পুলিশি হেফাজতে মৃত্যুতে আদালতের ঐতিহাসিক রায়
রাজধানীর পল্লবী থানায় আলোচিত পুলিশি হেফাজতে ইশতিয়াক হোসেন জনি নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ঐতিহাসিক রায় ঘোষণা করেছেন আদালত। রায়ে পল্লবী থানার সাবেক উপ-পরিদর্শক (এসআই) জাহিদুর রহমান জাহিদসহ তিন পুলিশকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।
০৩:১৫ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২০ বুধবার
ইরাকে আরও দুটি মার্কিন সামরিক বহরে বোমা হামলা
ইরাকে আরও দুটি মার্কিন সামরিক বহরে বোমা হামলার ঘটনা ঘটেছে। রাস্তার পাশে পুতে রাখা বোমার মাধ্যমে এসব বহরে হামলা চালানো হয়। ইরাকে মার্কিন সামরিক দখলদারিত্বের বিরুদ্ধে মনোভাবেব চরম অবস্থার মধ্যেই ধারাবাহিকভাবে প্রায় প্রতি সপ্তাহে এ ধরণের হামলার ঘটনা ঘটছে। খবর বাস নিউজ ও পার্স টুডে’র।
০২:৪৮ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২০ বুধবার
করোনাকালে ১ লাখের বেশি কর্মী দেশে ফিরেছে
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ জানিয়েছেন, বৈশ্বিক মহামারী করোনাকালে এ পর্যন্ত ১ লাখ ১১ হাজার ১১১জন প্রবাসে কর্মরত বাংলাদেশি কর্মী দেশে ফিরে এসেছেন।
০২:৪৩ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২০ বুধবার
মসজিদে বিস্ফোরণ: আজও লিকেজ খুঁজছে তিতাস
নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় গ্যাস লিকেজ খুঁজতে তৃতীয় দিনের মতো মাটি খনন করছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। আজ বুধবার সকাল ৮টা থেকে মসজিদের বিভিন্ন স্থানে এই খোঁড়াখুঁড়ির কাজ করছেন তারা। প্রায় চার ফুট গভীরে একটি সংযোগ লাইন পুরোপুরি উন্মুক্ত করা গেছে।
০২:৩৯ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২০ বুধবার
ক্ষতিগ্রস্তদের ৫ লাখ টাকা করে দিতে হাইকোর্টের নির্দেশ
নারায়ণগঞ্জ শহরের পশ্চিম তল্লায় মসজিদে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের পরিবার ও দগ্ধদের প্রত্যেককে ৫ লাখ টাকা করে দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
০২:৩৯ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২০ বুধবার
বন্ড মার্কেটের জন্য বাধা সঞ্চয়পত্রের উচ্চসুদ (ভিডিও)
জাতীয় সঞ্চয়পত্রের বিদ্যমান সুদহার বহাল রেখে দেশে শক্তিশালী বন্ড মার্কেট গড়ে তোলা কঠিন- এমনটাই বলছেন অর্থনীতিবিদরা। তাই সুদের হার নির্ধারণের বিষয়টি বাজারের ওপরেই ছেড়ে দেয়ার পরামর্শ তাদের। তবে সঞ্চয়পত্র বিক্রির লাগাম টানতে এরই মধ্যে যেসব উদ্যোগ নেয়া হয়েছে, তা মানুষকে বন্ডে বিনিয়োগে উৎসাহিত করবে বলে মনে করছে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন-বিএসইসি।
০২:০৪ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২০ বুধবার
হোয়াইট হাউজে স্বাক্ষরিত হবে ইসরাইল ও আমিরাত চুক্তি
ইসরাইল ও সংযুক্ত আরব আমিরাত তাদের মধ্যকার সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে ১৫ সেপ্টেম্বর হোয়াইট হাউজে আনুষ্ঠানিকভাবে একটি চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে। ইসরাইলি প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন সে দেশের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতেনইয়াহু আর আমিরাতের নেতৃত্ব দেবেন সে দেশের যুবরাজের ভাই পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন জায়েদ। গত ১৩ আগস্ট দুই দেশের মধ্যে পূর্ণাঙ্গ কুটনৈতিক সম্পর্ক স্থাপনের সমঝোতা ঘোষণার এক মাস পর এই অনুষ্ঠান হতে যাচ্ছে। খবর ভয়েস অব আমেরিকা’র।
