ঢাকা, বৃহস্পতিবার   ২৩ এপ্রিল ২০২৬

চুয়াডাঙ্গায় আক্রান্ত আরও ১৮

চুয়াডাঙ্গায় আক্রান্ত আরও ১৮

চুয়াডাঙ্গায় নতুন করে ১৮ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে ১ হাজার ২২৫ জনে দাঁড়িয়েছে। নতুন ১৪ জনসহ এখন পর্যন্ত সুস্থতা লাভ করেছেন ৭১২ জন। আর প্রাণহানি ঘটেছে ২৯ জনের। 

১০:৩৬ এএম, ২৯ আগস্ট ২০২০ শনিবার

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক ঘটনায় ২ জনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক ঘটনায় ২ জনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) জেলা শহরের ভাদুঘর ও আখাউড়া উপজেলায় এসব ঘটনা ঘটে। নিহতরা হলো, ৭ বছরের শিশু তাবাসুম ও আসমা বেগম (২৫)। 

১০:২৬ এএম, ২৯ আগস্ট ২০২০ শনিবার

বেনাপোলে সোয়া ৬ কোটি টাকার স্বর্ণসহ নারী আটক

বেনাপোলে সোয়া ৬ কোটি টাকার স্বর্ণসহ নারী আটক

যশোরের বেনাপোল পোর্ট থানার সীমান্তবর্তী সাদিপুর গ্রামে অভিযান চালিয়ে ৯ কেজি ২০০ গ্রাম ওজনের ৫৭টি সোনার বারসহ বানেছা খাতুন (৩৫) নামের এক নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যার বাজার মূল্য প্রায় ৬ কোটি ২৫ লাখ ৬০ হাজার টাকা। আটক বানেছা ওই গ্রামের দুঃখে মিয়ার স্ত্রী। 

১০:২৪ এএম, ২৯ আগস্ট ২০২০ শনিবার

সন্তানকে বাঁচাতে গিয়ে নদীতে বাবাও নিখোঁজ

সন্তানকে বাঁচাতে গিয়ে নদীতে বাবাও নিখোঁজ

সপরিবারে নৌভ্রমণে এসে নির্মাণাধীন সেতুর পিলারের সঙ্গে ধাক্কায় পুলিশ কনস্টেবল বাবা মোহাম্মদ মুসা (২৫) ও চার মাসের ছেলে সন্তান মধুমতি নদীতে নিখোঁজ হয়েছেন। 

১০:২১ এএম, ২৯ আগস্ট ২০২০ শনিবার

একুশের কণ্ঠস্বর রুদ্ধের ১৮ বছর (ভিডিও)

একুশের কণ্ঠস্বর রুদ্ধের ১৮ বছর (ভিডিও)

২৯শে আগস্ট ২০০২। গণমাধ্যমের ইতিহাসে এক কালো দিন। এদিন চারদলীয় জোট সরকার আইনি মারপ্যাঁচ ও রাজনৈতিক কূটচালে বন্ধ করে দিয়েছিল দেশের প্রথম বেসরকারি টেরিস্ট্রিয়াল চ্যানেল- একুশে টেলিভিশনের কণ্ঠস্বর। নানা বাধা পেরিয়ে আদালতের রায়ে ২০০৫ সালে একুশের জয় হলেও ফিরে পায়নি টেরিস্ট্রিরিয়াল সুবিধা। ২০০৭ সালের ২৯ মার্চ থেকে আবারও যাত্রা শুরু করে একুশ। 

১০:১১ এএম, ২৯ আগস্ট ২০২০ শনিবার

চা শিল্পের উন্নয়নে বঙ্গবন্ধুর অবদান ও বর্তমান সরকারের উদ্যোগ

চা শিল্পের উন্নয়নে বঙ্গবন্ধুর অবদান ও বর্তমান সরকারের উদ্যোগ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক সময় চা বোর্ডের চেয়ারম্যান হয়েছিলেন। ১৯৫৭ সালের ৪ জুন থেকে ১৯৫৮ সালের ২৩ অক্টোবর পর্যন্ত প্রথম বাঙালি হিসাবে তিনি এই দায়িত্ব পালন করেন।

০৯:২০ এএম, ২৯ আগস্ট ২০২০ শনিবার

সাকিব দেশে ফিরছেন সোমবার

সাকিব দেশে ফিরছেন সোমবার

বিশ্বসেরা অল রাউন্ডার সাকিব আল হাসান যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরছেন আগামী সোমবার (৩১ আগস্ট)। প্রায় ছয় মাস পর ঢাকার মাটিতে পা রাখবেন তিনি।

০৯:১০ এএম, ২৯ আগস্ট ২০২০ শনিবার

যুক্তরাষ্ট্রে না ফেরার দেশে ১ লাখ ৮৬ হাজার মানুষ 

যুক্তরাষ্ট্রে না ফেরার দেশে ১ লাখ ৮৬ হাজার মানুষ 

প্রাণঘাতি করোনায় দিশেহারা মার্কিন যুক্তরাষ্ট্রে থামছেই না প্রকোপ। যাতে প্রতিদিনই অর্ধলক্ষ মানুষ সংক্রমিত হচ্ছেন। একইসঙ্গে দীর্ঘ হয়েই চলেছে মৃতের সারি। যেখানে এখন পর্যন্ত ১ লাখ প্রায় ৮৬ হাজার মানুষ ভাইরাসটিতে প্রাণ হারিয়েছেন। যার অধিকাংশই ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, নিউ ইয়র্ক ও নিউ জার্সির বাসিন্দা। তবে, কমেছে সুস্থতা। 

০৯:০৬ এএম, ২৯ আগস্ট ২০২০ শনিবার

দক্ষিণ চীন সাগরে চীনের সামরিক মহড়া 

দক্ষিণ চীন সাগরে চীনের সামরিক মহড়া 

দক্ষিণ চীন সাগরে বিতর্কিত জলসীমায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে যুক্তরাষ্ট্র ও চীন সম্পর্কের আরও অবনতি ঘটিয়েছে বেইজিং। যেসব প্রতিষ্ঠান চীনকে সামরিকায়নে অব্যাহত সহায়তা দিচ্ছে তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মাঝেই এসব ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। খবর ভয়েস অব আমেরিকা’র। 

০৮:৫২ এএম, ২৯ আগস্ট ২০২০ শনিবার

ইংল্যান্ড-পাকিস্তান প্রথম টি-টোয়েন্টি পণ্ড

ইংল্যান্ড-পাকিস্তান প্রথম টি-টোয়েন্টি পণ্ড

ইংল্যান্ড-পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি বৃষ্টিতে পণ্ড হয়েছে। গত রাতে ওল্ড ট্রাফোর্ডে টস জিতে পাকিস্তান ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়ায় প্রথমে ব্যাট করতে নামে ইংল্যান্ড। তবে ম্যাচের ১৬.১ ওভারে বৃষ্টি হানা দেয়। এরপর আর খেলা শুরু করা যায়নি। শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যাক্ত ঘোষণা করা হয়।

০৮:৪৯ এএম, ২৯ আগস্ট ২০২০ শনিবার

ব্রাজিলে বেড়েই চলেছে প্রাণহানি, শনাক্ত আরও অর্ধলক্ষ 

ব্রাজিলে বেড়েই চলেছে প্রাণহানি, শনাক্ত আরও অর্ধলক্ষ 

লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে অনেকটা স্থায়ী রূপ নেওয়া করোনায় থামছেই না প্রাণহানি। ইতিমধ্যে সেখানে ১ লাখ ১৯ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে ভাইরাসটিতে। শনাক্তের হার উচ্চ হওয়ায় এখনও প্রতিদিনই প্রায় হাজার মানুষ পৃথিবী ছাড়া হচ্ছেন। অপরদিকে, গত একদিনেও প্রায় অর্ধলক্ষ মানুষের করোনা শনাক্ত হয়েছে দেশটিতে। আগের তুলনায় কিছুটা কমেছে সুস্থতা। তারপরও আক্রান্তদের মধ্যে দুই-তৃতীয়াংশই বেঁচে ফিরেছেন। 

০৮:৪৫ এএম, ২৯ আগস্ট ২০২০ শনিবার

দিনের তাপমাত্রা বৃদ্ধি পাবে 

দিনের তাপমাত্রা বৃদ্ধি পাবে 

সারাদেশে রাতে মতো দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী ৪৮ ঘণ্টার আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে এবং বর্ধিত ৫ দিনে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পারে। 

০৮:৩৭ এএম, ২৯ আগস্ট ২০২০ শনিবার

মালয়েশিয়ায় আরএমসি’র সময় বাড়লো ৩১ ডিসেম্বর পর্যন্ত

মালয়েশিয়ায় আরএমসি’র সময় বাড়লো ৩১ ডিসেম্বর পর্যন্ত

মালয়েশিয়ায় আবারো রিকভারি মুভমেন্ট কন্ট্রোল অর্ডার (আরএমসিও) লকডাউন আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।  সেই সাথে চলমান স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেম (এসওপি) সহ সকল কোভিড স্বাস্থ্যবিধি মেনে চলার বিধিনিষেধ ৩১ ডিসেম্বর পর্যন্ত বহাল রাখার ঘোষণা দিয়েছেন।

১২:০১ এএম, ২৯ আগস্ট ২০২০ শনিবার

বিশিষ্ট সাংবাদিক রাহাত খানের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

বিশিষ্ট সাংবাদিক রাহাত খানের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ শুক্রবার দেশের বিশিষ্ট সাংবাদিক, উপন্যাসিক ও দৈনিক ইত্তেফাকের সাবেক সম্পাদক রাহাত খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোক বার্তায় রাষ্ট্রপতি বলেন, সাংবাদিক রাহাত খান স্বাধীনতা চর্চা ও সমাজের অগ্রযাত্রায় অসামান্য অবদান রেখেছেন।

১১:৪৯ পিএম, ২৮ আগস্ট ২০২০ শুক্রবার

বিশিষ্ট সাংবাদিক রাহাত খানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

বিশিষ্ট সাংবাদিক রাহাত খানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্যিক রাহাত খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোক-বার্তায় প্রধানমন্ত্রী গভীর শ্রদ্ধার সঙ্গে সাংবাদিকতা ও সাহিত্যের ক্ষেত্রে রাহাত খানের অসামান্য অবদানের কথা স্মরণ করেন।

১১:৪৮ পিএম, ২৮ আগস্ট ২০২০ শুক্রবার

নজরুলকে নিয়ে শিল্পকলার ‘আমারে দেব না ভুলিতে’ শীর্ষক আয়োজন

নজরুলকে নিয়ে শিল্পকলার ‘আমারে দেব না ভুলিতে’ শীর্ষক আয়োজন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে অনলাইনে ‘আমারে দেব না ভুলিতে’ শীর্ষক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

১১:৪৪ পিএম, ২৮ আগস্ট ২০২০ শুক্রবার

করোনার বিরুদ্ধে লড়াইয়ে মিলিত হলো বেক্সিমকো ও সেরাম 

করোনার বিরুদ্ধে লড়াইয়ে মিলিত হলো বেক্সিমকো ও সেরাম 

করোনাভাইরাস এর ভ্যাকসিন উন্নয়ন এবং দেশে সবার আগে ভ্যাকসিন পেতে বিশ্বের অন্যতম ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম ইন্সটিটিউট অব ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড (এসআইআই)-এ বিনিয়োগ করবে দেশের অন্যতম বৃহৎ ওষুধ ও ওষুধের কাঁচামাল উৎপাদনকারী প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড (বিপিএল)।

১১:১৯ পিএম, ২৮ আগস্ট ২০২০ শুক্রবার

এখনও গভীর কোমায় প্রণব মুখার্জি

এখনও গভীর কোমায় প্রণব মুখার্জি

ফুসফুস ও কিডনির সমস্যা রয়েছে তবে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির শরীরে রক্ত সঞ্চালন স্বাভাবিক। শুক্রবার দিল্লির সেনা হাসপাতালের তরফে এমনটি জানানো হয়েছে। খবর আনন্দবাজার পত্রিকা’র। 

১১:১৭ পিএম, ২৮ আগস্ট ২০২০ শুক্রবার

বিশিষ্ট কথা সাহিত্যিক ও সাংবাদিক রাহাত খান আর নেই

বিশিষ্ট কথা সাহিত্যিক ও সাংবাদিক রাহাত খান আর নেই

বিশিষ্ট কথা সাহিত্যিক ও খ্যাতিমান সাংবাদিক রাহাত খান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ রাত সাড়ে আটটার দিকে রাজধানীর ইস্কাটন গার্ডেস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। তার বয়স হয়েছিল ৮০ বছর।

১১:০৩ পিএম, ২৮ আগস্ট ২০২০ শুক্রবার

‘নীলফামারীর চিলাহাটি হয়ে ভারতের সঙ্গে রেল যোগাযোগ শুরু হবে’
স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে 

‘নীলফামারীর চিলাহাটি হয়ে ভারতের সঙ্গে রেল যোগাযোগ শুরু হবে’

রেলপথ মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন বলেছেন, নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি থেকে ভারতের হলদিবাড়ি পর্যন্ত বাংলাদেশ-ভারত রেল যোগাযোগ আগামী ২৬ মার্চ শুরু হবে। স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে এ দিন দুই দেশের প্রধানমন্ত্রী ওই রেলপথ যোগাযোগের উদ্বোধন করবেন।

১০:৩৯ পিএম, ২৮ আগস্ট ২০২০ শুক্রবার

রেনেসাঁ’র দেশে (ষষ্ঠপর্ব)

রেনেসাঁ’র দেশে (ষষ্ঠপর্ব)

দেবর রহিম ভেনিস থেকেই আরেজ্জো চলে গেছে নিজের বাসায় বাচ্চার স্কুল খোলা তাই। কাজিন মুঈন আমাদের সাথে মিলান যাচ্ছে শুধু আমাদেরকে সংগ দিতে। ভেনিসের মেস্ত্রে থেকে ট্রেনে করে আমরা মিলান-এর উদ্দেশ্যে সকাল সাড়ে ৮টায় রওনা হয়ে বেলা ১১টায় মিলানে পৌঁছেছি। মেস্ত্রে রেল স্টেশনে মামা ও অন্য কাজিনরা সবাই বিদায় জানতে এসেছিলো। অন্যরকম একটি আবেগঘন পরিবেশের মধ্যে আমরা ট্রেনে উঠেছিলাম।

১০:১০ পিএম, ২৮ আগস্ট ২০২০ শুক্রবার

রেনেসাঁ’র দেশে (শেষ পর্ব)

রেনেসাঁ’র দেশে (শেষ পর্ব)

আমরা রাতের খাবার (হালকা কিছু) মেলার একটি আমেরিকান খাবারের স্টলে শেষ করেছিলাম, কারণ প্রায় আট কিলোমিটার হেঁটে আর শক্তি কুলাচ্ছিল না। ফিরতি ট্রেনে আর ভুল না করে ঠিকমতো টিকেট কেটে দেবরের বাসায় আমি ভাত (অন্যরা পিজ্জা,পাস্তা) খেয়ে হেঁটেই হোটেলে এসেছিলাম। (মাত্র ১০০ গজ)।

০৯:২৪ পিএম, ২৮ আগস্ট ২০২০ শুক্রবার

সিরাজগঞ্জে ৮টি পাইপগানসহ যুবক গ্রেফতার

সিরাজগঞ্জে ৮টি পাইপগানসহ যুবক গ্রেফতার

সিরাজগঞ্জের বেলকুচি থেকে ৮টি দেশীয় তৈরী পাইপগানসহ গোপাল চন্দ্র সূত্রধর নামে এক যুবককে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার (২৮ আগস্ট) সকালে বেলকুচি উপজেলার চরনবীপুর কান্দাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। 

০৮:৪৭ পিএম, ২৮ আগস্ট ২০২০ শুক্রবার

করোনায় ইরানে কমেছে মৃত্যুর সংখ্যা 

করোনায় ইরানে কমেছে মৃত্যুর সংখ্যা 

ইরানে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে ৩ লাখ ১৮ হাজার ২৭০ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৬৯ হাজার ৯১১ জন। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সিমা সাদাত লারি আজ শুক্রবার এ সব তথ্য জানিয়েছেন। খবর পার্স টুডে’র। 

০৮:৪৭ পিএম, ২৮ আগস্ট ২০২০ শুক্রবার

সব খবর

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি