করোনায় রক্ত সংকট
১১:২৮ পিএম, ১৫ মে ২০২০ শুক্রবার
প্রাপ্তি-অপ্রাপ্তি নিয়ে ঈদের দুই নাটক
এবারের ঈদুল ফিতরে প্রযোজনা প্রতিষ্ঠান ‘ক্লাব ইলেভেন’ প্রকাশ করছে নতুন দুটি নাটক। নাটক দুটির মধ্যে হয়েছে কাজল আরেফিন অমি’র রচনা ও পরিচালনায় ‘ হঠাৎ দেখা’ এবং মেজবাহ উদ্দীন সুমনের রচনা ও রুবেল হাসানের পরিচালনায় ‘বিবাহ করিতে চাই না’।
১০:০৯ পিএম, ১৫ মে ২০২০ শুক্রবার
ডেঙ্গু প্রতিরোধে ডিএনসিসি এলাকায় শুরু হচ্ছে চিরুনি অভিযান
এডিস মশা নিয়ন্ত্রণের মাধ্যমে নগরবাসীকে ডেঙ্গু থেকে সুরক্ষা দিতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এলাকায় চিরুনি অভিযান পরিচালনা করা হবে। কাল শনিবার থেকে শুরু হবে এ অভিযান।
০৯:৪৮ পিএম, ১৫ মে ২০২০ শুক্রবার
ঝালকাঠিতে নারী পুলিশের আত্মহত্যা
ঝালকাঠি পুলিশ লাইনে নারী ব্রাকে এক নারী পুলিশ সদস্য বিষপানে আত্মহত্যা করেছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে বিষপান করলে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত ৮টার দিকে তার মৃত্যু হয়। বিষয়টি ঝালকাঠি সদর থানা পুলিশ নিশ্চিত করেছে।
০৯:৪৬ পিএম, ১৫ মে ২০২০ শুক্রবার
একে একে নিভিছে দেউটি: সেলিম জাহান
আমার অনেক বন্ধু-বান্ধব তাঁর শিক্ষার্থী ছিলেন। আমার অনেক অগ্রজেরও শিক্ষক ছিলেন তিনি। তবু সদ্য প্রয়াত জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান আমাকে ‘আপনি’ বলে সম্বোধন করতেন। যু্ক্তি ছিল তাঁর একটাই - তাঁর কন্যার শিক্ষককে তিনি ‘তুমি’ বলতে পারেন না।
০৯:১৩ পিএম, ১৫ মে ২০২০ শুক্রবার
করোনা থেকে রক্ষা পেতে প্রয়োজন সচেতনতা
একজন মানুষ থেকে আরেকজন মানুষের যে দূরত্ব, যেটাকে ‘সামাজিক দূরত্ব’ বলা হচ্ছে; এই শব্দটি ‘শারীরিক দূরত্ব’ হওয়াটাই জরুরি। দুর্যোগকালীন এই সময়ে ব্যবহার করা উচিত ‘শারীরিক দূরত্ব’ বা ‘দৈহিক দূরত্ব’। অবশ্যই ‘সামাজিক দূরত্ব’ নয়। বরং এখন প্রয়োজন ‘সামাজিক নৈকট্য’। প্রয়োজনীয় শারীরিক দূরত্ব বজায় রেখে সামাজিক মমত্ব যত বাড়ানো যাবে, করোনা মোকাবিলায় ততই আমরা সফল হতে পারবো।
০৮:১৯ পিএম, ১৫ মে ২০২০ শুক্রবার
সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
সুনামগঞ্জের ছাতকে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। এতে অন্তত ৮ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের জয়নগর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
০৮:১৩ পিএম, ১৫ মে ২০২০ শুক্রবার
শনিবার মেয়রের দায়িত্ব নিচ্ছেন তাপস
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নির্বাচনে নির্বাচিত মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস আগামীকাল শনিবার দায়িত্ব গ্রহণ করবেন।
০৮:০১ পিএম, ১৫ মে ২০২০ শুক্রবার
প্রয়োজন সহমর্মীতা, মমত্ব ও ভালােবাসা
গোটা বিশ্ববাসীর ন্যায় বাংলাদেশের মানুষও আজ অন্যরকম এক ভয়ে-আতঙ্কে দিনাতিপাত করছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, আতঙ্কিতরা করোনা ভাইরাস আক্রান্ত মানুষটিকেই জীবাণু মনে করতে শুরু করছে। আসলে করোনা আক্রান্ত মানুষটি তো জীবাণু নয়। সে আক্রমণের শিকার। করোনা আক্রান্তকে ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বা কবর দেয়া যাবে না। এটা কি ভাবা যায় একজন মানুষ মারা গেছেন কিন্তু ভয়ে তার পরিবারের কোন সদস্য আপনজন বা সন্তানেরা তার অন্তিম যাত্রায় উপস্থিত থাকবে না। এই যদি বাস্তব হয়, তাহলে কি বলা যাবে আমরা সভ্য সময়ে আছি। কারণ আমরা তো জানি প্রত্যেক মানুষের জীবনে মৃত্যু অপরিহার্য। জন্ম নিলে মৃত্যু হবে এ বিষয়ে কোন সন্দেহ নেই। আবার পবিত্র কোরআন এ বলা হয়েছে, আল্লাহই তোমাদের জীবন দান করেছেন, তিনিই তোমাদের মৃত্যু ঘটাবেন। এখন মুসলমানদের পবিত্র রমজান মাস চলছে। রমজানের অন্যতম শিক্ষা হলো সংযম, আল্লাহর প্রার্থনা এবং অসহায়ের দান। আমরা যদি রমজানের পরিপূর্ণ মুনাফা পেতে চাই তাহলে করোনা আক্রান্ত মানুষদের জন্য সহমর্মিতার হাত বাড়িয়ে দিতে পারি। করোনা আক্রান্ত আজকে আমরা দেখি পৃথিবীর যেসব দেশের মানুষ তাদের মমত্ব দিয়ে বেশি এগিয়ে এসেছেন সেখানে করোনা তাড়াতাড়ি প্রতিরোধ করা সম্ভব হচ্ছে।
০৭:৪৮ পিএম, ১৫ মে ২০২০ শুক্রবার
নাটোরের সিংড়ায় পানিতে ডুবে একই পরিবারের ২ শিশুর মৃত্যু
নাটোরের সিংড়ায় পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার ইটালী ইউনিয়নের দুর্গম বুনকুড়ি গ্রামে এ দূর্ঘটনা ঘটে।
০৭:৪৩ পিএম, ১৫ মে ২০২০ শুক্রবার
সরকারের ত্রাণ সহায়তা পেয়েছে পৌনে ৫ কোটি মানুষ
করোনা ভাইরাসের দুর্যোগে সারাদেশের সাধারণ মানুষের কষ্ট লাঘবে ত্রাণ সহায়তা অব্যাহত রেখেছে সরকার। এ পর্যন্ত সারা দেশে এক কোটিরও বেশী পরিবারের প্রায় পৌনে পাঁচ কোটি মানুষকে ত্রাণ সহায়তা দিয়েছে সরকার।
০৭:৩০ পিএম, ১৫ মে ২০২০ শুক্রবার
করোনা মোকাবেলায় কৃষি বাজারের জন্য ১৪ নির্দেশনা
করোনা মোকাবেলায় স্বাস্থ্য অধিদফতরের সমন্বিত কোভিড-১৯ নিয়ন্ত্রণ কেন্দ্র ‘কোভিড-১৯ এর সামাজিক ও প্রাতিষ্ঠানিক সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের কারিগরি নির্দেশনা’ প্রণয়ন করেছে।
০৬:২৮ পিএম, ১৫ মে ২০২০ শুক্রবার
শোলাকিয়ায় হচ্ছে না ঈদের জামাত
কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানে দেশের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। বর্তমানে করোনা পরিস্থিতির কারণে এবারের ১৯৩তম ঈদ-উল-ফিতরের জামাত হচ্ছে না।
০৬:০৭ পিএম, ১৫ মে ২০২০ শুক্রবার
বেনাপোলে ছোটভাইয়ের ছুরিকাঘাতে বড়ভাই গুরুতর আহত
যশোরের বেনাপোলে জমি নিয়ে বিরোধে ছোটভাই শরিফুলের ছুরিকাঘাতে বড়ভাই জিয়াউর গুরুতর আহত হয়েছেন। আশঙ্কজনক অবস্থায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
০৫:২০ পিএম, ১৫ মে ২০২০ শুক্রবার
ঢাকায় করোনাক্রান্ত কমলেও বেড়েছে চট্টগ্রামে
মাত্র ৬৭ দিনের ব্যবধানে আজ শুক্রবার পর্যন্ত দেশে এখন করোনা ভাইরাস বা কোভিড-১৯ এ আক্রান্ত ২০ হাজার ৬৫ জন। আক্রান্তের দিক থেকে দেশে অন্যান্য বিভাগের চেয়ে ঢাকা বিভাগ সবচেয়ে এগিয়ে থাকলেও সেই অবস্থার উন্নিতি হচ্ছে। এ বিভাগে আক্রান্ত ৮০ শতাংশের নিচে নেমে এসেছে। অন্যদিকে চট্টগ্রাম বিভাগে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এখন আক্রান্তদের ৮ দশমিক ৪৭ শতাংশ চট্টগ্রাম বিভাগে।
০৫:১৮ পিএম, ১৫ মে ২০২০ শুক্রবার
কোয়ারেন্টাইনে যেভাবে গুছিয়ে নিবেন অফিসের কাজ
যে কোনো কাজের ভুল এড়ানোর জন্য দরকার বিষয়ের গভীরে যাওয়া এবং কাজের সাথে জড়িত আনুষাঙ্গিক বিষয় গুলো খতিয়ে দেখা। সাময়িক সমাধানের চাইতে দীর্ঘমেয়াদী সমাধানের পরিকল্পনা করা শ্রেয়, কারণ ভুল এড়ানোর জন্য সাময়িক কোনো সমাধান প্রথমবার আমাদের সহায়তা করতে পারে কিন্তু বার বার ভুল করার হাত থেকে বাঁচাতে পারবে না।
০৫:১৩ পিএম, ১৫ মে ২০২০ শুক্রবার
ভ্যাকসিন নিয়ে দ্বন্দ্বে আমেরিকা-ফ্রান্স
করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়ে আমেরিকাকে প্রাধান্য দেওয়া যাবে না বলেছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী অ্যাডওয়ার্ড ফিলিপ। তিনি বলেন, করোনাভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারে সফল হলে তা গোটা বিশ্বকেই দিতে হবে। এ বিষয়টি নিয়ে কোনো ধরণের কথাবার্তাই সমীচীন নয়।
০৫:০৭ পিএম, ১৫ মে ২০২০ শুক্রবার
করোনায় বিশ্বে অর্থনৈতিক ক্ষতি হবে ৮.৮ ট্রিলিয়ন ডলার: এডিবি
এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বলেছে, করোনা ভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়ায় ৫.৮ ট্রিলিয়ন থেকে ৮.৮ ট্রিলিয়ন ডলার পর্যন্ত বৈশ্বিক অর্থনীতির ক্ষতি হতে পারে। ক্ষতির এ অংক গতমাসে এডিবির করা পূর্বাভাসের দ্বিগুণেরও বেশি এবং বিশ্বের মোট উৎপাদনের ৬ দশমিক ৪ থেকে ৯ দশমিক ৭ শতাংশের সমান।
০৪:৪৮ পিএম, ১৫ মে ২০২০ শুক্রবার
নাটোরে খ্রিস্টান পল্লীতে খাদ্য সামগ্রী বিতরণ
নাটোরে কর্মহীন হয়ে পড়া খ্রিস্টান পল্লীর অর্ধশত পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
০৪:৩৭ পিএম, ১৫ মে ২০২০ শুক্রবার
হিলিতে দোকানগুলোতে মানা হচ্ছে না শারীরিক দূরত্ব
করোনার সংক্রামণ রোধে দিনাজপুরের হিলিতে লকডাউন চলমান থাকলেও দোকানগুলোতে পণ্য ক্রয়-বিক্রয়ে মানা হচ্ছে না শারীরিক দূরত্বের নির্দেশনা। অধিকাংশ দোকানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে।
০৪:৩৬ পিএম, ১৫ মে ২০২০ শুক্রবার
ধান কাটতে গিয়ে কলেজছাত্রের মৃত্যু
মামাবাড়িতে ধান কাটতে গিয়ে সাজ্জাদুল মোল্যা নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে নড়াইলের নড়াগাতি থানার জয়নগর ইউনিয়নের গাছবাড়িয়া গ্রামে।
০৪:৩৪ পিএম, ১৫ মে ২০২০ শুক্রবার
রাজশাহীতে আম নামাচ্ছেন না চাষিরা
রাজশাহীতে আম পাড়ার বেঁধে দেয়া সময় শুরু হয়েছে আজ শুক্রবার। এ দিন থেকে চাষিরা সব ধরনের গুটি জাতের আম নামিয়ে বাজারে তুলতে পারবেন। তবে গাছে এখনও আম পাকেনি। জেলা প্রশাসনের বেঁধে দেয়া সময়ের প্রথমদিনে আম পাড়ার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন কৃষি কর্মকর্তারা।
০৪:৩২ পিএম, ১৫ মে ২০২০ শুক্রবার
এমআরের নামে ভ্রুণ হত্যার মহোৎসব ও অশনি সংকেত
খাদিজা আক্তার (ছদ্ম নাম) একজন গৃহিণী। থাকেন রাজশাহী শহরে। স্বামী একজন ক্ষুদ্র ব্যাবসায়ী। বিয়ের পরেই তাদের যমজ কন্যা সন্তানের জন্ম হয়। ছেলে সন্তানের আশায় আবার বাচ্চা নেওয়ার সিদ্ধান্ত। বাচ্চা পেটে আসলে জানতে পারেন যে, তাদের ছেলে নয় কন্যা সন্তান হবে। তারপর এমআরের মাধ্যমে তাদের কন্যা সন্তানটিকে নষ্ট করে ফেলেন। এর এক বছর পর আবার বাচ্চা নেওয়ার সিদ্ধান্ত। এবার আবার কন্যা সন্তান হওয়ার কথা জানতে পেরেই এমআরের মাধ্যমে সন্তানটি নষ্ট করে ফেলেন। এর ১৬ মাসের মাথায় আবার বাচ্চা নেওয়ার সিদ্ধান্ত। এবার তাদের ছেলে সন্তান জন্ম নেয়। তাদের এই কন্যা ভ্রুণ হত্যার কথা তাদের কাছের কয়েক জন আত্মীয় ছাড়া অন্য কাউকে জানতে দেওয়া হয়নি। এ তো শুধু এক খাদিজার গল্প। এমন হাজারো খাদিজার গল্প ছড়িয়ে ছিটিয়ে আছে সারাদেশে। যারা ছেলে সন্তানের আশায় কন্যা সন্তানের ভ্রুণ নষ্ট করে ফেলছে।
০৪:২৫ পিএম, ১৫ মে ২০২০ শুক্রবার
করোনা উপসর্গে মৃত্যু, সড়কের পাশে মরদেহ
দিনাজপুরের হিলিতে করোনার উপসর্গ নিয়ে (৪৮) অজ্ঞাতনামা এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। মৃত্যুর পর দীর্ঘ সময় রাস্তায় পড়ে ছিল লাশ, করোনার ভয়ে ধারে কাছে আসেনি কেউ।
০৩:৫৭ পিএম, ১৫ মে ২০২০ শুক্রবার
- বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি, পায়রা বন্দরে ৩ নম্বর সতর্ক সঙ্কেত
- নৌবহরে যুক্ত হয়েছে জাপানী ৫টি পেট্রোল বোট
- মেস থেকে পাবিপ্রবির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ৩৪ কর্মকর্তাকে সহকারী সচিব পদে পদোন্নতি দিল সরকার
- ফরিদপুরে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ২০
- তিস্তা প্রকল্পে চীনের অবস্থান অপরিবর্তিত: ইয়াও ওয়েন
- ভেনেজুয়েলায় আট দিন পর ধ্বংসস্তূপ থেকে এক ব্যক্তিকে জীবিত উদ্ধার
- সব খবর »
- মোটরযানের মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএর জরুরি নির্দেশনা
- যাব টুঙ্গিপাড়ায়, জানতামই না আমি দেশের বাইরে যাচ্ছি: শেখ হাসিনা
- পে-স্কেল নিয়ে কমিটির সুপারিশ, যেভাবে হবে বাস্তবায়ন
- সংবাদ উপস্থাপকসহ ৩ পদে নিয়োগ দেবে একুশে টেলিভিশন
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদে আলোচনায় ড. ইউনূস
- শিশু রামিসা হত্যা: গ্রেপ্তার সোহেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
- যুক্তরাষ্ট্রে লিমন-বৃষ্টি হত্যার রহস্য উন্মোচন, লোমহর্ষক বর্ণনা
- পদোন্নতি পেয়ে সচিব হলেন ২ কর্মকর্তা
- সরকারি চাকরি পেয়েও বেকার তারা: নিরানন্দ ঈদ ১৪ হাজার পরিবারের
- পদ্মায় জেলের জালে ২৫ কেজির পাঙ্গাশ, ৭১ হাজার টাকায় বিক্রি
- যে কোনো সময় কমিটির ঘোষণা, ঢাকা উত্তর যুবদলের কমিটিতে আলোচনায় যারা
- পে-স্কেল বাস্তবায়ন দুই ধাপে, ১ জুলাই থেকে মূল বেতন
- তরুণীকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণের পর হাত-পা বেঁধে ফেলে যায় ধানক্ষেতে
- একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
- গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
- সুখবর পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, বরাদ্দ বাড়ছে বাজেটে
- ঘরে ছেলের, রেললাইনে মিললো বাবার মরদেহ
- যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ দেশে ফেরত আনার দাবি বাবার
- বগুড়া পুলিশ লাইন্সে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
- মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার পুলিশ, আটক ৭
- নরসিংদীতে ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু, স্বামী পলাতক
- স্বর্ণের ভরিতে কমলো ৯ হাজার টাকা, ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার
- ৮০০ কোটি ইউরো পাচারের অভিযোগ, সাইপ্রাসে এস আলমের সম্পত্তি জব্দ
- জামায়াত এমপির ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বাবা এখনও জীবিত, দুঃখ প্রকাশ
- পশ্চিমবঙ্গ সফরে মোদী, বক্তব্যে বাংলাদেশ সীমান্ত প্রসঙ্গ
- নতুন প্রজন্মকে দেশীয় ফলের সঙ্গে পরিচয় করাতে ফরিদপুরে ফল মেলা
- ঢাকা দক্ষিণ যুবদলের সম্ভব্য কমিটিতে আলোচনায় সোহাগ ভূঁইয়া
- আসন্ন বাজেট নিয়ে (২০২৬-২৭ ) যত চ্যালেঞ্জ ও প্রত্যাশা
- অবসরের ভাবনা প্রত্যাখ্যান করলেন শেখ হাসিনা
- আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে প্রতিহত করুন: নাসীরুদ্দীন পাটওয়ারী























