ঢাকা, সোমবার   ০৬ জুলাই ২০২৬

আন্তর্জাতিক নারী দিবস আজ

আন্তর্জাতিক নারী দিবস আজ

আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। বাংলাদেশসহ সারা বিশ্বে সমাজ ও পরিবারে নারীর কৃতিত্বকে স্মরণ ও সম্মান জানাতে প্রতিবছর এই দিনটি পালন করা হয়। এ বছর আর্ন্তজাতিক নারী দিবসের প্রতিপাদ্য হচ্ছে ‘অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন’। এই স্লোগানটি ধ্বনি-প্রতিধ্বনি হবে বিশ্বব্যাপী নারী অধিকার ও সম্মান রক্ষায়।

০৮:২৬ এএম, ৮ মার্চ ২০২৫ শনিবার

৬ বছর পর ফিফার আর্থিক নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেল বাফুফে

৬ বছর পর ফিফার আর্থিক নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেল বাফুফে

দীর্ঘ ছয় বছর পর ফিফার আর্থিক নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ২০১৮ সাল থেকে আর্থিক অস্বচ্ছতা ও নির্দিষ্ট খাতের বাইরে ফিফার অর্থ ব্যয়ের অভিযোগে বাফুফের ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। সেই নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

১০:০৬ পিএম, ৭ মার্চ ২০২৫ শুক্রবার

উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাবে বাংলাদেশের নারীরা
প্রধান উপদেষ্টা

উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাবে বাংলাদেশের নারীরা

উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্নকে বাস্তবায়ন করতে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশের নারীরাও এগিয়ে যাবে বলে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। 

০৯:৫৯ পিএম, ৭ মার্চ ২০২৫ শুক্রবার

ছাত্রদল সাংগঠনিকভাবে হামলা করেছে বলেননি, দাবি সারজিসের

ছাত্রদল সাংগঠনিকভাবে হামলা করেছে বলেননি, দাবি সারজিসের

ছাত্রদল সাংগঠনিকভাবে হামলা করেছে এমন মন্তব্য করেননি বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। তিনি বলেছেন, আমি পুরো সংগঠনের ওপর দায় দিচ্ছি না, শাকিল ছাত্রদলের পোস্টেড নেতা, তার বিরুদ্ধে ছাত্রদলের যথাযথ ব্যবস্থা নেয়া উচিত।

০৯:৩৮ পিএম, ৭ মার্চ ২০২৫ শুক্রবার

সমন্বয়ক পরিচয় এখন আর এক্সিস্ট করে না: নাহিদ ইসলাম

সমন্বয়ক পরিচয় এখন আর এক্সিস্ট করে না: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও গণতান্ত্রিক ছাত্র সংসদের আত্মপ্রকাশের পরে 'সমন্বয়ক' পরিচয় আর এখন এক্সিস্ট করে না বলে জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। 

০৯:৩২ পিএম, ৭ মার্চ ২০২৫ শুক্রবার

রাজধানীতে সেনাবাহিনীর দালাল বিরোধী অভিযান

রাজধানীতে সেনাবাহিনীর দালাল বিরোধী অভিযান

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ জনগণের সুরক্ষা নিশ্চিত করতে রাজধানীতে বিশেষ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। গত ৫ ও ৬ মার্চ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা এবং বিআরটিএ মিরপুর-১৩ এলাকায় পরিচালিত এই অভিযানে ৬০ জন দালালকে আটক করা হয়েছে।

০৯:২১ পিএম, ৭ মার্চ ২০২৫ শুক্রবার

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারতের উদ্বেগ

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারতের উদ্বেগ

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে অমীমাংসিত সব বিষয় সমাধানের জন্য গণতন্ত্রের উপর জোর দিয়েছে ভারত। নয়াদিল্লি এ জন্য ‘সমন্বিত ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের কথা জানিয়েছে।

০৮:৫৫ পিএম, ৭ মার্চ ২০২৫ শুক্রবার

নিষিদ্ধ ছাত্রলীগের পুনর্বাসন হচ্ছে জাতীয় নাগরিক পার্টিতে: ছাত্রদল

নিষিদ্ধ ছাত্রলীগের পুনর্বাসন হচ্ছে জাতীয় নাগরিক পার্টিতে: ছাত্রদল

জাতীয় নাগরিক পার্টি এবং তাদের ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংগঠনে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের পুনর্বাসন করা হচ্ছে, এমন অভিযোগ করেছে ছাত্রদল।

০৭:৫৮ পিএম, ৭ মার্চ ২০২৫ শুক্রবার

‘ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব নয়’, এভাবে বলিনি: নাহিদ ইসলাম 

‘ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব নয়’, এভাবে বলিনি: নাহিদ ইসলাম 

গতকালের রয়টার্সের ইন্টারভিউ নিয়ে ভুল অনুবাদ হয়েছে উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব নয়, এভাবে বলিনি। বলেছি, পুলিশ যে নাজুক অবস্থায় আছে সেই অবস্থায় থেকে নির্বাচন সম্ভব না। আমরা নির্বাচনের জন্য মানসিকভাবে প্রস্তুতি রয়েছি।

০৭:০৬ পিএম, ৭ মার্চ ২০২৫ শুক্রবার

মাঝ আকাশে মহাকাশযান বিস্ফোরণ, স্বপ্নভঙ্গ ইলন মাস্কের

মাঝ আকাশে মহাকাশযান বিস্ফোরণ, স্বপ্নভঙ্গ ইলন মাস্কের

ইলন মাস্কের মালিকানাধীন মার্কিন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্সের তৈরি একটি মহাকাশযান পরীক্ষামূলক উৎক্ষেপণের পর মাঝ আকাশে বিস্ফোরিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (স্থানীয় সময়) টেক্সাস থেকে এটি উৎক্ষেপণ করা হয়। এর  ১০ মিনিটের মধ্যেই পৃথিবীর সঙ্গে সম্পর্ক ছিন্ন হয় এই স্টারশিপের এবং তার পরেই আগুন লেগে যায়। এ ই বছরে এটি দ্বিতীয় স্টারশিপ যাতে বিস্ফোরণ ঘটলো।

০৬:৫৮ পিএম, ৭ মার্চ ২০২৫ শুক্রবার

নিজেকে জনগণের গোলাম বলা সেই ওসিকে আইজিপির চিঠি

নিজেকে জনগণের গোলাম বলা সেই ওসিকে আইজিপির চিঠি

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া লালমনিরহাট সদর থানার ওসির জনবান্ধব বক্তব্যের প্রশংসা করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। এক শুভেচ্ছাপত্রে তিনি ওসির প্রশংসা করেছেন।

০৬:৪৬ পিএম, ৭ মার্চ ২০২৫ শুক্রবার

সেই রিকশাচালককে ছাড়িয়ে নিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

সেই রিকশাচালককে ছাড়িয়ে নিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

রাজধানীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরিরের মার্চ ফর খিলাফতে পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার সময় আটক রিকশাচালককে ছাড়িয়ে নিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

০৫:৪৪ পিএম, ৭ মার্চ ২০২৫ শুক্রবার

রেড ক্রিসেন্টের নতুন চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আজিজুল ইসলাম

রেড ক্রিসেন্টের নতুন চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আজিজুল ইসলাম

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. মো. আজিজুল ইসলাম। একই সঙ্গে ১১ সদস্যের অ্যাডহক ম্যানেজিং বোর্ড পুনর্গঠন করা হয়েছে। 

০৫:৩৮ পিএম, ৭ মার্চ ২০২৫ শুক্রবার

সাংবাদিক সাঈদ আহমেদ খানের মায়ের দাফন সম্পন্ন

সাংবাদিক সাঈদ আহমেদ খানের মায়ের দাফন সম্পন্ন

দৈনিক ইনকিলাবের বিশেষ সংবাদদাতা, এলআরএফ'র সাবেক সভাপতি- সাংবাদিক সাঈদ আহমেদ খানের মা জাহান আর বেগম (৮০) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)। গতকাল বৃহস্পতিবার বাদ জোহর কুমিল্লার মেঘনা উপজেলার তুলাতলী গ্রামের খান বাড়িতে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। 

০৫:২০ পিএম, ৭ মার্চ ২০২৫ শুক্রবার

আরও ১২শ` ৪২ ‘জুলাই যোদ্ধা’র তালিকার গেজেট প্রকাশ

আরও ১২শ` ৪২ ‘জুলাই যোদ্ধা’র তালিকার গেজেট প্রকাশ

জুলাই গণঅভ্যুত্থানে আহত আরও এক হাজার ২৪২ জনকে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। এই গেজেটে প্রকাশ সবাইকে ‘গ’ শ্রেণির আহত হিসেবে অন্তভুক্ত করা হয়েছে। 

০৪:২৬ পিএম, ৭ মার্চ ২০২৫ শুক্রবার

জাতিসংঘ টিমের সঙ্গে হাসিনার বৈঠকের ভিডিও পুরনো

জাতিসংঘ টিমের সঙ্গে হাসিনার বৈঠকের ভিডিও পুরনো

জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে গণঅভ্যুত্থানে পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে জাতিসংঘ টিমের বৈঠকের দাবি ভিন্ন ঘটনার পুরোনো ভিডিও প্রচার করা হয়েছে।

০৩:২৬ পিএম, ৭ মার্চ ২০২৫ শুক্রবার

সাংবাদিকদের সামনেই কেঁদে ফেললেন জাস্টিন ট্রুডো!

সাংবাদিকদের সামনেই কেঁদে ফেললেন জাস্টিন ট্রুডো!

প্রধানমন্ত্রী হিসাবে মেয়াদ আর মাত্র কয়েকদিন। কিন্তু বিদায়বেলায় তাঁর দেশ এক গভীর সংকটের মুখে দাঁড়িয়ে। তাই সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেঁদে ফেললেন জাস্টিন ট্রুডো। কান্নাভেজা গলায় তাঁর স্বীকারোক্তি, কানাডার মানুষকেই সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী হিসাবে শেষ দিন পর্যন্ত কানাডাবাসীকে পরাজিত হতে দেবেন না।

০২:৪৮ পিএম, ৭ মার্চ ২০২৫ শুক্রবার

পুলিশের লাঠিচার্জে হিযবুত তাহরীরের কর্মসূচি ‘মার্চ ফর খিলাফত’ পণ্ড

পুলিশের লাঠিচার্জে হিযবুত তাহরীরের কর্মসূচি ‘মার্চ ফর খিলাফত’ পণ্ড

নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের কর্মসূচি ‘মার্চ ফর খিলাফত’-তে আসা নেতাকর্মীদের ওপর পুলিশের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দিয়েছে।  শুক্রবার (৭ মার্চ) রাজধানীর বায়তুল মোকাররমের সামনের এই ঘটনা ঘটে। 

০২:১৭ পিএম, ৭ মার্চ ২০২৫ শুক্রবার

ইসি চাইলে জুন-জুলাইয়ের মধ্যে নির্বাচন সম্ভব: রিজভী

ইসি চাইলে জুন-জুলাইয়ের মধ্যে নির্বাচন সম্ভব: রিজভী

বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের কেউ কেউ বলছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা কঠিন। কেনো কঠিন হবে? নির্বাচন করতে এতো সময় লাগবে কেনো? কমিশন যদি সঠিকভাবে কাজ করে তাহলে জুন-জুলাইয়ের মধ্যে নির্বাচন সম্ভব।

০২:০৬ পিএম, ৭ মার্চ ২০২৫ শুক্রবার

‘মার্চ ফর খিলাফত’ ঘিরে বায়তুল মোকাররম এলাকায় নিরাপত্তা জোরদার

‘মার্চ ফর খিলাফত’ ঘিরে বায়তুল মোকাররম এলাকায় নিরাপত্তা জোরদার

নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের ডাকা ‘মার্চ ফর খিলাফত’ সমাবেশ ঘিরে রাজধানীর বায়তুল মোকাররম এলাকাসহ আশপাশের বেশকিছু এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। শুক্রবার  (৭ মার্চ) সকাল থেকেই বায়তুল মোকাররমের ভেতরে ও বাইরে, পল্টন মোড় এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থান নেন। 

০২:০০ পিএম, ৭ মার্চ ২০২৫ শুক্রবার

হিযবুত তাহরীর সব কার্যক্রমই শাস্তিযোগ্য অপরাধ: পুলিশ সদরদপ্তর

হিযবুত তাহরীর সব কার্যক্রমই শাস্তিযোগ্য অপরাধ: পুলিশ সদরদপ্তর

হিযবুত তাহরীর সব কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। শুক্রবার (৭ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

০১:৪৫ পিএম, ৭ মার্চ ২০২৫ শুক্রবার

নোবেল শান্তি পুরস্কার মনোনয়ন তালিকায় ট্রাম্প!

নোবেল শান্তি পুরস্কার মনোনয়ন তালিকায় ট্রাম্প!

বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকায় রাখায় প্রতিবছর সর্বোচ্চ পদক নোবেল দেওয়া হয় ব্যক্তি বা প্রতিষ্ঠানকে। এবার চলতি বছরের সম্ভাব্য নোবেল জয়ীর পুরস্কার পেতে পারেন এমন ৩০০ জনেরও বেশি ব্যক্তিকে মনোনীত করা হয়েছে। যেখানে জায়গা হয়েছে দ্বিতীয়বারের মতো মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া ডোনাল্ড ট্রাম্পের।  

০১:৪২ পিএম, ৭ মার্চ ২০২৫ শুক্রবার

তারেক রহমানের কারাবন্দি দিবস আজ

তারেক রহমানের কারাবন্দি দিবস আজ

আজ ০৭ মার্চ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৯তম কারাবন্দি দিবস। বাংলাদেশ বিরোধী দেশি-বিদেশি চক্রান্তের অংশ হিসেবে ২০০৭ সালের ৭ই মার্চ ভোররাতে অবৈধ এক-এগারো সরকার কর্তৃক বিনা ওয়ারেন্টে ঢাকার বাসভবন থেকে আটক করা হয় তারেক রহমানকে। যা ছিল সামগ্রিকভাবে এদেশের ১৮ কোটি মানুষের মুক্তির যে স্বপ্ন রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, সেই স্বপ্নকে সেদিন বন্দি করা। 

১২:৪১ পিএম, ৭ মার্চ ২০২৫ শুক্রবার

রাজধানীতে হিজবুত তাহরীর তিন সদস্য গ্রেফতার 

রাজধানীতে হিজবুত তাহরীর তিন সদস্য গ্রেফতার 

রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীর ৩ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। গতকাল বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে উত্তরা সেক্টর-১১ ও সেক্টর-১২ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

১২:৩৩ পিএম, ৭ মার্চ ২০২৫ শুক্রবার

সব খবর

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি