আর্মেনিয়া আজারবাইজানের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ
জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস আর্মেনিয়া আজারবাইজানের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন। সোমবার থেকে এ যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে।
০৮:০২ পিএম, ২৬ অক্টোবর ২০২০ সোমবার
গাজীপুরে জুতা তৈরির কারখানায় আগুন
গাজীপুরের শ্রীপুর উপজেলার টেংরা বাজার এলাকায় রানার ফুটওয়্যার নামে একটি জুতা তৈরির কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট একঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। সোমবার বিকেল চারটার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
০৭:৪৩ পিএম, ২৬ অক্টোবর ২০২০ সোমবার
নৌবাহিনীর কর্মকর্তা হামলায় জড়িতরা ছাড় পাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কেউ অপরাধ করলে তাকে ছাড় দেয়া হবে না। অপরাধী যেই হোক। তাকে আইনের মুখোমুখি হতেই হবে। তিনি বলেন, অপরাধ করে কেউ পার পাবেনা। কেউ অপরাধ করলে তাকে আইনের মুখোমুখি হতেই হবে।
০৭:৪২ পিএম, ২৬ অক্টোবর ২০২০ সোমবার
স্কুলছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা, শিক্ষকের বিরুদ্ধে মামলা
ঝালকাঠির নলছিটিতে সপ্তম শ্রেণির এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে মো. রিপন হোসেন হাওলাদার নামে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার(২৫ অক্টোবর) রাতে ওই ছাত্রীর মা বাদী হয়ে নলছিটি থানায় এ মামলা দায়ের করেন।
০৭:১৪ পিএম, ২৬ অক্টোবর ২০২০ সোমবার
কাউন্সিলর ইরফান সেলিম আটক
নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইরফান সেলিমকে আটক করেছে র্যাব। আজ সোমবার দুপুরে পুরান ঢাকার বাসা থেকে তাকে আটক করা হয়।
০৭:১৩ পিএম, ২৬ অক্টোবর ২০২০ সোমবার
মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪
মাগুরায় সড়ক দুঘটনায় জুলেখা খাতুন (৪০) নামে এক গৃহবধূ নিহত ও ৪ জন আহত হয়েছে। নিহত গৃহবধু মাগুরা সদর উপজেলার লক্ষীখোল গ্রামের কামরুল ইসলামের স্ত্রী।
০৬:১৬ পিএম, ২৬ অক্টোবর ২০২০ সোমবার
শিক্ষার্থীদের অটোপাশ দেয়ার সিদ্ধান্ত বিচক্ষণতাপূর্ণ: হানিফ
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, মহান মুক্তিযুদ্ধের জন্য দেয়া অটোপাশকে যারা মেনে নিতে পারেনি, তারাই করোনাভাইরাসের মহামারীর জন্য দেয়া অটোপাশ নিয়ে সমালোচনা করে।
০৬:০৬ পিএম, ২৬ অক্টোবর ২০২০ সোমবার
শেরে বাংলার আদর্শের প্রতি শ্রদ্ধা জানাতে হবে: শ ম রেজাউল
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, রাজনীতিকে আরো পরিশীলিত, পরিমার্জিত ও সৃজনশীল করা দরকার। তিনি বলেন, রাজনীতিকে আরো পরিশীলিত ও পরিমার্জিত করা না গেলে দেশের ভবিষ্যৎ ভাল হওয়ার কোন সুযোগ থাকবে না।
০৫:৪৩ পিএম, ২৬ অক্টোবর ২০২০ সোমবার
আত্রাইয়ে দুই পুকুরে বিষ দিয়ে ১৫ লাখ টাকার মাছ নিধন
নওগাঁর আত্রাই উপজেলার পাইকড়া গ্রামে প্রাকৃতিক দুর্যোগ বন্যার হাত থেকে লীজ নেওয়া সরকারী দুটি পুকুরের মাছ রক্ষা করতে পারলেও দুবৃর্ত্তদের হাত থেকে রক্ষা করতে পারলো না ওই দুই পুকুরের মাছ। রোববার রাতে দুর্বৃত্তরা দুই পুকুরে বিষ দিয়ে ১৫ লাখ টাকার মাছ নিধন করেছে বলে ক্ষতিগ্রস্তদের পক্ষ তেকে দাবি করা হয়েছে।
০৫:৩৭ পিএম, ২৬ অক্টোবর ২০২০ সোমবার
৭ মাস পর আবারও নিলামে উঠছে মোংলা বন্দরের ৯২টি গাড়ি
মোংলা বন্দর দিয়ে আমদানি করা আরও ৯২টি রিকন্ডিশন গাড়ি নিলামে তোলা হচ্ছে। এ নিলাম প্রক্রিয়া সম্পন্ন করতে ১১৫টি দরপত্র বিক্রি হয়েছে।
০৫:২২ পিএম, ২৬ অক্টোবর ২০২০ সোমবার
পদ্মা সেতুর ৩৪তম স্প্যান বসেছে
মাত্র ছয় দিনের ব্যবধানে বসে গেছে পদ্মা সেতুর ৩৪তম স্প্যান। আজ সকালে ‘২এ’ নামের এই স্প্যানটি মাওয়া প্রান্তের ৭ ও ৮ নম্বর খুঁটির ওপর সফলভাবে স্থাপন করা হয়েছে। এতে করে সেতুর ৫ হাজার ১শ’ মিটার দৃশ্যমান হলো।
০৪:৫৬ পিএম, ২৬ অক্টোবর ২০২০ সোমবার
বরিশাল বিশ্ববিদ্যালয়ে এ কে ফজলুল হকে`র জন্মদিন পালিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শেরে বাংলা হলের আয়োজনে পালিত হয়েছে শেরে বাংলা এ কে ফজলুল হকে'র ১৪৭ তম জন্মদিন। জন্মদিন উপলক্ষে ২৬ অক্টোবর সকাল ১০ টায় শেরে বাংলা এ কে ফজলুল হকে'র প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হলের প্রভোস্ট, ফিন্যান্স এ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারি অধ্যাপক মো: ইব্রাহিম মোল্লার নেতৃত্বে হল প্রশাসন।
০৪:১০ পিএম, ২৬ অক্টোবর ২০২০ সোমবার
জামিন পেলেন টোকন ঠাকুর
কবি ও চলচ্চিত্র নির্মাতা টোকন ঠাকুরকে ২ হাজার টাকা মুচলেকা ও মঙ্গলবার (২৭ অক্টোবর) বিচারিক আদালতে হাজির হওয়ার শর্তে জামিন দেওয়া হয়েছে।
০৪:০০ পিএম, ২৬ অক্টোবর ২০২০ সোমবার
২৪ ঘণ্টায় আরও ১৫ জনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনা ভাইরাসে মারা গেছেন আরও ১৫ জন। ফলে এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ হাজার ৮১৮ জন।
০৩:৫২ পিএম, ২৬ অক্টোবর ২০২০ সোমবার
চুয়াডাঙ্গায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন
‘খাদ্য নিরাপত্তা : বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার ’ এ শ্লোগানে চুয়াডাঙ্গায় তিনদিন ব্যাপী ৪১ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার বেলা ১০টায় ডিসি সাহিত্য মঞ্চে মেলার উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।
০৩:৪৩ পিএম, ২৬ অক্টোবর ২০২০ সোমবার
দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের সব সদস্যের পদত্যাগ
দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের (সিএসএ) সব সদস্য একসঙ্গে পদত্যাগ করলেন। রোববার পদত্যাগ করেছিলেন দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের ছয়জন পরিচালক। আজ (সোমবার) সকালে একসঙ্গে পদত্যাগ করেছেন বোর্ডের বাকি ১০ সদস্য।
০৩:৪০ পিএম, ২৬ অক্টোবর ২০২০ সোমবার
মাসুদ উদ্দিন চৌধুরী সস্ত্রীক করোনা আক্রান্ত
ফেনী-৩ আসনের সাংসদ এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী এবং তার স্ত্রী জেসমিন মাসুদ চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রোববার দুপুরে তাদের ঢাকার সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
০৩:৩২ পিএম, ২৬ অক্টোবর ২০২০ সোমবার
আইপিএলের প্লে-অফ হচ্ছে আবু ধাবিতে
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-টুয়েন্টি ক্রিকেটের ত্রয়োদশ আসরের প্লে-অফের খেলা হবে সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবিতে। দুবাই হবে টুর্নামেন্টের ফাইনাল ও কোয়ালিফাইয়ার-১। আর আবু ধাবিতে হবে এলিমিনেটর ও কোয়ালিফাইয়ার-২।
০৩:২৯ পিএম, ২৬ অক্টোবর ২০২০ সোমবার
মোংলা-খুলনা মহাসড়কে ভোগান্তির শেষ নেই
দীর্ঘদিন সংস্কারের অভাবে চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে মোংলা-খুলনা মহাসড়ক। খানাখন্দে ভরা এ সড়কে যানবাহন চলাচলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে ভুক্তভোগীদের। তারা সড়কের এমন বেহাল দশার জন্য কর্তৃপক্ষকে দায়ী করছেন।
০৩:১৬ পিএম, ২৬ অক্টোবর ২০২০ সোমবার
বিএনপি গণতন্ত্রের মুখোশপরা ফেরিওয়ালা : সেতুমন্ত্রী
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন, ‘যাদের রাজনৈতিক সংস্কৃতিতে রক্তের দাগ ও ষড়যন্ত্রের নকশা তারাই হচ্ছে গণতন্ত্রের মুখোশপরা ফেরিওয়ালা।’
০৩:০২ পিএম, ২৬ অক্টোবর ২০২০ সোমবার
ভ্যাকসিন বাজারজাত করার বিষয়ে ডব্লিউএইচও প্রধানের সতর্কতা
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউএইচও এর প্রধান ভবিষ্যতে যে কোন করোনার ভ্যাকসিন বাজারজাত করার বিষয়ে বৈশ্বিক সংহতির আহ্বান জানিয়েছেন।
০২:৩১ পিএম, ২৬ অক্টোবর ২০২০ সোমবার
সৌদি প্রবাসীদের ফেরাতে এ মাসেই ৪টি বিশেষ ফ্লাইট
করোনাকালে দেশে এসে আটকে পড়া সৌদি প্রবাসীদের ফেরাতে আরও চারটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। চলতি মাসের বাকী দিনগুলোর মধ্যেই এসব ফ্লাইট পরিচালনা করা হবে।
০২:২৫ পিএম, ২৬ অক্টোবর ২০২০ সোমবার
এবার কঠোর অবস্থানে স্পেন
বৈশ্বিক মহামারি করোনার দ্বিতীয় ঢেউ পার করছে ইউরোপের দেশগুলো। চলতি মাসেই সংক্রমণ ক্রমাগত ঊর্ধ্বমুখী হওয়ায় জরুরি অবস্থায় ফিরে যায় এ অঞ্চলের দুই রাষ্ট্র যুক্তরাজ্য ও ফ্রান্স। এবার সেই পথেই হাটল স্পেন।
০১:৪৯ পিএম, ২৬ অক্টোবর ২০২০ সোমবার
নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের ঘটনায় মামলা
নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের ঘটনায় রাজধানীর ধানমন্ডি থানায় ৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এতে আটক করা হয়েছে এক জনকে।
০১:৪৬ পিএম, ২৬ অক্টোবর ২০২০ সোমবার
- থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার
- একই ডেকচিতে রান্না করা গোশত হালাল আর ঝোল হারাম: জামায়াত আমির
- কুমিল্লায় ৯ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
- সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত
- মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের
- আলোচনায় রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, তালিকায় ৩ জন
- মন্ত্রিসভায় বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইনের খসড়া অনুমোদন
- সব খবর »
- রেশন সুবিধা পাচ্ছেন ১২-২০ গ্রেডের চাকরিজীবীরা
- মোটরযানের মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএর জরুরি নির্দেশনা
- যাব টুঙ্গিপাড়ায়, জানতামই না আমি দেশের বাইরে যাচ্ছি: শেখ হাসিনা
- সংবাদ উপস্থাপকসহ ৩ পদে নিয়োগ দেবে একুশে টেলিভিশন
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদে আলোচনায় ড. ইউনূস
- শিশু রামিসা হত্যা: গ্রেপ্তার সোহেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
- পদোন্নতি পেয়ে সচিব হলেন ২ কর্মকর্তা
- সরকারি চাকরি পেয়েও বেকার তারা: নিরানন্দ ঈদ ১৪ হাজার পরিবারের
- জেট ফুয়েলের দাম কমলো লিটারে ১৯ টাকা
- মূল্যস্ফীতি কমে জুনে ৯ দশমিক ১৬ শতাংশ
- ছুটিতে গিয়ে না ফিরলে ৩ বছরের নিষেধাজ্ঞা, নতুন নিয়ম সৌদির
- যে কোনো সময় কমিটির ঘোষণা, ঢাকা উত্তর যুবদলের কমিটিতে আলোচনায় যারা
- পে-স্কেল বাস্তবায়ন দুই ধাপে, ১ জুলাই থেকে মূল বেতন
- এনবিআরের সবাই প্রস্তুত, রাজস্ব আদায়ের লক্ষ্য অর্জন হবে: অর্থমন্ত্রী
- নতুন ভোটার হওয়ার সুযোগ, সময় ১৫ দিন
- খামেনির শেষ বিদায়ে তেহরান জনসমুদ্র, পশ্চিমাদের শক্ত বার্তা
- রিহ্যাব সদস্যকে শারীরিক নির্যাতন ও চেকে সই আদায় ঘটনার নিন্দা-শাস্তি দাবি
- সুখবর পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, বরাদ্দ বাড়ছে বাজেটে
- আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি এবার শ্রদ্ধা জানালো সৌদি
- একুশে টেলিভিশনে নতুন অনুষ্ঠান ‘আইন ও আবাসন’, প্রথম অতিথি তাসনোভা মাহবুব সালাম
- স্বর্ণের ভরিতে কমলো ৯ হাজার টাকা, ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার
- নিখোঁজের ৫ দিন পর ডোবায় মিললো ইট বাঁধা কিশোরের মরদেহ
- খামেনি হত্যার প্রতিশোধ নেবে ইরান, ঘোষণা জাতীয় নিরাপত্তা পরিষদের
- আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় জনতার ঢল
- বগুড়া পুলিশ লাইন্সে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ভেনেজুয়েলায় আট দিন পর ধ্বংসস্তূপ থেকে এক ব্যক্তিকে জীবিত উদ্ধার
- জামায়াতের ছায়া বাজেট আর পাস হওয়া বাজেট কাছাকাছিই: শফিকুর রহমান
- ইটিভি ডিজিটালে প্রতিমাসের দ্বিতীয় শনিবার দেখবেন ‘আইন ও আবাসন’
- ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দিতে হবে: নাহিদ
- জামায়াত এমপির ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বাবা এখনও জীবিত, দুঃখ প্রকাশ























