ঢাকা, বুধবার   ০১ জুলাই ২০২৬

বিপ্লবের অগ্নিপুরুষ চে গুয়েভারার জন্মদিন

বিপ্লবের অগ্নিপুরুষ চে গুয়েভারার জন্মদিন

আজ ১৪ জুন, বিশ্বজুড়ে বিপ্লবপ্রেমীদের হৃদয়ে উজ্জ্বল হয়ে ওঠার দিন। কারণ, এদিন জন্মেছিলেন ইতিহাসের কিংবদন্তি সমাজতান্ত্রিক বিপ্লবী আর্নেস্তো চে গুয়েভারা। তাঁকে বলা হয় বিপ্লবের প্রতীক, এক অনন্ত অনুপ্রেরণা, যিনি শুধু বন্দুক নয়, বই হাতে নিয়েও লড়েছেন বৈষম্যের বিরুদ্ধে। পৃথিবীর সবচেয়ে বড় সমাজতান্ত্রিক বিপ্লবী, বিপ্লবের অগ্নিপুরুষ চে গুয়েভারার জন্মদিন।

১০:১১ এএম, ১৪ জুন ২০২৫ শনিবার

তেহরানে আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা, বিস্ফোরণের পর জ্বলছে আগুন

তেহরানে আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা, বিস্ফোরণের পর জ্বলছে আগুন

ইরানের রাজধানী তেহরানের পশ্চিমে মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন করে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলায় রাজধানী তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন জ্বলছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বিমানবন্দরটির অভ্যন্তরে আগুন জ্বলতে ও ধোঁয়া উড়তে দেখা গেছে। বিস্ফোরণের কিছু সময় পর বার্তাসংস্থা এএফপির এক সাংবাদিক জানিয়েছেন, তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরের বিমানঘাঁটিতে বড় আকারের আগুন থেকে ধোঁয়া বের হতে দেখা যাচ্ছিল। ইরানের বিপ্লবী গার্ড কর্পস পরিচালিত ফার্স নিউজ এজেন্সি নিশ্চিত করেছে যে বিমানবন্দর এলাকায় কমপক্ষে দুটি বোমা হামলা হয়েছে। 

০৯:৫১ এএম, ১৪ জুন ২০২৫ শনিবার

লন্ডন থেকে ঢাকার পথে প্রধান উপদেষ্টা

লন্ডন থেকে ঢাকার পথে প্রধান উপদেষ্টা

যুক্তরাজ্যে চার দিনের সফর শেষে দেশের পথে লন্ডন ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। 

০৯:০২ এএম, ১৪ জুন ২০২৫ শনিবার

দিনাজপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৫

দিনাজপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৫

দিনাজপুরের ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা একটি আমবোঝাই ট্রাকে নাবিল পরিবহনের বাস ধাক্কা দিলে পাঁচ যাত্রী নিহত এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের রংপুরসহ বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

০৮:৪১ এএম, ১৪ জুন ২০২৫ শনিবার

শেখ হাসিনা ও জয়ের বিরুদ্ধে আরও এক মামলা

শেখ হাসিনা ও জয়ের বিরুদ্ধে আরও এক মামলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় গুলি করে এক ব্যক্তিকে হত্যাচেষ্টার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ ২২২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

১০:১৪ পিএম, ১৩ জুন ২০২৫ শুক্রবার

ইসরায়েলি হামলায় তেহরানে নিহত ৭৮, আহত তিন শতাধিক 

ইসরায়েলি হামলায় তেহরানে নিহত ৭৮, আহত তিন শতাধিক 

ইরানের তেহরানে একাধিক ইসরায়েলি হামলায় অন্তত ৭৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩২৯ জন আহত হয়েছেন বলে স্থানীয় গণমাধ্যমের খবরে জানানো হয়েছে।

১০:০৯ পিএম, ১৩ জুন ২০২৫ শুক্রবার

দেশজুড়ে তাপপ্রবাহ, কবে থেকে বৃষ্টি, জানাল আবহাওয়া অফিস

দেশজুড়ে তাপপ্রবাহ, কবে থেকে বৃষ্টি, জানাল আবহাওয়া অফিস

ঢাকা, নারায়ণগঞ্জ, মাদারীপুর এবং কিশোরগঞ্জ জেলাসহ রংপুর, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ দেশের সর্বোচ্চ ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নীলফামারীর ডিমলায়। এ সময় ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস বলছে, এমন পরিস্থিতি থাকতে পারে আরও দুয়েকদিন।

০৯:৫৮ পিএম, ১৩ জুন ২০২৫ শুক্রবার

বাড়ছে করোনা, প্রাণ গেলো আরও ২ জনের

বাড়ছে করোনা, প্রাণ গেলো আরও ২ জনের

প্রায় দেড় বছর পর গত ৫ জুন দেশে করোনায় আক্রান্ত রোগীর মৃত্যু নতুন করে উদ্বেগের সৃষ্টি করে। এর মধ্যেই আরও দুজন রোগীর মৃত্যু হয়েছে। একই সঙ্গে নতুন করে আক্রান্ত হয়েছেন আর ১৫ জন রোগী।

০৮:৫৭ পিএম, ১৩ জুন ২০২৫ শুক্রবার

ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৫ জনের মৃত্যু

ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৫ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে দেশে ৫ জোনের মৃত্যু হয়েছে। চলতি বছর এ পর্যন্ত এটি এক দিনে ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যু। এই সময়ের মধ্যে নতুন করে আরও ১৫৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সবচেয়ে বেশি ১২৪ জন আক্রান্ত বরিশাল বিভাগে।

০৮:৪৬ পিএম, ১৩ জুন ২০২৫ শুক্রবার

ইরানে ইসরাইলের হামলায় নিন্দা জানালো বাংলাদেশ

ইরানে ইসরাইলের হামলায় নিন্দা জানালো বাংলাদেশ

ইরানে ইসরাইলের নজিরবিহীন হামলার ঘটনায় কড়া ভাষায় নিন্দা জানিয়ে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়কে সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকার।

০৮:৩৯ পিএম, ১৩ জুন ২০২৫ শুক্রবার

লন্ডন বৈঠক রাজনীতির টার্নিং পয়েন্ট: মির্জা ফখরুল

লন্ডন বৈঠক রাজনীতির টার্নিং পয়েন্ট: মির্জা ফখরুল

লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যকার বৈঠক একটি টার্নিং পয়েন্ট বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সফল হয়েছে বলে উল্লেখ করেছেন তিনি।

০৮:২৫ পিএম, ১৩ জুন ২০২৫ শুক্রবার

বিদেশে নির্বাচন আলোচনা, মেনে নেবে না এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী
ড. ইউনূস-তারেক রহমান বৈঠক

বিদেশে নির্বাচন আলোচনা, মেনে নেবে না এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

বিদেশের মাটিতে নির্বাচন নিয়ে রাজনৈতিক বৈঠককে গণআকাঙ্ক্ষার পরিপন্থী বলে আখ্যা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী। তিনি বলেছেন,  লন্ডনে বসে একটি রাজনৈতিক দলের সঙ্গে সরকারের মিটিং দেশবাসীর স্বার্থ ও গণআকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণা। শহীদদের রক্তকে অবমাননা করে বিদেশের মাটিতে মিটিং আয়োজন কখনোই মেনে নেওয়া যায় না।

০৬:৩৪ পিএম, ১৩ জুন ২০২৫ শুক্রবার

লন্ডনে ড. ইউনূস-তারেক বৈঠক নিয়ে যা বললেন সংস্কৃতি উপদেষ্টা

লন্ডনে ড. ইউনূস-তারেক বৈঠক নিয়ে যা বললেন সংস্কৃতি উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে বহুল আলোচিত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ জুন) বাংলাদেশ সময় দুপুর ২টায় লন্ডনের হোটেল ডোরচেস্টারে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

০৫:২১ পিএম, ১৩ জুন ২০২৫ শুক্রবার

বৈঠক শে‌ষে হাস্যোজ্জ্বল তা‌রেক রহমান, কী আলোচনা হলো তাদের?
ড. ইউনূস-তারেক রহমানের বৈঠক

বৈঠক শে‌ষে হাস্যোজ্জ্বল তা‌রেক রহমান, কী আলোচনা হলো তাদের?

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

০৪:৫৫ পিএম, ১৩ জুন ২০২৫ শুক্রবার

রমজানের আগেই ভোট হতে পারে যদি...
ড. ইউনূস-তারেক বৈঠক শেষে যৌথ বিবৃতি

রমজানের আগেই ভোট হতে পারে যদি...

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান লন্ডনে সফররত প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক সৌহার্দ্যপূর্ণ বৈঠকে মিলিত হয়েছেন। উভয় নেতার মধ্যে অনুষ্ঠিত এই আলোচনায় দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং আসন্ন নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় হয়।

০৪:৩১ পিএম, ১৩ জুন ২০২৫ শুক্রবার

ড. ইউনূসকে যেসব উপহার দিলেন তারেক রহমান

ড. ইউনূসকে যেসব উপহার দিলেন তারেক রহমান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‌‘ওয়ান টু ওয়ান’ গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়েছে। শুক্রবার (১৩ জুন) বাংলাদেশ সময় দুপুর ২টায় যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের ডরচেস্টার হোটেলে এ বৈঠক শুরু হয়।

০৩:৫৬ পিএম, ১৩ জুন ২০২৫ শুক্রবার

‘আম্মা আপনাকে সালাম জানিয়েছেন’
প্রধান উপদেষ্টাকে তারেক রহমান

‘আম্মা আপনাকে সালাম জানিয়েছেন’

লন্ডনের দ্য ডোরচেস্টার হোটেলে বৈঠক করছেন যুক্তরাজ্যে সফররত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠক শুরু আগে তাদের মধ্যে কুশল বিনিময়ে একটি ভিডিও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

০৩:৪৬ পিএম, ১৩ জুন ২০২৫ শুক্রবার

আজকের অবস্থা আ’লীগের ভুলেরই শাস্তি : সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ

আজকের অবস্থা আ’লীগের ভুলেরই শাস্তি : সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ

বিগত ১৬ বছর রাষ্ট্র পরিচালনায় আওয়ামী লীগের অনেক ভুল ছিল বলে মন্তব্য করেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ। গতকাল বৃহস্পতিবার (১২ জুন) একটি জাতীয় দৈনিক পত্রিকাকে দেয়া এক সাক্ষাতকারে এসব তথ্য জানান সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের শ্যালক ডা. আনম নওশাদ খান। 

০৩:৩৫ পিএম, ১৩ জুন ২০২৫ শুক্রবার

ড. ইউনূস ও তারেক রহমানের ‘ওয়ান টু ওয়ান’ বৈঠক শুরু

ড. ইউনূস ও তারেক রহমানের ‘ওয়ান টু ওয়ান’ বৈঠক শুরু

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‌‘ওয়ান টু ওয়ান’ গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়েছে।

০২:৩৩ পিএম, ১৩ জুন ২০২৫ শুক্রবার

বোমাতঙ্কে থাইল্যান্ডে জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার দিল্লিগামী ফ্লাইট

বোমাতঙ্কে থাইল্যান্ডে জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার দিল্লিগামী ফ্লাইট

গুজরাটে প্লেন বিধ্বস্তের ২৪ ঘণ্টা পার না হতেই এবার বোমাতঙ্কে জরুরি অবতরণ করল এয়ার ইন্ডিয়ার দিল্লিগামী একটি ফ্লাইট। শুক্রবার (১৩ জুন) ফুকেট আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে ফ্লাইটটি। নিরাপদে অবতরণের পর বিমানটিতে এখন বাধ্যতামূলক নিরাপত্তা পরীক্ষা চলছে।

০২:১৪ পিএম, ১৩ জুন ২০২৫ শুক্রবার

ময়মনসিংহে সীমান্ত দিয়ে আরও ৯ জনকে পুশ ইন করেছে ভারত 

ময়মনসিংহে সীমান্ত দিয়ে আরও ৯ জনকে পুশ ইন করেছে ভারত 

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কড়ইগড়া সীমান্ত দিয়ে দুই শিশুসহ ৯ জনকে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে (পুশ ইন) ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। 

০১:৫৬ পিএম, ১৩ জুন ২০২৫ শুক্রবার

মারা গেছেন বলিউড অভিনেত্রী কারিশমার সাবেক স্বামী

মারা গেছেন বলিউড অভিনেত্রী কারিশমার সাবেক স্বামী

বলিউডের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী ছিলেন কারিশমা কাপুর। এই অভিনেত্রীর প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুর আর নেই। বৃহস্পতিবার (১২ জুন) হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৩ বছর।

০১:৫৩ পিএম, ১৩ জুন ২০২৫ শুক্রবার

সৌদি আরবে একইদিনে ৩ বাংলাদেশি হাজির মৃত্যু

সৌদি আরবে একইদিনে ৩ বাংলাদেশি হাজির মৃত্যু

সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে একইদিনে তিন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) খাতিজা বেগম, মো. মনিরুজ্জামান ও মো. আমির হামজা নামে তিন হাজি মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে হজপালনে গিয়ে এখন পর্যন্ত ২৬ বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন। এদের মধ্যে ২৩ জন পুরুষ ও ৩ জন নারী।

০১:১৪ পিএম, ১৩ জুন ২০২৫ শুক্রবার

ইসরায়েলে পাল্টা হামলা ইরানের 

ইসরায়েলে পাল্টা হামলা ইরানের 

ইসরায়েলে পাল্টা হামলা চালিয়েছে ইরান। গত কয়েক ঘণ্টায় ইসরাইলে শতাধিক ড্রোন নিক্ষেপ করেছে দেশটি। শুক্রবার (১৩ জুন) এই তথ্য নিশ্চিত করেছে তেলআবিব।

১২:১৩ পিএম, ১৩ জুন ২০২৫ শুক্রবার

সব খবর

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি