েছেন মন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) মকবুল হোসেন।
০১:৩০ পিএম, ২৫ অক্টোবর ২০২০ রবিবার
পুরোদমে শুরু হয়েছে মেট্রোরেলের কাজ (ভিডিও)
স্বাস্থ্য বিধি ও সামাজিক দুরত্ব মেনে পুরোদমে কাজ চলছে মেট্রোরেল প্রকল্পে। কাজ করছেন জাপানসহ বিদেশী পরামর্শক ও প্রকৌশলীরাও। ২০ দশমিক ১০ কিলোমিটার দৈর্ঘে্যর এই প্রকল্পে উড়াল পথ বসেছে ১১ কিলোমিটার জুড়ে। আর রেললাইন বসেছে পাঁচ কিলোমিটার। সেপ্টেম্বর পর্যন্ত প্রকল্পের গড় অগ্রগতি পঞ্চাশ দশমিক ৪০ শতাংশ। প্রকল্প কর্মকর্তারা বলছেন, ২০২১ সালের মধ্যেই মেট্রোরেল চালু করার চেষ্টা চলছে।
১২:৪৯ পিএম, ২৫ অক্টোবর ২০২০ রবিবার
বিশ্বে করোনাক্রান্ত ৪ কোটি ২৯ লাখের বেশি মানুষ
বিশ্বে মহামারি করোনায় ৪ কোটি ২৯ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। আর প্রাণহানি ছাড়িয়েছে ১১ লাখ ৫৪ হাজার। কোভিড-১৯ ঝড় সবচেয়ে বেশি আঘাত হেনেছে লাতিন আমেরিকা, ইউরোপ ও এশিয়ায়। এর মধ্যে প্রাণহানি এবং আক্রান্তে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র।
১২:১৮ পিএম, ২৫ অক্টোবর ২০২০ রবিবার
সাংবাদিকদের অবশ্যই দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী
দেশপ্রেম নিয়ে সাংবাদিকদের কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘সাংবাদিকদের অবশ্যই দায়িত্বশীল হতে হবে। দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। আমরা এরই মধ্যে সম্প্রসারণ ও প্রচারণা আইন প্রণয়ন করেছি। আমরা গণমাধ্যমকর্মীদের চাকরির নিশ্চয়তার বিষয়টাও দেখছি। আমরা হলুদ সাংবাদিকতা রোধে কাজ কাজ করে যাচ্ছি।’
১১:৪২ এএম, ২৫ অক্টোবর ২০২০ রবিবার
পদ্মা সেতুতে বসলো ৩৪তম স্প্যান
পদ্মা সেতুতে ৩৩তম স্প্যান বসানোর ৬ দিনের ব্যবধানে মাওয়া প্রান্তে ৭ ও ৮ নম্বার পিলারের ওপর বসানো হলো ৩৪তম স্প্যান। একটি স্প্যান বসানোর পরে সবচেয়ে কম সময়ের ব্যবধানে আরেকটি স্প্যানটি বসানো হলো। এই স্প্যানটি বসনোর মধ্যে দিয়ে সেতুর ৫ দশমিক ১০ কিলোমিটার দৃশ্যমান হলো।
১১:২৮ এএম, ২৫ অক্টোবর ২০২০ রবিবার
নারীদের জন্য ১ টাকায় নিরাপদ রাত্রি যাপনের সুযোগ
বাসন্তি নিবাস, বিদ্যানন্দের আরও একটি উদ্যোগ। এবার নারীদের জন্য মাত্র ১ টাকায় নিরাপদ রাত্রি যাপনের সুযোগ। চাকরি অথবা পরীক্ষা দিতে অনেকেই ঢাকায় আসলেও যাদের থাকার কোনো জায়গা নেই তাদের জন্যই সুযোগ করে দিয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। তবে প্রথম রাতে এক টাকা লাগলেও দ্বিতীয় রাত থেকে দিতে হবে ১শ’ ৯৯ টাকা।
১১:২২ এএম, ২৫ অক্টোবর ২০২০ রবিবার
নওগাঁয় আঞ্চলিক পাসপোর্ট অফিসে গ্রাহকদের ভোগান্তি
নওগাঁয় আঞ্চলিক পাসপোর্ট অফিসে বেড়েছে গ্রাহকদের ভোগান্তি। ৭২ ঘণ্টার জরুরি পাসপোর্ট মিলছে না দু’মাসেও। অনেক সময় অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের ভুলের খেসারত দিতে হচ্ছে সেবা গ্রহীতাদের। আছে দালাল চক্রের দৌরাত্য। তবে এমন অভিযোগ অস্বীকার করেছেন কর্মকর্তারা।
১১:০৮ এএম, ২৫ অক্টোবর ২০২০ রবিবার
চেলসির সঙ্গে গোল শূন্য ড্র ম্যানইউর
ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসির ম্যাচটি গোল শূন্য ড্র হয়েছে। শনিবার রাতে বৃষ্টিস্নাত ম্যাচে উভয় দল বেশ কিছু গোলের সুযোগ পেলেও শেষ পর্যন্ত সেগুলো কাজে লাগাতে পারেনি কেউই।
১০:৫২ এএম, ২৫ অক্টোবর ২০২০ রবিবার
বার্সার মাঠে রিয়ালের রোমাঞ্চকর ক্লাসিকো জয়
দর্শকবিহীন ক্যাম্প ন্যুতে এল ক্লাসিকোর শুরু থেকেই কী তুমুল উত্তেজনা! নতুন মৌসুমের টানা দুই ম্যাচ হেরে বসা লস ব্লাঙ্কোসরা চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে মাঠে নামতেই যেন বদলে গেল। ৫ মিনিটের মাথায়ই রিয়াল মাদ্রিদের দাপুটে আক্রমণ। জালের ঠিকানা মিলল। এর তিন মিনিট পর সমতায় ফিরলো বার্সাও। এরপর চললো রোমাঞ্চকর এক লড়াই, যেখানে রিয়ালের বিপক্ষে পেরে উঠলো না মেসির দল।
১০:৪৩ এএম, ২৫ অক্টোবর ২০২০ রবিবার
বিসিবি প্রেসিডেন্ট কাপের ফাইনাল আজ
করোনাপরবর্তী প্রথম প্রতিযোগীতামূলক টুর্নামেন্ট বিসিবি প্রেসিডেন্ট কাপের ফাইনাল আজ। শিরোপা নির্ধারণী ম্যাচে মাহমুদুল্লাহ একাদশের মুখোমুখি হবে নাজমুল শান্ত একাদশ। মিরপুর স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর দেড়টায়।
১০:১২ এএম, ২৫ অক্টোবর ২০২০ রবিবার
ফিরছেন না পি কে হালদার
তিন হাজার কোটি টাকার বেশি আত্মসাতের পর কানাডায় পাড়ি জমানো পি কে হালদার (প্রশান্ত কুমার হালদার) আজ দেশে আসছেন না। শনিবার দুদকের আইনজীবী খুরশীদ আলম খান সাংবাদিকদের জানান, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিস লিমিটেডের আইনজীবী মাহফুজুর রহমান মিলন তাকে জানিয়েছেন, পি কে হালদার অসুস্থজনিত কারণে রোববার দেশে আসছেন না। ই-মেইলের মাধ্যমে তিনি সংশ্নিষ্ট প্রতিষ্ঠানের এমডিকে বিষয়টি নিশ্চিত করেছেন। সেই ই-মেইল তাকেও ফরওয়ার্ড করা হয়েছে।
১০:০৯ এএম, ২৫ অক্টোবর ২০২০ রবিবার
বরুশিয়ার কাছে ৩ গোলে হারলো শালকে
জার্মান ফুটবল লিগ বুন্দেসলিগায় শালকে’কে ৩-০ গোলে হারিয়েছে বরুশিয়া ডর্টমুন্ড। চলতি মৌসুমে এটি তাদের তৃতীয় জয়।
০৯:৪৪ এএম, ২৫ অক্টোবর ২০২০ রবিবার
সেন্টমার্টিনে আটকে পড়া পর্যটকরা ফিরছেন আজ
সেন্টমার্টিনে বেড়াতে এসে বৈরী আবহাওয়ার কারণে আটকে পড়া চার শতাধিক পর্যটক ফিরছেন আজ রবিবার (২৫ অক্টোবর)। গত তিন দিন ধরে তারা দ্বীপে আটকে ছিলেন। আজ বিকালে সেন্টমার্টিন থেকে ছেড়ে আসা জাহাজে তাদের ফেরার কথা রয়েছে।
০৯:৩৯ এএম, ২৫ অক্টোবর ২০২০ রবিবার
দিল্লিকে হারিয়ে প্লে-অফের আরও কাছে কলকাতা
ব্যাট ও বলে দুর্দান্ত দক্ষতা দেখিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে সহজ জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। নিতিশ রানা এবং সুনীল নারিনের ঝড়ো ইনিংসের পর প্যাট কামিন্স ও বরুণ চক্রবর্তীর দুর্দান্ত বোলিংয়ে দিল্লিকে ৫৯ রানে হারিয়ে প্লে-অফের দৌড়ে এগিয়ে থাকলো কেকেআর।
০৯:০৩ এএম, ২৫ অক্টোবর ২০২০ রবিবার
আগাম ভোট দিলেন ট্রাম্প
আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এবারের নির্বাচনে রেকর্ডসংখ্যক মার্কিন নাগরিক আগাম ভোট দিচ্ছেন। তারই ধারাবাহিকতায় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আগাম ভোট দিলেন রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
০৯:০০ এএম, ২৫ অক্টোবর ২০২০ রবিবার
- আলোচনায় রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, তালিকায় ৩ জন
- মন্ত্রিসভায় বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইনের খসড়া অনুমোদন
- পরকীয়া প্রেমিকের হাতে খুন পোশাক শ্রমিক সাদিয়া, আদালতে জবানবন্দি
- ফরিদপুরে শিশু ধর্ষণের দায়ে অভিযুক্ত শওকতের যাবজ্জীবন
- অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল মালিকের ইন্তেকাল
- চুয়াডাঙ্গা সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি
- বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া লাইফ সাপোর্টে
- সব খবর »
- রেশন সুবিধা পাচ্ছেন ১২-২০ গ্রেডের চাকরিজীবীরা
- মোটরযানের মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএর জরুরি নির্দেশনা
- যাব টুঙ্গিপাড়ায়, জানতামই না আমি দেশের বাইরে যাচ্ছি: শেখ হাসিনা
- সংবাদ উপস্থাপকসহ ৩ পদে নিয়োগ দেবে একুশে টেলিভিশন
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদে আলোচনায় ড. ইউনূস
- শিশু রামিসা হত্যা: গ্রেপ্তার সোহেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
- পদোন্নতি পেয়ে সচিব হলেন ২ কর্মকর্তা
- সরকারি চাকরি পেয়েও বেকার তারা: নিরানন্দ ঈদ ১৪ হাজার পরিবারের
- জেট ফুয়েলের দাম কমলো লিটারে ১৯ টাকা
- মূল্যস্ফীতি কমে জুনে ৯ দশমিক ১৬ শতাংশ
- ছুটিতে গিয়ে না ফিরলে ৩ বছরের নিষেধাজ্ঞা, নতুন নিয়ম সৌদির
- যে কোনো সময় কমিটির ঘোষণা, ঢাকা উত্তর যুবদলের কমিটিতে আলোচনায় যারা
- পে-স্কেল বাস্তবায়ন দুই ধাপে, ১ জুলাই থেকে মূল বেতন
- নতুন ভোটার হওয়ার সুযোগ, সময় ১৫ দিন
- এনবিআরের সবাই প্রস্তুত, রাজস্ব আদায়ের লক্ষ্য অর্জন হবে: অর্থমন্ত্রী
- খামেনির শেষ বিদায়ে তেহরান জনসমুদ্র, পশ্চিমাদের শক্ত বার্তা
- রিহ্যাব সদস্যকে শারীরিক নির্যাতন ও চেকে সই আদায় ঘটনার নিন্দা-শাস্তি দাবি
- সুখবর পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, বরাদ্দ বাড়ছে বাজেটে
- আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি এবার শ্রদ্ধা জানালো সৌদি
- একুশে টেলিভিশনে নতুন অনুষ্ঠান ‘আইন ও আবাসন’, প্রথম অতিথি তাসনোভা মাহবুব সালাম
- স্বর্ণের ভরিতে কমলো ৯ হাজার টাকা, ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার
- নিখোঁজের ৫ দিন পর ডোবায় মিললো ইট বাঁধা কিশোরের মরদেহ
- খামেনি হত্যার প্রতিশোধ নেবে ইরান, ঘোষণা জাতীয় নিরাপত্তা পরিষদের
- আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় জনতার ঢল
- বগুড়া পুলিশ লাইন্সে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ভেনেজুয়েলায় আট দিন পর ধ্বংসস্তূপ থেকে এক ব্যক্তিকে জীবিত উদ্ধার
- জামায়াতের ছায়া বাজেট আর পাস হওয়া বাজেট কাছাকাছিই: শফিকুর রহমান
- ইটিভি ডিজিটালে প্রতিমাসের দ্বিতীয় শনিবার দেখবেন ‘আইন ও আবাসন’
- ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দিতে হবে: নাহিদ
- জামায়াত এমপির ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বাবা এখনও জীবিত, দুঃখ প্রকাশ























