ঢাকা, বুধবার   ১৫ জুলাই ২০২৬

সংসদে বাংলাদেশ প্রকৌশল গবেষণা কাউন্সিল বিলসহ তিনটি বিল পাস

সংসদে বাংলাদেশ প্রকৌশল গবেষণা কাউন্সিল বিলসহ তিনটি বিল পাস

জাতীয় সংসদে আজ বাংলাদেশ প্রকৌশল গবেষণা কাউন্সিল বিল,২০২০সহ তিনটি বিল পাস হয়েছে। বাকি দু’টি বিল হচ্ছে, বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্ট বিল, ২০২০ এবং গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২০।

০৭:৩৪ পিএম, ৮ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার

ইটিভির ফেসবুক লাইভে আসছেন সঙ্গীতশিল্পী প্রতীক হাসান

ইটিভির ফেসবুক লাইভে আসছেন সঙ্গীতশিল্পী প্রতীক হাসান

একুশে টিভির ফেসবুক লাইভে এবার আসছেন এ প্রজন্মের জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও প্রয়াত বরেণ্য কণ্ঠশিল্পী খালিদ হাসান মিলুর যোগ্য উত্তরসূরি প্রতীক হাসান।

০৭:৩০ পিএম, ৮ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার

নারায়ণগঞ্জে এসি বিস্ফোরণ: ক্ষতিপূরণের রিটের আদেশ বুধবার

নারায়ণগঞ্জে এসি বিস্ফোরণ: ক্ষতিপূরণের রিটের আদেশ বুধবার

নারায়ণগঞ্জ শহরের পশ্চিম তল্লার মসজিদে বিস্ফোরণ ও অগ্নিকান্ডের ঘটনায় নিহতদের পরিবার ও দগ্ধদের প্রত্যেককে ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়ার নির্দেশনা চেয়ে আনা রিটের আদেশ কাল বুধবার।

০৭:২০ পিএম, ৮ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার

ঐক্যবদ্ধ হলেন দেশের কণ্ঠশিল্পীরা

ঐক্যবদ্ধ হলেন দেশের কণ্ঠশিল্পীরা

এবার নতুন সংগঠন নিয়ে এলেন দেশের কণ্ঠশিল্পীরা। গীতিকবি সংঘ ও মিউজিক কম্পোজারস অ্যাসোসিয়েশনের পর ঐক্যবদ্ধ হলেন কণ্ঠশিল্পীরা। আজ মঙ্গলবার ‘কণ্ঠশিল্পী পরিষদ, বাংলাদেশ’ নামে তাদের নতুন এ সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। এ নিয়ে একটি বিবৃতি দিয়েছেন তারা।

০৬:৫৮ পিএম, ৮ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার

করোনা টেস্টে ক্রিকেটারসহ আক্রান্ত দুইজন

করোনা টেস্টে ক্রিকেটারসহ আক্রান্ত দুইজন

আসন্ন শ্রীলঙ্কা সফর উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অধীনে ক্রিকেটারদের প্রথম করোনা পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে করোনা পজিটিভ এসেছে ওপেনার সাইফ হাসানের। অর্থাৎ, করোনা ভাইরাসে আক্রান্ত এই ক্রিকেটার। এছাড়া ট্রেনার ট্রেভর নিক লির দেহেও মিলেছে করোনা ভাইরাসের উপস্থিতি। বিসিবি এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও বিশ্বস্ত সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

০৬:৪০ পিএম, ৮ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার

ওয়েব সিরিজ থেকে অশ্লীল অংশ সরানো প্রশ্নে হাইকোর্টের রুল

ওয়েব সিরিজ থেকে অশ্লীল অংশ সরানো প্রশ্নে হাইকোর্টের রুল

ইন্টারনেটে থাকা বির্তকিত ওয়েব সিরিজগুলোর অশ্লীল অংশ সরাতে সংশ্লিষ্টদের নিষ্ক্রিক্রয়তাকে কেনো অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

০৬:২০ পিএম, ৮ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার

বাউফলে গাঁজাসহ যুবদল কর্মী আটক

বাউফলে গাঁজাসহ যুবদল কর্মী আটক

পটুয়াখালীর বাউফলের কনকদিয়া বাজার এলাকায় ১৫ গ্রাম গাঁজাসহ জাহিদ হাওলাদার (৩০) নামে এক যুবদল কর্মীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

০৬:০৭ পিএম, ৮ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার

বিদ্যালয় খোলার প্রস্তুতি শুরুর নির্দেশ

বিদ্যালয় খোলার প্রস্তুতি শুরুর নির্দেশ

করোনা পরিস্থিতির কারণে দীর্ঘ দিন বন্ধ থাকার পর সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলার প্রস্তুতি শুরুর নির্দেশনা দেয়া হয়েছে। এজন্য করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি বাস্তবায়নের নির্দেশনা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

০৬:০৫ পিএম, ৮ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার

ইউএনও ওয়াহিদার ওপর হামলার প্রতিবাদে কলারোয়ায় মানববন্ধন

ইউএনও ওয়াহিদার ওপর হামলার প্রতিবাদে কলারোয়ায় মানববন্ধন

ঘোড়াঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম ও তার বাবার ওপর হামলার প্রতিবাদে কলারোয়ায় আটককৃত আসামীদের শাস্তি দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। কলারোয়া উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের ব্যানারে এ মানবন্ধন কর্মসূচি পালিত হয়।

০৫:৪৯ পিএম, ৮ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার

রাতে লজ্জা এড়ানোর লড়াইয়ে নামবে অস্ট্রেলিয়া

রাতে লজ্জা এড়ানোর লড়াইয়ে নামবে অস্ট্রেলিয়া

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটিতে হেরে এরইমধ্যে সিরিজ খুইয়েছে অস্ট্রেলিয়া। আজ মঙ্গলবার রাতে তাই হোয়াইটওয়াশ এড়ানোর লড়াইয়ে স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া অ্যারন ফিঞ্চের দল। সাউদাম্পটনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১১টায়।

০৫:৪৭ পিএম, ৮ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার

লাদাখের পরিস্থিতি অত্যন্ত গুরুতর: জয়শঙ্কর

লাদাখের পরিস্থিতি অত্যন্ত গুরুতর: জয়শঙ্কর

বুধবার মস্কোয় বৈঠকে বসছেন ভারত ও চীনের পররাষ্ট্রমন্ত্রী। তার দু’দিন আগে পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখার অবস্থা ‘অত্যন্ত গুরুতর’ বলে মন্তব্য করলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

০৫:৪৪ পিএম, ৮ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার

ব্রাহ্মণবাড়িয়ায় ইয়াবাসহ আটক ২

ব্রাহ্মণবাড়িয়ায় ইয়াবাসহ আটক ২

ব্রাহ্মণবাড়িয়ায় ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে আটক করেছে র‌্যাব ১৪। অপরদিকে সীমান্তবর্তী বিজয়নগর ও আখাউড়ায় পৃথক অভিযানে মাদকদ্রব্যসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে সরাইল ব্যাটালিয়ন ২৫ বিজিবির জওয়ানরা। 

০৫:৪০ পিএম, ৮ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার

বরিশালে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উদযাপিত

বরিশালে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উদযাপিত

বরিশালে ‘কোভিট-১৯ সংকট স্বাক্ষরতা শিক্ষায় পরিবর্তনশীল শিখন-শেখানো কৌশল এবং শিক্ষাবিদদের ভূমিকা’ এই স্লোগানকে সামনে রেখে স্বাক্ষরতা দিবস উদযাপিত হয়েছে।

০৫:২৪ পিএম, ৮ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার

অস্ত্র মামলায় পাপিয়া দম্পতির সাক্ষ্য গ্রহণ শেষ

অস্ত্র মামলায় পাপিয়া দম্পতির সাক্ষ্য গ্রহণ শেষ

নরসিংদীর আলোচিত শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমানের বিরুদ্ধে অস্ত্র মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। এ নিয়ে মামলার ১২ জনের মধ্যে ১২ জনের সাক্ষ্যগ্রহণ শেষ।

০৫:২১ পিএম, ৮ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার

গাংনীতে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

গাংনীতে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

মেহেরপুরের গাংনীতে সাপের কামড়ে গোলাপি খাতুন (৩৪) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে গাংনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গোলাপী খাতুন গাংনী থানা পাড়ার হাফিজুর রহমানের স্ত্রী।

০৫:১৭ পিএম, ৮ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার

পাবনায় কৃষক হত্যার খুনিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন 

পাবনায় কৃষক হত্যার খুনিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন 

পাবনায় কৃষক এনামুল শেখের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শান্তির দাবিতে মানববন্ধন পালিত হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে পাবনা প্রেসক্লাবের সামনের আব্দুল হামিদ সড়কে নিহতের স্বজন ও পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের শিক্ষার্থীরা এই প্রতিবাদ মানববন্ধনের আয়োজন করে।

০৫:১৫ পিএম, ৮ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার

বিভিন্ন রুটে কমিউটার, মেইল, এক্সপ্রেস ও লোকাল ট্রেন চলবে

বিভিন্ন রুটে কমিউটার, মেইল, এক্সপ্রেস ও লোকাল ট্রেন চলবে

আগামী ১০, ১৩ এবং ১৬ সেপ্টেম্বর হতে দেশের বিভিন্ন রুটে বেশকিছু কমিউটার, মেইল, এক্সপ্রেস এবং লোকাল ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। রেলের যাত্রী পরিবহন সেবা স্বাভাবিক করার অংশ হিসেবে তিন ধাপে এই ট্রেনগুলো চালু করা হবে।

০৫:০১ পিএম, ৮ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার

ইসলামপুর তদন্ত কেন্দ্র উদ্বোধনের অপেক্ষায়

ইসলামপুর তদন্ত কেন্দ্র উদ্বোধনের অপেক্ষায়

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর পুলিশ তদন্ত কেন্দ্র নির্মাণ শেষ। চলছে সৌন্দর্য বর্ধনের কাজ। ২ কোটি ৭৮ লাখ টাকা ব্যায়ে তিন তলাবিশিষ্ট এ ভবনটি নির্মাণ করা হয়েছে। যেখানে স্থান সংকুলানের পর্যাপ্ত সুবিধা রয়েছে। ইসলামপুর পুলিশ তদন্ত কেন্দ্রটি এখন উদ্বোধনের অপেক্ষায়। 

০৫:০১ পিএম, ৮ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার

অবশেষে গ্রেফতার সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তী

অবশেষে গ্রেফতার সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তী

অবশেষে গ্রেফতার করা হল রিয়া চক্রবর্তীকে। জিজ্ঞাসাবাদের তৃতীয় দিনে সুশান্তের বিশেষ বান্ধবীকে গ্রেফতার করল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ৮১ দিন পর গ্রেফতার করা হল রিয়া চক্রবর্তীকে। এনডিপিএস আইনের ৬৭ নম্বর ধারায় রিয়া চক্রবর্তী তাঁর স্বীকার করেছেন বলে জানা গেছে।

০৪:৪১ পিএম, ৮ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার

নওগাঁয় রেলওয়ের উচ্ছেদ অভিযান

নওগাঁয় রেলওয়ের উচ্ছেদ অভিযান

নওগাঁর রাণীনগর ও আত্রাই রেল স্টেশনের আশপাশের এলাকায় অবৈধভাবে গড়ে উঠা বিভিন্ন ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে রেল কর্তৃপক্ষ। এই অভিযানের প্রথমদিন মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত রানীনগর রেল স্টেশনের পাশে নওগাঁ-নাটোর সড়কের উভয় দিকে প্রায় আড়াই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। 

০৪:৪০ পিএম, ৮ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার

গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ বিল পাস

গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ বিল পাস

গাজীপুর এবং আশেপাশে এলাকার আধুনিক, পরিকল্পিত এবং আকর্ষনীয় করে গড়ে তুলতে গাজীপুর উন্নয়ন কতৃর্পক্ষ বিল-২০২০ পাস করা হয়েছে।

০৪:৩২ পিএম, ৮ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার

ভ্যাকসিন উৎপাদনে পুতিন ও সৌদি বাদশাহ’র আলোচনা

ভ্যাকসিন উৎপাদনে পুতিন ও সৌদি বাদশাহ’র আলোচনা

সৌদি বাদশাহ সালমান ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রুশ করোনাভাইরাস ভ্যাকসিনের যৌথ উৎপাদনের সম্ভাবনা নিয়ে সোমবার আলোচনা করেছেন। ক্রেমলিন একথা জানায়। খবর এএফপি’র।

০৪:৩১ পিএম, ৮ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার

ইউএনও ওয়াহিদা’র  শারীরিক অবস্থার উন্নতি

ইউএনও ওয়াহিদা’র  শারীরিক অবস্থার উন্নতি

দুর্বৃত্তের হামলায় আহত দিনাজপুরের ঘোড়াঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের শারীরিক অবস্থা সব প্যারামিটারেই উন্নতি হয়েছে। তিনি সুস্থ স্বাভাবিক মানুষের মতই জ্ঞান আছে এবং তরল খাবার খাচ্ছেন। 

০৪:২৪ পিএম, ৮ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার

সব খবর

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি