ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জুলাই ২০২৬

আলুর কেজি ৩৫ টাকা পুনঃনির্ধারণ

আলুর কেজি ৩৫ টাকা পুনঃনির্ধারণ

সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে আলুর দাম কোল্ড স্টোরেজ পর্যায়ে প্রতি কেজি ২৭ টাকা, পাইকারি পর্যায়ে ৩০ টাকা এবং খুচরা পর্যায়ে প্রতি কেজি ৩৫ টাকা পুনঃনির্ধারণ করেছে কৃষি মন্ত্রণালয়ের অধীন সংস্থা কৃষি বিপণন অধিদপ্তর।

০৫:৪২ পিএম, ২০ অক্টোবর ২০২০ মঙ্গলবার

অনলাইনে নয়, কেন্দ্রে হবে ঢাবি’র ভর্তি পরীক্ষা

অনলাইনে নয়, কেন্দ্রে হবে ঢাবি’র ভর্তি পরীক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে শিক্ষার্থীদের। তবে প্রার্থীকে অনলাইনে নয়, কেন্দ্রে উপস্থিত হয়ে পরীক্ষা দিতে হবে। এইচএসসির ফলাফল প্রকাশের পর ভর্তির তারিখ ঘোষণা করা হবে।

০৫:১৯ পিএম, ২০ অক্টোবর ২০২০ মঙ্গলবার

স্মৃতিতে অমলিন দ্বীপবন্ধু মুস্তাফিজুর রহমান

স্মৃতিতে অমলিন দ্বীপবন্ধু মুস্তাফিজুর রহমান

সন্দ্বীপের মাটি ও মানুষের পরম আপনজন সাবেক সাংসদ দ্বীপবন্ধু মোস্তাফিজুর রহমানের ১৯তম মৃত্যুবার্ষিকী আজ। তিনি ২০০১ সালের ২০ অক্টোবর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হসপিটালে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে সেদিন সন্দ্বীপসহ সারাদেশে শোকের ছায়া নেমে এসেছিল। তাঁর প্রয়াণে জন্মদাত্রী সন্দ্বীপ হারিয়েছিল তার প্রিয় সন্তানটিকে। সেদিন এই কৃতিসন্তানের শোকে আকাশ বাতাস ভারী হয়ে উঠে। সাধারণ মানুষের গগনবিদারী কান্না আর আহাজারিতে বাকরুদ্ধ হয়েছিল আপামর জনতা। দ্বীপবন্ধুর মৃত্যুবার্ষিকীতে তাঁকে নিয়ে স্মৃতিচারণ করা সত্যি কষ্টকর। তাঁর সঙ্গে মধুর স্মৃতিগুলো মনের আকাশে উঁকি দিচ্ছে বারংবার। তখন আমি খুব ছোট। একেবারেই শৈশবের কোলে। দাদু (উপমহাদেশের বিশিষ্ট শ্রমিকনেতা কাজী সাঈদ) আমাকে প্রায় সব অনুষ্ঠানে নিয়ে যেতেন। তখন চারদিকে দ্বীপবন্ধুর অনেক নাম ডাক। বাড়ির সামনে দিয়ে দ্বীপবন্ধুর জলপাই রঙের জিপ গাড়িটি যাওয়ার সময় আমরা দৌড় দিতাম, তাঁকে এক নজর দেখতে চাইতাম। কিন্তু দেখা আর হতো সেভাবে। আমাদের কাছে তিনি একজন তারকার মতই। ভীড়ের মধ্যে তাঁকে অনেকবার দেখার সুযোগ হয়েছে। কিন্তু এ দেখায় কিছুতেই মন ভরতো না। এই ছোট্ট বয়সে দ্বীপবন্ধুর দেখা পেতে মনটা ভীষণ অস্থিরতায় ভুগতো। ইচ্ছে হতো তাঁকে ছুঁয়ে দেখি।

০৫:১০ পিএম, ২০ অক্টোবর ২০২০ মঙ্গলবার

ইতালিতে বিমানের বিশেষ ফ্লাইট ২৮ অক্টোবর

ইতালিতে বিমানের বিশেষ ফ্লাইট ২৮ অক্টোবর

ইতালির রোমে একটি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ফ্লাইটটি আগামী ২৮ অক্টোবর ঢাকা ছেড়ে যাবে। এ জন্য আগ্রহী যাত্রীদের রেজিস্ট্রেশন করতে বলা হয়েছে।

০৫:০৭ পিএম, ২০ অক্টোবর ২০২০ মঙ্গলবার

নিরাপত্তা পরিষদে নাগরনো-কারাবাখ নিয়ে আলোচনা

নিরাপত্তা পরিষদে নাগরনো-কারাবাখ নিয়ে আলোচনা

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সদস্যরা আর্মেনিয়া ও আবজারবাইজানের প্রতি নাগরনো-কারাবাখ বিষয়ে নতুন অস্ত্রবিরতির প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানিয়েছে। সোমবার বিরোধপূর্ণ নাগরনো-কারাবাখ নিয়ে আলোচনাকালে পরিষদ সদস্য দেশগুলো এ আহ্বান জানায়।

০৪:৪০ পিএম, ২০ অক্টোবর ২০২০ মঙ্গলবার

রাজশাহীতে পায়ের রগ কেটে গরু ব্যবসায়ীকে হত্যা

রাজশাহীতে পায়ের রগ কেটে গরু ব্যবসায়ীকে হত্যা

রাজশাহীর পুঠিয়ায় একটি আম বাগান থেকে পায়ের রগ কাটা অবস্থায় ওইর বক্স (৫০) নামে এক গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। 

০৪:১১ পিএম, ২০ অক্টোবর ২০২০ মঙ্গলবার

নৌযান শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট (ভিডিও)

নৌযান শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট (ভিডিও)

বেতনভাতা বৃদ্ধি, নৌপথে চাঁদাবাজি বন্ধসহ ১১ দফা দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট করছেন নৌযান শ্রমিকরা। বন্ধ রয়েছে সকল পণ্যবাহী নৌযান। মালিকদের সাথে বৈঠকে সমাধান না আসায় পূর্ব ঘোষণা অনুযায়ী শ্রমিক ধর্মঘটে সোমবার মধ্যরাত থেকে পণ্যবাহী নৌযান চলাচল বন্ধ হয়ে যায়।

০৪:১০ পিএম, ২০ অক্টোবর ২০২০ মঙ্গলবার

আমেরিকার নির্বাচনী প্রচারণার মূল ইস্যু করোনা

আমেরিকার নির্বাচনী প্রচারণার মূল ইস্যু করোনা

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রচারণার মূল ইস্যু এখন করোনা মহামারি। স্থানীয় সময় সোমবার অ্যারিজোনায় নির্বাচনী প্রচারণায় এবার ট্রাম্পের লক্ষ্যবস্তু ছিল করোনা মহামারি মোকাবিলায় শীর্ষ রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউচি। যার কঠোর সমালোচনা করেন তিনি। 

০৪:০২ পিএম, ২০ অক্টোবর ২০২০ মঙ্গলবার

দেবী দুর্গার লাল রূপের পূজা (ভিডিও)

দেবী দুর্গার লাল রূপের পূজা (ভিডিও)

প্রায় ৩শ’ বছর আগে মৌলভীবাজারের রাজনগরের পাঁচগাঁওয়ের পরম সাধক সর্বানন্দ দাশ স্বপ্নাদিষ্ট হয়ে আসামের কামরূপ কামাক্ষ্যায় ৫ বছরের এক শিশু কন্যাকে দেবী রূপে পূজা করেন। দূর্গা পূজার সময় তার শরীরের রং লালবর্ণ হয়ে যায়। এরপর নিজের বাড়িতে লাল রঙের প্রতিমা গড়ে শুরু করেন পূজার্চনা।

০৩:৫৯ পিএম, ২০ অক্টোবর ২০২০ মঙ্গলবার

আন্তর্জাতিক দারিদ্র্য বিমোচন দিবস পালনে ব্র্যাকের ওয়েবিনার 

আন্তর্জাতিক দারিদ্র্য বিমোচন দিবস পালনে ব্র্যাকের ওয়েবিনার 

আন্তর্জাতিক দারিদ্র্য বিমোচন দিবসটি পালনে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক ‘দারিদ্র্যের প্রতিবন্ধকতা জয়: কোভিড-১৯ প্রেক্ষাপটে দারিদ্র্য বিমোচনে নতুন অগ্রাধিকার’ শীর্ষক একটি ওয়েবিনারের আয়োজন করে। 

০৩:৫৯ পিএম, ২০ অক্টোবর ২০২০ মঙ্গলবার

তারাখসা রাতের সিম্ফনি

তারাখসা রাতের সিম্ফনি

০৩:৫৪ পিএম, ২০ অক্টোবর ২০২০ মঙ্গলবার

ভেজালমুক্ত খাদ্য উপকরণ চাই

ভেজালমুক্ত খাদ্য উপকরণ চাই

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হলে ভেজালমুক্ত খাদ্য উপকরণ নিশ্চিত করতে হবে আগে। রাজধানীতে রন্ধনশিল্পী দিবস ২০২০ এর র‍্যালিতে এই দাবী তুলেছেন দেশের রন্ধন শিল্পীরা। 

০৩:৪৭ পিএম, ২০ অক্টোবর ২০২০ মঙ্গলবার

প্রেসক্লাবের ৬৬তম জন্মদিন উদযাপন

প্রেসক্লাবের ৬৬তম জন্মদিন উদযাপন

স্বাধীন, নিরপেক্ষ সংবাদ ও সাংবাদিকতার পিঠস্থান জাতীয় প্রেসক্লাবের ৬৬তম জন্মদিন উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে জাতির পিতার প্রতিকৃতীতে পুস্পার্ঘ্য অর্পণ করেছেন সাংবাদিক নেতারা। পরে আলোচনায় বক্তারা বলেন, গণমাধ্যমের হারানো গৌরব ফিরিয়ে আনতে মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করে যাবে জাতীয় প্রেসক্লাব। 

০৩:৪৩ পিএম, ২০ অক্টোবর ২০২০ মঙ্গলবার

করোনায় আরও ১৮ জনের মৃত্যু

করোনায় আরও ১৮ জনের মৃত্যু

করোনায় দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৫ হাজার ৬৯৯ জনে দাঁড়াল। আর নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৩৮০ জন। ফলে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৯১ হাজার ৫৮৬ জন।

০৩:৩৫ পিএম, ২০ অক্টোবর ২০২০ মঙ্গলবার

মাধ্যমিকের বার্ষিক পরীক্ষা মূল্যায়নের ঘোষণা কাল

মাধ্যমিকের বার্ষিক পরীক্ষা মূল্যায়নের ঘোষণা কাল

মাধ্যমিকের বার্ষিক পরীক্ষা মূল্যায়নের পদ্ধতি বিষয়ে ঘোষণা আসবে আগামীকাল বুধবার।

০৩:২৭ পিএম, ২০ অক্টোবর ২০২০ মঙ্গলবার

ব্যর্থতার জন্য বিএনপির নেতৃত্বের পদত্যাগ করা উচিত : সেতুমন্ত্রী

ব্যর্থতার জন্য বিএনপির নেতৃত্বের পদত্যাগ করা উচিত : সেতুমন্ত্রী

আন্দোলন ও নির্বাচনে ব্যর্থতার জন্য বিএনপির নেতৃত্বের পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

০৩:১৯ পিএম, ২০ অক্টোবর ২০২০ মঙ্গলবার

নারায়ণগঞ্জে নৌযান শ্রমিকদের কর্মবিরতি, মিছিল

নারায়ণগঞ্জে নৌযান শ্রমিকদের কর্মবিরতি, মিছিল

নৌযান শ্রমিক কর্মচারীদের খাদ্যভাতা নির্ধারণ করে চলতি বছরের মার্চ থেকে কার্যকর করাসহ ১৫ দফা দাবি বাস্তবায়নের দাবিতে লাগাতার কর্মবিরতি পালন করছে নারায়ণগঞ্জের নৌযান শ্রমিকরা। 

০৩:০৬ পিএম, ২০ অক্টোবর ২০২০ মঙ্গলবার

ডিএমপি’র চার সহকারী পুলিশ কমিশনারকে বদলি

ডিএমপি’র চার সহকারী পুলিশ কমিশনারকে বদলি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারি পুলিশ কমিশনার পদমর্যাদার চারজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

০৩:০৬ পিএম, ২০ অক্টোবর ২০২০ মঙ্গলবার

নৌ ধর্মঘটে মোংলা বন্দরের পণ্য খালাস-বোঝাই বিঘ্ন

নৌ ধর্মঘটে মোংলা বন্দরের পণ্য খালাস-বোঝাই বিঘ্ন

অনির্দিষ্টকালের নৌ ধর্মঘটের কারণে মোংলা বন্দরে পণ্য খালাস ও বোঝাই কাজ ব্যাহত হচ্ছে। মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম শাহজাহান এ তথ্য নিশ্চিত করেছেন। 

০৩:০০ পিএম, ২০ অক্টোবর ২০২০ মঙ্গলবার

হবিগঞ্জে অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে ধর্মঘট

হবিগঞ্জে অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে ধর্মঘট

আঞ্চলিক ও মহাসড়কে অটোরিকশাসহ অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছে হবিগঞ্জ জেলা বাস-মিনিবাস মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ। 

০২:৫৭ পিএম, ২০ অক্টোবর ২০২০ মঙ্গলবার

যুক্তরাষ্ট্রে সেরা উদ্ভাবকের পুরস্কার পেলেন বাংলাদেশি বিজ্ঞানী

যুক্তরাষ্ট্রে সেরা উদ্ভাবকের পুরস্কার পেলেন বাংলাদেশি বিজ্ঞানী

বাংলাদেশি বংশোদ্ভূত চিকিৎসা বিজ্ঞানী মিখাইল আনোয়ার যুক্তরাষ্ট্রের জাতীয় স্বাস্থ্য সংস্থা এনআইএইচের নিউ ইনোভেটর অ্যাওয়ার্ড বিজয়ী হয়েছেন। তিনিসহ আরও দু'জনকে এ পুরস্কার দেয়া হয়েছে। 

০২:৫২ পিএম, ২০ অক্টোবর ২০২০ মঙ্গলবার

মা দুর্গা আসছে

মা দুর্গা আসছে

মা আসছে তাই সর্বত্র শুরু হয়ে গিয়েছে তারই প্রস্তুতি। এই মা দুর্গাকে নিয়ে আছে নানান কাহিনী। এই মা দুর্গা আসলে কে? তার জগৎজননী হয়ে ওঠার পেছনের কাহিনী কী? মা দুর্গার সেই কাহিনী বলতে গেলে উঠে আসে নানা তথ্য। সেই তথ্য জানতে হলে ঘাটতে হবে পুরাণও। তৈত্তেরীয় আরণ্যকে প্রথম দুর্গা শব্দের উল্লেখ পাওয়া যায়। সেদিক থেকে দেখতে গেলে শব্দটা যে একটি প্রাচীন শব্দ তা নিয়ে কোনও সংশয় নেই। দুর্গা শব্দের অর্থ যিনি সর্ববিধ দুঃখ, দুর্গতি ও ভয় হরণ করেন তিনিই দুর্গা। 

০২:৪৮ পিএম, ২০ অক্টোবর ২০২০ মঙ্গলবার

অক্টোবরেই চালু হচ্ছে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট

অক্টোবরেই চালু হচ্ছে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট

অক্টোবরের শেষ সপ্তাহে বাণিজ্যিক উৎপাদনে যাচ্ছে পটুয়াখালী পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট। এখান থেকে আরও ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রীডে সরবরাহ করা হবে। 

০২:৪০ পিএম, ২০ অক্টোবর ২০২০ মঙ্গলবার

মহামারি দমনে কোয়ারেন্টিন কার্যকরের আহ্বান

মহামারি দমনে কোয়ারেন্টিন কার্যকরের আহ্বান

করোনা ভাইরাসে সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে আসা লোকজনের সঠিক কোয়ারেন্টিন নিশ্চিত করতে হবে। ইউরোপ ও উত্তর আমেরিকায় করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার প্রেক্ষাটে এ কথা বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিওএইচও)।

০২:৩৫ পিএম, ২০ অক্টোবর ২০২০ মঙ্গলবার

সব খবর

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি