১০ জুন : ইতিহাসে আজকের এই দিনে
০৯:১১ এএম, ১০ জুন ২০২০ বুধবার
কবি ফররুখ আহমদের জন্মবার্ষিকী আজ
প্রখ্যাত কবি ফররুখ আহমদের জন্মবার্ষিকী আজ। তিনি ১৯১৮ সালের ১০ জুন মাগুরার শ্রীপুর উপজেলার মাঝাইল গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা সৈয়দ হাতেম আলী ছিলেন একজন পুলিশ ইন্সপেক্টর। মায়ের নাম রওশন আখতার।
০৯:০২ এএম, ১০ জুন ২০২০ বুধবার
যুক্তরাষ্ট্রে আরও ১১শ মৃত্যু, আক্রান্ত সাড়ে ২০ লাখ
করোনার প্রকোপে যুক্তরাষ্ট্রে থামছেই স্বজন হারাদের মিছিল। যাতে এখন পর্যন্ত দেশটির প্রায় সাড়ে ২০ লাখের বেশি মানুষ সংক্রমিত হয়েছেন। প্রাণহানির তালিকায় যুক্ত হয়েছে আরও ১ হাজার একশটি প্রাণ। এতে না ফেরার দেশে ১ লাখ ১৪ হাজারের বেশি মানুষ।
০৮:৪৫ এএম, ১০ জুন ২০২০ বুধবার
জামিনে ১০ কোটি টাকা দিতে হবে ফ্লয়েড হত্যাকারী পুলিশকে
০৮:৪৩ এএম, ১০ জুন ২০২০ বুধবার
সীমিতসংখ্যক এমপি নিয়ে আজ বসছে বাজেট অধিবেশন
করোনা ভাইরাসের চলমান সঙ্কট শুধু জনজীবনকেই বদলে দেয়নি, এলোমেলো করে দিয়েছে দেশের সাংবিধানিক কার্যক্রমও। এর মধ্যেই আজ বুধবার শুরু হচ্ছে জাতীয় সংসদের অষ্টম অধিবেশন। এটা চলতি একাদশ সংসদের দ্বিতীয় বাজেট অধিবেশন। সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকাল ৫টায় বসবে সংসদ। আগামীকাল বৃহস্পতিবার সংসদে ২০২০-২১ অর্থবছরের জাতীয় বাজেট প্রস্তাব পেশ করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
০৮:৪৩ এএম, ১০ জুন ২০২০ বুধবার
মারা গেলেন বুরুন্ডির প্রেসিডেন্ট কুরুনজিজা
পূর্ব আফ্রিকার দেশ বুরুন্ডির প্রেসিডেন্ট পিয়েরে কুরুনজিজা মারা গেছেন। গত শনিবার হৃদযন্ত্রে সমস্যা দেখা দিলে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সোমবার সেখানে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। এ সময় তার বয়স হয়েছিল ৫৫ বছর।
০৮:১৬ এএম, ১০ জুন ২০২০ বুধবার
আজ বসছে পদ্মা সেতুর ৩১তম স্প্যান
পদ্মা সেতুর ৩১তম স্প্যান “৫-এ” স্থাপন হচ্ছে আজ। সেতুর সর্বশেষ নির্মাণ করা খুঁটি ২৬ এবং ২৫ নম্বর খুঁটিতে বসছে এই স্প্যান। এই দুই খুঁটির মাঝামাঝি শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটের চ্যানেল।
১২:১৪ এএম, ১০ জুন ২০২০ বুধবার
রাজাবাজার লকডাউনে মাঠে থাকছে সেনা সদস্যও
মহামারি করোনা ভাইরাস ঠেকাতে ঢাকার পূর্ব রাজাবাজারের লকডাউন এলাকায় সেনা বাহিনীও মাঠে থাকবে। বেসামরিক প্রশাসনকে সহযোগিতায় তারা এক সঙ্গে কাজ করবে।
১১:৫৫ পিএম, ৯ জুন ২০২০ মঙ্গলবার
কুড়িগ্রামে চলাচলের দুর্ভোগে ৪ ইউনিয়নের বাসীন্দারা
কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের শুলকুর বাজার এলাকায় কুড়িগ্রাম-যাত্রাপুর সড়ক নির্মাণাধীন ব্রীজের পাশে সাধারণের চলাচলের বিকল্প সড়কটি কৃষি জমির পানি নিষ্কাশনের জন্য কেটে দিয়েছে স্থানীয় কৃষকরা। এতে করে উঁচু জমির পানির তোড়ে রাস্তাটির প্রায় ১০০ ফুট ভেঙ্গে গিয়ে সাধারণের যোগাযোগ ও যানবাহন চলাচল ব্যবস্থা বন্ধ হয়ে পড়েছে। এ অবস্থায় ডিঙি নৌকায় করে পাড়াপাড় করছেন স্থানীয়রা।
১১:৩৫ পিএম, ৯ জুন ২০২০ মঙ্গলবার
লকডাউন অমান্য করায় আর্মেনিয়ার গোয়েন্দা প্রধান বরখাস্ত
বরখাস্ত হলেন আর্মেনিয়ার সেনা, পুলিশ ও গোয়েন্দা সংস্থার প্রধান। প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারী মোকাবেলায় আরোপ করা লকডাউন অমান্য করার কারণে আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান তাদের বরখাস্ত করেন।তিনি বলেছেন, করোনাভাইরাস মোকাবেলার ক্ষেত্রে তারা বাজে উদাহরণ তৈরি করেছেন।
১১:৩৩ পিএম, ৯ জুন ২০২০ মঙ্গলবার
মুক্তিযোদ্ধা রমেশ চন্দ্র রায় আর নেই
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার রমেশ চন্দ্র রায় (৭০) আর নেই। মঙ্গলবার দুপুরে তার নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি মৃত্যুকালে তার ৫ ছেলে এবং অসখ্য গুণাগ্রাহী রেখে যান।
১১:১২ পিএম, ৯ জুন ২০২০ মঙ্গলবার
ইসলামী ব্যাংকের বগুড়া জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর বগুড়া জোনের বিশেষ ভার্চুয়্যাল ব্যবসায় উন্নয়ন সম্মেলন ৮ জুন সোমবার অনুষ্ঠিত হয়। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলম সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা, মুহাম্মদ কায়সার আলী এবং মো. ওমর ফারুক খান।
১০:৩৭ পিএম, ৯ জুন ২০২০ মঙ্গলবার
চুয়াডাঙ্গায় ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক
চুয়াডাঙ্গা শহরের কেদারগঞ্জ মাদরাসা পাড়া থেকে ইয়াবাসহ ২ মাদকব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো,শহরের বাগানপাড়ার মৃত মোর্তুজা আলীর ছেলে আশিক ইকবাল (২৫) ও আলমডাঙ্গা উপজেলার হোসেনপুর ক্যানালপাড়ার মৃত আজিবর রহমানের ছেলে ইদ্রিস আলী (৪৮)। আজ মঙ্গলবার ভোররাতে এ ঘটনা ঘটে।
০৯:৪৪ পিএম, ৯ জুন ২০২০ মঙ্গলবার
কক্সবাজারে ৩ রোহিঙ্গার মৃত্যু, শনাক্ত ৩৫
কক্সবাজারের উখিয়ায় নতুন করে আরও ৫ জন রোহিঙ্গার শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে এবং ২ জন মারা গেছেন। এ নিয়ে শরণার্থী শিবিরে ৩৫ জন করোনায় আক্রান্ত এবং তিনজনের মৃত্যু হলো।
০৯:৪০ পিএম, ৯ জুন ২০২০ মঙ্গলবার
ভাষা সংগ্রামী অসিত কুমার দেব আর নেই
না ফেরার দেশে চলে গেলেন ভাষা সংগ্রামী অসিত কুমার দেব (৯৫)। মঙ্গলবার (৯ জুন) বিকাল সাড়ে ৩টায় শেরপুরে নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের বন্দটেকি গ্রামের বাড়ীতে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ ছেলে রেখে গেছেন। আজ সন্ধ্যা ৭টায় চন্দ্রকোনা মহাশ্মশানে তাঁর শেষকৃত্যের আয়োজন করা হয়।
০৯:১০ পিএম, ৯ জুন ২০২০ মঙ্গলবার
আশা জাগাচ্ছে বাগেরহাটের সরকারি মৎস্য খামার
খোদ বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রও যেখানে রেনু উৎপাদনে ব্যর্থ্য। সেখানে সিমীত জনবল ও সামান্য বিনিয়োগে গলদা রেনু উৎপাদনে সফলতা পেয়েছে বাগেরহাট সরকারি মৎস্য বীজ উৎপাদন খামার। প্রতিষ্ঠার ৫৫ বছর পর প্রথম সরকারি এই খামারে গলদা রেনু উৎপাদনকে ইতিবাচক হিসেবে দেখছে সংশ্লিষ্টরা।
০৮:৩৭ পিএম, ৯ জুন ২০২০ মঙ্গলবার
বাউফলে করোনায় প্রাণ গেল বৃদ্ধার
পটুয়াখালীর বাউফলে করোনায় আক্রান্ত হয়ে সামসুন্নাহার (৭০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে বিভাগীয় শহর বরিশাল শেবাচিম আইসোলিউশনে তার মৃত্যু হয়। উপজেলার কালাইয়া গ্রামে তার বাড়ি।
০৮:৩০ পিএম, ৯ জুন ২০২০ মঙ্গলবার
করোনায় মারা গেলেন ইমপালস হাসপাতালের চিকিৎসক
করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন আরও একজন ডাক্তার। রাজধানীর ইমপালস হাসপাতালের অ্যানেস্থেসিয়া বিভাগের কনসালটেন্ট অধ্যাপক ডা. জলিলুর রহমান কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন।
০৮:২৬ পিএম, ৯ জুন ২০২০ মঙ্গলবার
কমিউনিটি ক্লিনিকে বাড়ছে রোগী, ঝুঁকি নিয়েই স্বাস্থ্যসেবা
করোনা ভাইরাস প্রাদুর্ভাবের মধ্যেই প্রত্যন্ত অঞ্চলের রোগীদের স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছেন কমিউনিটি ক্লিনিকের কর্মীরা। অন্যান্য সময়ের থেকে ক্লিনিকে রোগীও বেড়েছে। করোনা সংক্রমণের ঝুঁকি নিয়ে উপজেলা ও জেলা হাসপাতালে না গিয়ে স্থানীয় কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্যসেবা পাওয়ায় খুশি স্থানীয়রা। স্বাস্থ্যসেবার ক্ষেত্রে কমিউনিটি ক্লিনিকগুলোকে নতুন অধ্যায় হিসেবে দেখছে অনেকে।
০৮:২০ পিএম, ৯ জুন ২০২০ মঙ্গলবার
এবার চাকরি গেল ডিএসসিসি`র মশক শ্রমিকের
লার্ভিসাইডিং-এর কীটনাশক ড্রেনে ফেলে দিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন তথা সরকারের সম্পদ নষ্ট করার দায়ে কর্মচ্যুত করা হলো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মশক শ্রমিক রাজন দাসকে। অস্থায়ীভাবে দৈনিক মজুরির ভিত্তিতে কর্মরত অদক্ষ মশক শ্রমিক রাজন দাস ইচ্ছাকৃতভাবে লার্ভিসাইডিং এর জন্য ব্যবহৃত কীটনাশক ড্রেনে ফেলে দেয়ায় তাকে কর্মচ্যুত করা হয়।
০৮:১৮ পিএম, ৯ জুন ২০২০ মঙ্গলবার
জৈষ্ঠ মাসে শাক-সবজির যত্ন
০৮:০৪ পিএম, ৯ জুন ২০২০ মঙ্গলবার
ওমানে করোনায় বাংলাদেশি যুবকের মৃত্যু
মধ্যপ্রাচ্যের দেশ ওমানে মহামারী করোনায় প্রবাসীদের মৃত্যুর হার প্রতিদিনই বাড়ছে। তার সাথে বাড়ছে আক্রান্তের সংখ্যাও। গত রোববারও (৭ জুন) করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন ২৫ বছর বয়সী এক প্রবাসী যুবক।
০৭:৫০ পিএম, ৯ জুন ২০২০ মঙ্গলবার
বেনাপোলে মোটরসাইকেলসহ ২ মাদক ব্যবসায়ী আটক
যশোরের বেনাপোল সীমান্ত থেকে ২২ বোতল ফেন্সিডিল ও একটি মোটরসাইকেলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। মঙ্গলবার (৯ জুন) দুপুরে বেনাপোল সীমান্তের পুটখালী এলাকা থেকে তাদের আটক করা হয়।
০৭:৪৪ পিএম, ৯ জুন ২০২০ মঙ্গলবার
ইরানের শিপিং কোম্পানির ওপর মার্কিন নিষেধাজ্ঞা
নতুন করে ইরানের শিপিং কোম্পানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ২০১৮ সালের মে মাসে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর থেকে ইরানের ওপর অবরোধ ও নিষেধাজ্ঞা আরোপ করেই চলেছে দেশটি।
০৭:৩৩ পিএম, ৯ জুন ২০২০ মঙ্গলবার
- নারীসহ কয়েকজনকে পেটালেন ইউপি চেয়ারম্যান, ভিডিও ভাইরাল
- বন্ধ রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষের নির্দেশ প্রধানমন্ত্রীর
- বিমানবন্দর এলাকায় পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ৮২ ভবঘুরে
- দুর্নীতি করলেই চাকরিচ্যুত, বদলিতে বিশ্বাস করি না: স্বাস্থ্যমন্ত্রী
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে প্রত্যয়
- ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি
- খামেনির শেষ বিদায়ে তেহরান জনসমুদ্র, পশ্চিমাদের শক্ত বার্তা
- সব খবর »
- মোটরযানের মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএর জরুরি নির্দেশনা
- যাব টুঙ্গিপাড়ায়, জানতামই না আমি দেশের বাইরে যাচ্ছি: শেখ হাসিনা
- পে-স্কেল নিয়ে কমিটির সুপারিশ, যেভাবে হবে বাস্তবায়ন
- সংবাদ উপস্থাপকসহ ৩ পদে নিয়োগ দেবে একুশে টেলিভিশন
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদে আলোচনায় ড. ইউনূস
- শিশু রামিসা হত্যা: গ্রেপ্তার সোহেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
- যুক্তরাষ্ট্রে লিমন-বৃষ্টি হত্যার রহস্য উন্মোচন, লোমহর্ষক বর্ণনা
- পদোন্নতি পেয়ে সচিব হলেন ২ কর্মকর্তা
- সরকারি চাকরি পেয়েও বেকার তারা: নিরানন্দ ঈদ ১৪ হাজার পরিবারের
- পদ্মায় জেলের জালে ২৫ কেজির পাঙ্গাশ, ৭১ হাজার টাকায় বিক্রি
- যে কোনো সময় কমিটির ঘোষণা, ঢাকা উত্তর যুবদলের কমিটিতে আলোচনায় যারা
- পে-স্কেল বাস্তবায়ন দুই ধাপে, ১ জুলাই থেকে মূল বেতন
- তরুণীকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণের পর হাত-পা বেঁধে ফেলে যায় ধানক্ষেতে
- একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
- গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
- সুখবর পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, বরাদ্দ বাড়ছে বাজেটে
- ঘরে ছেলের, রেললাইনে মিললো বাবার মরদেহ
- যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ দেশে ফেরত আনার দাবি বাবার
- নরসিংদীতে ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু, স্বামী পলাতক
- বগুড়া পুলিশ লাইন্সে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
- মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার পুলিশ, আটক ৭
- স্বর্ণের ভরিতে কমলো ৯ হাজার টাকা, ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার
- ৮০০ কোটি ইউরো পাচারের অভিযোগ, সাইপ্রাসে এস আলমের সম্পত্তি জব্দ
- পশ্চিমবঙ্গ সফরে মোদী, বক্তব্যে বাংলাদেশ সীমান্ত প্রসঙ্গ
- জামায়াত এমপির ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বাবা এখনও জীবিত, দুঃখ প্রকাশ
- ঢাকা দক্ষিণ যুবদলের সম্ভব্য কমিটিতে আলোচনায় সোহাগ ভূঁইয়া
- নতুন প্রজন্মকে দেশীয় ফলের সঙ্গে পরিচয় করাতে ফরিদপুরে ফল মেলা
- আসন্ন বাজেট নিয়ে (২০২৬-২৭ ) যত চ্যালেঞ্জ ও প্রত্যাশা
- অবসরের ভাবনা প্রত্যাখ্যান করলেন শেখ হাসিনা
- আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে প্রতিহত করুন: নাসীরুদ্দীন পাটওয়ারী























