স্বামীকে খুঁজতে গিয়ে গণধর্ষণের শিকার গৃহবধূ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি সাহেবপাড়া এলাকায় নিখোঁজ স্বামীকে খুঁজতে এসে গণধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ।
১২:৪৪ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার
আর্মেনিয়া ও আজারবাইজান যুদ্ধে বহু হতাহত
আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যকার যুদ্ধে নিহতের সংখ্যা বেড়ে ৯৫ জনে দাঁড়িয়েছে। তবে, কারাবাখের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, যুদ্ধে উভয়পক্ষের আরও ২৬ জন যোদ্ধা নিহত হয়েছেন। খবর আল জাজিরার
১২:২৪ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার
আলোচিত রিফাত হত্যা মামলার রায় কাল
বরগুনায় আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার রায় কাল। ২০১৯ সালের ২৬ জুন প্রকাশ্যে কিশোর গ্যাং বন্ড বাহিনী কুপিয়ে হত্যা করে রিফাত শরীফকে। মামলার বিচারিক কার্যক্রম শেষে ৩০ সেপ্টেম্বর রায়ের তারিখ নির্ধারণ করে আদালত।
১২:১৯ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার
মহা সমস্যায় দীপিকা-সারা
ফের সমন পাঠানো হতে পারে দীপিকা পাডুকোন, সারা আলি খান, রকুল প্রীত সিং এবং শ্রদ্ধা কাপুরকে। মাদক সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্যই বলিউডের ওই চার অভিনেত্রীকে সমন পাঠানো হতে পারে বলে জানা গেছে। তবে কবে দীপিকা, সারা, শ্রদ্ধা, রকুলকে এনসিবির পক্ষ থেকে দ্বিতীয়বার সমন পাঠানো হবে, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
১২:১৭ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার
মেক্সিকোতে বাস দুর্ঘটনায় নিহত ১৩
মেক্সিকোর দক্ষিণাঞ্চলে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রাচীরের সঙ্গে ধাক্কা লেগে কমপক্ষে ১৩ জন নিহত ও ২১ জন আহত হয়েছে। কর্তৃপক্ষেরে বরাত দিয়ে একথা জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম এএফপি।
১২:০০ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার
টাইগারদের জন্য সুখবর
শ্রীলঙ্কা সফর স্থগিত হওয়ার পরদিনই সুখবর পেলো বাংলাদেশ ক্রিকেট। নিউজিল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ খেলার সূচি চূড়ান্ত হয়েছে টাইগারদের। তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি খেলতে নিউজিল্যান্ড যাবে বাংলাদেশ ক্রিকেট দল।
১১:৫৭ এএম, ২৯ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার
করোনায় বিটিভির সাবেক ডিজি ওয়াজেদ আলীর মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বাংলাদেশ টেলিভিশনের সাবেক মহাপরিচালক এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মুক্তিযোদ্ধা মো. ওয়াজেদ আলী খান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।
১১:৫১ এএম, ২৯ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার
জো বাইডেনকে ওয়াশিংটন পোস্টের সমর্থন
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের প্রতি সমর্থন দিয়েছে আমেরিকার প্রভাবশালী পত্রিকা ওয়াশিংটন পোস্ট। বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে কঠোর লড়াইয়ে অবতীর্ণ প্রবীণ ডেমোক্রেট জো বাইডেনকে পত্রিকাটি ভদ্র, শ্রদ্ধাশীল ও যোগ্য নেতা হিসেবে উল্লেখ করেছে।
১১:৩৬ এএম, ২৯ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার
ফেঁসে যাচ্ছেন মিন্নি!
বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার রায় আজ বুধবার (৩০শে সেপ্টেম্বর) ধার্য করেছে আদালত। এ জন্য মামলার অন্যতম আসামী আয়শা সিদ্দিকা মিন্নিকে তার আইনজীবীর জিম্মায় দিয়েছে আদালত।
১১:২৭ এএম, ২৯ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার
সুস্থ, স্বাভাবিক জীবনের জন্য দরকার সুস্থ হৃদযন্ত্র
বাংলাদেশে প্রতিবছর দুই লাখ ৭৭ হাজার মানুষ হৃদরোগে মারা যান, যার ৪ দশমিক ৪১ শতাংশের জন্য দায়ী ট্রান্সফ্যাট। যেসব কারণে হৃদরোগের ঝুঁকি বাড়ে তার মধ্যে ট্রান্সফ্যাট অন্যতম।
১১:১০ এএম, ২৯ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার
আর্সেনালকে হারিয়ে লিভারপুলের টানা তৃতীয় জয়
ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ের ধারা অব্যাহত রেখেছে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল। হাইভোল্টেজ ম্যাচে আর্সেনালকে হারিয়ে টানা তৃতীয় জয় পেয়েছে ইয়ুর্গেন ক্লপের দল। আর টানা দুই জয়ের পর প্রথম হারের স্বাদ পেয়েছে মিকেল আর্তেতার দল।
১০:৪৭ এএম, ২৯ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার
কম খরচে ৩০ মিনিটেই করোনা পরীক্ষার ফলাফল
বিশ্বের ১৩৩টি দেশে করোনাভাইরাসের নমুনা পরীক্ষার নতুন এক প্রযুক্তি চালুর পরিকল্পনা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই পরীক্ষা পদ্ধতিতে সর্বোচ্চ তিরিশ মিনিটেই ফল পাওয়া যাবে বলে মনে করছে সংস্থাটি। খবর বিবিসি’র
১০:৪৫ এএম, ২৯ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার
হৃদরোগ থেকে বাঁচতে বর্জন করুন ১০ খাবার
এনজিওপ্লাস্টি, বাইপাস বা কাঁটাছেড়া ছাড়াও বর্তমানে হৃদরোগের মতো প্রাণঘাতি রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব। প্রতিদিন কোনো না কোন মানুষ হৃদরোগে আক্রান্ত হচ্ছে। করোনারি আর্টারি ব্লক হয়ে মানুষ ছুটে যান ডাক্তারের কাছে। ডাক্তার রিং বা বাইপাস করে সুস্থ করতে চান। কিন্তু রোগী এর মাধ্যমে কি সুস্থ হচ্ছেন। না, কয়দিন পরই তিনি আবার অসুস্থ হচ্ছেন বা নতুন ব্লক নিয়ে ডাক্তারের কাছে ছুটে যাচ্ছেন। এই রকম শত শত রোগীর বিনা অপারেশনে চিকিৎসা দিয়ে যাচ্ছেন কোয়ান্টাম হার্ট ক্লাব।
১০:৪২ এএম, ২৯ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার
হৃদরোগ কী, কেন হয়?
হৃদপিণ্ড অকার্যকর বা হার্ট ফেইলিওর বেশ জটিল একটি সমস্যা। হার্ট যখন তার কাজ ঠিকঠাকমতো করতে পারে না,তখন হার্ট ফেইলিওর হয়। হার্টে ফেল করলে হৃৎপিন্ড সংকোচনের মাধ্যমে রক্ত বের করতে পারে না ফলে ফুসফুস, পা এবং পেটে পানি জমে যায়। হার্ট ফেইলুর হঠাৎ করে হতে পারে আবার ধীরে ধীরে হতে পারে।
১০:৩৭ এএম, ২৯ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার
হৃদরোগ থেকে বাঁচার ১১ উপায়: প্রফেসর ডা. এ বি এম আবদুল্লাহ
মানব শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের মধ্যে হার্ট বা হৃদপিণ্ড একটি জরুরী অঙ্গ। হার্টের কর্মক্ষমতার ওপর বেঁচে থাকা, শক্তি, শারীরিক কর্মক্ষমতা, আবেগ অনুভূতি বলতে গেলে জীবনের সবকিছুই নির্ভরশীল। হার্টের দ্বারা রক্ত সঞ্চালনের মাধ্যমে শরীরের বিভিন্ন অংশে পুষ্টি এবং শক্তি সঞ্চালিত হয়, অক্সিজেন সরবরাহ হয় এবং কার্বনডাই অক্সাইড নির্গমন হয়।
১০:৩১ এএম, ২৯ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার
২৯ সেপ্টেম্বর : ইতিহাসে আজকের এই দিনে
আজকের দিনটি, কাল হয়ে যায় অতীত। এই প্রতিটি দিনই এক একটি ইতিহাস। আজ ২৯ সেপ্টেম্বর ২০২০, মঙ্গবার। এক নজরে দেখে নিন ইতিহাসের আজকের এই দিনে কি কি ঘটেছিল। কে কে জন্ম নিয়েছিলেন ও মৃত্যুবরণ করেছিলেন।
১০:২১ এএম, ২৯ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার
বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত ৩ কোটি ৩৫ লাখ
সারাবিশ্বে সংক্রামক ব্যাধি করোনা ভাইরাসের প্রাদূর্ভাব আপন গতিতে বেড়েই চলছে। বাড়ছে মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যা। তুলনামূলকভাবে সুস্থ হওয়ার সংখ্যা নেহাত কম না হলেও আতঙ্ক ছাড়ছে না জনমনে। বিশ্বে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু সংখ্যা ১০ লাখ ৬ হাজার অতিক্রম করেছে।
১০:০২ এএম, ২৯ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার
আজ ‘আন্তর্জাতিক কফি দিবস’
আজ ২৯ সেপ্টেম্বর ‘আন্তর্জাতিক কফি দিবস’। বিশ্বের কোনো কোনো অঞ্চলে কফি দিবস বা কোথাও কোথাও জাতীয় কফি দিবস নামেও পরিচিত। বিশ্ব ব্যাপী এই দিনটি ২৯ সেপ্টেম্বর পালিত হয়ে থাকে। তবে কোন কোন দেশে এ তারিখে ভিন্নতা দেখা গেছে। এই দিনটিতে কফিপ্রেমীরা তাদের প্রিয় এই পানীয়টি উৎসাহ উদ্দীপনার মাধ্যমে পান করে থাকেন।
০৯:৫৯ এএম, ২৯ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার
সুপার ওভারে ম্যাচ জিতে ব্যর্থতা ঢাকলো কোহলিরা
আইপিএলের বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে সুপার ওভারে ম্যাচ জিতেছে বেঙ্গালুরু। তবে সুপার ওভারে ডি ভিলিয়ার্সের সঙ্গে বিরাট কোহলি নামায় শঙ্কা দেখা দিয়েছিল বেঙ্গালুরু শিবিরে। কেননা এবারের আসরের প্রথম তিন ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় ভুগছেন বেঙ্গালুরু অধিনায়ক। ১৪, ১, ৩ এই ছিল কোহলির ব্যাটিং পরিসংখ্যান। কিন্তু সোমবার রাতে হতাশ করেননি, শেষ বলে বাউন্ডারি হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন তিনি।
০৯:৪৯ এএম, ২৯ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার
রক্তে টিবি রোগ ধরা পড়েছে ফারুকের
দেশে কয়েক দফা চিকিৎসার পরেও জানা যায়নি অভিনেতা ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য ফারুক কী রোগে ভুগছেন। এরপর গত ১৩ সেপ্টেম্বর কার্গো বিমানে চেপে সস্ত্রীক সিঙ্গাপুর উড়াল দেন তিনি। বর্তমানে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। সেখানে তার সঙ্গে আছেন স্ত্রী ফারহানা ফারুক। যাবার পর ১৪দিন দুজন কোয়ারেন্টিন পর্ব শেষ করে শুরু করেন চিকিৎসা। অবশেষে জানা গেলো রোগের নাম।
০৯:৩৫ এএম, ২৯ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার
মন্ত্রিসভায় বেসরকারি মেডিকেল অ্যান্ড ডেন্টাল কলেজ আইনের নীতিগত অনুমোদন
দেশের বেসরকারি মেডিকেল এবং ডেন্টাল কলেজগুলোকে একটি আইনগত কাঠামোর আওতায় পরিচালনার উদ্দেশ্যে ‘বেসরকারি মেডিকেল অ্যান্ড ডেন্টাল কলেজ আইন, ২০২০’ এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
০৯:১৭ এএম, ২৯ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার
শেখ হাসিনা না এলে ইতিহাসের স্বপ্ন ভঙ্গ হতো
ইতিহাসের গতি-প্রকৃতির বিবর্তনের ধারা বিশ্লেষণ দেখা যায়, কাঙ্ক্ষিত একটি লক্ষ্য নিয়েই সময় ও কাল এগিয়ে চলে। পরিস্থিতি ও পারিপার্শ্বিকতাকে এগিয়ে নিয়ে যায় সময়ের সাহসী নেতৃত্ব। অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে স্বীকার করতে হয় বিপুল ত্যাগের। কিন্তু যার বা যাদের ত্যাগের সিঁড়ি বেয়ে গতিময় হয়ে ওঠে পরিবর্তনের ধারা, তারা অনেকেই কাঙ্ক্ষিত সাফল্য দেখার সুযোগ পান না। তাদের ত্যাগের সিঁড়ি বেয়ে অভীষ্ট সাফল্য অর্জিত না হলে সেটাই হয় ‘ইতিহাসের স্বপ্ন ভঙ্গ’। বাংলাদেশের অভ্যুদ্বয় ও পরবর্তী ঘটনাপ্রবাহ তার থেকে ব্যতিক্রম নয়।
০৮:৫৯ এএম, ২৯ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার
আজ বিশ্ব হার্ট দিবস
আজ ২৯ সেপ্টেম্বর, ‘বিশ্ব হার্ট দিবস’। দিবসটির এবারের প্রতিপাদ্য হচ্ছে- ‘হৃদয় দিয়ে হৃদরোগ প্রতিরোধ।’ অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে পালন করা হবে। স্বাস্থ্য ও পরিবার ক্যলাণ মন্ত্রণালয়, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন দিবসটি পালনে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।
০৮:৫৫ এএম, ২৯ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার
ঢাকা-দিল্লি জেসিসি বৈঠক বিকেলে
বাংলাদেশ-ভারত যৌথ পরামর্শক কমিশনের (জেসিসি) ষষ্ঠ বৈঠক আজ ঢাকায়। ভার্চুয়াল বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ভারতের পক্ষে নেতৃত্ব দেবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর।
০৮:৫১ এএম, ২৯ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার
- বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী
- নৌবাহিনী প্রধান হলেন রিয়ার এডমিরাল খোন্দকার মিসবাহ
- চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
- আমরা সংবিধান সংশোধন করতে চাই, কখনোই সংস্কারের কথা বলিনি: মির্জা ফখরুল
- এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও জি৭৭-এর সমর্থন পুনর্ব্যক্ত
- দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি, কিছু স্থানে ভারী বর্ষণের শঙ্কা
- নারী-শিশু নির্যাতন মামলায় এক মাসে হাইকোর্টের ১০ রায়
- সব খবর »
- রেশন সুবিধা পাচ্ছেন ১২-২০ গ্রেডের চাকরিজীবীরা
- মোটরযানের মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএর জরুরি নির্দেশনা
- যাব টুঙ্গিপাড়ায়, জানতামই না আমি দেশের বাইরে যাচ্ছি: শেখ হাসিনা
- সংবাদ উপস্থাপকসহ ৩ পদে নিয়োগ দেবে একুশে টেলিভিশন
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদে আলোচনায় ড. ইউনূস
- শিশু রামিসা হত্যা: গ্রেপ্তার সোহেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
- পদোন্নতি পেয়ে সচিব হলেন ২ কর্মকর্তা
- সরকারি চাকরি পেয়েও বেকার তারা: নিরানন্দ ঈদ ১৪ হাজার পরিবারের
- ছুটিতে গিয়ে না ফিরলে ৩ বছরের নিষেধাজ্ঞা, নতুন নিয়ম সৌদির
- যে কোনো সময় কমিটির ঘোষণা, ঢাকা উত্তর যুবদলের কমিটিতে আলোচনায় যারা
- পে-স্কেল বাস্তবায়ন দুই ধাপে, ১ জুলাই থেকে মূল বেতন
- গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
- একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
- খামেনির শেষ বিদায়ে তেহরান জনসমুদ্র, পশ্চিমাদের শক্ত বার্তা
- সুখবর পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, বরাদ্দ বাড়ছে বাজেটে
- আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি এবার শ্রদ্ধা জানালো সৌদি
- স্বর্ণের ভরিতে কমলো ৯ হাজার টাকা, ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার
- খামেনি হত্যার প্রতিশোধ নেবে ইরান, ঘোষণা জাতীয় নিরাপত্তা পরিষদের
- বগুড়া পুলিশ লাইন্সে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
- আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় জনতার ঢল
- ভেনেজুয়েলায় আট দিন পর ধ্বংসস্তূপ থেকে এক ব্যক্তিকে জীবিত উদ্ধার
- মূল্যস্ফীতি কমে জুনে ৯ দশমিক ১৬ শতাংশ
- জামায়াতের ছায়া বাজেট আর পাস হওয়া বাজেট কাছাকাছিই: শফিকুর রহমান
- জেট ফুয়েলের দাম কমলো লিটারে ১৯ টাকা
- পারিবারিক কবরস্থানে শায়িত যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টি
- জামায়াত এমপির ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বাবা এখনও জীবিত, দুঃখ প্রকাশ
- নিখোঁজের ৫ দিন পর ডোবায় মিললো ইট বাঁধা কিশোরের মরদেহ
- ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দিতে হবে: নাহিদ
- হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান, ভিড় না করার আহ্বান চিকিৎসকদের
- পশ্চিমবঙ্গ সফরে মোদী, বক্তব্যে বাংলাদেশ সীমান্ত প্রসঙ্গ























