ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জুলাই ২০২৬

রাজধানীতে গৃহবধূর আত্মহত্যা (ভিডিও)

রাজধানীতে গৃহবধূর আত্মহত্যা (ভিডিও)

রাজধানীর দক্ষিণখানে বিবি ফাতেমা নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। শুক্রবার (২২ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে।

০২:৩৮ পিএম, ২৪ অক্টোবর ২০২০ শনিবার

বামফোর্টের হ্যাটট্রিকে অ্যাস্টন ভিলাকে হারালো লিডস

বামফোর্টের হ্যাটট্রিকে অ্যাস্টন ভিলাকে হারালো লিডস

ইংলিশ প্রিমিয়ার লিগে বামফোর্টের হ্যাটট্রিকে অ্যাস্টন ভিলাকে ৩-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠে এলো লিডস ইউনাইটেড। আর শীর্ষে ওঠার সুযোগ হারালো অ্যাস্টন ভিলা। 

০১:৫৯ পিএম, ২৪ অক্টোবর ২০২০ শনিবার

ডুবুরি সংকটে রাজশাহী ফায়ার সার্ভিস (ভিডিও)

ডুবুরি সংকটে রাজশাহী ফায়ার সার্ভিস (ভিডিও)

ডুবুরি সংকটে রাজশাহী অঞ্চলের ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স বিভাগ। চারজন ডুবুরি দিয়ে উদ্ধারকাজ চালাতে হচ্ছে বিভাগের আট জেলায়।  এছাড়াও নিজস্ব বোট, প্রয়োজনীয় আধুনিক যন্ত্রপাতি ও যানবাহনের অভাব রয়েছে।  

০১:৪৮ পিএম, ২৪ অক্টোবর ২০২০ শনিবার

জাতিসংঘের ৭৫তম বার্ষিকী আজ (ভিডিও)

জাতিসংঘের ৭৫তম বার্ষিকী আজ (ভিডিও)

আজ জাতিসংঘ দিবস। বিশ্ব শান্তি, নিরাপত্তা ও মানব উন্নয়নের লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত এই বিশ্বসংস্থাটির ৭৫তম বার্ষিকী পালন করছে, পুরো বিশ্ব। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘সামাজিক ন্যায়বিচার অর্জনে, দূর কর সকল অসামঞ্জস্যতা’। বিশ্লেষকরা বলছেন, মানুষের প্রত্যাশা পূরণ করতে হলে জাতিসংঘের কাঠামো ও কর্মপদ্ধতিতে সংস্কার এখন সময়ের দাবি।

০১:১৭ পিএম, ২৪ অক্টোবর ২০২০ শনিবার

সংক্রমণ কমলেও উদ্বেগ বাড়াচ্ছে পশ্চিমবঙ্গ ও দিল্লি

সংক্রমণ কমলেও উদ্বেগ বাড়াচ্ছে পশ্চিমবঙ্গ ও দিল্লি

ভারতে ঊর্ধ্বমুখী সুস্থতায় আরও কমেছে সক্রিয় রোগীর সংখ্যা। তবে পশ্চিবঙ্গ ও রাজধানী দিল্লির সংক্রমণ হার নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে। গত একদিনেও অর্ধ লক্ষাধিক মানুষের করোনা শনাক্ত হওয়ার পাশাপাশি ৬৫০ জনের মৃত্যু হয়েছে মোদির দেশে। 

১২:৫৬ পিএম, ২৪ অক্টোবর ২০২০ শনিবার

বিশ্ববিদ্যালয়গুলো ভর্তি পরীক্ষার পক্ষে (ভিডিও)

বিশ্ববিদ্যালয়গুলো ভর্তি পরীক্ষার পক্ষে (ভিডিও)

এখনও সিদ্ধান্ত না হলেও ভর্তি পরীক্ষা নেয়ার পক্ষেই প্রায় সব বিশ্ববিদ্যালয়। আর এই পরীক্ষা অনলাইনেও হতে পারে আবার স্বশরীরেও হতে পারে। এইচএসসির ফল ঘোষণার পর পরই সিদ্ধান্ত জানাবে বিশ্ববিদ্যালয়গুলো। এসএসসি ও এইচএসসির নম্বরের ভিত্তিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রচলন থাকলেও করোনাকালেও পরীক্ষা থেকে সরে না আসার পক্ষে দেশের ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়।

১২:৪২ পিএম, ২৪ অক্টোবর ২০২০ শনিবার

বাড়ছে পাহারাদার কুকুরের চাহিদা (ভিডিও)

বাড়ছে পাহারাদার কুকুরের চাহিদা (ভিডিও)

দেশে বাড়ছে মাছ, পোলট্রি ডেইরিসহ নানা ধরনের খামার। এসব খামারের প্রাণী ও সম্পদ রক্ষায় পাহারাদার জরুরি। তবে পাহারার কাজে মানুষের চেয়ে কুকুরের ব্যবহার বেশি কার্যকর ও অর্থসাশ্রয়ী। ফলে বাড়ছে পাহারাদার কুকুরের চাহিদা। বিষয়টি চিন্তায় রেখে ইতিমধ্যে কিছু মানুষ গড়ে তুলেছেন কুকুর প্রজনন ও প্রশিক্ষণ কেন্দ্র। 

১২:৩৭ পিএম, ২৪ অক্টোবর ২০২০ শনিবার

নারী ও শিশু নির্যাতনের মামলা দেড় লাখেরও বেশি বিচারাধীন (ভিডিও)

নারী ও শিশু নির্যাতনের মামলা দেড় লাখেরও বেশি বিচারাধীন (ভিডিও)

৩১ বছর পর খুলনার শিশু ধর্ষণ মামলায় আসামির শাস্তি বহাল রেখে আপিল খারিজ করেছে হাইকোর্ট। বিচারপতি আবু জাফর সিদ্দিক ও বিচারপতি বেঞ্চ এ রায় দেন। এই বেঞ্চ থেকে গত ১ মাসে ৭৩টি মামলা নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে ধর্ষণের মামলা ১৫টি। দেশে বিচারাধীন নারী ও শিশু নির্যাতন মামলা রয়েছে ১ লাখ ৭০ হাজার ৩৬১টি। দ্রুত বিচার শেষ না হলে অপরাধ কমবে না বলে মত আইনজ্ঞদের। 

১২:০৫ পিএম, ২৪ অক্টোবর ২০২০ শনিবার

লাগাতার বৃষ্টিতে বাগেরহাটে বিপর্যস্ত জনজীবন

লাগাতার বৃষ্টিতে বাগেরহাটে বিপর্যস্ত জনজীবন

বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে বাগেরহাটে দুদিনের লাগাতার বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। পানিবন্দী হয়ে হয়ে আছেন  অনেকে। 

১১:৪৯ এএম, ২৪ অক্টোবর ২০২০ শনিবার

ভ্যালেন্সিয়াকে হারিয়ে পঞ্চমে উঠে এলো এলচে

ভ্যালেন্সিয়াকে হারিয়ে পঞ্চমে উঠে এলো এলচে

স্প্যানিশ লা লিগায় ভ্যালেন্সিয়াকে ২-১ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে উঠে এলো এলচে। এই জয়ে ৫ ম্যাচে ১০ পয়েন্ট সংগ্রহ করেছে তারা। আর এক ম্যাচ বেশি খেলে ও এক পয়েন্ট বেশি নিয়ে গোল গড়ে শীর্ষে রয়েছে রিয়াল সোসিয়েদাদ। দুইয়ে ভিয়ারিয়াল। 

১১:২১ এএম, ২৪ অক্টোবর ২০২০ শনিবার

বায়তুল মোকাররম-সুপ্রিম কোর্টে জানাজা, বনানীতে দাফন

বায়তুল মোকাররম-সুপ্রিম কোর্টে জানাজা, বনানীতে দাফন

বায়তুল মোকাররম জাতীয় মসজিদ ও সুপ্রিম কোর্টে জানাজা শেষে বনানীতে দাফন করা হবে সাবেক অ্যাটর্নি জেনারেল প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হককে।

১১:০২ এএম, ২৪ অক্টোবর ২০২০ শনিবার

আবারও রেকর্ড সংক্রমণ দেখল বিশ্ব

আবারও রেকর্ড সংক্রমণ দেখল বিশ্ব

বিশ্বজুড়ে আরও প্রকোপ বেড়েছে করোনার। ফলে নতুন করে রেকর্ড সংক্রমণ দেখল বিশ্ব। গত একদিনে প্রায় ৫ লাখ মানুষ ভাইরাসটির শিকার হয়েছেন। এতে করে সংক্রমিতের সংখ্যা সোয়া ৪ কোটির দোরগোড়ায়। একইসঙ্গে আরও সাড়ে ৬ হাজার মানুষের প্রাণহানি ঘটেছে। যদিও সুস্থতার সংখ্যা আগের তুলনায় কিছুটা বেড়েছে, তবে সংক্রমণের তুলনায় তা অর্ধেক। 

১০:৫৮ এএম, ২৪ অক্টোবর ২০২০ শনিবার

রফিক-উল হক একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছিলেন: প্রধান বিচারপতি

রফিক-উল হক একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছিলেন: প্রধান বিচারপতি

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রফিক-উল হক একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছিলেন বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

১০:৪৫ এএম, ২৪ অক্টোবর ২০২০ শনিবার

নড়াইলে কলেজ শিক্ষককে গলাকেটে হত্যা 

নড়াইলে কলেজ শিক্ষককে গলাকেটে হত্যা 

নড়াইল সদরের তুলারামপুর ইউনিয়নের বেনাহাটি গ্রামে অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক অরুণ কুমার রায়কে (৭২) গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত অরুণ রায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর খুলনা অঞ্চলের উপ-পরিচালক নিভা রাণী পাঠকের স্বামী। 

১০:৩৭ এএম, ২৪ অক্টোবর ২০২০ শনিবার

চেন্নাইকে হারিয়ে ফের শীর্ষে মুম্বাই

চেন্নাইকে হারিয়ে ফের শীর্ষে মুম্বাই

এবারের আইপিএলের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল চেন্নাই ও মুম্বাই। সেই ম্যাচ জিতেছিল ধোনির দল। শুক্রবার সেই চেন্নাই ১০ উইকেটে হেরেছে মুম্বাইর কাছে। টুর্নামেন্টের ইতিহাসে এই প্রথমবার ১০ উইকেটে ম্যাচ হারল চেন্নাই। এদিকে এই জয়ে দিল্লিকে ফের টপকে পেয়েন্টের শীর্ষে মুম্বাই ইন্ডিয়ান্স।

১০:৩৩ এএম, ২৪ অক্টোবর ২০২০ শনিবার

ব্যারিস্টার রফিক-উল হকের বর্ণাঢ্য জীবন

ব্যারিস্টার রফিক-উল হকের বর্ণাঢ্য জীবন

জাতির ক্রান্তিকালে সোচ্চার ছিলেন ব্যারিস্টার রফিক-উল হক। সব সময় উচিত কথা বলতেন, কখনো কারো রক্তচক্ষুকে ভয় পাননি। আইনজীবী হিসেবে কাজ করেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, এরশাদ, খালেদা জিয়া ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। এক-এগারোর তত্ত্বাবধায়ক সরকার আমলে আওয়ামী লীগ ও বিএনপির প্রভাবশালী নেতাদের পক্ষেও আইনি লড়াই করেছেন তিনি। আবার তাঁদের অপকর্মের সমালোচনা করতেও ছাড়েননি।

১০:৩০ এএম, ২৪ অক্টোবর ২০২০ শনিবার

নদী থেকে কনস্টেবল-ব্যাংকার সহ ৫ জনের লাশ উদ্ধার

নদী থেকে কনস্টেবল-ব্যাংকার সহ ৫ জনের লাশ উদ্ধার

পটুয়াখালীর রাঙ্গাঁবালীতে আগুনমূখা নদীতে স্পীড বোট ডুবির ঘটনায় কনস্টেবল-ব্যাংকার সহ নিখোঁজ পাচঁজনের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৬টা থেকে আগুনমূখা নদীর বিভিন্ন পয়েন্ট থেকে আলাদা সময়ে লাশগুলো উদ্ধার করা হয়।

১০:২০ এএম, ২৪ অক্টোবর ২০২০ শনিবার

একদিনে করোনায় আক্রান্ত ৮১ হাজার মার্কিনি

একদিনে করোনায় আক্রান্ত ৮১ হাজার মার্কিনি

মার্কিন যুক্তরাষ্ট্রে আরও ভয়াবহ রূপ নিয়েছে করোনা পরিস্থিতি। দেশটিতে এবার একদিনেই ৮১ হাজারের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। একইসঙ্গে নতুন করে প্রাণহানি ঘটেছে ৯শ’র বেশি মানুষের। সুস্থতা বাড়লেও আক্রান্তের তুলনায় তা অনেক কম। 

১০:০০ এএম, ২৪ অক্টোবর ২০২০ শনিবার

ব্যারিস্টার রফিক-উল হক আর নেই

ব্যারিস্টার রফিক-উল হক আর নেই

সাবেক অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিমকোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক আর নেই (ইন্নালিল্লাহি .. রাজিউন)। 

০৯:২০ এএম, ২৪ অক্টোবর ২০২০ শনিবার

মান্না দে’র প্রয়াণ দিবস আজ

মান্না দে’র প্রয়াণ দিবস আজ

ভারতীয় উপমহাদেশের সেরা সঙ্গীত শিল্পী মান্না দে’র প্রয়াণ দিবস আজ। ২০১৩ সালের ২৪ অক্টোবর তার মৃত্যু হয়। মান্না দে হিন্দি, বাংলা, মারাঠি, গুজরাটিসহ অজস্র ভাষায় ষাট বছরেরও অধিক সময় সঙ্গীত চর্চা করে গেছেন। বৈচিত্র্যের বিচারে তাকেই হিন্দি গানের ভুবনে সবর্কালের সেরা গায়ক হিসেবে স্বীকার করা হয়।

০৯:১৬ এএম, ২৪ অক্টোবর ২০২০ শনিবার

নাইজেরিয়ায় সহিংসতায় ৬৯ জনের মৃত্যু

নাইজেরিয়ায় সহিংসতায় ৬৯ জনের মৃত্যু

আফ্রিকার দেশ নাইজেরিয়ায় চলমান সহিংসতায় এ পর্যন্ত ৬৯ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে ৫১ জন সাধারণ জনগণ এবং ১৮ জন নিরাপত্তা বাহিনীর সদস্য। শুক্রবার (২৩ অক্টোবর) নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি এক বিবৃতিতে এমনটাই জানিয়েছেন। পাশাপাশি তিনি আন্দোলনকারীদের ঘরে ফিরে যেতে বলেছেন। খবর আল জাজিরার।

০৯:০৭ এএম, ২৪ অক্টোবর ২০২০ শনিবার

বাংলাদেশকে ১০০ ভেন্টিলেটর প্রদান করেছে যুক্তরাষ্ট্র

বাংলাদেশকে ১০০ ভেন্টিলেটর প্রদান করেছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র সরকার কোভিড-১৯ মহামারী মোকাবেলায় বাংলাদেশকে দেয়া অব্যাহত সহায়তার অংশ হিসেবে সাহায্য সংস্থা ইউএসএআইডি’র মাধ্যমে প্রায় ১০০ ভেন্টিলেটর দিয়েছে।

০৮:৫৭ এএম, ২৪ অক্টোবর ২০২০ শনিবার

ব্রাজিলে আরও ৫৬৬ জনের প্রাণ নিল করোনা

ব্রাজিলে আরও ৫৬৬ জনের প্রাণ নিল করোনা

ব্রাজিলে গত একদিনেও দেশটিতে ৫৬৬ জনের প্রাণ কেড়েছে করোনা। এতে করে মৃতের সংখ্যা ১ লাখ ৫৬ হাজার ছাড়িয়ে গেছে। নতুন করে ২৩ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হলেও সুস্থতা লাভ করেছেন মাত্র সাড়ে ১২ হাজার ভুক্তভোগী। 

০৮:৪৯ এএম, ২৪ অক্টোবর ২০২০ শনিবার

নিম্নচাপের অবস্থান মানিকগঞ্জে, বন্দরে ৩ নম্বর সতর্কতা

নিম্নচাপের অবস্থান মানিকগঞ্জে, বন্দরে ৩ নম্বর সতর্কতা

বঙ্গোপসাগরে সৃষ্টি গভীর নিম্নচাপটি স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে মানিকগঞ্জ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া এবং সিলেট হয়ে ভারতের দিকে অগ্রসর হচ্ছে। সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের এক বিশেষ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

০৮:৪১ এএম, ২৪ অক্টোবর ২০২০ শনিবার

সব খবর

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি