ঢাকা, শনিবার   ০৪ জুলাই ২০২৬

কোলের সন্তানকে বিক্রি করে অলংকার ও মোবাইল কিনলেন মা

কোলের সন্তানকে বিক্রি করে অলংকার ও মোবাইল কিনলেন মা

স্বামীর সঙ্গে মনোমালিন্য হওয়ায় কোলের সন্তানকে ৪০ হাজার টাকায় বিক্রি করে দেন এক মা। সেই টাকায় পায়ের নূপুর, নাকের নথ, শখের মোবাইল ফোন কিনেছেন বলেও স্বীকার করেন তিনি। তবে এখন তিনি অনুতপ্ত। ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের শেওড়াতলা এলাকায়। 

০৯:০১ এএম, ১৮ এপ্রিল ২০২৫ শুক্রবার

ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে বন্দুকধারীর গুলি, নিহত ২

ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে বন্দুকধারীর গুলি, নিহত ২

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে (এফএসইউ) বন্দুকধারীর গুলিতে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ছয়জন।

০৮:৫৭ এএম, ১৮ এপ্রিল ২০২৫ শুক্রবার

দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

দেশের অন্তত আটটি জেলার ওপর দিয়ে আজ দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ঝড়ো হাওয়া উত্তর-উত্তর-পশ্চিম দিক থেকে ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই ঝড়ের সঙ্গে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টিপাতও হতে পারে। 

০৮:৫৬ এএম, ১৮ এপ্রিল ২০২৫ শুক্রবার

চট্টগ্রামে ছাত্রদল ও এনসিপির মধ্যে সংঘর্ষ

চট্টগ্রামে ছাত্রদল ও এনসিপির মধ্যে সংঘর্ষ

চট্টগ্রাম নগরের উত্তর কাট্টলীর আলহাজ মোস্তফা হাকিম ডিগ্রি কলেজে ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

০৮:৩৭ এএম, ১৮ এপ্রিল ২০২৫ শুক্রবার

‘মঙ্গল শোভাযাত্রা’র নাম পরিবর্তন, স্বীকৃতি নিয়ে ইউনেস্কোর বক্তব্য

‘মঙ্গল শোভাযাত্রা’র নাম পরিবর্তন, স্বীকৃতি নিয়ে ইউনেস্কোর বক্তব্য

বাংলা নববর্ষের প্রথম দিন নানা আয়োজনে পালিত হয়ে ওঠে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ শোভাযাত্রা। যেখানে নানা রং, মুখোশ আর ঢোলের শব্দে মুখরিত হয়ে ওঠে বাংলার পথঘাট। সেই রঙের উৎসবের নাম এতোদিন ছিল ‘মঙ্গল শোভাযাত্রা’। তবে সম্প্রতি এই নাম বদলে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ রাখার সিদ্ধান্ত নতুন করে বিতর্ক তৈরি করেছে এবার প্রশ্ন উঠেছে আন্তর্জাতিক স্বীকৃতি নিয়েও।

০৮:২৬ এএম, ১৮ এপ্রিল ২০২৫ শুক্রবার

আমাদের আদর্শ ও সংস্কৃতি উন্নততর, হিন্দুদের সঙ্গে মিল নেই:  পাক সেনাপ্রধান

আমাদের আদর্শ ও সংস্কৃতি উন্নততর, হিন্দুদের সঙ্গে মিল নেই:  পাক সেনাপ্রধান

পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির আবারও তার বক্তব্যের জন্য খবরের শিরোনাম হয়েছেন। তার দেয়া বক্তব্যের জেরে ভারতজুড়ে চলছে তীব্র প্রতিক্রিয়া। জানা গেছে, সম্প্রতি বিভিন্ন দেশে কর্মরত পাকিস্তানি রাষ্ট্রদূতদের সম্মেলনে তিনি দাবি করেছেন,  আমাদের আদর্শ ও সংস্কৃতি উন্নততর, হিন্দুদের সঙ্গে কোনো মিল নেই।

০৮:২১ এএম, ১৮ এপ্রিল ২০২৫ শুক্রবার

হবিগঞ্জে ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

হবিগঞ্জে ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

হবিগঞ্জের মাধবপুরে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে  ঘটনাস্থলেই চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন নারী রয়েছেন বলে জানা গেছে। 

০৮:০৭ এএম, ১৮ এপ্রিল ২০২৫ শুক্রবার

শর্ত পূরণে জুনে মিলতে পারে আইএমএফ এর ঋণের দুই কিস্তি

শর্ত পূরণে জুনে মিলতে পারে আইএমএফ এর ঋণের দুই কিস্তি

দেশের সামষ্টিক অর্থনীতির সংকট কাটাতে ২০২৩ সালের জানুয়ারিতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে ঋণের প্রথম কিস্তি গ্রহণ করে বাংলাদেশ। আগামী জুনে মিলতে পারে ঋণের ৪র্থ ও ৫ম কিস্তির অর্থ। তবে, এর জন্য রাজস্ব আদায় বাড়াতে সব ধরনের কর ছাড়ের শর্ত জুড়ে দিয়েছে সংস্থাটি।  

১০:৪৬ পিএম, ১৭ এপ্রিল ২০২৫ বৃহস্পতিবার

প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হয়ে কাতারে যাচ্ছেন চার নারী ক্রীড়াবিদ

প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হয়ে কাতারে যাচ্ছেন চার নারী ক্রীড়াবিদ

আসন্ন কাতার সফরে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হচ্ছেন বাংলাদেশের চার জাতীয় নারী ক্রীড়াবিদ। তাঁরা হলেন- ফুটবলার আফিদা খন্দকার ও ⁠শাহেদা আক্তার রিপা, ক্রিকেটার সুমাইয়া আক্তার ও শারমিন সুলতানা।

১০:১৭ পিএম, ১৭ এপ্রিল ২০২৫ বৃহস্পতিবার

ভারতের সংখ্যালঘু মুসলিমদের ‘পূর্ণ নিরাপত্তা’ নিশ্চিতের আহ্বান ঢাকার

ভারতের সংখ্যালঘু মুসলিমদের ‘পূর্ণ নিরাপত্তা’ নিশ্চিতের আহ্বান ঢাকার

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনার প্রেক্ষাপটে বাংলাদেশকে জড়ানোর চেষ্টার তীব্র প্রতিবাদ জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। একইসঙ্গে প্রতিবেশী দেশটিকে সংখ্যালঘু মুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে ঢাকা।

১০:০১ পিএম, ১৭ এপ্রিল ২০২৫ বৃহস্পতিবার

সংস্কার কর্মসূচিতে যুক্তরাষ্ট্রের সমর্থন

সংস্কার কর্মসূচিতে যুক্তরাষ্ট্রের সমর্থন

বাংলাদেশে সফররত যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল অন্তর্বর্তী সরকারের চলমান সংস্কার কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তারা এই সমর্থনের কথা জানান।

০৯:৪৯ পিএম, ১৭ এপ্রিল ২০২৫ বৃহস্পতিবার

পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারে প্রধান উপদেষ্টার আহ্বান

পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারে প্রধান উপদেষ্টার আহ্বান

পারস্পরিক সহযোগিতা বাড়ানো এবং ব্যবসা-বাণিজ্যের নতুন সম্ভাবনা অনুসন্ধানে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

০৯:২৮ পিএম, ১৭ এপ্রিল ২০২৫ বৃহস্পতিবার

আলোচিত টিপকাণ্ড: লতা সমাদ্দার ও ১৬ শোবিজ তারকার বিরুদ্ধে মানহানি

আলোচিত টিপকাণ্ড: লতা সমাদ্দার ও ১৬ শোবিজ তারকার বিরুদ্ধে মানহানি

২০২২ সালে রাজধানীর ফার্মগেট এলাকায় ঘটে যাওয়া ‘টিপকাণ্ড’ নিয়ে দুই বছর পর আবারও আলোচনায় শিক্ষিকা লতা সমাদ্দার ও একঝাঁক শোবিজ তারকা। ঘটনায় মানহানির অভিযোগ এনে তাদের বিরুদ্ধে ঢাকার একটি আদালতে মামলা করেছেন ওই ঘটনার কেন্দ্রবিন্দুতে থাকা সাবেক পুলিশ কনস্টেবল নাজমুল তারেক।

০৮:৫৫ পিএম, ১৭ এপ্রিল ২০২৫ বৃহস্পতিবার

মাগুরার সেই শিশুটিকে নিয়ে মাহবুবুল খালিদের লেখা-সুরে গান গাইলেন বাপ্পা মজুমদার

মাগুরার সেই শিশুটিকে নিয়ে মাহবুবুল খালিদের লেখা-সুরে গান গাইলেন বাপ্পা মজুমদার

মাগুরায় যৌন নির্যাতনের শিকার ৮ বছর বয়সী শিশু আছিয়াকে নিয়ে গান গাইলেন জনপ্রিয় সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পী বাপ্পা মজুমদার। ‘মাগুরার ফুল’ শিরোনামের গানটি লিখেছেন এবং সুর দিয়েছেন স্বনামধন্য কবি, গীতিকার ও সুরকার মাহবুবুল খালিদ। হৃদয়স্পর্শী গানটিতে বাপ্পা মজুমদারের সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন একঝাঁক তরুণ শিল্পী।

 

 

০৮:৫০ পিএম, ১৭ এপ্রিল ২০২৫ বৃহস্পতিবার

সময় টিভির ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

সময় টিভির ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

আজ ১৭ এপ্রিল দেশের জনপ্রিয় সংবাদভিত্তিক টেলিভিশন ‘সময় টেলিভিশনের’ ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী।

০৮:৪৫ পিএম, ১৭ এপ্রিল ২০২৫ বৃহস্পতিবার

ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-কে নিয়ে বিস্ফোরক মন্তব্য হাসনাত আবদুল্লাহ

ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-কে নিয়ে বিস্ফোরক মন্তব্য হাসনাত আবদুল্লাহ

প্রতিবেশি দেশ ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-কে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে তিনি এমন  মন্তব্য করেন। 

০৮:৩২ পিএম, ১৭ এপ্রিল ২০২৫ বৃহস্পতিবার

হাতপাখার প্রার্থীকে বিজয়ী ঘোষণায় আদালতে মামলা দায়ের

হাতপাখার প্রার্থীকে বিজয়ী ঘোষণায় আদালতে মামলা দায়ের

বরিশাল সিটি করপোরেশনের ২০২৩ সালে অনুষ্ঠিত নির্বাচন বাতিল ও ইসলামী আন্দোলন সমর্থিত হাতপাখা প্রতিকের প্রার্থী মুফতি সৈয়দ মু. ফয়জুল করমিকে মেয়র ঘোষণা দেওয়ার জন্য আদালতে মামলা হয়েছে।

০৮:২০ পিএম, ১৭ এপ্রিল ২০২৫ বৃহস্পতিবার

১৯৭১ সালের গণহত্যা ও সম্পদ ফেরতের  আলোচনায় রাজি পাকিস্তান

১৯৭১ সালের গণহত্যা ও সম্পদ ফেরতের আলোচনায় রাজি পাকিস্তান

স্বাধীনতাপূর্ব বাংলাদেশ থেকে নেওয়া সম্পদ ফেরত দেওয়া ও ১৯৭১ সালের গণহত্যার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার বিষয়ে আলোচনায় বসতে সম্মত হয়েছে পাকিস্তান। দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে এই আলোচনা গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেছেন পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন।

০৮:১২ পিএম, ১৭ এপ্রিল ২০২৫ বৃহস্পতিবার

৫ আগস্টের পর ৭৮২২ জনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী

৫ আগস্টের পর ৭৮২২ জনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী

আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর বিগত দুই মাসের কার্যক্রম তুলে ধরে সেনা সদরের মিলিটারি অপারেশন্স ডাইরেক্টরেটের কর্নেল স্টাফ কর্নেল মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, এ সময়ে দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী অন্যান্য সব আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বিত উদ্যোগে বিভিন্ন ধরনের অপরাধের সঙ্গে সম্পৃক্ত ২ হাজার ৪৫৭ জনকে গ্রেফতার করেছে। ৫ আগস্টের পর থেকে এ পর্যন্ত মোট ৭ হাজার ৮২২ জনকে বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করেছে।

০৭:৫৭ পিএম, ১৭ এপ্রিল ২০২৫ বৃহস্পতিবার

১৯৭১’র গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে বলল বাংলাদেশ

১৯৭১’র গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে বলল বাংলাদেশ

পররাষ্ট্র সচিব এম জসীম উদ্দিনজানিয়েছেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের সশস্ত্র বাহিনীর গণহত্যার জন্য দেশটিকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে বলা হয়েছে। এছাড়া পাকিস্তানের কাছে বাংলাদেশের পাওনা উত্থাপন করা হয়েছে।

০৭:৫০ পিএম, ১৭ এপ্রিল ২০২৫ বৃহস্পতিবার

তোপের মুখে  ওয়াক্‌ফ আইন স্থগিত করল ভারতের সুপ্রিম কোর্ট

তোপের মুখে ওয়াক্‌ফ আইন স্থগিত করল ভারতের সুপ্রিম কোর্ট

ভারতে বিতর্কিত সংশোধিত ওয়াক্ফ আইন বাস্তবায়নে আপাতত বিরতি টেনেছে দেশটির সর্বোচ্চ আদালত। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সুপ্রিম কোর্টে চলমান শুনানির একপর্যায়ে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন বেঞ্চ আইনটির কার্যকারিতা স্থগিতের আদেশ দেন।

০৭:৪০ পিএম, ১৭ এপ্রিল ২০২৫ বৃহস্পতিবার

বাংলাদেশের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে : পাকিস্তানের পররাষ্ট্র সচিব

বাংলাদেশের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে : পাকিস্তানের পররাষ্ট্র সচিব

বাংলাদেশের সঙ্গে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠককে ফলপ্রসূ বলে আখ্যায়িত করেছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এমন মন্তব্য করেন।

০৬:৪৯ পিএম, ১৭ এপ্রিল ২০২৫ বৃহস্পতিবার

এস আলমের আরও ২ হাজার ৬১৯ কোটি টাকার ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

এস আলমের আরও ২ হাজার ৬১৯ কোটি টাকার ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

দেশের আলোচিত ব্যবসায়ী এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম এবং তার স্বার্থ-সংশ্লিষ্টদের নামে থাকা ১ হাজার ৩৬০টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে জমা রয়েছে মোট ২ হাজার ৬১৯ কোটি ৭ লাখ ১৬ হাজার টাকা।

০৬:২৩ পিএম, ১৭ এপ্রিল ২০২৫ বৃহস্পতিবার

ঢাকার সঙ্গে বাণিজ্য সংঘাতে জড়াতে চায় না দিল্লি
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন

ঢাকার সঙ্গে বাণিজ্য সংঘাতে জড়াতে চায় না দিল্লি

বাংলাদেশের সঙ্গে বাণিজ্যযুদ্ধের পথে হাঁটতে চায় না ভারত। দ্বিপাক্ষিক বাণিজ্য বিষয়ে উদ্ভূত উত্তেজনার মাঝেও শান্ত অবস্থানেই থাকতে চায় দিল্লি। ভারতের ইংরেজি দৈনিক টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে একাধিক সরকারি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে।

০৬:১২ পিএম, ১৭ এপ্রিল ২০২৫ বৃহস্পতিবার

সব খবর

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি