শাহজাদপুরে অজ্ঞাত ব্যক্তির গলিত লাশ উদ্ধার
সিরাজগঞ্জের শাহজাদপুরে অজ্ঞাত এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার ভোররাতে উপজেলার বুড়ি পোতাজিয়ার বড়াল নদী থেকে ভাসমান লাশটি উদ্ধার করা হয়।
০৩:৫৮ পিএম, ৯ অক্টোবর ২০২০ শুক্রবার
ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে রাবি অধ্যাপকের পদযাত্রা
সারাদেশে ধর্ষণ, যৌন নিপীড়ন ও নারীদের প্রতি সহিংসতার প্রতিবাদে প্ল্যাকার্ড হাতে খালি পায়ে হেঁটে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফরিদ খান।
০৩:৫৩ পিএম, ৯ অক্টোবর ২০২০ শুক্রবার
দেশে করোনায় কমেছে মৃত্যু ও আক্রান্ত
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ হাজার ৪৭৭ জনে। এ ছাড়া নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ১ হাজার ২৭৮ জনের দেহে। এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত হলো ৩ লাখ ৭৫ হাজার ৮৭০ জন করোনা রোগী।
০৩:৪৩ পিএম, ৯ অক্টোবর ২০২০ শুক্রবার
শান্তিতে নোবেল পেল বিশ্ব খাদ্য কর্মসূচি
ক্ষুধা দূরীকরণে অবদান রাখায় এ বছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে বিশ্ব খাদ্য কর্মসূচি। শুক্রবার নরওয়েজিয়ান নোবেল কমিটি এমন তথ্য দিয়েছে। খবর সিএনএন
০৩:২৫ পিএম, ৯ অক্টোবর ২০২০ শুক্রবার
সাম্প্রতিক ঘটনায় দ্রুতই গ্রেফতার হয়েছে ধর্ষকরা (ভিডিও)
সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণ এবং নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূর নির্যাতনের বিষয়টি সামনে আসার সাথে সাথেই ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ-র্যাবের অভিযানে অল্প সময়ের মধ্যেই ধরা পড়ে অপরাধীরা।
০৩:০৭ পিএম, ৯ অক্টোবর ২০২০ শুক্রবার
যে কারণে ভাসানচরে যেতে আগ্রহী নয় রোহিঙ্গারা (ভিডিও)
উন্নয়ন সংস্থাগুলোর নেতিবাচক প্রচারণাসহ নানা কারণে ভাসানচরে যেতে আগ্রহী নয় রোহিঙ্গারা। বিশ্লেষকরা বলছেন, ভাসানচরে সংস্থাগুলোর কার্যক্রম পরিচালনা ও পর্যটন শহর কক্সবাজারের মতো আরাম-আয়েশ ও সুবিধাজনক পরিবশ না থাকায় রোহিঙ্গাদের নিরুৎসাহিত করছে তারা। তৃতীয় কোন পক্ষের সুবিধা-অসুবিধায় প্রভাবিত না হয়ে, নিজেদের কল্যাণে ভাসানচরকে নিরাপদ আশ্রয় হিসেবে বেছে নেয়ার পরামর্শ তাদের।
০৩:০২ পিএম, ৯ অক্টোবর ২০২০ শুক্রবার
অস্ট্রেলিয়ায় স্থায়ী ভিসা পেতে আসছে কঠিন শর্ত
অস্ট্রেলীয় নাগরিকদের সঙ্গীদের স্থায়ী ভিসা পেতে হলে ইংরেজি ভাষা দক্ষতা পরীক্ষায় পাস করতে হবে। এমন বিধান রেখে সম্প্রতি একটি বিল উত্থাপন করেছে দেশটির সরকার। এখন পার্লামেন্টে বিতর্কিত এই অভিবাসন বিল পাস হলে আগামী বছরের মধ্যভাগ থেকে এটি কার্যকর করবে সরকার। এটিকে ‘বৈষম্যমূলক’ আখ্যা দিয়ে এর বিরোধিতা করছেন সমালোচকরা। সরকার বলছে, এর ফলে সমাজের সঙ্গে অভিবাসীদের সংহতি বাড়বে।
০২:৫৪ পিএম, ৯ অক্টোবর ২০২০ শুক্রবার
হাবিপ্রবিতে রেজিস্ট্রারের দায়িত্বে অব্যাহতি নেয়া শিক্ষক
ব্যক্তিগত এবং পারিবারিক কারণে ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালকের দায়িত্ব থেকে অব্যাহতি নেয়া শিক্ষক অধ্যাপক মোহাম্মদ রাজিব হাসানকে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) রেজিস্ট্রারের দায়িত্ব দেয়া হয়েছে।
০১:০০ পিএম, ৯ অক্টোবর ২০২০ শুক্রবার
সেই চার শিশু অভিভাবকের জিন্মায়
হাইকোর্টের আদেশের পর বরিশালের বাকেরগঞ্জে ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলার নাবালক ৪ শিশু আসামিকে নিজ নিজ বাড়িতে পৌঁছে দিয়েছে স্থানীয় প্রশাসন।
১২:৫৫ পিএম, ৯ অক্টোবর ২০২০ শুক্রবার
ভারতে কমছে রোগী, আরও ৯৬৪ জনের মৃত্যু
দৈনিক সুস্থতার হার আরও বেড়েছে ভারতে। এতে করে সক্রিয় রোগীর সংখ্যা ৯ লাখের নিচে নেমেছ। তবে বিপরীত চিত্র প্রাণহানিতে। প্রতিদিনই প্রায় হাজার সংখ্যক মানুষ প্রাণ হারাচ্ছেন সেখানে। গত একদিনেও যার ব্যত্যয় ঘটেনি। এতে করে মৃতের সংখ্যা ১ লাখ ৬ হাজার ছাড়িয়ে গেছে। সংক্রমণ হার কমলেও এখনও গড়ে পৌনে এক লাখ রোগী শনাক্ত হচ্ছে মোদির দেশে।
১২:৫৩ পিএম, ৯ অক্টোবর ২০২০ শুক্রবার
এনআইডি প্রতারক চক্রের বিরুদ্ধে কঠোর অবস্থানে ইসি (ভিডিও)
জাতীয় পরিচয়পত্র জালিয়াত চক্রের বিরুদ্ধে সারাদেশে শুরু হচ্ছে নির্বাচন কমিশনের সাঁড়াশি অভিযান। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক জানিয়েছেন, প্রতারক চক্রের বিরুদ্ধে কঠোর অবস্থানে নির্বাচন কমিশন। এনআইডি জালিয়াতির সাথে জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না। এনআইডি জালিয়াতির দায়ে ২০১৩ থেকে এ পর্যন্ত ৩৯ কর্মকর্তাকে স্থায়ীভাবে বরখাস্ত করেছে ইসি।
১২:৫০ পিএম, ৯ অক্টোবর ২০২০ শুক্রবার
সোনাগাজীতে ভাতিজিকে ধর্ষণের অভিযোগে চাচা আটক
ফেনীর সোনাগাজীতে কিশোরী ভাতিজিকে ধর্ষণের অভিযোগে চাচাকে আটক করেছে পুলিশ। আটককৃত তমিজ উদ্দিন নয়ন ধর্ষিতার বাবার চাচাতো ভাই। তিনি সোনাগাজীর মতিগঞ্জ ইউনিয়নের ভাদাদিয়া গ্রামের ছানি মাঝির নতুন বাড়ির বাসিন্দা।
১২:০২ পিএম, ৯ অক্টোবর ২০২০ শুক্রবার
শনিবার জনসম্মুখে আসছেন ট্রাম্প
করোনায় আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জনসম্মুখে আসছেন আগামীকাল শনিবার। স্থানীয় সময় শনিবার ফ্লোরিডায় নির্বাচনী প্রচার কার্যক্রমে যোগ দেবেন তিনি।
১১:৫৭ এএম, ৯ অক্টোবর ২০২০ শুক্রবার
ওয়েলসকে তিন গোলে হারালো ইংল্যান্ড
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ওয়েলসকে হারাতে খুব বেশি কষ্ট করতে হয়নি ইংল্যান্ডকে। বৃহস্পতিবার রাতে ৩-০ গোলে জিতেছে তারা। তিনটিই ছিল থ্রি লায়ন্সের হয়ে ৩ খেলোয়াড়ের প্রথম আন্তর্জাতিক গোল।
১১:৫৩ এএম, ৯ অক্টোবর ২০২০ শুক্রবার
গাছের সঙ্গে ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
ঠাকুরগাঁও সদরের উপজেলায় গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার রুহিয়ার ১৪নং রাজাগাঁও ইউনিয়নের নামাজপড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১১:৩১ এএম, ৯ অক্টোবর ২০২০ শুক্রবার
নারী এককের ফাইনালে শিয়াওতেক ও কেনিন
ফরাসি ওপেনের নারী এককের ফাইনালে উঠলেন চলতি বছর অস্ট্রেলিয়ান ওপেন শিরোপা জেতা যুক্তরাষ্ট্রের সোফিয়া কেনিন। পেত্রা কেভিতোভাকে হারিয়েছেন তিনি। ফাইনালে তার প্রতিপক্ষ পোল্যান্ডের ইগা শিয়াওতেক।
১১:২৫ এএম, ৯ অক্টোবর ২০২০ শুক্রবার
বিশ্বের আরও সাড়ে ৬ হাজার মানুষ পৃথিবী ছাড়া
পৃথিবীব্যাপী তাণ্ডব অব্যাহত রয়েছে প্রাণঘাতি করোনার। যাতে গত একদিনেও প্রায় সাড়ে ৬ হাজার মানুষের মৃত্যু হয়েছে। এতে করে প্রাণহানির সংখ্যা ১০ লাখ ৬৬ হাজার পেরিয়েছে। নতুন করে প্রায় সাড়ে তিন লাখ করোনা রোগী শনাক্ত হলেও ভাইরাসটি থেকে বেঁচে ফেরার সংখ্যা অর্ধকোটি ছাড়িয়েছে।
১১:০৮ এএম, ৯ অক্টোবর ২০২০ শুক্রবার
স্ত্রীকে হত্যার পর লাশ গুমের চেষ্টা, কনস্টেবল আটক
বাগেরহাটের শরণখোলায় স্ত্রী জোৎসনাকে (৩৫) কে শ্বাসরোধ করে হত্যার পর লাশ গুমের চেষ্টার অভিযোগে সাদ্দাম হোসেন নামে পুলিশের এক কনস্টেবলকে আটক করা হয়েছে।
১০:৫৭ এএম, ৯ অক্টোবর ২০২০ শুক্রবার
সংবাদপত্র পড়ার অভ্যাস: শেখ হাসিনার স্মৃতি থেকে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছেলেবেলার স্মৃতি থেকে কীভাবে সংবাদপত্র তাঁর দৈনন্দিন জীবনের একটি অত্যাবশ্যকীয় উপাদান হয়ে উঠেছে এবং বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রভাবে শৈশবকাল থেকেই কীভাবে তিনি অভ্যাসটি বিকাশ করেছিলেন তা নিয়ে একটি নিবন্ধ লিখেছেন। নিবন্ধটি সংক্ষিপ্ত আকারে ইতোপূর্বে একটি টিভি চ্যানেলের বিশেষ সংস্করণে প্রকাশিত হয়েছিল। নিবন্ধটি নীচে দেয়া হলো-
১০:৫৪ এএম, ৯ অক্টোবর ২০২০ শুক্রবার
সাহিত্যে নোবেল পেলেন মার্কিন কবি লুইজ গ্লাক
সাহিত্যে ২০২০ সালের নোবেল পুরস্কার পেলেন মার্কিন কবি লুইজ গ্লাক। বৃহস্পতিবার নোবেলের জন্য তার নাম ঘোষণা করেছে রয়েল সুইডিশ অ্যাকাডেমি। ১৬তম নারী হিসেবে তিনি সাহিত্যে নোবেল জয় করলেন।
১০:৪৬ এএম, ৯ অক্টোবর ২০২০ শুক্রবার
সজীব ওয়াজেদ জয় ও ডিজিটাল বাংলাদেশ
আমাদের প্রিয় মাতৃভূমি যখন প্রসব বেদনার ভেতর দিয়ে যাচ্ছিল, তখন জন্ম হয় একটি শিশুর। জন্মের বেশ আগেই তার জন্য নাম ঠিক করা ছিল। যে নামের অর্থ ‘বিজয়’। আর সেই বিজয় অর্জিত হয়েছিল তার জন্মের কয়েক মাস পরেই। কে এই শিশু আর কীইবা তার নাম? এটি জানতে আমাদের ঠিকুজি ঘাটতে হবে না, কিংবা খুঁজতে হবে না বিশ্ব ইতিহাসের ভান্ডার। মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা আমাদের প্রিয় এই দেশটির গর্বিত এক সন্তান সে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার একমাত্র পুত্র। নাম জয়। জাতির পিতা নিজেই দিয়েছিলেন এই নাম।
১০:৩৬ এএম, ৯ অক্টোবর ২০২০ শুক্রবার
আজ বিশ্ব ডাক দিবস
একটা সময় ছিল, যখন চিঠি ছিল মানুষে মানুষে যোগাযোগের একমাত্র মাধ্যম। এই তো মাত্র দুই যুগ আগেও মানুষ চাতক পাখির মতো চেয়ে থাকত একটি চিঠির প্রত্যাশায়। সেই দিন আর নেই। তথ্যপ্রযুক্তির চরম উৎকর্ষের যুগে স্মার্টফোন আর হরেক রকম সামাজিক যোগাযোগ মাধ্যমের সামনে সেই কাগজের চিঠি প্রায় হারিয়ে গেছে। ডাক বিভাগও নিরন্তর লড়াই করছে প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে অস্তিত্ব রক্ষার। এ পরিস্থিতিতেই আজ শুক্রবার পালিত হচ্ছে ‘বিশ্ব ডাক দিবস’।
১০:৩১ এএম, ৯ অক্টোবর ২০২০ শুক্রবার
আজ বিশ্ব ডিম দিবস
স্বাস্থ্য সুরক্ষায় ডিমের গুরুত্ব বাড়াতে আজ পালিত হচ্ছে ‘বিশ্ব ডিম দিবস’। ১৯৯৬ সালে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অক্টোবর মাসের দ্বিতীয় শুক্রবার প্রথম বিশ্ব ডিম দিবসের আয়োজন করা হয়। এর পর থেকেই প্রতিবছর এই দিবসটি পালিত হয়ে আসছে। এবারের প্রতিপাদ্য, ‘প্রতিদিনই ডিম খাই, রোগ-প্রতিরোধের ক্ষমতা বাড়াই।’
১০:১৬ এএম, ৯ অক্টোবর ২০২০ শুক্রবার
কাজী মোতাহার হোসেনের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ
জ্ঞানতাপস জাতীয় অধ্যাপক কাজী মোতাহার হোসেনের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ। তার জন্ম ১৮৯৭ সালের ৩০ জুলাই কুষ্টিয়া জেলার কুমারখালী থানার লক্ষ্মীপুর গ্রামে মামার বাড়িতে। পৈতৃক নিবাস ফরিদপুর জেলার পাংশা থানার বাগমারা গ্রামেই তার লেখাপড়ার হাতেখড়ি। ১৯২১ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেমোনেস্ট্রেটর হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়ে নিয়োগ লাভ করেন।
১০:১৬ এএম, ৯ অক্টোবর ২০২০ শুক্রবার
- কুয়েতে মার্কিন রাডার ব্যবস্থা ধ্বংস ও সেনা নিহতের দাবি ইরানের
- ২৭ ফেডারেশনে নতুন কমিটি, ৩ মাসের মধ্যে নির্বাচনের নির্দেশ
- নিজের কবর তৈরি করে মৃত্যুর প্রহর গুনছেন এক বৃদ্ধা মা
- প্রাইভেট কারে ট্রেনের ধাক্কা, ব্যবসায়ী নিহত
- `মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে খেলাধুলাই প্রেরণা`
- সাভারে জুলাই ছাত্রহত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
- আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার
- সব খবর »
- রেশন সুবিধা পাচ্ছেন ১২-২০ গ্রেডের চাকরিজীবীরা
- মোটরযানের মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএর জরুরি নির্দেশনা
- যাব টুঙ্গিপাড়ায়, জানতামই না আমি দেশের বাইরে যাচ্ছি: শেখ হাসিনা
- সংবাদ উপস্থাপকসহ ৩ পদে নিয়োগ দেবে একুশে টেলিভিশন
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদে আলোচনায় ড. ইউনূস
- শিশু রামিসা হত্যা: গ্রেপ্তার সোহেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
- পদোন্নতি পেয়ে সচিব হলেন ২ কর্মকর্তা
- সরকারি চাকরি পেয়েও বেকার তারা: নিরানন্দ ঈদ ১৪ হাজার পরিবারের
- ছুটিতে গিয়ে না ফিরলে ৩ বছরের নিষেধাজ্ঞা, নতুন নিয়ম সৌদির
- যে কোনো সময় কমিটির ঘোষণা, ঢাকা উত্তর যুবদলের কমিটিতে আলোচনায় যারা
- পে-স্কেল বাস্তবায়ন দুই ধাপে, ১ জুলাই থেকে মূল বেতন
- গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
- একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
- খামেনির শেষ বিদায়ে তেহরান জনসমুদ্র, পশ্চিমাদের শক্ত বার্তা
- জেট ফুয়েলের দাম কমলো লিটারে ১৯ টাকা
- সুখবর পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, বরাদ্দ বাড়ছে বাজেটে
- মূল্যস্ফীতি কমে জুনে ৯ দশমিক ১৬ শতাংশ
- আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি এবার শ্রদ্ধা জানালো সৌদি
- স্বর্ণের ভরিতে কমলো ৯ হাজার টাকা, ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার
- খামেনি হত্যার প্রতিশোধ নেবে ইরান, ঘোষণা জাতীয় নিরাপত্তা পরিষদের
- আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় জনতার ঢল
- বগুড়া পুলিশ লাইন্সে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ভেনেজুয়েলায় আট দিন পর ধ্বংসস্তূপ থেকে এক ব্যক্তিকে জীবিত উদ্ধার
- জামায়াতের ছায়া বাজেট আর পাস হওয়া বাজেট কাছাকাছিই: শফিকুর রহমান
- পারিবারিক কবরস্থানে শায়িত যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টি
- নিখোঁজের ৫ দিন পর ডোবায় মিললো ইট বাঁধা কিশোরের মরদেহ
- জামায়াত এমপির ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বাবা এখনও জীবিত, দুঃখ প্রকাশ
- হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান, ভিড় না করার আহ্বান চিকিৎসকদের
- ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দিতে হবে: নাহিদ
- পশ্চিমবঙ্গ সফরে মোদী, বক্তব্যে বাংলাদেশ সীমান্ত প্রসঙ্গ























