ধারের টাকা আনতে গিয়ে ২ দিন ধরে গণধর্ষিত
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৯ম শ্রেণির এক শিক্ষার্থীকে দুই দিন আটকে রেখে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত ৯ জানুয়ারি উপজেলার তারাব পৌরসভার গন্ধর্বপুর এলাকায় এ ধর্ষণের ঘটনা ঘটে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ তৌসিফ ও আফজাল হোসেন নামে দুজনকে গ্রেফতার করেছে।
১১:৩০ পিএম, ১১ জানুয়ারি ২০২০ শনিবার
হিলিতে মাদকবিরোধী অভিযানে আটক ২৭
দিনাজপুরের হিলিতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীসহ ২৭ মাদকসেবীকে আটক করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল পর্যন্ত হিলি সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।
১১:২৩ পিএম, ১১ জানুয়ারি ২০২০ শনিবার
ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন
“ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল”র ভিত্তিপ্রস্তর স্থাপন ও ইউনিভার্সেল মেডিকেল কলেজের ৬ষ্ঠ ব্যাচের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে রাজধানীর মহাখালী ’ ইউনিভার্সেল মেডিকেল কলেজ ক্যাম্পাসে (সাবেক আয়েশা মেমোরিয়াল হাসপাতালের একটি চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান)’র এমবিবিএস ৬ষ্ঠ ব্যাচের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
১১:১৭ পিএম, ১১ জানুয়ারি ২০২০ শনিবার
অসুস্থ পাটমন্ত্রীকে সিঙ্গাপুর নেয়া হচ্ছে রোববার
নিওমোনিয়ায় আক্রান্ত হয়ে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর (বীরপ্রতীক) অবস্থার অবনতি দেখা দিয়েছে। উন্নত চিকিৎসার জন্য রোববার (১২ জানুয়ারি) সকালে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নেয়া হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রীর সহকারি একান্ত সচিব এমদাদুল হক।
১১:০৪ পিএম, ১১ জানুয়ারি ২০২০ শনিবার
মুজিববর্ষ উপলক্ষে ঠাকুরগাঁওয়ে দিনব্যাপী কর্মসূচি পালন
১১:০৩ পিএম, ১১ জানুয়ারি ২০২০ শনিবার
প্রিমিয়ার ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২০ অনুষ্ঠিত
প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২০ আজ রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং মুক্তিযোদ্ধা ডা. এইচ. বি. এম ইকবাল।
১০:৫৯ পিএম, ১১ জানুয়ারি ২০২০ শনিবার
মুজিব বর্ষের ক্ষণগণনার উদ্বোধন করলেন মোস্তাফা জব্বার
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বর্ষের ক্ষণগণনার উদ্বোধন করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে গতকাল শুক্রবার ঢাকার জিপিওতে ডাক অধিদপ্তরে পায়রা ও বেলুন উড়িয়ে এবং ডাক অধিদপ্তরের দুই ফটকে দুটি আধুনিক ডিসপ্লের পর্দা উন্মোচনের মাধ্যমে মুজিব বর্ষের ক্ষণগণনার উদ্বোধন করেন মন্ত্রী।
১০:৪৭ পিএম, ১১ জানুয়ারি ২০২০ শনিবার
অবশেষে কাটল সেঞ্চুরি খরা, ঢাকাকে উড়িয়ে শীর্ষে খুলনা
