ঢাকা, রবিবার   ০৫ এপ্রিল ২০২৬

লকডাউনে ভাঙা সম্পর্ক জোড়া লাগলো ইমরান-অবন্তিকার!

লকডাউনে ভাঙা সম্পর্ক জোড়া লাগলো ইমরান-অবন্তিকার!

সংসার জীবনের ইতি টেনে দুজন দুদিকেই হাঁটছিলেন। নয় বছরের বিবাহিত জীবনে জীবনে উঠেছিল ঝড়। আইনের চোখে বিচ্ছেদ না হলেও ইমরান খান
এবং অবন্তিকা মালিকের কেমিস্ট্রি কোথাও গিয়ে যেন তাল কেটেছিল। কিন্তু লকডাউন কি আরও এক বার সেকেন্ড চান্স দিতে চলেছে এই সেলেব
কাপলকে? রাগ-অভিমান ভুলে গিয়ে আবারও কাছাকাছি আসছেন তাঁরা? অবন্তিকার লেটেস্ট ইনস্টাগ্রাম পোস্ট কিন্তু সে রকমই ইঙ্গিত দিচ্ছে।

০৫:০৭ পিএম, ১৮ এপ্রিল ২০২০ শনিবার

নেত্রকোণায় বজ্রপাতে নিহত ২ আহত ৩

নেত্রকোণায় বজ্রপাতে নিহত ২ আহত ৩

নেত্রকোনার মদনে বজ্রপাতে প্রাণ গেল ইয়াহিয়া (২৫) নামে এক যুবক ও রায়হান (৯) নামের এক শিশুর। এ সময় আহত হয়েছে আরো ৩ জন। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গোবিন্দশ্রী বিজ্জয়াইল হাওরে এ ঘটনা ঘটে। 

০৪:৫৭ পিএম, ১৮ এপ্রিল ২০২০ শনিবার

ইটিভিতে সংবাদ প্রচারের পর ত্রাণ পেলেন কুলিরা

ইটিভিতে সংবাদ প্রচারের পর ত্রাণ পেলেন কুলিরা

একুশে টেলিভিশনসহ বিভিন্ন গণমাধ্যমে খবর প্রচারিত হওয়ার পর নাটোর রেলওয়ে স্টেশনের কর্মহীন কুলিরা খাদ্য সহায়তা পেলেন। নাটোরের রেলওয়ে স্টেশনের কর্মহীন কুলি-শ্রমিকদের ত্রাণ না পাওয়ার প্রতিবেদন প্রচারিত হওয়ার পর স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের নজরে আসে। এরপর তিনি স্টেশন মাষ্টার অশোক চক্রবর্তীকে ডেকে পাঠান।

০৪:৪৯ পিএম, ১৮ এপ্রিল ২০২০ শনিবার

মোবাইল হিসাব খুলেছেন ১৯ লাখ পোশাক শ্রমিক 

মোবাইল হিসাব খুলেছেন ১৯ লাখ পোশাক শ্রমিক 

সহজে বেতন-ভাতা পেতে এ পর্যন্ত মোবাইল ফিন্যানশিয়াল সার্ভিস (এমএফএস) বা মোবাইল ব্যাংকিংয়ে ১৯ লাখ ২০ হাজার নতুন অ্যাকাউন্ট খুলেছেন পোশাক শ্রমিকরা। শনিবার (১৮ এপ্রিল) বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) এ তথ্য জানিয়েছে।

০৪:৪৬ পিএম, ১৮ এপ্রিল ২০২০ শনিবার

ইসলাম ধর্ম নিয়ে ফেসবুকে কটূক্তি, যুবক গ্রেফতার

ইসলাম ধর্ম নিয়ে ফেসবুকে কটূক্তি, যুবক গ্রেফতার

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ইসলাম ধর্ম নিয়ে ফেসবুকে বাজে মন্তব্য (কটূক্তি) করায় পরিতোষ কুমার সরকার নামের অনার্স পড়ুয়া এক হিন্দু যুবককে গ্রেফতার করেছে পুলিশ। 

০৪:৩২ পিএম, ১৮ এপ্রিল ২০২০ শনিবার

জেদ্দায় বাংলাদেশ মিশনের কাউন্সিলর করোনায় আক্রান্ত

জেদ্দায় বাংলাদেশ মিশনের কাউন্সিলর করোনায় আক্রান্ত

সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ মিশনে কর্মরত কাউন্সিলর (লেবার) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন তার দ্রুত আরোগ্য কামনা করেছেন। 

০৪:৩১ পিএম, ১৮ এপ্রিল ২০২০ শনিবার

নারায়ণগঞ্জে র‌্যাবের ত্রাণ বিতরণ

নারায়ণগঞ্জে র‌্যাবের ত্রাণ বিতরণ

নারায়ণগঞ্জের ফতুল্লায় অসহায় ও দরিদ্র মানুষদের মাঝে ত্রান বিতরণ করেছে র‌্যাব-১১’র সদস্যরা। এর আগে জেলার সদর থানা, সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁও এলাকায় ত্রাণ বিতরণ করে র‌্যাব। 

০৪:২৯ পিএম, ১৮ এপ্রিল ২০২০ শনিবার

ভার্চুয়াল মাধ্যমে ব্রিটিশ পার্লামেন্ট

ভার্চুয়াল মাধ্যমে ব্রিটিশ পার্লামেন্ট

প্রাণঘাতী করোনা ভাইরাসে গোটা বিশ্বের পাশাপাশি বিপর্যস্ত যুক্তরাজ্যও। খাবার, জরুরি ওষুধ আর নিতান্ত প্রয়োজনীয় ছাড়া দেশটিতে সব ধরনের অফিস আদালত বন্ধ। বন্ধ করে দেয়া হয়েছে দেশটির পার্লামেন্টও। কিন্তু দেশ পরিচালনা ও সরকারের ভূমিকা কতটুকু কার্যকর হচ্ছে সেজন্য পার্লামেন্টে আলোচনা-সমালোচনা প্রয়োজন। ব্রেক্সিট আইনটি নিয়ে বিতর্কের কারণে ব্রিটিশ পার্লামেন্ট চালু রাখতে হবে এবং বাজেটে ব্যবস্থা গ্রহণ করে সরকারকে অর্থবিলটি পাস করতে হবে। 

০৪:০৩ পিএম, ১৮ এপ্রিল ২০২০ শনিবার

সরাসরি শরীরে জীবাণুনাশক ছিটানো বন্ধের নির্দেশ

সরাসরি শরীরে জীবাণুনাশক ছিটানো বন্ধের নির্দেশ

মানবদেহের জন্য ক্ষতিকর জীবাণুনাশক সরাসরি ছিটানো বন্ধের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার এক চিঠিতে এই নির্দেশনা দেয়া হয়েছে।

০৩:৪৭ পিএম, ১৮ এপ্রিল ২০২০ শনিবার

নওগাঁয় প্রতিপক্ষের টোঁটার আঘাতে যুবকের মৃত্যু 

নওগাঁয় প্রতিপক্ষের টোঁটার আঘাতে যুবকের মৃত্যু 

নওগাঁর সাপাহারে প্রতিপক্ষের টোঁটার আঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। আহত হওয়ার প্রায় কয়েক ঘণ্টার মধ্যে শুক্রবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। 

০৩:৪৫ পিএম, ১৮ এপ্রিল ২০২০ শনিবার

কাজ হারানো মানুষের জন্য বরাদ্দ ৭৬০ কোটি টাকা হবে না

কাজ হারানো মানুষের জন্য বরাদ্দ ৭৬০ কোটি টাকা হবে না

মাননীয় প্রধানমন্ত্রী ১৩ এপ্রিল তাঁর জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন, দিনমজুর, রিক্সা বা ভ্যান চালক, মোটর শ্রমিক, নির্মাণ শ্রমিক, পত্রিকার হকার, হোটেল শ্রমিকসহ অন্যান্য পেশার মানুষ যাঁরা দীর্ঘ ছুটি বা আংশিক লকডাউনের ফলে কাজ হারিয়েছেন তাঁদের নামের তালিকা ব্যাংক হিসাবসহ দ্রুত তৈরির করার নির্দেশ দেওয়া হয়েছে। এই তালিকা প্রণয়ন সম্পন্ন হলে এককালীন নগদ অর্থ সরাসরি তাঁদের ব্যাংক হিসাবে পাঠানো হবে। এ খাতে ৭৬০ কোটি বরাদ্দ করা হয়েছে।

০৩:৪২ পিএম, ১৮ এপ্রিল ২০২০ শনিবার

বিভ্রান্তি না ছড়াতে ফখরুলের প্রতি আহ্বান কাদেরের

বিভ্রান্তি না ছড়াতে ফখরুলের প্রতি আহ্বান কাদেরের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের পরামর্শ দেয়ার নামে মানুষের মধ্যে বিভ্রান্তি না ছড়াতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি আহ্বান জানিয়েছেন।

০৩:৩৯ পিএম, ১৮ এপ্রিল ২০২০ শনিবার

রাজবাড়ীতে ১০ টাকার চাল বিক্রিতে অনিয়মে ৩ জনকে অর্থদণ্ড

রাজবাড়ীতে ১০ টাকার চাল বিক্রিতে অনিয়মে ৩ জনকে অর্থদণ্ড

রাজবাড়ী সদর উপজেলার দ্বাদশী ইউনিয়নের সিংগা বাজারে অবস্থিত ১০ টাকা কেজি দরে ওএমএস এর চাল বিক্রির ডিলারসহ আরও দুইজনকে অনিয়মের অভিযোগে ভ্রাম্যমান আদালত অর্থদণ্ড করেছেন। গতকাল শুক্রবার বিকালে সিংগা বাজারে অভিযান চালিয়ে ডিলার সোহরাব মেম্বার, শহীদ দোকানদার ও ক্রেতা রিক্সাচালক ছলিমকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ অর্থদণ্ড করা হয়।

০৩:১১ পিএম, ১৮ এপ্রিল ২০২০ শনিবার

চৌহালীর চরে ৪০ অসহায় পরিবারের পাশে অভাবীরা 

চৌহালীর চরে ৪০ অসহায় পরিবারের পাশে অভাবীরা 

সিরাজগঞ্জের চৌহালীর দুর্গম চরে করোনার প্রভাবে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে এবার দাঁড়িয়েছে অভাবীরা। উপজেলার যমুনার দুর্গোম হাট ঘোরজান চরে এই মানবিক মানুষগুলো ৪০টি পরিবারকে চাল দেবার পাশাপাশি দিচ্ছে আর্থিক সহায়তাও। 

০২:৫৬ পিএম, ১৮ এপ্রিল ২০২০ শনিবার

২৪ ঘণ্টায় দেশে আরও ৯ জনের মৃত্যু

২৪ ঘণ্টায় দেশে আরও ৯ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ করোনা ভাইরাসে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মোট মৃত্যু হয়েছে ৮৪ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ৩০৬ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ১৪৪ জনে। গত ২৪ ঘণ্টায় আটজনসহ মোট সুস্থ হয়েছেন ৬৬ জন।  

০২:৩৭ পিএম, ১৮ এপ্রিল ২০২০ শনিবার

এবার করোনায় মারা গেলেন সাবেক ইংলিশ ফুটবল তারকা

এবার করোনায় মারা গেলেন সাবেক ইংলিশ ফুটবল তারকা

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন ইংলিশ ক্লাব লিডস ইউনাইটেডের এক সময়ের তারকা ফুটবলার নরম্যান হান্টার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।

০২:০৯ পিএম, ১৮ এপ্রিল ২০২০ শনিবার

লকডাউনের মধ্যেই মাওলানা আনসারীর জানাযায় অর্ধলাখ মুসল্লি

লকডাউনের মধ্যেই মাওলানা আনসারীর জানাযায় অর্ধলাখ মুসল্লি

সারাদেশে করোনা ভাইরাস প্রতিরোধে জনসাধারণকে ঘরে থাকতে বলা হয়েছে। জনসমাগম না করতেও সরকারের নির্দেশনা রয়েছে। এর মধ্যেই ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে লকডাউন উপেক্ষা করেই প্রায় অর্ধলাখ মুসল্লি খেলাফত মজলিশের জ্যেষ্ঠ নায়েব মাওলানা জুবায়ের আহমদ আনসারীর নামাজে জানাযায় অংশ নিয়েছেন। আজ শনিবার সকালে সরাইলের জামিয়া রহমানিয়া বেড়তলা মাদ্রাসায় এ জানাযা অনুষ্ঠিত হয়।

০২:০৮ পিএম, ১৮ এপ্রিল ২০২০ শনিবার

সাংবাদিকতায় ঝুঁকি এবং প্রণোদনা 

সাংবাদিকতায় ঝুঁকি এবং প্রণোদনা 

করোনা আক্রান্ত দেশে ঘরে আটকেপড়া কর্মহীন নিম্ন আয়ের মানুষদের সরকার সাহায্য করবে এটাই স্বাভাবিক। ব্যবসা-বাণিজ্যের ক্ষতি পুষিয়ে নিতে ব্যবসায়ী উদ্যোক্তাদের প্রণোদনা বা ঋণ সুবিধা দিবে এটাও স্বাভাবিক। যারা ঝুঁকিপূর্ণ পেশায় জীবন বাজি রেখে মানুষের সেবায় নিয়োজিত আছেন যেমন ডাক্তার, নার্স, পুলিশ, সেনাবাহিনী, ব্যাংকার তাদের বিশেষ ভাতা দেয়া হবে এটাও স্বাভাবিক। কারণ তারা দেশের জন্য, মানুষের সেবায় কাজ করছেন।

০২:০৮ পিএম, ১৮ এপ্রিল ২০২০ শনিবার

টাঙ্গাইলে যমুনা নদীতে নৌকা ডুবি; নারীর মৃতদেহ উদ্ধার, নিখোঁজ ২

টাঙ্গাইলে যমুনা নদীতে নৌকা ডুবি; নারীর মৃতদেহ উদ্ধার, নিখোঁজ ২

টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আজ শনিবার এক নারীর মৃতদেহ উদ্ধার করা হলেও এখনও ২ জন নিখোঁজ রয়েছেন। গতকাল শুক্রবার ১৪ জন যাত্রী নিয়ে নৌকাটি নদী পারাপারের সময় এ দূর্ঘটনা ঘটে। 

০১:৪৪ পিএম, ১৮ এপ্রিল ২০২০ শনিবার

যেসব জেলায় করোনা রোগী বেশি

যেসব জেলায় করোনা রোগী বেশি

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত দেশের ৫২টি জেলায় করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।

০১:৪১ পিএম, ১৮ এপ্রিল ২০২০ শনিবার

ফ্রান্সে আরও ৭৬১ জনের মৃত্যু

ফ্রান্সে আরও ৭৬১ জনের মৃত্যু

প্রাণঘাতি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ফ্রান্সের বিভিন্ন হাসপাতাল ও বৃদ্ধনিবাসে আরও ৭৬১ জন প্রাণ হারিয়েছে। তবে, আশার কথা হচ্ছে নতুন করে করোনাভাইরাস রোগীর মোট সংখ্যা হ্রাস পেয়েছে। খবর এএফপি’র।

০১:২৪ পিএম, ১৮ এপ্রিল ২০২০ শনিবার

আজ থেকে কঠোর হবে পুলিশ

আজ থেকে কঠোর হবে পুলিশ

ঢাকা মহানগরীতে সামাজিক দূরত্ব নিশ্চিত করার লক্ষ্যে আজ থেকে কঠোর ভূমিকা নেবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

০১:১৭ পিএম, ১৮ এপ্রিল ২০২০ শনিবার

আইনমন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

আইনমন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকের মা বীর মুক্তিযোদ্ধা জাহানারা হক-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

০১:১২ পিএম, ১৮ এপ্রিল ২০২০ শনিবার

কুমিল্লায় ৩১ জনের করোনা

কুমিল্লায় ৩১ জনের করোনা

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় এই প্রথম কারও শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৩১ জন। যাদের মধ্যে মৃত্যু হয়েছে এক জনের বলে নিশ্চিত করেছেন কুমিল্লার সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান। 

১২:৫০ পিএম, ১৮ এপ্রিল ২০২০ শনিবার

সব খবর

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি