উপনির্বাচনে বিজয়ী ৩ জন শপথ নিলেন
একাদশ জাতীয় সংসদের উপনির্বাচনে বিজয়ী ৩ জন শপথ গ্রহণ করেছেন। বিজয়ীরা হলেন- ঢাকা ১০ আসনে আওয়ামী লীগ থেকে বিজয়ী মো. শফিউল ইসলাম মহিউদ্দিন, গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে জয়ী অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এবং বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) অ্যাডভোকেট আমিরুল আলম মিলন।
০৫:৫৭ পিএম, ১৮ এপ্রিল ২০২০ শনিবার
সংসদ অধিবেশন শুরু
করোনা মহামারির এই দুর্যোগপূর্ণ সময়েও সাংবিধানিক নিয়ম রক্ষার্থে অল্প সময়ের জন্য বসেছে জাতীয় সংসদের অধিবেশন। এটি একাদশ সংসদের সপ্তম অধিবেশন।
০৫:৩৯ পিএম, ১৮ এপ্রিল ২০২০ শনিবার
বজ্রপাতে দুই জেলায় নিহত ৬ আহত ৩
নেত্রকোনা ও সুনামগঞ্জে পৃথক বজ্রপাতে ছয় জনের প্রাণহানী ও তিনজন আহত হয়েছেন। আজ শনিবার সকালে জেলা দুটির তিনটি উপজেলায় আঘাত হানা বজ্রপাতে এ হতাহতের ঘটনা ঘটে।
০৫:৩৭ পিএম, ১৮ এপ্রিল ২০২০ শনিবার
সুনামগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ত্রাণ বিতরণ
করোনাভাইরাসের কারণে কর্মহীন অসহায় ও হকারদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে সুনামগঞ্জ প্রেসক্লাব। রোববার দুপুরে অর্ধশতাধিক হকার ও কর্মহীন অসহায়দের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন প্রেসক্লাবের সভাপতি ও পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শামসুন্নাহার রব্বানী শাহানা ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও পৌর ডিগ্রি কলেজের অধ্যক্ষ শেরগুল আহমেদ।
০৫:৩৪ পিএম, ১৮ এপ্রিল ২০২০ শনিবার
গাজীপুর থেকে সিংড়ায় আসা ১৯ জন কোয়ারেন্টাইনে
ঢাকার গাজীপুর থেকে নাটোরের সিংড়ায় আসা ১৯ নারী-পুরুষকে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। শনিবার মিনি পিকআপ যোগে আসার পথে সিংড়ার চৌগ্রাম চেক পোস্টে হাইওয়ে পুলিশ একদল নারী পুরুষকে আটক করে। আটককৃতরা সিংড়ার চৌগ্রাম ও ছাতারদিঘী ইউনিয়নের হোসেনপুর গ্রামে নিজেদের বাড়িতে আসছিল। পরে তাদেরকে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সিংড়া উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বানুর তাদেরকে প্রাতিষ্ঠানিক হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেন।
০৫:১৪ পিএম, ১৮ এপ্রিল ২০২০ শনিবার
আক্রান্তদের জন্য ৩০০ টাকার খাবারসহ ১৪ নির্দেশনা
মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য দৈনিক ৩০০ টাকার খাবার বরাদ্দসহ ১৪ দফা নির্দেশনা বাস্তবায়নের জন্য স্বাস্থ্য অধিদপ্তরকে নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।
০৫:১২ পিএম, ১৮ এপ্রিল ২০২০ শনিবার
লকডাউনে ভাঙা সম্পর্ক জোড়া লাগলো ইমরান-অবন্তিকার!
সংসার জীবনের ইতি টেনে দুজন দুদিকেই হাঁটছিলেন। নয় বছরের বিবাহিত জীবনে জীবনে উঠেছিল ঝড়। আইনের চোখে বিচ্ছেদ না হলেও ইমরান খান
এবং অবন্তিকা মালিকের কেমিস্ট্রি কোথাও গিয়ে যেন তাল কেটেছিল। কিন্তু লকডাউন কি আরও এক বার সেকেন্ড চান্স দিতে চলেছে এই সেলেব
কাপলকে? রাগ-অভিমান ভুলে গিয়ে আবারও কাছাকাছি আসছেন তাঁরা? অবন্তিকার লেটেস্ট ইনস্টাগ্রাম পোস্ট কিন্তু সে রকমই ইঙ্গিত দিচ্ছে।
০৫:০৭ পিএম, ১৮ এপ্রিল ২০২০ শনিবার
নেত্রকোণায় বজ্রপাতে নিহত ২ আহত ৩
নেত্রকোনার মদনে বজ্রপাতে প্রাণ গেল ইয়াহিয়া (২৫) নামে এক যুবক ও রায়হান (৯) নামের এক শিশুর। এ সময় আহত হয়েছে আরো ৩ জন। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গোবিন্দশ্রী বিজ্জয়াইল হাওরে এ ঘটনা ঘটে।
০৪:৫৭ পিএম, ১৮ এপ্রিল ২০২০ শনিবার
ইটিভিতে সংবাদ প্রচারের পর ত্রাণ পেলেন কুলিরা
একুশে টেলিভিশনসহ বিভিন্ন গণমাধ্যমে খবর প্রচারিত হওয়ার পর নাটোর রেলওয়ে স্টেশনের কর্মহীন কুলিরা খাদ্য সহায়তা পেলেন। নাটোরের রেলওয়ে স্টেশনের কর্মহীন কুলি-শ্রমিকদের ত্রাণ না পাওয়ার প্রতিবেদন প্রচারিত হওয়ার পর স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের নজরে আসে। এরপর তিনি স্টেশন মাষ্টার অশোক চক্রবর্তীকে ডেকে পাঠান।
০৪:৪৯ পিএম, ১৮ এপ্রিল ২০২০ শনিবার
মোবাইল হিসাব খুলেছেন ১৯ লাখ পোশাক শ্রমিক
সহজে বেতন-ভাতা পেতে এ পর্যন্ত মোবাইল ফিন্যানশিয়াল সার্ভিস (এমএফএস) বা মোবাইল ব্যাংকিংয়ে ১৯ লাখ ২০ হাজার নতুন অ্যাকাউন্ট খুলেছেন পোশাক শ্রমিকরা। শনিবার (১৮ এপ্রিল) বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) এ তথ্য জানিয়েছে।
০৪:৪৬ পিএম, ১৮ এপ্রিল ২০২০ শনিবার
ইসলাম ধর্ম নিয়ে ফেসবুকে কটূক্তি, যুবক গ্রেফতার
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ইসলাম ধর্ম নিয়ে ফেসবুকে বাজে মন্তব্য (কটূক্তি) করায় পরিতোষ কুমার সরকার নামের অনার্স পড়ুয়া এক হিন্দু যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
০৪:৩২ পিএম, ১৮ এপ্রিল ২০২০ শনিবার
জেদ্দায় বাংলাদেশ মিশনের কাউন্সিলর করোনায় আক্রান্ত
সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ মিশনে কর্মরত কাউন্সিলর (লেবার) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন তার দ্রুত আরোগ্য কামনা করেছেন।
০৪:৩১ পিএম, ১৮ এপ্রিল ২০২০ শনিবার
নারায়ণগঞ্জে র্যাবের ত্রাণ বিতরণ
নারায়ণগঞ্জের ফতুল্লায় অসহায় ও দরিদ্র মানুষদের মাঝে ত্রান বিতরণ করেছে র্যাব-১১’র সদস্যরা। এর আগে জেলার সদর থানা, সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁও এলাকায় ত্রাণ বিতরণ করে র্যাব।
০৪:২৯ পিএম, ১৮ এপ্রিল ২০২০ শনিবার
ভার্চুয়াল মাধ্যমে ব্রিটিশ পার্লামেন্ট
প্রাণঘাতী করোনা ভাইরাসে গোটা বিশ্বের পাশাপাশি বিপর্যস্ত যুক্তরাজ্যও। খাবার, জরুরি ওষুধ আর নিতান্ত প্রয়োজনীয় ছাড়া দেশটিতে সব ধরনের অফিস আদালত বন্ধ। বন্ধ করে দেয়া হয়েছে দেশটির পার্লামেন্টও। কিন্তু দেশ পরিচালনা ও সরকারের ভূমিকা কতটুকু কার্যকর হচ্ছে সেজন্য পার্লামেন্টে আলোচনা-সমালোচনা প্রয়োজন। ব্রেক্সিট আইনটি নিয়ে বিতর্কের কারণে ব্রিটিশ পার্লামেন্ট চালু রাখতে হবে এবং বাজেটে ব্যবস্থা গ্রহণ করে সরকারকে অর্থবিলটি পাস করতে হবে।
০৪:০৩ পিএম, ১৮ এপ্রিল ২০২০ শনিবার
সরাসরি শরীরে জীবাণুনাশক ছিটানো বন্ধের নির্দেশ
মানবদেহের জন্য ক্ষতিকর জীবাণুনাশক সরাসরি ছিটানো বন্ধের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার এক চিঠিতে এই নির্দেশনা দেয়া হয়েছে।
০৩:৪৭ পিএম, ১৮ এপ্রিল ২০২০ শনিবার
নওগাঁয় প্রতিপক্ষের টোঁটার আঘাতে যুবকের মৃত্যু
নওগাঁর সাপাহারে প্রতিপক্ষের টোঁটার আঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। আহত হওয়ার প্রায় কয়েক ঘণ্টার মধ্যে শুক্রবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
০৩:৪৫ পিএম, ১৮ এপ্রিল ২০২০ শনিবার
কাজ হারানো মানুষের জন্য বরাদ্দ ৭৬০ কোটি টাকা হবে না
মাননীয় প্রধানমন্ত্রী ১৩ এপ্রিল তাঁর জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন, দিনমজুর, রিক্সা বা ভ্যান চালক, মোটর শ্রমিক, নির্মাণ শ্রমিক, পত্রিকার হকার, হোটেল শ্রমিকসহ অন্যান্য পেশার মানুষ যাঁরা দীর্ঘ ছুটি বা আংশিক লকডাউনের ফলে কাজ হারিয়েছেন তাঁদের নামের তালিকা ব্যাংক হিসাবসহ দ্রুত তৈরির করার নির্দেশ দেওয়া হয়েছে। এই তালিকা প্রণয়ন সম্পন্ন হলে এককালীন নগদ অর্থ সরাসরি তাঁদের ব্যাংক হিসাবে পাঠানো হবে। এ খাতে ৭৬০ কোটি বরাদ্দ করা হয়েছে।
০৩:৪২ পিএম, ১৮ এপ্রিল ২০২০ শনিবার
বিভ্রান্তি না ছড়াতে ফখরুলের প্রতি আহ্বান কাদেরের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের পরামর্শ দেয়ার নামে মানুষের মধ্যে বিভ্রান্তি না ছড়াতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি আহ্বান জানিয়েছেন।
০৩:৩৯ পিএম, ১৮ এপ্রিল ২০২০ শনিবার
রাজবাড়ীতে ১০ টাকার চাল বিক্রিতে অনিয়মে ৩ জনকে অর্থদণ্ড
রাজবাড়ী সদর উপজেলার দ্বাদশী ইউনিয়নের সিংগা বাজারে অবস্থিত ১০ টাকা কেজি দরে ওএমএস এর চাল বিক্রির ডিলারসহ আরও দুইজনকে অনিয়মের অভিযোগে ভ্রাম্যমান আদালত অর্থদণ্ড করেছেন। গতকাল শুক্রবার বিকালে সিংগা বাজারে অভিযান চালিয়ে ডিলার সোহরাব মেম্বার, শহীদ দোকানদার ও ক্রেতা রিক্সাচালক ছলিমকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ অর্থদণ্ড করা হয়।
০৩:১১ পিএম, ১৮ এপ্রিল ২০২০ শনিবার
চৌহালীর চরে ৪০ অসহায় পরিবারের পাশে অভাবীরা
সিরাজগঞ্জের চৌহালীর দুর্গম চরে করোনার প্রভাবে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে এবার দাঁড়িয়েছে অভাবীরা। উপজেলার যমুনার দুর্গোম হাট ঘোরজান চরে এই মানবিক মানুষগুলো ৪০টি পরিবারকে চাল দেবার পাশাপাশি দিচ্ছে আর্থিক সহায়তাও।
০২:৫৬ পিএম, ১৮ এপ্রিল ২০২০ শনিবার
২৪ ঘণ্টায় দেশে আরও ৯ জনের মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ করোনা ভাইরাসে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মোট মৃত্যু হয়েছে ৮৪ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ৩০৬ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ১৪৪ জনে। গত ২৪ ঘণ্টায় আটজনসহ মোট সুস্থ হয়েছেন ৬৬ জন।
০২:৩৭ পিএম, ১৮ এপ্রিল ২০২০ শনিবার
এবার করোনায় মারা গেলেন সাবেক ইংলিশ ফুটবল তারকা
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন ইংলিশ ক্লাব লিডস ইউনাইটেডের এক সময়ের তারকা ফুটবলার নরম্যান হান্টার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।
০২:০৯ পিএম, ১৮ এপ্রিল ২০২০ শনিবার
লকডাউনের মধ্যেই মাওলানা আনসারীর জানাযায় অর্ধলাখ মুসল্লি
সারাদেশে করোনা ভাইরাস প্রতিরোধে জনসাধারণকে ঘরে থাকতে বলা হয়েছে। জনসমাগম না করতেও সরকারের নির্দেশনা রয়েছে। এর মধ্যেই ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে লকডাউন উপেক্ষা করেই প্রায় অর্ধলাখ মুসল্লি খেলাফত মজলিশের জ্যেষ্ঠ নায়েব মাওলানা জুবায়ের আহমদ আনসারীর নামাজে জানাযায় অংশ নিয়েছেন। আজ শনিবার সকালে সরাইলের জামিয়া রহমানিয়া বেড়তলা মাদ্রাসায় এ জানাযা অনুষ্ঠিত হয়।
০২:০৮ পিএম, ১৮ এপ্রিল ২০২০ শনিবার
সাংবাদিকতায় ঝুঁকি এবং প্রণোদনা
করোনা আক্রান্ত দেশে ঘরে আটকেপড়া কর্মহীন নিম্ন আয়ের মানুষদের সরকার সাহায্য করবে এটাই স্বাভাবিক। ব্যবসা-বাণিজ্যের ক্ষতি পুষিয়ে নিতে ব্যবসায়ী উদ্যোক্তাদের প্রণোদনা বা ঋণ সুবিধা দিবে এটাও স্বাভাবিক। যারা ঝুঁকিপূর্ণ পেশায় জীবন বাজি রেখে মানুষের সেবায় নিয়োজিত আছেন যেমন ডাক্তার, নার্স, পুলিশ, সেনাবাহিনী, ব্যাংকার তাদের বিশেষ ভাতা দেয়া হবে এটাও স্বাভাবিক। কারণ তারা দেশের জন্য, মানুষের সেবায় কাজ করছেন।
০২:০৮ পিএম, ১৮ এপ্রিল ২০২০ শনিবার
- প্রার্থিতা বাতিল, শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী
- ১০ম গ্রেডে বেতন পাবেন কৃষি সহকারী শিক্ষকরা
- নতুন মুদ্রানীতি ঘোষণা আজ
- দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- শেষ মুহূর্তে মার্তিনেল্লির গোলে জাপানের স্বপ্নভঙ্গ, পরের রাউন্ডে ব্রাজিল
- টাইব্রেকারে জার্মানিকে হারিয়ে শেষ ষোলোতে প্যারাগুয়ে
- জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ৩৬ দিনের কর্মসূচি এনসিপির
- সব খবর »
- মোটরযানের মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএর জরুরি নির্দেশনা
- যাব টুঙ্গিপাড়ায়, জানতামই না আমি দেশের বাইরে যাচ্ছি: শেখ হাসিনা
- পে-স্কেল নিয়ে কমিটির সুপারিশ, যেভাবে হবে বাস্তবায়ন
- সংবাদ উপস্থাপকসহ ৩ পদে নিয়োগ দেবে একুশে টেলিভিশন
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদে আলোচনায় ড. ইউনূস
- শিশু রামিসা হত্যা: গ্রেপ্তার সোহেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
- যুক্তরাষ্ট্রে লিমন-বৃষ্টি হত্যার রহস্য উন্মোচন, লোমহর্ষক বর্ণনা
- পদোন্নতি পেয়ে সচিব হলেন ২ কর্মকর্তা
- সরকারি চাকরি পেয়েও বেকার তারা: নিরানন্দ ঈদ ১৪ হাজার পরিবারের
- ছাগল চুরির অভিযোগে নারীসহ ২ জনকে গণপিটুনি, থানায় সোপর্দ
- পদ্মায় জেলের জালে ২৫ কেজির পাঙ্গাশ, ৭১ হাজার টাকায় বিক্রি
- যে কোনো সময় কমিটির ঘোষণা, ঢাকা উত্তর যুবদলের কমিটিতে আলোচনায় যারা
- তরুণীকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণের পর হাত-পা বেঁধে ফেলে যায় ধানক্ষেতে
- একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
- পে-স্কেল বাস্তবায়ন দুই ধাপে, ১ জুলাই থেকে মূল বেতন
- সুখবর পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, বরাদ্দ বাড়ছে বাজেটে
- ঘরে ছেলের, রেললাইনে মিললো বাবার মরদেহ
- গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
- বগুড়া পুলিশ লাইন্সে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
- মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার পুলিশ, আটক ৭
- স্বর্ণের ভরিতে কমলো ৯ হাজার টাকা, ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার
- যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ দেশে ফেরত আনার দাবি বাবার
- নরসিংদীতে ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু, স্বামী পলাতক
- ৮০০ কোটি ইউরো পাচারের অভিযোগ, সাইপ্রাসে এস আলমের সম্পত্তি জব্দ
- পশ্চিমবঙ্গ সফরে মোদী, বক্তব্যে বাংলাদেশ সীমান্ত প্রসঙ্গ
- জামায়াত এমপির ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বাবা এখনও জীবিত, দুঃখ প্রকাশ
- আসন্ন বাজেট নিয়ে (২০২৬-২৭ ) যত চ্যালেঞ্জ ও প্রত্যাশা
- ঢাকা দক্ষিণ যুবদলের সম্ভব্য কমিটিতে আলোচনায় সোহাগ ভূঁইয়া
- নতুন প্রজন্মকে দেশীয় ফলের সঙ্গে পরিচয় করাতে ফরিদপুরে ফল মেলা
- অবসরের ভাবনা প্রত্যাখ্যান করলেন শেখ হাসিনা























