ইউএনও’র ওপর হামলা: আরও দুইজন আটক
ঘোড়াঘাটে উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানম ও তার বাবার উপর হামলার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গাড়িচালক হাফিজ ও ইয়াসিন নামের দুইজনকে আটক করেছে পুলিশ।
০৪:১৮ পিএম, ৮ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার
কুড়িগ্রামে চরম দুর্ভোগে ৫ শতাধিক পরিবার (ভিডিও)
কুড়িগ্রামে বন্যার পানি নেমে গেলেও দুর্ভোগ কাটেনি চর রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের ৫ শতাধিক পরিবারের। অর্থের অভাবে এখনও অনেকে বানের তোড়ে ভেঙ্গে যাওয়া ঘরবাড়ি মেরামত করতে পারেননি। করোনার কারণে আনেকটাই আয়-রোজগারহীন পারিবারগুলোর এখন বসবাস এখন ছাপড়ার মধ্যে।
০৪:১৩ পিএম, ৮ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার
২৪ ঘণ্টায় আরও ৩৬ জনের মৃত্যু
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৪ হাজার ৫৫২-এ। এসময় নতুন করে আরো আক্রান্ত শনাক্ত হয়েছেন এক হাজার ৮৯২ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩ লাখ ২৯ হাজার ২৫১-এ।
০৪:০৬ পিএম, ৮ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার
বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ মোস্তফা কামালের মা মোসাম্মৎ মালেকা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
০৩:৫৮ পিএম, ৮ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার
রাজশাহীতে শয়ন কক্ষে বৃদ্ধার লাশ, স্বামী আটক
রাজশাহীর চারঘাটে শয়ন কক্ষ থেকে হাত-পা ও মুখ বাধা নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
০৩:৪৮ পিএম, ৮ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার
রপ্তানিতে প্রবৃদ্ধির ধারা ইতিবাচক (ভিডিও)
রফতানিতে প্রবৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে। চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ের পর আগস্টেও বেড়েছে রফতানি আয়। রপ্তানির এমন ধারাকে ইতিবাচক বলছেন অর্থনীতিবিদরা। একই সাথে প্রবৃদ্ধি অব্যাহত রাখতে সরকারকে আরও জোরালো পদক্ষেপ নেয়ার তাগিদ তাদের। তবে বাণিজ্যমন্ত্রী জানালেন, রফতানি-বাণিজ্য গতিশীল করতে ইতিমধ্যেই সরকারে একটি বিশেষ কমিটি কাজ করেছে।
০৩:৪৬ পিএম, ৮ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার
নোয়াখালীতে সাক্ষরতা দিবস পালিত
মুজিববর্ষে সারাদেশে উপ-আনুষ্ঠানিকতা শিক্ষার মাধ্যমে স্বাক্ষরতা শিক্ষায় পরিবর্তনশীল শিখন, শেখানো কৌশল এবং শিক্ষাবিদদের ভূমিকা এ প্রতিপাদ্যে নোয়াখালী জেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
০৩:৪৩ পিএম, ৮ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার
দৌলতদিয়ায় পারের অপেক্ষায় তিন শতাধিক পণ্যবাহী ট্রাক
স্রোত ও নাব্যতা সংকটে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যহত হচ্ছে। এতে করে পারের অপেক্ষায় রয়েছে তিন শতাধিক পণ্যবাহী ট্রাক।
০৩:৩৫ পিএম, ৮ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার
বিএনপিকে অপেক্ষা করতে বললেন ওবায়দুল কাদের
সরকার পরিবর্তন চাইলে আগামী নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
০৩:৩২ পিএম, ৮ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার
সাংবাদিক হত্যা চেষ্টার প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন
সময় টিভির কক্সবাজার প্রতিনিধি সুজা উদ্দিন রুবেলকে হত্যা চেষ্টার প্রতিবাদ ও হামলাকারীদের শনাক্ত করে শাস্তির আওতায় আনার দাবিতে বাগেরহাটে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
০৩:১৮ পিএম, ৮ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার
ক্যাসিনো মামলার চার্জশিট শিগগিরই (ভিডিও)
ক্যাসিনোবিরোধী অভিযানের বছর পেরোলেও এখনো কয়েকটি মামলার চার্জশিট দিতে পারেনি তদন্তকারী সংস্থাগুলো। র্যাবের দায়িত্বে থাকা ১৭টি মামলার মধ্যে ১৪টির চার্জশিট দেয়া হয়েছে। বাকি তিনটি মামলার তদন্ত শেষ পর্যায়ে, শিগগিরই অভিযোগপত্র দেয়া হবে বলে জানিয়েছে র্যাব।
০৩:০১ পিএম, ৮ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার
মসজিদে বিস্ফোরণ: আশঙ্কাজনক ৯ জনই আইসিইউতে
নারায়ণগঞ্জে মসজিদে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত দগ্ধ ২৭ জনের প্রাণহানি ঘটেছে। আহতদের মধে একজন সুস্থ হয়ে বাড়িতে ফিরতে পারলেও চিকিৎসাধীন ৯ জনের অবস্থা সংকটাপন্ন। যাদেরকে আশঙ্কাজনক অবস্থায় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে নেয়া হয়েছে।
০২:৪৯ পিএম, ৮ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার
এ মাসেই চীনা ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ বাংলাদেশে
এ মাসেই চীনের সিনোভ্যাকের তৈরি ভ্যাকসিন মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগ করা হচ্ছে বাংলাদেশে। আগামী ১০ দিনের মধ্যে এই ভ্যাকসিন পৌঁছাবে। এই প্রক্রিয়ার সাথে যুক্ত থাকছে আইসিডিডিআরবি। টিকা প্রয়োগের মূখ্য গবেষক জানালেন, রাজধানীর ৭টি কোভিড হাসাপাতালের ৪ হাজার ২শ’ চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মী স্বেচ্ছায় এই ট্রায়ালে অংশ নিতে পারবে। সাফল্য আসলে ভ্যাকসিন পাওয়ায় অগ্রাধিকার পাবে বাংলাদেশ।
০২:৩৭ পিএম, ৮ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার
ঘুষ চেয়ে ফেঁসে গেলেন ইউপি সদস্য, থানায় অভিযোগ
ঢাকার নবাবগঞ্জে ঘুষ দাবি করার অভিযোগে যন্ত্রাইল ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য পবিত্র সরকারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন গোবিন্দপুর গ্রামের হেলেনা বেগম নামে এক নারী। যেখানে একই গ্রামের বিমল চন্দ্র ঘোষ, তারা ঘোষ ও তাদের বাবা নরেশ চন্দ্র ঘোষের বিরুদ্ধেও অভিযোগ করেছেন ওই নারী।
০২:১৭ পিএম, ৮ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার
করোনায় প্রাণহানি সবচেয়ে কম বাংলাদেশে
দেশে প্রাণঘাতি করোনাভাইরাস সংক্রমণের ছয় মাস পূর্ণ হলো আজ। দীর্ঘ এই সময়ে বিশ্বের অনেক দেশেই সংক্রমণ ও প্রাণহানির নতুন নতুন রেকর্ড হয়েছে। বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী বিশ্বের শীর্ষ সংক্রমিত দেশগুলোর তালিকায় বাংলাদেশ এখন ১৪তম স্থানে। এসব দেশের মধ্যে একমাত্র বাংলাদেশেই সংক্রমিত ও মৃতের সংখ্যা কম।
০১:৩৩ পিএম, ৮ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার
ক্যালিফোর্নিয়ায় দাবানলে পুড়েছে ২০ লাখ একর বনভূমি
ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য। এই অঙ্গরাজ্যটির অগ্নি নির্বাপক বিভাগ জানিয়েছে, দাবানলে পুড়েছে ২০ লাখ একর বনভূমি। এছাড়া এখন পর্যন্ত দাবানলে মারা গেছে ৭ জন। বাসস্থান ছাড়া হয়েছেন অনেকে।
০১:০০ পিএম, ৮ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার
বাংলার প্রথম শিল্পযোদ্ধা ডা. মীর আমজাদ হোসেন
শুধু বাংলার মানুষকে শোষণ-নিপিড়নই নয়। অধিকার বঞ্চিত বাঙালিরা সততা, কর্মদক্ষতায় সামগ্রিক উন্নয়ন, খাদ্য, শিক্ষা, চিকিৎসা, শিল্পসহ অন্যান্য ক্ষেত্রেও যাতে এগিয়ে যেতে না পারে সেজন্য পশ্চিম পাকিস্তানীদের মনোভাব ছিল আক্রোষমূলক। বিশেষ করে ব্যবসায়ীকভাবে সমৃদ্ধশালী হয়ে নিজেদের চাহিদা পূরণ করে আন্তর্জাতিক বাজারে তাদের পণ্যের প্রসার না করতে পারে সেজন্য অতীত থেকেই পাকিস্তান সরকারের এমন বাধা দমিয়ে শিল্প কলকারখানা স্থাপনে বাংলার প্রথম উদ্যোক্তা ছিলেন সিরাজগঞ্জের এনায়েতপুর গ্রামের ডা. মীর মোহাম্মদ আমজাদ হোসেন।
১২:৫৭ পিএম, ৮ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার
ভারতে আরও ১১শ’ মৃত্যু, শনাক্ত ৭৫ হাজার
দক্ষিণ এশিয়ার দেশ ভারতে গত একদিনে সংক্রমণ কিছুটা কমলেও বেড়েছে প্রাণহানি। যেখানে নতুন করে ১১শ’ মানুষের প্রাণ কেড়েছে ভাইরাসটি। এতে করে মৃতের সংখ্যা ৭৩ হাজার ছুঁতে চলেছে। অপরদিকে, আরও ৭৫ হাজারের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। যার অধিকাংশই মহারাষ্ট্র, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর বাসিন্দা। তবে, আক্রান্তদের মধ্যে দুই-তৃতীয়াংশ রোগীই সুস্থতা লাভ করেছেন।
১২:২৩ পিএম, ৮ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার
আজও দাখিল হয়নি সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন
আলোচিত সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন আজও দাখিল হয়নি। ফলে নতুন করে আগামী ১৪ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত। এ নিয়ে চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন দাখিলের সময় ৭৪ বারের মতো পেছানো হলো।
১১:৪৯ এএম, ৮ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার
খাসোগি হত্যাকারীদের সাজা বদলে দিল সৌদি আদালত
সাংবাদিক জামাল খাসোগি হত্যাকাণ্ডে মৃত্যুদণ্ড দেয়া পাঁচ ব্যক্তির সাজা পরিবর্তন করে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে সৌদি আরবের একটি আদালত। ২০১৮ সালের ওই হত্যাকাণ্ডের ঘটনায় পাঁচ ব্যক্তিকে মৃত্যুদণ্ডসহ মোট আটজনকে বিভিন্ন মেয়াদের সাজা দেয়া হয়েছিল।
১১:২৬ এএম, ৮ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার
এসআই পরিচয়ে বিয়ের তিন মাস পর প্রতারক ধরা
ঢাকার ধামরাইয়ে ডিবি পুলিশের এসআই পরিচয় দিয়ে বিয়ের তিন মাসের মাথায় প্রতারক স্বামীকে পুলিশের কাছে সোপর্দ করেছেন এক গৃহবধূ। এ ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
১১:১৭ এএম, ৮ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার
জবির ১৫৮ কোটি টাকার বাজেট পাস
২০২০-২১ অর্থ বছরের জন্য প্রায় ১৫৮ কোটি টাকার বাজেট পাস করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমানের সভাপতিত্বে সোমবার (৭ সেপ্টেম্বর) অনলাইন প্ল্যাটফর্ম জুম অ্যাপের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ৮২তম সিন্ডিকেট সভায় এ বাজেট পাস হয়।
১১:১৫ এএম, ৮ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার
সাভারে কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
ঢাকার অদূরে সাভারে কাভার্ডভ্যান চাপায় রিয়াদ নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও এক যুবক।
১১:১৪ এএম, ৮ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার
করোনায় মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি তারিক আলীর মৃত্যু
মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ও সদস্য সচিব জিয়াউদ্দিন তারিক আলী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
১০:৫৩ এএম, ৮ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার
- বন্যায় ৫৬ জনের মৃত্যু, আশ্রয়কেন্দ্রে ১১ হাজার মানুষ
- শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি আইন অনুযায়ী নিষ্পত্তি হবে: ভারত
- বর্ণাঢ্য আয়োজনে ইটিভির চেয়ারম্যান আবদুস সালামের জন্মদিন উদযাপন
- শিক্ষার্থীদের নিয়ে ‘পরীক্ষা-নিরীক্ষা’ না চালানোর আহ্বান হাসনাতের
- শিক্ষার্থীদের নিয়ে মন্তব্যে সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ
- সংসদ ভবনে ঢোকার চেষ্টা, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ শিক্ষার্থীরা
- এইচএসসির প্রশ্নপত্রে ত্রুটি, ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ
- সব খবর »
- রেশন সুবিধা পাচ্ছেন ১২-২০ গ্রেডের চাকরিজীবীরা
- মোটরযানের মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএর জরুরি নির্দেশনা
- যাব টুঙ্গিপাড়ায়, জানতামই না আমি দেশের বাইরে যাচ্ছি: শেখ হাসিনা
- সংবাদ উপস্থাপকসহ ৩ পদে নিয়োগ দেবে একুশে টেলিভিশন
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদে আলোচনায় ড. ইউনূস
- শিশু রামিসা হত্যা: গ্রেপ্তার সোহেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
- পদোন্নতি পেয়ে সচিব হলেন ২ কর্মকর্তা
- সরকারি চাকরি পেয়েও বেকার তারা: নিরানন্দ ঈদ ১৪ হাজার পরিবারের
- যে কোনো সময় কমিটির ঘোষণা, ঢাকা উত্তর যুবদলের কমিটিতে আলোচনায় যারা
- ছুটিতে গিয়ে না ফিরলে ৩ বছরের নিষেধাজ্ঞা, নতুন নিয়ম সৌদির
- পে-স্কেল বাস্তবায়ন দুই ধাপে, ১ জুলাই থেকে মূল বেতন
- গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
- একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
- সুখবর পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, বরাদ্দ বাড়ছে বাজেটে
- স্বর্ণের ভরিতে কমলো ৯ হাজার টাকা, ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার
- খামেনি হত্যার প্রতিশোধ নেবে ইরান, ঘোষণা জাতীয় নিরাপত্তা পরিষদের
- বগুড়া পুলিশ লাইন্সে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ভেনেজুয়েলায় আট দিন পর ধ্বংসস্তূপ থেকে এক ব্যক্তিকে জীবিত উদ্ধার
- আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি এবার শ্রদ্ধা জানালো সৌদি
- জামায়াতের ছায়া বাজেট আর পাস হওয়া বাজেট কাছাকাছিই: শফিকুর রহমান
- জামায়াত এমপির ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বাবা এখনও জীবিত, দুঃখ প্রকাশ
- পশ্চিমবঙ্গ সফরে মোদী, বক্তব্যে বাংলাদেশ সীমান্ত প্রসঙ্গ
- ঢাকা দক্ষিণ যুবদলের সম্ভব্য কমিটিতে আলোচনায় সোহাগ ভূঁইয়া
- ৮০০ কোটি ইউরো পাচারের অভিযোগ, সাইপ্রাসে এস আলমের সম্পত্তি জব্দ
- ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দিতে হবে: নাহিদ
- হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান, ভিড় না করার আহ্বান চিকিৎসকদের
- পারিবারিক কবরস্থানে শায়িত যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টি
- নিখোঁজের ৫ দিন পর ডোবায় মিললো ইট বাঁধা কিশোরের মরদেহ
- নতুন প্রজন্মকে দেশীয় ফলের সঙ্গে পরিচয় করাতে ফরিদপুরে ফল মেলা
- অবসরের ভাবনা প্রত্যাখ্যান করলেন শেখ হাসিনা























