সিদ্ধিরগঞ্জ থানার ৯ কর্মকর্তা করোনায় আক্রান্ত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ৮ কর্মকর্তাসহ ৯ জন করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৫ জন উপ পরিদর্শক (এসআই), ১ জন সহকারি উপ পরিদর্শক (এএসআই), ২ জন প্রশিক্ষনরত উপ পরিদর্শক (পিএসআই) ও ১জন কনস্টেবল রয়েছেন। শনিবার (২ মে) বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) রুবেল হাওলাদার।
০৯:২৫ পিএম, ২ মে ২০২০ শনিবার
মালয়েশিয়া প্রবাসীদের পাশে ড. সামছুল হক চৌধুরী
যুক্তরাজ্য প্রবাসী, দিরাইয়ের কৃতি সন্তান বিশিষ্ট সমাজ সেবক ডক্টর মোঃ সামছুল হক চৌধুরীর আর্থিক সহায়তায় সংকটে থাকা মালয়েশিয়া প্রবাসিদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। ২ মে শনিবার মালয়েশিয়ার বিভিন্ন স্থানে শতাধিক প্রবাসীদের মাঝে এ খাদ্য সহায়তা দেয়া হয়। খাদ্য সহায়তা প্রদান করেন, বাংলাদেশ প্রেসক্লাব অব মালয়েশিয়ার সিনিয়র সহ-সভাপতি ও জালালাবাদ এসোসিয়েশন মালয়েশিয়ার সাধারন সম্পাদক সাংবাদিক আহমাদুল কবির। এ সময় তার সঙ্গে ছিলেন, জালালাবাদ এসোসিয়েশনের সহ সাধারন সম্পাদক এম এইচ রহমান ফারুক।
০৯:১৯ পিএম, ২ মে ২০২০ শনিবার
কারখানা খোলার যুক্তিগুলো গ্রহণযোগ্য নয়
করোনাভাইরাসে একজন আক্রান্ত হলে তার থেকে অন্যের মধ্যে বিভিন্নভাবে ছড়ায়। একজন করোনারোগী অনেক মানুষের মধ্যে এই ভাইরাস ছড়িয়ে দিতে পারেন। কতজনের মধ্যে ছড়াবে তার ইয়াত্তা নেই। রোগীকে করোনা আক্রান্ত হওয়া মাত্র বিচ্ছিন্ন করে ফেলতে পারলে আর একজনের মধ্যেও এ রোগ ছড়ানোর সুযোগ পায় না। তবে সমস্যা হলো কেউ এ রোগে আক্রান্ত হলে তার লক্ষণ দেখা দেয় বেশ কয়েকদিন পরে।
০৮:৫৭ পিএম, ২ মে ২০২০ শনিবার
নওগাঁয় বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু, আহত ২
নওগাঁর নিয়ামতপুরে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছে আরও দুইজন। শনিবার বিকেলের দিকে উপজেলার হাজিনগর ইউনিয়নের কুমারপাড়া গ্রামের মাঠে ধান কাটার সময় এঘটনা ঘঠে।
০৮:৫৫ পিএম, ২ মে ২০২০ শনিবার
করোনা রোগীদের চিকিৎসার দায়িত্ব নিল পাবনা কমিউনিটি হাসপাতাল
০৮:২৪ পিএম, ২ মে ২০২০ শনিবার
শরণখোলায় অজগর উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত
বাগেরহাটের শরণখোলায় মুরগীর খোপ (ঘর) থেকে একটি অজগর উদ্ধার করা হয়েছে। শনিবার (০২ মে) বিকেলে শরণখোলা উপজেলার বকুলতলা গ্রামের ফরাজীবাড়ী সংলগ্ন জেন্নাত আলীর বাড়ীর একটি মুরগীর খোপ থেকে ভিটিআরটির সদস্যরা অজগরটি উদ্ধার করে। পরে অজগরটিকে সুন্দরবনে অবমুক্ত করেণ বনবিভাগের সদস্যরা।
০৮:১৭ পিএম, ২ মে ২০২০ শনিবার
সুন্দরবন থেকে হরিণ শিকারের ফাঁদসহ দুই শিকারি আটক
সুন্দরবন থেকে হরিণ শিকারের ফাঁদসহ দুই শিকারিকে আটক করেছে বনবিভাগ। সুন্দরবন পূর্ববনবিভাগের সদস্যরা সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ডিমের চর এলাকা থেকে এদেরকে আটক করে। এসময় আটককৃতদের ট্রলার থেকে ১ হাজার ২‘শ ৫০ ফুট হরিণ শিকারের ফাঁদ উদ্ধার করা হয়। শনিবার বিকেলে বন আইনে মামলা দায়ের পূর্বক আটকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
০৮:১৪ পিএম, ২ মে ২০২০ শনিবার
ঢাকায় প্রবেশে আইডি কার্ড লাগবে পোশাক শ্রমিকদের
করোনার সংক্রমণ ছড়ানোর আশঙ্কা থেকে শিল্পাঞ্চলের কাছাকাছি বসবাস করা শ্রমিকদের নিয়ে উৎপাদন চলছে। এরপরও কোনো কারখানায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে শ্রমিকরা কাজে যোগদান করছে বলে অভিযোগ উঠেছে। এ অবস্থায় ঢাকায় প্রবেশের ক্ষেত্রে শ্রমিকদের কারখানার পরিচয়পত্র প্রদর্শনের শর্তারোপ করেছে সরকার।
০৮:০৬ পিএম, ২ মে ২০২০ শনিবার
ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে অজ্ঞাত এক বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। শনিবার বিকেলে ১নং প্লাটফর্মের নিরাপত্তা বেষ্টনীর গ্রিলে গলায় মাফলার দিয়ে বাধা থাকা অবস্থায় তার মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় মরদেহের পাশে দুইটি ব্যাগ পাওয়া যায়, যার একটিতে জ্যাকেট, কম্বল ও অপরটিতে কাপড় ছিল।
০৭:৫৬ পিএম, ২ মে ২০২০ শনিবার
কলারোয়ায় যুবককে পিটিয়ে জখম
সাতক্ষীরার কলারোয়ায় রাতে চায়ের দোকান বন্ধ রাখার কথা বলতেই হামলায় শিকার হলো এক যুবক। আহত ওই যুবককে কলারোয়া থেকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় কলারোয়া থানায় শনিবার (২ মে) সকালে একটি অভিযোগ দায়ের হয়েছে।
০৭:৪৭ পিএম, ২ মে ২০২০ শনিবার
শেরপুরে খাদ্য সামগ্রী বিতরণ
করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে কর্মহীন ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে শেরপুর জেলার সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের আজাদ সমিতি। শনিবার সকাল ১১টায় সমিতির উদ্যোগে আতিউর রহমান মডেল গালর্স ইনস্টিটিউট মাঠে কামারিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের তিন'শ কর্মহীন ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
০৭:৪১ পিএম, ২ মে ২০২০ শনিবার
কুপ্রস্তাবের প্রতিবাদ করায় বিধবাসহ জখম ২
সাতক্ষীরার কলারোয়ায় কুপ্রস্তাবে রাজি না হয়ে প্রতিবাদ করায় বিধবা নারী ও তার ভাইকে পিটিয়ে জখম করেছে চার বখাটে। এ ঘটনায় শুক্রবার (১ মে) সন্ধ্যায় কলারোয়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
০৭:২৭ পিএম, ২ মে ২০২০ শনিবার
‘জানাযায় অংশ নেয়া লকডাউন থাকা গ্রামবাসীর করোনা নেই’
বাংলাদেশ খেলাফত মজলিশের নায়েবে আমির মাওলানা জুবায়ের আহমেদ আনসারীর জানাজায় লাখো মানুষের সমাগম হওয়ার ঘটনায় করোনাভাইরাসের সংক্রমণ রোধে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের বেড়তলা গ্রামসহ ৮টি গ্রামের বাসিন্দাদের ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন শেষ হচ্ছে। শনিবার (২ এপ্রিল) সন্ধ্যায় তাদের কোয়ারেন্টাইন শেষ হবে বলে জানিয়েছেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এস.এম মুসা।
০৬:২১ পিএম, ২ মে ২০২০ শনিবার
অন্যান্য দেশও রোহিঙ্গাদের পাশে দাঁড়াবে: আশা ইউরোপীয় ইউনিয়নের
০৬:২১ পিএম, ২ মে ২০২০ শনিবার
৩৩৩ নাম্বারে কল দিয়ে ত্রাণ পেলো ২৫ নারী পুরুষ
জাতীয় তথ্য সেবা ৩৩৩ নাম্বারে কল দিয়ে ঠাকুরগাঁওয়ের ২৫ জন অসহায় নারী-পুরুষ শনিবার জেলা প্রশাসনের কাছে ত্রাণ সহায়তা পেয়েছেন।
০৫:৫৯ পিএম, ২ মে ২০২০ শনিবার
হাজার পরিবারে ইভ্যালির এসো সবাই’র ইফতার
ইকমার্স ভিত্তিক মার্কেটপ্লেস ইভ্যালির সৌজন্য এক হাজার পরিবারের মাঝে ইফতার সামগ্রী এবং খাদ্যপণ্য বিতরণ করছে ‘এসো সবাই’। প্রতি পরিবারে গড়ে চার জন সদস্যের হিসেবে প্রায় চার হাজার জন পাচ্ছেন এসব খাদ্য সামগ্রী ও ইফতার পণ্য।
০৫:৫৩ পিএম, ২ মে ২০২০ শনিবার
কোরআনে সৎকর্মের নির্দেশ
সৎকর্ম বা আমালে সালেহ হলো ভালো মানুষের অন্যতম গুণ। সৎকর্মের মাধ্যমেই মানুষের ভেতরের সৎগুণের বহিঃপ্রকাশ ঘটে। আমরা চোখে মানুষের ভেতরটা দেখতে পাই না। মানুষের দোষ-গুণ বা ভালো-মন্দের প্রতিফলন আমরা দেখতে পাই তার কাজকর্ম ও আচার-ব্যবহারের মধ্যে। এক কথায় বলা যায়, সৃষ্টির কল্যাণে কাজ করাই সৎকর্ম। সৎকর্মশীল ব্যক্তিরা দুনিয়ায় যেমন সম্মানিত হন, তেমনি আল্লাহর কাছেও তাঁরা প্রিয়।
০৫:৫২ পিএম, ২ মে ২০২০ শনিবার
কলারোয়ায় বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু
সাতক্ষীরার কলারোয়ায় বিদ্যৎস্পৃষ্টে কামরুল ইসলাম গাজী (৪৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সে উপজেলার চন্দনপুর ইউনিয়নের বয়ারডাঙ্গা গ্রামের মৃত. আজিজুর গাজীর ছেলে। শনিবার সকাল ১১টার দিকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি ঘটনা স্থানে মারা যান।
০৫:৩৯ পিএম, ২ মে ২০২০ শনিবার
ট্রাম্পের বিপক্ষে মত দিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা
চীনের ল্যাব থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে এমন প্রমাণ দেখেছেন বলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করার পরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) শুক্রবার নতুন করোনাভাইরাস ল্যাবে নয় ‘প্রাকৃতিক উৎস’ (ন্যাচারাল অরিজিন) থেকে ছড়িয়ে পরার কথা পুনর্ব্যাক্ত করেছে।
০৫:২৮ পিএম, ২ মে ২০২০ শনিবার
বাগেরহাটে বীজ ও কৃষি যন্ত্রপাতি হস্তান্তর
বাগেরহাটের মোরেলগঞ্জে ধান কাটার জন্য কমবাইন হারভেস্টিং মেশিন ও ম্যানুয়াল হ্যান্ড রিপার মেশিন হস্তান্তর এবং কৃষকদের মাঝে বীজ বিতরণ করা হয়েছে।
০৫:১৫ পিএম, ২ মে ২০২০ শনিবার
গাজীপুরে শ্রমিক ছাটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ
গাজীপুরে কুনিয়া এলাকায় শ্রমিক ছাটাইয়ের প্রতিবাদ ও চাকরিতে পুনর্বহালের দাবিতে বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকরা। আজ শনিবার সকাল থেকে মহানগরের তারগাছ এলাকার অনন্ত ক্যাজুয়াল লিমিটেড নামের পোশাক কারখানার বিরুদ্ধে এ বিক্ষোভ করেন তারা।
০৫:১৪ পিএম, ২ মে ২০২০ শনিবার
দিল্লিতে একই আবাসনের ৪৪ জন করোনাক্রান্ত
ভারতের যে রাজ্যগুলোতে জাঁকিয়ে বসেছে করোনা ভাইরাস, তাদের মধ্যে অন্যতম দিল্লি। কাপাশেরা অঞ্চলের একটি আবাসনের বাসিন্দাদের মধ্যে একসঙ্গে ৪৪ জন আক্রান্ত হলেন ভয়ঙ্কর সংক্রামক ওই রোগে।
০৫:০২ পিএম, ২ মে ২০২০ শনিবার
সিরাজগঞ্জে আত্মসমর্পণকারী ৬৭ চরমপন্থী পেল প্রধানমন্ত্রীর অনুদান
সিরাজগঞ্জ, রাজশাহী ও টাঙ্গাইল জেলার আত্মসমর্পণকারী ৬৭ চরমপন্থী পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক অনুদান। শনিবার দুপুরে সিরাজগঞ্জ শহরের শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়।
০৪:৪১ পিএম, ২ মে ২০২০ শনিবার
কুমিল্লায় নতুন ৪ জন সহ করোনাক্রান্ত ৮৪
কুমিল্লায় নতুন করে ৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। জেলায় মোট আক্রান্ত হয়েছে ৮৪ জন। নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে চান্দিনার ২ জন, মহোহরগঞ্জের ১ জন ও হোমনার ১জন।
০৪:৩১ পিএম, ২ মে ২০২০ শনিবার
- উপহার হিসেবে ভারতে ১১০০ কেজি আম পাঠাল বাংলাদেশ
- হৃদয়ের নেতৃত্বে বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা
- চট্টগ্রামে প্রকাশ্যে গুলি করে যুবককে হত্যা
- নিখোঁজের ২৪ ঘণ্টা পর সিলেট থেকে উদ্ধার চার স্কুলছাত্রী
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএসসিসির সড়ক ব্যবস্থাপনা বিষয়ক সভা
- জুলাইয়ের আরেক মামলায় গ্রেপ্তার দেখানো হলো জেবুন্নেসা আফরোজকে
- কর্ণফুলী নদীতে মাছ ধরার ট্রলারে অগ্নিকাণ্ডে দগ্ধ ২ নাবিকের মৃত্যু
- সব খবর »
- মোটরযানের মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএর জরুরি নির্দেশনা
- যাব টুঙ্গিপাড়ায়, জানতামই না আমি দেশের বাইরে যাচ্ছি: শেখ হাসিনা
- পে-স্কেল নিয়ে কমিটির সুপারিশ, যেভাবে হবে বাস্তবায়ন
- সংবাদ উপস্থাপকসহ ৩ পদে নিয়োগ দেবে একুশে টেলিভিশন
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদে আলোচনায় ড. ইউনূস
- শিশু রামিসা হত্যা: গ্রেপ্তার সোহেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
- যুক্তরাষ্ট্রে লিমন-বৃষ্টি হত্যার রহস্য উন্মোচন, লোমহর্ষক বর্ণনা
- পদোন্নতি পেয়ে সচিব হলেন ২ কর্মকর্তা
- সরকারি চাকরি পেয়েও বেকার তারা: নিরানন্দ ঈদ ১৪ হাজার পরিবারের
- পদ্মায় জেলের জালে ২৫ কেজির পাঙ্গাশ, ৭১ হাজার টাকায় বিক্রি
- যে কোনো সময় কমিটির ঘোষণা, ঢাকা উত্তর যুবদলের কমিটিতে আলোচনায় যারা
- পে-স্কেল বাস্তবায়ন দুই ধাপে, ১ জুলাই থেকে মূল বেতন
- তরুণীকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণের পর হাত-পা বেঁধে ফেলে যায় ধানক্ষেতে
- একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
- গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
- সুখবর পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, বরাদ্দ বাড়ছে বাজেটে
- ঘরে ছেলের, রেললাইনে মিললো বাবার মরদেহ
- বগুড়া পুলিশ লাইন্সে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
- মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার পুলিশ, আটক ৭
- যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ দেশে ফেরত আনার দাবি বাবার
- স্বর্ণের ভরিতে কমলো ৯ হাজার টাকা, ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার
- নরসিংদীতে ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু, স্বামী পলাতক
- ৮০০ কোটি ইউরো পাচারের অভিযোগ, সাইপ্রাসে এস আলমের সম্পত্তি জব্দ
- পশ্চিমবঙ্গ সফরে মোদী, বক্তব্যে বাংলাদেশ সীমান্ত প্রসঙ্গ
- জামায়াত এমপির ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বাবা এখনও জীবিত, দুঃখ প্রকাশ
- নতুন প্রজন্মকে দেশীয় ফলের সঙ্গে পরিচয় করাতে ফরিদপুরে ফল মেলা
- আসন্ন বাজেট নিয়ে (২০২৬-২৭ ) যত চ্যালেঞ্জ ও প্রত্যাশা
- ঢাকা দক্ষিণ যুবদলের সম্ভব্য কমিটিতে আলোচনায় সোহাগ ভূঁইয়া
- অবসরের ভাবনা প্রত্যাখ্যান করলেন শেখ হাসিনা
- আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে প্রতিহত করুন: নাসীরুদ্দীন পাটওয়ারী























