বাংলাদেশের চিকিৎসকদের প্রশিক্ষণ দেবে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়
প্রাণঘাতি করোনা ভাইরাস মোকাবেলায় বাংলাদেশকে আর্থিক অনুদানের পাশাপাশি চিকিৎসকদের বিনামূল্যে অনলাইনে প্রশিক্ষণ দেয়ার ব্যবস্থা করেছে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে বৃহস্পতিবার প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করা হয়।
১১:৫০ পিএম, ৭ মে ২০২০ বৃহস্পতিবার
ঠাকুরগাঁওয়ে আরও ৩ জনের করোনা পজিটিভ
৭ মে বৃহস্পতিবার রাতের রিপোর্ট অনুযায়ী ঠাকুরগাঁওয়ে নতুন করে আরও ৩ জন করোনায় আক্রান্ত বলে শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৪ জনে।
১১:২৫ পিএম, ৭ মে ২০২০ বৃহস্পতিবার
ঝালকাঠিতে এক পরিবারের তিনজনের করোনা জয়
ঝালকাঠিতে প্রথম করোনা সনাক্ত হওয়া এক পরিবারের ৩ জন করোনাকে জয় করে সম্পূর্ন সুস্থ হয়েছে। প্রায় একমাস হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নেয়ার পর এরা সুস্থ হন। এক সপ্তাহের ব্যবধানে পরপর দুই বার পরিক্ষায় তাদের রির্পোট নেগেটিভ আসে। সৌভাগ্যবান এ ৩জন হলো ঝালকাঠি সদর উপজেলার গাবখান ধানসিঁড়ি ইউনিয়নের বিন্নাপাড়া গ্রামের নাছির হাওলাদার ( ২৮), তার স্ত্রী সুমা আক্তার ( ২৩) ও তাদের ৬ মাসের শিশু পুত্র মো. সাজিদ। আজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হালদার।
১১:১৮ পিএম, ৭ মে ২০২০ বৃহস্পতিবার
একদিনে যুক্তরাষ্ট্রে ২৪ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ২৩৬৭
প্রাণঘাতি করোনার ধাক্কা কোনভাবেই সামলাতে পারছে না মার্কিন যুক্তরাষ্ট্র। এতে করে মৃত্যু উপত্যকায় পরিণত দেশটিতে প্রায় পৌন ১ লাখ মানুষের মৃত্যু হয়েছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় আরও ২৪ হাজারের বেশি মানুষ প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছে ২ হাজার ৩৬৭ জন।
১১:০৪ পিএম, ৭ মে ২০২০ বৃহস্পতিবার
সিরাজগঞ্জে র্যাবের অভিযানে ৮ ওষুধ ব্যবসায়ীর জরিমানা
সিরাজগঞ্জ শহরের খলিফা পট্টিতে র্যাবের অভিযানে মেয়াদ উর্ত্তীন ও অনিবন্ধিত, চিকিৎসকের সেম্পল নেশা জাতীয় বিপুল পরিমান ঔষধ বিক্রি ও মজুদের দায়ে ৮ ওষুধ ব্যবসায়ীকে ২ লাখ ২২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
১০:৫৩ পিএম, ৭ মে ২০২০ বৃহস্পতিবার
নোবিপ্রবিতে করোনাভাইরাস পরীক্ষার ল্যাব উদ্বোধন
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবিতে) করোনাভাইরাস পরীক্ষার আরটি-পিসিআর ল্যাবের উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন -০১ এর ৫ম তলায় অনুজীব বিজ্ঞান বিভাগে এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. দিদার-উল-আলম। এখানে ২৪ ঘন্টায় করোনাভাইরাসের ৫০০ টি নমুনা পরীক্ষা করা যাবে বলে জানা গেছে।
১০:৪৫ পিএম, ৭ মে ২০২০ বৃহস্পতিবার
বাংলাদেশকে ৪ হাজার কোটি টাকার ঋণ অনুমোদন এডিবি’র
প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবেলায় বাংলাদেশের জন্য এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ৫শ’ মিলিয়ন মার্কিন ডলারের ঋণ অনুমোদন করেছে। এ জন্য সংস্থাটিকে ধন্যবাদ জানিয়েছে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
১০:৩৫ পিএম, ৭ মে ২০২০ বৃহস্পতিবার
জীবনের নিরাপত্তা চায় ইউপি চেয়ারম্যান উসমান গণি
নাটোরে প্রাণনাশের হুমকিতে জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ইউপি চেয়ারম্যান উসমান গণি ভূইয়া। এছাড়া তিনি কোন মামলা মোকদ্দমা না থাকার পরও তার ছেলে ইউনিয়ন যুবলীগ সভাপতি শফিকুল ইসলাম কালিয়াকে জনসম্মুখে নিরস্ত্র আটক করে দেশীয় অস্ত্র দিয়ে গ্রেফতারের প্রতিবাদ জানান। সদর উপজেলার বড়হরিশপুর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি ওসমান গণি ভুঁইয়া অভিযোগ করেন জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুম তিনি সহ তার পরিবারকে প্রাননাশের হুমকি দিচ্ছে। আজ বৃহস্পতিবান দুপুরে ইউনাইটেড প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সামনে এসব অভিযোগ করেন তিনি।
১০:১৮ পিএম, ৭ মে ২০২০ বৃহস্পতিবার
চলতি বছর বজ্রপাতে ৭৯ জনের মৃত্যু
চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল মাসের ৩০ তারিখ পর্যন্ত বজ্রপাতে সারাদেশে ৭৯ জনের প্রাণহানি ঘটেছে। এসময় ব্রজাঘাতে আহত হয়েছেন ২১ জন। চার মাসের মধ্যে সবচেয়ে বেশি ঘটনা ঘটেছে এপ্রিল মাসে। এপ্রিল মাসে ৭০ জনের প্রাণহানি ঘটেছে।
১০:০৪ পিএম, ৭ মে ২০২০ বৃহস্পতিবার
মালয়েশিয়ায় টুরিষ্টে আসা বাংলাদেশিদের ফেরাতে বিশেষ ফ্লাইট
মালয়েশিয়ায় কোভিড-১৯ এ লকডাউনের কারণে পর্যটন ভিসায় আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে মালিন্দো এয়ারের একটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করেছে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাই-কমিশন। আগামী ১৩ মে ফ্লাইটটি কুয়ালালামপুর থেকে ঢাকায় পৌছনোর কথা রয়েছে। এছাড়া প্রত্যেক যাত্রীকে দেশে ফিরতে হলে কোভিড-১৯ টেস্ট সনদ থাকা অত্যাবশ্যক বলে জানা গেছে।
১০:০৩ পিএম, ৭ মে ২০২০ বৃহস্পতিবার
ওসি-স্বাস্থ্যকর্মীসহ কুড়িগ্রামে আক্রান্ত ৩২
১০:০৩ পিএম, ৭ মে ২০২০ বৃহস্পতিবার
তামাকজাত দ্রব্য বেচাকেনা নিষিদ্ধের দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি
করোনা মহামারির মধ্যে দেশে সব ধরনের তামাকজাত দ্রব্য বিপণন ও বিক্রি নিষিদ্ধের দাবি জানিয়েছেন দেশের ১০০ জন বিশিষ্ট নাগরিক। বৃহস্পতিবার (৭ মে) এ দাবিতে প্রধানমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছেন তারা। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান (প্রগতির জন্য জ্ঞান) প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
০৯:৪২ পিএম, ৭ মে ২০২০ বৃহস্পতিবার
করোনা মোকাবেলায় ৫ হাজার নার্স নিয়োগ
দেশে করোনা সংকটে বর্তমান পরিস্থিতিতে চিকিৎসা সেবার জন্য ৫ হাজার ৫৪ জন নার্স (সেবিকা) নিয়োগ দিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় নিয়োগ প্রাপ্তদের সিনিয়র স্টাফ নার্স হিসেবে দেশের বিভিন্ন কোভিট ডেডিকেটেড হাসপাতালে পদায়ন করেছে।
০৯:৩৯ পিএম, ৭ মে ২০২০ বৃহস্পতিবার
করনীতি সংস্কার হলে জিডিপিতে মোবাইল শিল্পের অবদান বাড়বে: এমটব
করনীতির সংস্কার করা হলে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) মোবাইল শিল্পের বর্তমান অবদান ৭ শতাংশ থেকে আগামীতে আরও বাড়ানো সম্ভব হবে বলে মনে করে অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (এমটব)। এজন্য আগামী বাজেটে কী ধরনের কর সংস্কার এলে তা মোবাইল খাত ও এই সেবার জন্য মঙ্গল বয়ে আনবে এমটব এমন কিছু প্রস্তাব সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে উত্থাপন করেছে।
০৯:২৭ পিএম, ৭ মে ২০২০ বৃহস্পতিবার
পদ্মাসেতু রেল-সংযোগ প্রকল্পে বিক্ষোভ-গুলি, সিআরইসি’র বিজ্ঞপ্তি
পদ্মাসেতু রেল সংযোগ প্রকল্পের শ্রমিকদের বিক্ষোভে ঠিকাদারি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মীরা হামলা ও গুলি চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওভারটাইমের মজুরি ও বোনাসের দাবিতে বুধবার (৬ মে) রাত সাড়ে ৮টার দিকে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার সিতারামপুরের রেলওয়ের প্রকল্প এলাকার এ ঘটনায় ছয় জন পায়ে গুলিবিদ্ধসহ ৯ শ্রমিক আহত হন।
০৯:১৭ পিএম, ৭ মে ২০২০ বৃহস্পতিবার
গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে বিরুপ মন্তব্য করলে ব্যবস্থা
০৯:১২ পিএম, ৭ মে ২০২০ বৃহস্পতিবার
পেট্রাপোল-বেনাপোল চালু করতে ভারতে কেন্দ্রীয় সরকারের কড়া চিঠি
বেনাপোলের বিপরীতে পেট্রাপোল স্থলবন্দর দিয়ে অবিলম্বে আমদানি-রফতানি ব্যবসা চালু করতে ভারতের পশ্চিমবঙ্গ সরকারকে যথোপযুক্ত পদক্ষেপ করতে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ভারতের কেন্দ্রীয় সরকারের। দুইদিনের জন্য শুধুমাত্র রফতানি বাণিজ্য চালু হলেও করোনা সংক্রমণের ভয় দেখিয়ে বনগাঁ ও পেট্রাপোলের কিছু শ্রমিক ও রাজনৈতিক নেতারা সীমান্তের বাণিজ্য বন্ধ করে দেয়। কেন্দ্রের দাবি, এই ঘটনার পর পশ্চিমবঙ্গ সরকার নতুন করে আমদানি-রফতানি চালুর উদ্যোগ নেয়নি। রাজ্যের এই ভূমিকাতেই বেজায় চটেছে কেন্দ্র।
০৯:০৩ পিএম, ৭ মে ২০২০ বৃহস্পতিবার
বাউফলে ব্যাংক খরচের নামে প্রতিবন্ধীদের থেকে টাকা আদায়
পটুয়াখালীর বাউফলের নওমালা ও আদাবাড়িয়া এই দুই ইউপির বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী কার্ডধারী ভাতা প্রাপ্ত প্রত্যেকের কাছ থেকে ব্যাংক খরচের নামে ২০ থেকে ৫০ টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। হালিম, নজির মৃধা, শামীম ও মাসুম নামে বাংলাদেশ কৃষি ব্যাংকের নগরের হাট শাখার সিকিউরিটি ও নাইট গার্ড এ টাকা আদায় করছেন।
০৮:৪৮ পিএম, ৭ মে ২০২০ বৃহস্পতিবার
বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস কাল
আগামীকাল ৮ মে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস। ১৮২৮ সালের এই দিনে রেড ক্রস ও রেড ক্রিসেন্ট-এর প্রতিষ্ঠাতা জীন হেনরী ডুনান্ট সুইজারল্যান্ডের জেনেভা শহরে জন্ম গ্রহণ করেন। এই মহান ব্যক্তিকে শ্রদ্ধার সাথে স্মরণ করার জন্য প্রতিবছর তার জম্ম দিনটিকে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস হিসেবে সারা বিশ্বে উদযাপন করা হয়।
০৮:৪৭ পিএম, ৭ মে ২০২০ বৃহস্পতিবার
ডিএমপি’র সকল থানার ফটকে জীবাণুনাশক টানেল
প্রাণঘাতি করোনা ভাইরাসের সংক্রমন ঠেকাতে উদ্ভূত পরিস্থিতিতে রাজধানীর প্রতিটি থানার ফটকে জীবাণুনাশ টানেল স্থাপন করার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। ডিএমপির (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ) উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
০৮:৩৫ পিএম, ৭ মে ২০২০ বৃহস্পতিবার
ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্টে ছাত্রলীগ নেতার মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুর রাজ্জাক (২৫) নামে স্থানীয় এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যা ৭টার সময় সদর ইউনিয়নের পশ্চিম পাড়াস্থ নিজ ঘরের টিনের বেড়ার সাথে জড়ানো তারে হাত লেগে এ দুর্ঘটনা ঘটে।
০৮:১৭ পিএম, ৭ মে ২০২০ বৃহস্পতিবার
নিজ এলাকার দুই কিলোমিটারের মধ্যে শপিং করতে হবে
ক্রেতার নিজ এলাকার ২ কিলোমিটারের মধ্যে অবস্থিত শপিংমলে কেনাকাটা করতে নির্দেশনা দেয়া হয়েছে। তবে এতে প্রত্যেক ক্রেতাকে নিজ পরিচয়পত্র (আইডি কার্ড/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স) ইত্যাদি বহন করতে বলা হয়েছে। করোনা পরিস্থিতিতে ঢাকা মহানগরীতে শপিংমল ও মার্কেট খোলা রাখার বিষয়ে ১৪টি নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
০৮:০৩ পিএম, ৭ মে ২০২০ বৃহস্পতিবার
সুনামগঞ্জে গর্ভবতীদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ
সুনামগঞ্জের দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের ৩০ জন অসহায় দুস্থ গর্ভবতী নারীর মধ্যে দুধ, ডাল, তেল, স্যালাইনসহ পুষ্টিকর খাবার বিতরণ করা হয়। বৃহস্পতিবার (৭ মে) দুপুরে দিরাই উপজেলা পুষ্টি কমিটির উদ্যোগে ইউনিয়নের লৌলারচর কমিউনিটি ক্লিনিক মাঠে এ খাবার বিতরণ করেন চরনারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রতন কুমার দাস তালুকদার।
০৭:৪৮ পিএম, ৭ মে ২০২০ বৃহস্পতিবার
বাউফলে পানিতে ডুবে শিশুর মৃত্যু
পটুয়াখালীর বাউফলের পূর্ব-নওমালা গ্রামে আজ বৃহস্পতিবার দুপুরে মরিয়ম নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের শহিদুল ইসলামের মেয়ে।
০৭:২৫ পিএম, ৭ মে ২০২০ বৃহস্পতিবার
- ৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই
- এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, কড়া নজরদারি
- ব্রাজিলের খেলা নিয়ে আদাবরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
- নতুন পোশাকে বাংলাদেশ পুলিশ
- খামেনির জানাজায় অংশ নিতে ঢাকা ছাড়লেন স্পিকার
- দুপুরের মধ্যে ঢাকাসহ ১৬ অঞ্চলে ঝড়ের আভাস
- আমানতকারীদের অর্থ পরিশোধে সময় পেল ৪ আর্থিক প্রতিষ্ঠান
- সব খবর »
- মোটরযানের মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএর জরুরি নির্দেশনা
- যাব টুঙ্গিপাড়ায়, জানতামই না আমি দেশের বাইরে যাচ্ছি: শেখ হাসিনা
- পে-স্কেল নিয়ে কমিটির সুপারিশ, যেভাবে হবে বাস্তবায়ন
- সংবাদ উপস্থাপকসহ ৩ পদে নিয়োগ দেবে একুশে টেলিভিশন
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদে আলোচনায় ড. ইউনূস
- শিশু রামিসা হত্যা: গ্রেপ্তার সোহেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
- যুক্তরাষ্ট্রে লিমন-বৃষ্টি হত্যার রহস্য উন্মোচন, লোমহর্ষক বর্ণনা
- পদোন্নতি পেয়ে সচিব হলেন ২ কর্মকর্তা
- সরকারি চাকরি পেয়েও বেকার তারা: নিরানন্দ ঈদ ১৪ হাজার পরিবারের
- পদ্মায় জেলের জালে ২৫ কেজির পাঙ্গাশ, ৭১ হাজার টাকায় বিক্রি
- যে কোনো সময় কমিটির ঘোষণা, ঢাকা উত্তর যুবদলের কমিটিতে আলোচনায় যারা
- পে-স্কেল বাস্তবায়ন দুই ধাপে, ১ জুলাই থেকে মূল বেতন
- তরুণীকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণের পর হাত-পা বেঁধে ফেলে যায় ধানক্ষেতে
- একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
- গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
- সুখবর পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, বরাদ্দ বাড়ছে বাজেটে
- ঘরে ছেলের, রেললাইনে মিললো বাবার মরদেহ
- বগুড়া পুলিশ লাইন্সে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
- যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ দেশে ফেরত আনার দাবি বাবার
- মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার পুলিশ, আটক ৭
- স্বর্ণের ভরিতে কমলো ৯ হাজার টাকা, ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার
- নরসিংদীতে ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু, স্বামী পলাতক
- ৮০০ কোটি ইউরো পাচারের অভিযোগ, সাইপ্রাসে এস আলমের সম্পত্তি জব্দ
- জামায়াত এমপির ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বাবা এখনও জীবিত, দুঃখ প্রকাশ
- পশ্চিমবঙ্গ সফরে মোদী, বক্তব্যে বাংলাদেশ সীমান্ত প্রসঙ্গ
- নতুন প্রজন্মকে দেশীয় ফলের সঙ্গে পরিচয় করাতে ফরিদপুরে ফল মেলা
- ঢাকা দক্ষিণ যুবদলের সম্ভব্য কমিটিতে আলোচনায় সোহাগ ভূঁইয়া
- আসন্ন বাজেট নিয়ে (২০২৬-২৭ ) যত চ্যালেঞ্জ ও প্রত্যাশা
- অবসরের ভাবনা প্রত্যাখ্যান করলেন শেখ হাসিনা
- আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে প্রতিহত করুন: নাসীরুদ্দীন পাটওয়ারী























