জ্বালানির দাম কমেছে, বাড়তি ভাড়া নিলেই ব্যবস্থা: উপদেষ্টা
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেল মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, জ্বালানি তেলের দাম কমানো হয়েছে। বাসে বাড়তি ভাড়া নেওয়ার কোনো সুযোগ নেই। এর পরেও বাড়তি ভাড়া নিলে ব্যবস্থা নেওয়া হবে।
০১:৫৮ পিএম, ৫ জুন ২০২৫ বৃহস্পতিবার
গরুর দাম কম হওয়ার কারণ জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বৈরাচারী আওয়ামী লীগ ক্ষমতায় না থাকায় নেই দুর্নীতিবাজরাও। তাই গরু কেনার মতো টাকাও অনেকের হাতে নেই। আবার এ বছর গরুর সরবরাহ তুলনামূলকভাবে বেড়েছে। এসব কারণে কোরবানির পশুর বাজারে এবার গরুর দাম কম বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
০১:৫৭ পিএম, ৫ জুন ২০২৫ বৃহস্পতিবার
বিচারপতি অপসারণের ক্ষমতা পেল সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল
বিচারপতি অপসারণের ক্ষমতা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের হাতে রেখে সংবিধানের ৯৬ অনুচ্ছেদ পুনরুজ্জীবিত করে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
০১:০০ পিএম, ৫ জুন ২০২৫ বৃহস্পতিবার
লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন জোবাইদা রহমান
লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। লন্ডনে স্বামী ও কন্যার সঙ্গে ঈদুল আজহা উদযাপন করতে ঢাকা ত্যাগ করেছেন তিনি।
১২:৫২ পিএম, ৫ জুন ২০২৫ বৃহস্পতিবার
পদ্মা সেতুতে মোবাইল সারচার্জ বন্ধে লিগ্যাল নোটিশ
নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের জন্য মোবাইল ফোনে ব্যয়ের ওপর চলমান সারচার্জ কর্তন বন্ধে সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ দিয়েছে বেসরকারি ভোক্তা অধিকার ‘কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস)।
১২:৪০ পিএম, ৫ জুন ২০২৫ বৃহস্পতিবার
ঈদের দিন আবহাওয়া কেমন থাকবে, যা জানা গেল
আগামী শনিবার (৭ জুন) উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। ওইদিন দেশের বেশিরভাগ জায়গায় আবহাওয়া থাকবে শুষ্ক ও আরামদায়ক। তবে চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
১১:৫৮ এএম, ৫ জুন ২০২৫ বৃহস্পতিবার
যেসব এলাকায় আজ ব্যাংক খোলা
ঈদুল আজহা উপলক্ষে টানা ১০ দিনের ছুটি শুরু হয়েছে আজ থেকে। সরকারি ছুটির দিন হলেও আজও কিছু এলাকায় সীমিত পরিসরে চলছে ব্যাংকিং সেবা।
১১:৩৭ এএম, ৫ জুন ২০২৫ বৃহস্পতিবার
নবীনগরে বাস চাপায় অটোরিক্সার চালকসহ নিহত ৩
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাস চাপায় সিএনজিচালিত অটোরিকশার তিনজন যাত্রী নিহত হয়েছেন।
১১:০৯ এএম, ৫ জুন ২০২৫ বৃহস্পতিবার
১২ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রে ভ্রমণে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যার মাধ্যমে ১২টি দেশের নাগরিকদের ওপর সরাসরি প্রবেশ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
১০:৩৯ এএম, ৫ জুন ২০২৫ বৃহস্পতিবার
যমুনা সেতু মহাসড়কে ২২ কিলোমিটার যানজট
ঈদুল আজহার ছুটি শুরু হয়েছে। ঘরমুখো মানুষ বেশ কয়েকদিন আগে থেকে ঘরে ফেরা শুরু করলেও বুধবার রাত থেকে চাপ বেড়েছে। এতে বিভিন্ন মহাসড়কে দেখা দিয়েছে যানজট। অতিরিক্ত গাড়ির চাপে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে অন্তত ২২ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।
১০:২৬ এএম, ৫ জুন ২০২৫ বৃহস্পতিবার
সন্ধ্যার মধ্যে ১০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
দেশের ১০ অঞ্চলের ওপর দিয়ে আজ সন্ধ্যার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিমি বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
১০:১১ এএম, ৫ জুন ২০২৫ বৃহস্পতিবার
ভারতে চামড়া পাচার রোধে সীমান্তে সতর্কবস্থায় বিজিবি
বেনাপোলসহ শার্শার সীমান্ত দিয়ে ভারতে চামড়া পাচার প্রতিরোধে সতর্কবস্থায় রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তের কয়েকটি এলাকায় বিজিবিকে টহল দিতে দেখা গেছে। ঈদের দিন থেকে আগামী কয়েকদিন পর্যন্ত এ সতর্কতা জারি থাকবে বলে জানা গেছে।
১০:০৪ এএম, ৫ জুন ২০২৫ বৃহস্পতিবার
লন্ডন চলে যাচ্ছেন জোবাইদা রহমান
বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জোবাইদা রহমান লন্ডনে ফিরে যাচ্ছেন। সেখানেই স্বামী ও মেয়ের সঙ্গে ঈদুল আজহা উদযাপন করবেন তিনি।
০৯:৪৩ এএম, ৫ জুন ২০২৫ বৃহস্পতিবার
রেমিট্যান্সে সুবাতাস, ঈদের আগে ৩ দিনে এলো ৬০ কোটি ডলার
চলতি মাসের প্রথম ৩ দিনে দেশে এসেছে ৬০ কোটি ৪০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে) যার পরিমাণ ৭ হাজার ৪২৯ কোটি টাকা। বড় অঙ্কের এই রেমিট্যান্স দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে এবং ঈদের বাজারকে করেছে চাঙা।
০৯:২৭ এএম, ৫ জুন ২০২৫ বৃহস্পতিবার
লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফা ময়দান
আজ পবিত্র হজের দিন, ইওয়ামুল আরাফাহ। ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে পবিত্র আরাফার পাহাড় ঘেরা ময়দান ছাপিয়ে আকাশ-বাতাস মুখর ও প্রকম্পিত এখন।
০৯:০১ এএম, ৫ জুন ২০২৫ বৃহস্পতিবার
খালেদা জিয়ার হাতে গুলশানের বাড়ির কাগজ তুলে দিলেন গণপূর্ত উপদেষ্টা
রাজধানীর ১৯৬ নম্বর গুলশান এভিনিউতে সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে বরাদ্দকৃত নিজস্ব বাড়িটির নামজারির কাগজ তাঁর নিকট পৌঁছে দিয়েছে সরকার।
০৮:৪১ এএম, ৫ জুন ২০২৫ বৃহস্পতিবার
চার দিনের সফরে ৯ জুন যুক্তরাজ্য যাবেন প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ১০ থেকে ১৩ জুন যুক্তরাজ্যে চার দিনের সরকারি সফর করবেন। এই সফরের মধ্যদিয়ে ঢাকা এবং লন্ডন বাণিজ্য, বিনিয়োগ, শাসনব্যবস্থা এবং পারস্পরিক উদ্বেগের বৈশ্বিক চ্যালেঞ্জগুলিতে বৃহত্তর সহযোগিতার মাধ্যমে তাদের ঐতিহাসিক অংশীদারিত্ব পুনরুজ্জীবিত করার চেষ্টা করছে।
০৮:৩১ এএম, ৫ জুন ২০২৫ বৃহস্পতিবার
ট্রেনে ফিরতি যাত্রার শেষ দিনের টিকিট বিক্রি হচ্ছে আজ
ঈদুল আজহা শেষে ঘরমুখো মানুষের ফেরার সুবিধার্থে আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম হিসেবে বিক্রি করছে বাংলাদেশে রেলওয়ে। এর ধারাবাহিকতায় আজ বিক্রি করা হচ্ছে এই বিশেষ ব্যবস্থার শেষ দিনের অর্থাৎ ১৫ জুনের টিকিট।
০৮:১১ এএম, ৫ জুন ২০২৫ বৃহস্পতিবার
রাজধানীতে জমে উঠছে কোরবানির পশুর হাট
পবিত্র ঈদুল আজহা সামনে রেখে রাজধানীজুড়ে কোরবানির পশুর হাটে জমে উঠেছে বেচাকেনা। ধীরে ধীরে বাড়ছে বেচাকেনা। আগের দু-তিনদিনের তুলনায় বুধবার (৪ জুন) ঢাকার প্রায় সব হাটে পশু বেচাকেনা বেড়েছে। ইতোমধ্যে ঢাকার বিভিন্ন অস্থায়ী ও স্থায়ী হাটে ক্রেতাদের উপস্থিতি বাড়ছে। তবে লক্ষণীয় যে, বড় গরুর তুলনায় ছোট ও মাঝারি আকারের গরুর প্রতি আগ্রহ বেশি দেখা যাচ্ছে।
১০:০২ পিএম, ৪ জুন ২০২৫ বুধবার
ঘরের মাঠে হামজা-ফাহামিদুলের অভিষেক ম্যাচে বাংলাদেশের জয়
বর্তমান বাংলাদেশের ফুটবল সমর্থকদের উচ্ছ্বাসের কেন্দ্রবিন্দু হামজা চৌধুরীর। দেশের ফুটবলে নতুন করে যে উম্মাদনা তৈরি হয়েছে, তার বড় কারণ এই নামটাই সবার আগে। দেশের মাটিতে প্রথমবার খেললেন সেই হামজা চৌধুরী। ঢাকার জাতীয় স্টেডিয়ামে তিনিও হতাশ করলেন না দর্শকদের। ষষ্ঠ মিনিটেই দুর্দান্ত এক গোল করে দেশের মাটিতে নিজের অভিষেক ম্যাচে আলো ছড়ান লেস্টার সিটি একাডেমিতে বেড়ে ওঠা এই মিডফিল্ডার। দ্বিতীয় গোলটা আসে সোহেল রানার পা থেকে। আর এইর মধ্য দিয়ে দীর্ঘ ৫৫ মাস পর ঢাকা জাতীয় স্টেডিয়ামে ফিরেই ২-০ গোল ভুটানকে হারালো বাংলাদেশ।
০৯:৪৫ পিএম, ৪ জুন ২০২৫ বুধবার
চলতি মাসেই নিবন্ধনের জন্য আবেদন করবে এনসিপি: নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চলতি মাসেই নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধনের জন্য আবেদন করবে বলে জানিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।
০৯:০৯ পিএম, ৪ জুন ২০২৫ বুধবার
মহাসড়কে যাত্রী ও যানবাহনের চাপ, ভোগান্তিতে ঘরমুখো মানুষ
পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে নাড়ির টানে ঘরে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। রাজধানী, শিল্পাঞ্চল সাভার-আশুলিয়া, শিল্পনগরী গাজীপুরের মানুষরা কর্মস্থল ছাড়তে শুরু করেছেন। ফলে গাজীপুরের দুই মহাসড়কে বেড়েছে ঘরমুখো যাত্রীদের চাপ। তবে, সড়কে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে গাড়ির জন্য।
০৮:২৯ পিএম, ৪ জুন ২০২৫ বুধবার
বাংলাদেশের হয়ে অভিষেক গোল হামজার
অভিষেকের দ্বিতীয় ম্যাচেই ঝলক দেখালেন হামজা দেওয়ান চৌধুরী। অভিষেক গোল করে নজর কাড়লেন সকলের। আর এর মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয় দলে হামজা দেওয়ান চৌধুরী আন্তর্জাতিক ফুটবলে নিজের আগমনটা জানিয়ে দিলেন জোরালোভাবেই। মাত্র দ্বিতীয় ম্যাচেই গোলের দেখা পেলেন এই বাংলাদেশি মিডফিল্ডার।
০৭:২১ পিএম, ৪ জুন ২০২৫ বুধবার
জাতীয় দলে ফাহামিদুলের অভিষেক, একাদশে আছেন হামজাও
দীর্ঘ ১৬৫৯ দিন পর বাংলাদেশ ফুটবলের প্রধান ভেন্যু ঢাকার জাতীয় স্টেডিয়াম ফিরছে ফুটবল। বাংলাদেশ-ভুটানের ম্যাচের মধ্য দিয়ে আবার প্রাণ ফিরেছে ঢাকার ঐতিহাসিক জাতীয় স্টেডিয়ামে। আর এই ঐতিহাসিক মুহূর্তে দেশের জার্সিতে অভিষেক হলো ইতালিপ্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলামের। তার সঙ্গে একাদশে জায়গা করে নিয়েছেন লেস্টার সিটি থেকে উঠে আসা মিডফিল্ডার হামজা চৌধুরীও।
০৭:০৯ পিএম, ৪ জুন ২০২৫ বুধবার
- উপহার হিসেবে ভারতে ১১০০ কেজি আম পাঠাল বাংলাদেশ
- হৃদয়ের নেতৃত্বে বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা
- চট্টগ্রামে প্রকাশ্যে গুলি করে যুবককে হত্যা
- নিখোঁজের ২৪ ঘণ্টা পর সিলেট থেকে উদ্ধার চার স্কুলছাত্রী
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএসসিসির সড়ক ব্যবস্থাপনা বিষয়ক সভা
- জুলাইয়ের আরেক মামলায় গ্রেপ্তার দেখানো হলো জেবুন্নেসা আফরোজকে
- কর্ণফুলী নদীতে মাছ ধরার ট্রলারে অগ্নিকাণ্ডে দগ্ধ ২ নাবিকের মৃত্যু
- সব খবর »
- মোটরযানের মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএর জরুরি নির্দেশনা
- যাব টুঙ্গিপাড়ায়, জানতামই না আমি দেশের বাইরে যাচ্ছি: শেখ হাসিনা
- পে-স্কেল নিয়ে কমিটির সুপারিশ, যেভাবে হবে বাস্তবায়ন
- সংবাদ উপস্থাপকসহ ৩ পদে নিয়োগ দেবে একুশে টেলিভিশন
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদে আলোচনায় ড. ইউনূস
- শিশু রামিসা হত্যা: গ্রেপ্তার সোহেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
- যুক্তরাষ্ট্রে লিমন-বৃষ্টি হত্যার রহস্য উন্মোচন, লোমহর্ষক বর্ণনা
- পদোন্নতি পেয়ে সচিব হলেন ২ কর্মকর্তা
- সরকারি চাকরি পেয়েও বেকার তারা: নিরানন্দ ঈদ ১৪ হাজার পরিবারের
- পদ্মায় জেলের জালে ২৫ কেজির পাঙ্গাশ, ৭১ হাজার টাকায় বিক্রি
- যে কোনো সময় কমিটির ঘোষণা, ঢাকা উত্তর যুবদলের কমিটিতে আলোচনায় যারা
- পে-স্কেল বাস্তবায়ন দুই ধাপে, ১ জুলাই থেকে মূল বেতন
- তরুণীকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণের পর হাত-পা বেঁধে ফেলে যায় ধানক্ষেতে
- একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
- গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
- সুখবর পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, বরাদ্দ বাড়ছে বাজেটে
- ঘরে ছেলের, রেললাইনে মিললো বাবার মরদেহ
- বগুড়া পুলিশ লাইন্সে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
- মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার পুলিশ, আটক ৭
- যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ দেশে ফেরত আনার দাবি বাবার
- স্বর্ণের ভরিতে কমলো ৯ হাজার টাকা, ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার
- নরসিংদীতে ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু, স্বামী পলাতক
- ৮০০ কোটি ইউরো পাচারের অভিযোগ, সাইপ্রাসে এস আলমের সম্পত্তি জব্দ
- পশ্চিমবঙ্গ সফরে মোদী, বক্তব্যে বাংলাদেশ সীমান্ত প্রসঙ্গ
- জামায়াত এমপির ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বাবা এখনও জীবিত, দুঃখ প্রকাশ
- নতুন প্রজন্মকে দেশীয় ফলের সঙ্গে পরিচয় করাতে ফরিদপুরে ফল মেলা
- আসন্ন বাজেট নিয়ে (২০২৬-২৭ ) যত চ্যালেঞ্জ ও প্রত্যাশা
- ঢাকা দক্ষিণ যুবদলের সম্ভব্য কমিটিতে আলোচনায় সোহাগ ভূঁইয়া
- অবসরের ভাবনা প্রত্যাখ্যান করলেন শেখ হাসিনা
- আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে প্রতিহত করুন: নাসীরুদ্দীন পাটওয়ারী