অবশেষে কাটল বাংলাদেশি ব্যাটসম্যানদের সেঞ্চুরি খরা। চলতি বঙ্গবন্ধু বিপিএলে গ্রুপ পর্বের শেষ ম্যাচেই সেঞ্চুরি হাঁকালেন নাজমুল হোসাইন শান্ত। তরুণ এ ওপেনারের ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিতে দুই শতাধিক রান করেও উড়ে গেল ঢাকা প্লাটুন। ১১ বল হাতে রেখেই ৮ উইকেটের বড় জয়ে রাজশাহীকে সরিয়ে শীর্ষে উঠে গেল খুলনা টাইগার্স।
১০:৪০ পিএম, ১১ জানুয়ারি ২০২০ শনিবার
এনআরবি গ্লোবাল ব্যাংকের বার্ষিক ব্যবস্থাপক সম্মেলন ২০২০ অনুষ্ঠিত
এনআরবি গ্লোবাল ব্যাংকের বার্ষিক ব্যবস্থাপক সম্মেলন ২০২০ গুলশানস্থ একটি হোটেলে অনুষ্ঠিত হয়। ১১ জানুয়ারী ২০১৯ সম্মেলনের উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরী এবং সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত।
১০:২২ পিএম, ১১ জানুয়ারি ২০২০ শনিবার
বঙ্গবন্ধু জাতির জন্য গড গিফটেড: অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এরা ক্ষণজন্মা মানুষ। এরা সব সময় পৃথিবীতে আসেন না। তার মতো গড গিফটেডের জন্য আমরা সৌভাগ্যবান, এই জাতি সৌভাগ্যবান। তিনি যদি গড গিফটেড না হতেন, তাহলে পরিকল্পিতভাবে একটি অসাধ্য কাজ সাধন করতে পারতেন না। তিনি আমাদের উপহার দিয়ে গেছেন একটি লাল-সবুজের পতাকা।’
০৯:৪৯ পিএম, ১১ জানুয়ারি ২০২০ শনিবার
দেশে প্রতি বছর জরায়ুমুখ ক্যান্সারে আক্রান্ত হন ৮ হাজার নারী
দেশে প্রতি বছর জরায়ুমুখ ক্যান্সারে আক্রান্ত হন ৮ হাজার ৬৮ জন নারী। যা নারী ক্যান্সার রোগীর প্রায় ১২ শতাংশ। এছাড়াও এ রোগে আক্রান্ত হয়ে প্রতি বছর মারা যান ৫ হাজার ২১৪ জন নারী। এ অবস্থায় জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধে ভ্যাকসিন সহজলভ্য করার মাধ্যমে সারাদেশে ছড়িয়ে দিতে সরকারের উদ্যোগ কামনা করেছেন ক্যান্সার বিশেষজ্ঞরা।
০৯:২১ পিএম, ১১ জানুয়ারি ২০২০ শনিবার
গৃহবধূ ফুলবানুর খুনীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন
সুনামগঞ্জের মধ্যনগরের পল্লীতে গৃহবধূ ফুলবানু হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসি। শনিবার দুপুরে এলাকাবাসীর আয়োজনে জেলার তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী শ্রীপুর এলাকায় মানববন্ধন করা হয়।
০৯:১৭ পিএম, ১১ জানুয়ারি ২০২০ শনিবার
বিরতিহীন লাইভে একুশে টেলিভিশন
অনলাইনে ২৪ ঘণ্টা লাইভ সম্প্রচারে এসেছে বেসরকারি খাতে দেশের প্রথম টেরেস্টেরিয়াল টেলিভিশন চ্যানেল একুশে টেলিভিশন-ইটিভি। এর ফলে এখন থেকে একুশে টেলিভিশনের ওয়েবসাইটে ২৪ ঘণ্টা বিরতিহীন লাইভে দেখা যাবে চ্যানেলটির সংবাদসহ জনপ্রিয় সব অনুষ্ঠানমালা।
০৯:০৫ পিএম, ১১ জানুয়ারি ২০২০ শনিবার
মোমিনুল-মেহেদী তাণ্ডবে রান পাহাড়ে ঢাকা
মূলত টেস্ট স্পেশালিস্ট হিসেবেই খ্যাত লিটল মাস্টার মোমিনুল হক সৌরভ। কিন্তু সেই টেস্ট স্পেশালিস্টই কীনা ব্যাট হাতে রীতিমত তাণ্ডব চালালেন টি-টোয়েন্টি ক্রিকেটে। শনিবার (১১ জানুয়ারি) বঙ্গবন্ধু বিপিএলে নিজের সেরা ইনিংসকে টপকালেও বঞ্চিত হয়েছেন বহু কাঙ্ক্ষিত সেঞ্চুরি থেকে। ফিরেছেন ৯১ রানের টর্ণেডো ইনিংস খেলে।
০৮:৩৩ পিএম, ১১ জানুয়ারি ২০২০ শনিবার
আশুগঞ্জে দুই পক্ষ সংঘর্ষ পুলিশসহ আহত ৩০, আটক ৯
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অটোরিকশা চালানো নিয়ে ফের দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ ৩০ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় ও জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
০৮:২৯ পিএম, ১১ জানুয়ারি ২০২০ শনিবার
যান চলাচলে ডিএমপির নির্দেশনা
বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত উপলক্ষে মুসল্লিদের যাতায়াত নির্বিঘ্ন করতে বিশেষ নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মোনাজাতের দিন যানবাহন চলাচলে শৃঙ্খলা রক্ষা ও যানজট এড়ানোর জন্য সবার সহযোগিতা কামনা করেছে ডিএমপি। ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে যান চলাচল ও পার্কিং সংক্রান্ত এই নির্দেশনা দেওয়া হয়।
০৮:২০ পিএম, ১১ জানুয়ারি ২০২০ শনিবার
এমপিদের প্রচারণায় আইনি বাধা বাতিল চায় ১৪ দল
ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে প্রচারণায় সংসদ সদস্যদের (এমপি) অংশ নিতে যে আইনি বাধা রয়েছে তার বাতিল চায় ১৪ দল। রাজনৈতিক জোটটি বলছে, এই বিধানের মধ্যদিয়ে নাগরিক অধিকার খর্ব করা হয়েছে।
০৮:০৫ পিএম, ১১ জানুয়ারি ২০২০ শনিবার
ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের গুলিতে সাবুল ইসলাম (৪৬) নামে বাংলাদেশী এক নাগরিক নিহত হয়েছেন।
০৭:৫৫ পিএম, ১১ জানুয়ারি ২০২০ শনিবার
সাত দশক পর মোংলা বন্দরে আউটারবারে ড্রেজিং শুরু
সক্ষমতা বৃদ্ধি আর ব্যবসায়ীদের ভোগান্তি দূর করতে সৃষ্টির সাত দশক পর অবশেষে মোংলা বন্দরের আউটারবারে ড্রেজিং শুরু হয়েছে। এতে বন্দর ব্যবহারকারীদের দীর্ঘ দিনের আকাঙ্খা পূরণসহ ভোগান্তিরও দূর হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
০৭:০২ পিএম, ১১ জানুয়ারি ২০২০ শনিবার
আজ আবুধাবি যাচ্ছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘আবুধাবি সাসটেইনাবিলিটি সপ্তাহে’ যোগ দিতে সরকারি সফরে সংযুক্ত আরব আমিরাত যাচ্ছেন।
০৬:৩৬ পিএম, ১১ জানুয়ারি ২০২০ শনিবার
জয়পুরহাটে ছাত্র ইউনিয়নের সভাপতি রিফাত, সম্পাদক তাসরিন
“ছাত্র জনতা ঐক্য গড়ে, শিক্ষা বাঁচাও দেশ বাঁচাও” প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাট জেলা ছাত্র ইউনিয়নের ১৫তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে রিফাত আমিন রিয়নকে সভাপতি, তাসরিন সুলতানাকে সাধারণ সম্পাদক এবং রুবেল হোসেনকে সাংগঠনিক সম্পাদক হিসেবে কাউন্সিলের মাধ্যমে নির্বাচিত করে ২৩ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়।
০৬:৩৩ পিএম, ১১ জানুয়ারি ২০২০ শনিবার
বার্সেলোনার নতুন কোচ জাভি!
স্প্যানিশ জায়ান্ট ফুটবল ক্লাব বার্সেলোনার নতুন কোচ হিসেবে দেখা যেতে পারে ক্লাবটিরই সাবেক অধিনায়ক জাভি হার্নান্দেজকে। সম্প্রতি এমনই চটকদার খবর জানা গেছে স্প্যানিশ গণমাধ্যম সূত্রে।
০৬:২৪ পিএম, ১১ জানুয়ারি ২০২০ শনিবার
ইসলামী ব্যাংকের ব্যবসায় উন্নয়ন সম্মেলন ২০২০-এর উদ্বোধন
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর তিন দিনব্যাপী ব্যবসায় উন্নয়ন সম্মেলন ১০ জানুয়ারি (শুক্রবার) হোটেল রয়েল টিউলিপ সী পার্ল বীচ রির্সোট, কক্সবাজারে উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের বোর্ড অব ডাইরেক্টরস-এর চেয়ারম্যান প্রফেসর মো. নাজমুল হাসান, পিএইচডি প্রধান অতিথি হিসেবে এ সম্মেলন উদ্বোধন করেন।
০৬:১২ পিএম, ১১ জানুয়ারি ২০২০ শনিবার
এসআইবিএল-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২০ অনুষ্ঠিত
সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল) এর দুই দিনব্যাপী বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২০ মৌলভীবাজার জেলায় শ্রীমঙ্গলের গ্রান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফে ১০-১১ জানুয়ারি অনুষ্ঠিত হয়।
০৫:৫৩ পিএম, ১১ জানুয়ারি ২০২০ শনিবার
- মালয়েশিয়া প্রধানমন্ত্রীর সাথে একান্ত বৈঠকে তারেক রহমান
- সৌদিকে ৪-০ গোলে বিধ্বস্ত করলো স্পেন, সুযোগ পেয়েই ইয়ামালের গোল
- দুপুরের মধ্যে ঢাকাসহ যেসব অঞ্চলে ঝড়ের আভাস
- তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানালেন আনোয়ার ইব্রাহিম
- আসুন সবাই মিলে দেশের জন্য কিছু করার চিন্তা করি: প্রধানমন্ত্রী
- শ্রমবাজার ও আটকে থাকা কর্মীদের নিয়ে সুখবর দিলেন প্রধানমন্ত্রী
- গাইবান্ধায় শিবির নেতা হত্যার ঘটনায় জামায়াতের নিন্দা
- সব খবর »
- যাব টুঙ্গিপাড়ায়, জানতামই না আমি দেশের বাইরে যাচ্ছি: শেখ হাসিনা
- পে-স্কেল নিয়ে কমিটির সুপারিশ, যেভাবে হবে বাস্তবায়ন
- সংবাদ উপস্থাপকসহ ৩ পদে নিয়োগ দেবে একুশে টেলিভিশন
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদে আলোচনায় ড. ইউনূস
- শিশু রামিসা হত্যা: গ্রেপ্তার সোহেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
- শিশু আতিকা হত্যায় প্রধান অভিযুক্ত নাঈম গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্রে লিমন-বৃষ্টি হত্যার রহস্য উন্মোচন, লোমহর্ষক বর্ণনা
- পদোন্নতি পেয়ে সচিব হলেন ২ কর্মকর্তা
- সরকারি চাকরি পেয়েও বেকার তারা: নিরানন্দ ঈদ ১৪ হাজার পরিবারের
- রাজবাড়ীতে মাইক্রোবাসে তুলে সংঘবদ্ধ ধর্ষণ ঘটনায় গ্রেপ্তার ২
- মাদারীপুরে বাঁশগাড়ি ইউপি চেয়ারম্যানকে অব্যাহতি
- পদ্মার ২৫ কেজির কাতল সাড়ে ৪২ হাজার টাকায় বিক্রি
- সংসদে ৩৬ নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
- কৃষক কার্ড বিতরণ করতে আসছেন প্রধানমন্ত্রী, সাজ সাজ রব টাঙ্গাইলে
- যে কোনো সময় কমিটির ঘোষণা, ঢাকা উত্তর যুবদলের কমিটিতে আলোচনায় যারা
- ছাগল চুরির অভিযোগে নারীসহ ২ জনকে গণপিটুনি, থানায় সোপর্দ
- পদ্মায় জেলের জালে ২৫ কেজির পাঙ্গাশ, ৭১ হাজার টাকায় বিক্রি
- তরুণীকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণের পর হাত-পা বেঁধে ফেলে যায় ধানক্ষেতে
- একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
- কিশোরীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, যুবক গ্রেপ্তার
- ঘরে ছেলের, রেললাইনে মিললো বাবার মরদেহ
- সুখবর পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, বরাদ্দ বাড়ছে বাজেটে
- টাঙ্গাইলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক-হেলপার নিহত
- বগুড়া পুলিশ লাইন্সে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
- মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার পুলিশ, আটক ৭
- গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
- ৮০০ কোটি ইউরো পাচারের অভিযোগ, সাইপ্রাসে এস আলমের সম্পত্তি জব্দ
- ঢাকা দক্ষিণ যুবদলের সম্ভব্য কমিটিতে আলোচনায় সোহাগ ভূঁইয়া
- যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ দেশে ফেরত আনার দাবি বাবার
- আসন্ন বাজেট নিয়ে (২০২৬-২৭ ) যত চ্যালেঞ্জ ও প্রত্যাশা