০১:৫১ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২০ বুধবার
করোনায় বায়না নেই ঢাকীদের (ভিডিও)
সময় ভালো যাচ্ছে না ঢাকীদের। করোনায় পূজা-পার্বণ নেই, কমেছে বিয়েও। তাই থেমেছে ঢাকের বাদ্য। গত ছয় মাস ধরেই নেই কোন বায়না। আসছে দুর্গা পূজায় এখনও বায়না হয়নি। অভাব-অনটনের মধ্যে তারা কোনরকমে দিন কাটাচ্ছে।
০১:০৬ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২০ বুধবার
ভারতে করোনায় আরও ৮৯ হাজার আক্রান্ত
ভারতে দৈনিক করোনার সংক্রমণ ৮৫-৯০ হাজারের গণ্ডিতে ঘোরাফেরার পর ৭৫ হাজারে নেমেছিল গতকাল মঙ্গলবার। আজ বুধবার তা ফের ৮৯ হাজারে পৌঁছেছে। উদ্বেগ বাড়িয়ে নতুন মৃত্যু ফের ১১০০ ছাড়াল। সঙ্গে সংক্রমণ হারও গতকালের তুলনায় বেড়েছে। যার অধিকাংশই মহারাষ্ট্র, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর বাসিন্দা। তবে আক্রান্তদের মধ্যে দুই-তৃতীয়াংশ রোগীই সুস্থতা লাভ করেছেন।
০১:০৩ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২০ বুধবার
মুজিববর্ষেই ভ্যাকসিন আনতে চায় গ্লোব বায়োটেক (ভিডিও)
মুজিববর্ষেই দেশবাসীকে ভ্যাকসিন উপহার দিতে চায় গ্লোব বায়োটেক। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা কাকন নাগ জানালেন, দ্বিতীয় ধাপের অ্যানিম্যাল ট্রায়াল এখন পর্যন্ত কার্যকর প্রমানিত হয়েছে। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহেই বৈজ্ঞানিক তথ্য-উপাত্ত বিএমআরসিতে জমা দেয়ার পর মানব দেহে ট্রায়ালের অনুমতি চাইবেন তারা। আর সব কিছু পরিকল্পনামাফিক এগোলে জানুয়ারিতেই আসবে গ্লোবের তৈরি ভ্যাকসিন।
০১:০২ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২০ বুধবার
ঢাকার সাত হাসপাতলে হবে চীনা ভ্যাকসিনের ট্রায়াল (ভিডিও)
দেশে করোনা ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগের প্রায় সব প্রস্তুতিই শেষ করে এনেছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র। সাতটি হাসপাতাল নির্ধারণ, মাঠ পর্যায়ে গবেষক নিয়োগ, মনিটরিং করার কাজ শেষ হয়েছে।
১২:১৫ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২০ বুধবার
জয়পুরহাটে করোনা রোগীর সংখ্যা হাজার ছাড়াল
জয়পুরহাটে নতুন করে আরও ২৮ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭ জনে। এঁদের মধ্যে সুস্থ হয়েছেন ৮৭৬ জন। করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেছেন ৬ জন।
১২:০৯ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২০ বুধবার
নেত্রকোনায় ট্রলারডুবি, পাঁচ শিশুসহ ১০ জনের লাশ উদ্ধার
নেত্রকোনার কলমাকান্দায় যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনায় আজ বুধবার বিকেল তিনটা পর্যন্ত পাঁচ শিশুসহ ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্য দুই পরিবারের ছয়জন। জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে পাঁচজনকে। এখনও নিখোঁজ অন্তত ১০ জন।
১২:০৫ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২০ বুধবার
যুক্তরাষ্ট্রে করোনায় আরও আক্রান্ত সাড়ে ২৮ হাজার
মার্কিন যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা গত এক দিনে বেড়েছে। অন্যদিকে বেড়েছে সংক্রমিতের সংখ্যাও। এ পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে ৬৫ লাখ ছাড়িয়েছে। যার অধিকাংশই ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, নিউ ইয়র্ক ও নিউ জার্সির বাসিন্দা। তবে আক্রান্তদের মধ্যে অর্ধেক রোগী স্বাভাবিক জীবনে ফিরতে পেরেছেন।
১১:৫৬ এএম, ৯ সেপ্টেম্বর ২০২০ বুধবার
আশুলিয়া থেকে দুইজনের লাশ উদ্ধার
সাভারের আশুলিয়া থেকে দুইজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। রাতে সাভারের গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
১১:৩৫ এএম, ৯ সেপ্টেম্বর ২০২০ বুধবার
স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে আদালতে চার পুলিশ
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার আসামি পুলিশের চার সদস্যকে দ্বিতীয় দফা রিমান্ড শেষে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিতে কক্সবাজার আদালতে আনা হয়েছে।
১১:২৬ এএম, ৯ সেপ্টেম্বর ২০২০ বুধবার
একাদশে ভর্তির সময়সীমা বেড়েছে
একাদশ শ্রেণিতে ভর্তির সময়সীমা আরও দুই দিন বাড়ানো হয়েছে। ১৩, ১৪ এবং ১৫ সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তির সুযোগ দেয়ার কথা থাকলেও সে সময় বাড়িয়ে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছে। একই সঙ্গে ভর্তিতে প্রাথমিকভাবে একাডেমিক ট্রান্সক্রিপ্ট বা প্রশংসাপত্র জমা করতে হবে। চলমান করোনা মহামারীর পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর এসব কাগজ কলেজে জমা দিতে পারবেন শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করে আন্ত:শিক্ষা বোর্ড সমন্বয় উপ কমিটি।
১১:০৩ এএম, ৯ সেপ্টেম্বর ২০২০ বুধবার
আন্তর্জাতিক ফুটবলে রোনালদোর গোল’র সেঞ্চুরি
উয়েফা নেশনস লিগে সুইডেনের জালে বল পাঠিয়ে দ্বিতীয় ফুটবলার হিসেবে আন্তর্জাতিক ম্যাচে গোলের সেঞ্চুরি পূর্ণ করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে ইউরোপিয়ান হিসেবে রোনালদোই প্রথম। দৃষ্টিনন্দন ফ্রি-কিক থেকে সিআর সেভেন তার শততম গোল পূরণ করেন।
১০:৪৭ এএম, ৯ সেপ্টেম্বর ২০২০ বুধবার
অংশগ্রহণকারী অসুস্থ, অক্সফোর্ডের ভ্যাকসিন ট্রায়াল স্থগিত
করোনা ভাইরাসের টিকার ট্রায়েলে অংশ নেওয়া একজন স্বেচ্ছাসেবী অসুস্থ হয়ে পড়ায় ট্রায়াল সাময়িকভাবে স্থগিত করেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও ওষুধ প্রস্তুতকারী অ্যাস্ট্রোজেনেকা। করোনা প্রতিরোধে টিকা নিয়ে তৃতীয় বা চূড়ান্ত ধাপের পরীক্ষা চালাচ্ছিল তারা। খবর বিবিসি’র।
১০:৪২ এএম, ৯ সেপ্টেম্বর ২০২০ বুধবার
সরলা দেবী চৌধুরাণীর জন্মদিন আজ
সরলা দেবী চৌধুরানী ঊনবিংশ শতাব্দীর শেষার্ধ এবং বিংশ শতাব্দীর প্রথমার্ধের বিশিষ্ট বাঙালি সাহিত্যিক, সমাজসেবক ও বুদ্ধিজীবী। নামেই তিনি মনে রোমাঞ্চ জাগান। সরলা দেবী চৌধুরাণী বিশিষ্ট রাজনীতিবিদ জানকীনাথ ঘোষাল এবং বাংলার প্রথম মহিলা ঔপন্যাসিক ও রবীন্দ্রনাথের অগ্রজা স্বর্ণকুমারী দেবীর সন্তান।
১০:২৫ এএম, ৯ সেপ্টেম্বর ২০২০ বুধবার
ব্রাজিলে একদিনে আক্রান্ত ১৭ হাজার; মৃত ৫১৬
ব্রাজিলে টানা তৃতীয় দিনের মতো কমেছে করোনার প্রকোপ। একই সঙ্গে বেড়েছে সুস্থতার হার। যেখানে গত একদিনে ১৭ হাজারের বেশি মানুষ করোনাক্রান্ত হয়েছেন। গত এক দিনে দেশটিতে মারা গেছেন ৫১৬ জন। কিছুটা উন্নতি হয়েছে এ অঞ্চলের পেরু, কলম্বিয়া, চিলি ও আর্জেন্টিনার মতো দেশগুলোতেও।
১০:২০ এএম, ৯ সেপ্টেম্বর ২০২০ বুধবার
সাবেক শিক্ষামন্ত্রী এএসএইচকে সাদেকের মৃত্যুবার্ষিকী আজ
১০:১৬ এএম, ৯ সেপ্টেম্বর ২০২০ বুধবার
কিংবদন্তি শিল্পী ফিরোজা বেগমের মৃত্যুবার্ষিকী আজ
উপমহাদেশের প্রখ্যাত নজরুলসংগীত শিল্পী ফিরোজা বেগমের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ বুধবার। ২০১৪ সালের এ দিনে ৮৪ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন।
১০:১১ এএম, ৯ সেপ্টেম্বর ২০২০ বুধবার
ফজলুল কবির চৌধুরীর ৪৮তম মৃত্যুবার্ষিকী আজ
বিশিষ্ট রাজনীতিবিদ ও পার্লামেন্টারিয়ান, সমাজসেবী একেএম ফজলুল কবির চৌধুরীর ৪৮তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৭২ সালের ৯ সেপ্টেম্বর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ৫৬ বছর বয়সে ঢাকায় মারা যান তিনি।
১০:০৮ এএম, ৯ সেপ্টেম্বর ২০২০ বুধবার
- বন্যায় ৫৬ জনের মৃত্যু, আশ্রয়কেন্দ্রে ১১ হাজার মানুষ
- শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি আইন অনুযায়ী নিষ্পত্তি হবে: ভারত
- বর্ণাঢ্য আয়োজনে ইটিভির চেয়ারম্যান আবদুস সালামের জন্মদিন উদযাপন
- শিক্ষার্থীদের নিয়ে ‘পরীক্ষা-নিরীক্ষা’ না চালানোর আহ্বান হাসনাতের
- শিক্ষার্থীদের নিয়ে মন্তব্যে সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ
- সংসদ ভবনে ঢোকার চেষ্টা, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ শিক্ষার্থীরা
- এইচএসসির প্রশ্নপত্রে ত্রুটি, ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ
- সব খবর »
- রেশন সুবিধা পাচ্ছেন ১২-২০ গ্রেডের চাকরিজীবীরা
- মোটরযানের মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএর জরুরি নির্দেশনা
- যাব টুঙ্গিপাড়ায়, জানতামই না আমি দেশের বাইরে যাচ্ছি: শেখ হাসিনা
- সংবাদ উপস্থাপকসহ ৩ পদে নিয়োগ দেবে একুশে টেলিভিশন
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদে আলোচনায় ড. ইউনূস
- শিশু রামিসা হত্যা: গ্রেপ্তার সোহেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
- পদোন্নতি পেয়ে সচিব হলেন ২ কর্মকর্তা
- সরকারি চাকরি পেয়েও বেকার তারা: নিরানন্দ ঈদ ১৪ হাজার পরিবারের
- যে কোনো সময় কমিটির ঘোষণা, ঢাকা উত্তর যুবদলের কমিটিতে আলোচনায় যারা
- ছুটিতে গিয়ে না ফিরলে ৩ বছরের নিষেধাজ্ঞা, নতুন নিয়ম সৌদির
- পে-স্কেল বাস্তবায়ন দুই ধাপে, ১ জুলাই থেকে মূল বেতন
- গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
- একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
- সুখবর পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, বরাদ্দ বাড়ছে বাজেটে
- স্বর্ণের ভরিতে কমলো ৯ হাজার টাকা, ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার
- খামেনি হত্যার প্রতিশোধ নেবে ইরান, ঘোষণা জাতীয় নিরাপত্তা পরিষদের
- বগুড়া পুলিশ লাইন্সে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ভেনেজুয়েলায় আট দিন পর ধ্বংসস্তূপ থেকে এক ব্যক্তিকে জীবিত উদ্ধার
- আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি এবার শ্রদ্ধা জানালো সৌদি
- জামায়াতের ছায়া বাজেট আর পাস হওয়া বাজেট কাছাকাছিই: শফিকুর রহমান
- জামায়াত এমপির ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বাবা এখনও জীবিত, দুঃখ প্রকাশ
- পশ্চিমবঙ্গ সফরে মোদী, বক্তব্যে বাংলাদেশ সীমান্ত প্রসঙ্গ
- ঢাকা দক্ষিণ যুবদলের সম্ভব্য কমিটিতে আলোচনায় সোহাগ ভূঁইয়া
- ৮০০ কোটি ইউরো পাচারের অভিযোগ, সাইপ্রাসে এস আলমের সম্পত্তি জব্দ
- ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দিতে হবে: নাহিদ
- হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান, ভিড় না করার আহ্বান চিকিৎসকদের
- পারিবারিক কবরস্থানে শায়িত যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টি
- নিখোঁজের ৫ দিন পর ডোবায় মিললো ইট বাঁধা কিশোরের মরদেহ
- নতুন প্রজন্মকে দেশীয় ফলের সঙ্গে পরিচয় করাতে ফরিদপুরে ফল মেলা
- অবসরের ভাবনা প্রত্যাখ্যান করলেন শেখ হাসিনা























